৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

وَلَا یَاۡمُرَکُمۡ اَنۡ تَتَّخِذُوا الۡمَلٰٓئِکَۃَ وَالنَّبِیّٖنَ اَرۡبَابًا ؕ اَیَاۡمُرُکُمۡ بِالۡکُفۡرِ بَعۡدَ اِذۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿٪۸۱﴾

৮১
এবং ইহাও (তাহার জন্য সমীচীন) নহে যে, সে তোমাদিগকে এই রূপ আদেশ দিবে যে, তোমরা ফিরিশ্‌তাগণকে এবং নবীগণকে প্রভূ রূপে গ্রহণ কর। তোমরা মুসলমান হওয়ার পর কি সে তোমাদিগকে কাফের হইবার আদেশ দিবে?
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৮

وَاِذۡ اَخَذَ اللّٰہُ مِیۡثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیۡتُکُمۡ مِّنۡ کِتٰبٍ وَّحِکۡمَۃٍ ثُمَّ جَآءَکُمۡ رَسُوۡلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَکُمۡ لَتُؤۡمِنُنَّ بِہٖ وَلَتَنۡصُرُنَّہٗ ؕ قَالَ ءَاَقۡرَرۡتُمۡ وَاَخَذۡتُمۡ عَلٰی ذٰلِکُمۡ اِصۡرِیۡ ؕ قَالُوۡۤا اَقۡرَرۡنَا ؕ قَالَ فَاشۡہَدُوۡا وَاَنَا مَعَکُمۡ مِّنَ الشّٰہِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
এবং (স্মরণ কর) যখন আল্লাহ্‌ নবীদের (মাধ্যমে লোকদের) নিকট হইতে অঙ্গীকার৪৩৩ লইয়াছিলেন (এই বলিয়া), ‘কিতাব এবং হিকমত হইতে যাহাকিছু আমি তোমাদিগকে দিই, অতঃপর তোমাদের নিকট এমন এক রসূল আসে যে সেই বাণীর সত্যায়ন৪৩৩-ক করে যাহা তোমাদের নিকট আছে, তখন তোমরা নিশ্চয় তাহার উপর ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে।’ তিনি বলিলেন, ‘তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হইলে, এবং এই বিষয়ে তোমরা তোমাদের প্রতি ন্যস্ত আমার প্রদত্ত দায়িত্বভার গ্রহণ করিলে?’ তাহারা বলিল, ‘আমরা প্রতিজ্ঞা করিলাম।’ তিনি বলিলেন, ‘তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সহিত সাক্ষীগণের৪৩৩-খ অন্তর্ভুক্ত রহিলাম।’
৪৩৩। ‘মীসাকুন নাবীঈন’ (নবীগণ হইতে গৃহীত অঙ্গীকার) দ্বারা, আল্লাহ্‌র সাথে নবীগণের চুক্তি বা অঙ্গীকারকে বুঝায় অথবা নবীগণের মাধ্যমে তাহাদের উম্মত হইতে গৃহীত চুক্তি বা অঙ্গীকারকে বুঝায়। এইস্থলে শব্দগুলি শেষোক্ত অর্থে ব্যবহৃত হইয়াছে। কারণ, ‘মীসাকুন্নাবীঈন’ স্থলে অন্য একটি পঠন যাহা উবাই বিন কাব এবং আব্দুল্লাহ্ বিন মাসউদ দ্বারা সমর্থিত, তাহা হইল ‘মীসাকাল্লাযীনা ঊতুল কিতাব’ যাহার অর্থ হইল, তাহাদের অঙ্গীকার, যাহাদিগকে গ্রন্থ দেওয়া হইয়াছিল (মুহীত)। এই অর্থই পরবর্তী বাক্যটি দ্বারা সমর্থিত হয়, যথা—অতঃপর, তোমাদের কাছে যাহা (যে গ্রন্থ) আছে, তাহার সমর্থন লাভ করিয়া যদি কোনও নবী আসেন— পূর্ববর্তী নবীর উম্মতের কাছেই পরবর্তী নবী আসেন বা আসিয়াছিলেন।
৪৩৩-ক। এখানে ‘মুসাদ্দিক’ শব্দটি, সত্যনবী হইতে মিথ্যা দাবীকারকের পার্থক্য নিরূপণের চাবিকাঠি হিসাবে ব্যবহৃত হইয়াছে। ‘মুসাদ্দিক’ শব্দটির অনুবাদ করা হইয়াছে যে বাণীর সত্যায়ন করে এবং এখানে ইহাই সঠিক অর্থ। কেননা, পূর্বে অবতীর্ণ ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীসমূহ নবাগত নবীর জীবনে পূর্ণ হইতে থাকে এবং ইহাদ্বারাই তাহার দাবীর সত্যতা প্রতিপন্ন হয়।
৪৩৩-খ। এই আয়াতটি যদিও অন্যান্য নবীগণের উপর সাধারণভাবে প্রযোজ্য, তথাপি ইহা রসূলে পাক (সাঃ)-এর উপর বিশেষভাবে প্রযোজ্য। উভয় প্রয়োগই শুদ্ধ। আয়াতটি একটি সাধারণ নিয়ম বাতলাইয়া দিয়াছে। প্রত্যেক নবীর আগমনের দ্বারা পূর্ববর্তী নবী তাহার শিষ্যগণকে এই শিক্ষা দিয়া যান যে, পরবর্তী সময়ে যে নবী আসিবেন তাহাকে যেন তাহারা অবশ্য-অবশ্য গ্রহণ করে ও মানিয়া লয়। যদি একটি মাত্র জাতির ধর্ম-পুস্তকের ভবিষ্যদ্বাণী পূর্ণ করিয়া কোন নবী আসেন, যেমন ঈসা ও অন্যান্য ইসরাঈলী নবী (আঃ) আসিয়াছিলেন, তাহা হইলে কেবল মাত্র ঐ জাতির জন্য তাহাকে মানিয়া লওয়া ও সাহায্য করা বাধ্যকর। কিন্তু সকল জাতির সকল ধর্মগ্রন্থ যদি একজন নবীর আগমনের ভবিষ্যদ্বাণী করে, যেমনটা মহানবী (সাঃ)-এর ক্ষেত্রে করা হইয়াছিল, তাহা হইলে সেই নবীকে গ্রহণ করা ও সাহায্য করা সকল জাতির জন্যই বাধ্যকর। আঁ-হযরত (সাঃ) কেবলমাত্র ইসরাঈলের নবীগণের ভবিষ্যদ্বাণী পূর্ণ করিয়াছেন, (যিশাইয়-২১ঃ১৩-১৫, দ্বিতীয়-১৮ঃ১৮; ৩৩ঃ২; যোহন- ১৪ঃ২৫, ২৬, ১৬ঃ৭-১৩) তাহাই নহে, বরং আর্য্য-মুনিদের, বৌদ্ধ ও যরথুস্ত্রী ধর্মনেতাদের বহু ভবিষ্যদ্বাণী তাঁহারই (সাঃ) আগমনের মাধ্যমে পূর্ণ হইয়াছে (শাফরাং দাসাতির, পৃঃ ১৮৮ শিরাজী প্রেস, দিল্লী জামাস্পি, প্রকাশক নিজামুল মুশায়েখ, দিল্লী ১৩৩০ হিজরী)।

فَمَنۡ تَوَلّٰی بَعۡدَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۸۳﴾

৮৩
অতঃপর, যাহারা ইহার পর ফিরিয়া যাইবে, অবশ্য তাহারাই হইবে দুষ্কৃতিপরায়ণ।

اَفَغَیۡرَ دِیۡنِ اللّٰہِ یَبۡغُوۡنَ وَلَہٗۤ اَسۡلَمَ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ طَوۡعًا وَّکَرۡہًا وَّاِلَیۡہِ یُرۡجَعُوۡنَ ﴿۸۴﴾

৮৪
অতঃপর, তাহারা কি আল্লাহ্‌র দীনের পরিবর্তে অন্য কিছু চাহে, অথচ আকাশ সমূহে এবং পৃথিবীতে যে কেহ আছে সকলেই ইচ্ছায় হউক বা অনিচ্ছায়৪৩৪ হউক তাহার নিকট আত্মসমর্পণ করে এবং তাহাদের সকলকেই তাহার নিকট প্রত্যাবর্তিত করা হইবে?
৪৩৪। এই বিশ্বজগতে, মানুষ যেমনি প্রকৃতির আইন মানতে বাধ্য এবং তাহার অভিজ্ঞতা বলিয়া দেয় যে, এই বাধ্যতার মধ্যেই সে বহুবিধ উপকারও পাইয়া থাকে, তেমনি ইহাও সমভাবে যুক্তিযুক্ত যে, তাহার কিছুটা স্বাধীনতা থাকা সত্বেও, আধ্যাত্মিক ব্যাপারে তাহার উচিত আল্লাহ্‌র আইন ও আদেশের পূর্ণ আনুগত্য কর এবং আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক উপকারে ভূষিত হওয়া।

قُلۡ اٰمَنَّا بِاللّٰہِ وَمَاۤ اُنۡزِلَ عَلَیۡنَا وَمَاۤ اُنۡزِلَ عَلٰۤی اِبۡرٰہِیۡمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَمَاۤ اُوۡتِیَ مُوۡسٰی وَعِیۡسٰی وَالنَّبِیُّوۡنَ مِنۡ رَّبِّہِمۡ ۪ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡہُمۡ ۫ وَنَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۸۵﴾

৮৫
তুমি বল, ‘আমরা ঈমান আনি আল্লাহ্‌র উপর এবং উহার উপর যাহা আমাদের উপর নাযেল করা হইয়াছে এবং যাহা ইব্‌রাহীম এবং ইসমাঈল এবং ইসহাক এবং ইয়াকুব এবং (তাহাদের) বংশধরগণের উপর নাযেল করা হইয়াছে এবং যাহা তাহাদের প্রভুর৪৩৫ তরফ হইতে মূসাকে এবং ঈসাকে এবং নবীগণকে প্রদান করা হইয়াছে। আমরা তাহাদের৪৩৫-ক কাহারও মধ্যে পার্থক্য করি না, এবং আমরা তাঁহারই নিকট আত্মসমর্পণকারী।’
৪৩৫। ইহুদীরা ইসরাঈলী নবীগণ ব্যতীত অন্য নবীর ধর্মগ্রহণের বিরোধিতা করে। কুরআনে তাহাদের উক্তি- ঐ ব্যক্তি ছাড়া, যে তোমাদের দীনের অনুসরণ করে, অন্য কাহাকেও মান্য করিও না (৩ঃ৭৪) - এই কথাই প্রকাশ করে। তাহাদের বিরুদ্ধে এখানে যুক্তিযুক্তভাবে সুস্পষ্ট অভিযোগ করা হইয়াছে যে, তাহারা যেখানে বনী ইসরাঈলের নবী ছাড়া অন্য কোনও নবীকেই স্বীকার করে নাই, সেখানে ইসলাম স্বীয় অনুসারীদিগকে নির্দেশ দিতেছে যে, তাহারা যেন সর্বকালের, সর্বজাতির, সর্বদেশের ও সর্ব সম্প্রদায়ের নবীগণকেই বিনা ব্যতিক্রমে স্বীকৃতি দান করে। ইহা ইসলামকে অন্যান্য সকল ধর্মের উপর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দান করিয়াছে।
৪৩৫-ক। ‘আমরা তাহাদের কাহারও মধ্যে পার্থক্য করি না’ বাক্যের অর্থ ইহা নয় যে, তাহাদের (নবীদের) মধ্যে মর্যাদার তারতম্য নাই, কেননা এই কথা কুরআনের ২ঃ২৫৪ আয়াতের পরিপন্থী। বাক্যটির আসল অর্থ হইল তাহাদের সকলকে আমরা নবী হিসাবে বিশ্বাস করি এবং এই বিশ্বাসের ব্যাপারে কোন তারতম্য করি না।

وَمَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۸۶﴾

৮৬
এবং যদি কেহ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করিতে চাহে, তাহা হইলে উহা তাহার নিকট হইতে কখনও কবুল করা হইবে না, এবং পরকালেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে।

کَیۡفَ یَہۡدِی اللّٰہُ قَوۡمًا کَفَرُوۡا بَعۡدَ اِیۡمَانِہِمۡ وَشَہِدُوۡۤا اَنَّ الرَّسُوۡلَ حَقٌّ وَّجَآءَہُمُ الۡبَیِّنٰتُ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۸۷﴾

৮৭
কেমন করিয়া আল্লাহ্‌ ঐ জাতিকে হেদায়াত দিবেন যাহারা ঈমান আনিবার পর অস্বীকার করিয়াছে এবং তাহারা সাক্ষ্য দিয়াছে যে, এই রসূল সত্য এবং তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সমূহ আসিয়াছে?৪৩৬ বস্ততঃ আল্লাহ্‌ যালেম জাতিকে হেদায়াত দেন না।
৪৩৬। যে সব লোক একজন নবীর সত্যতায় বিশ্বাস আনয়ন করিয়া খোলা-খুলিভাবে তাহা প্রথমে প্রকাশ করে এবং স্বর্গীয় নিদর্শনের সাক্ষ্যও বহন করে, কিন্তু পরবর্তীতে মানুষের ভয়ে ও দুনিয়ার লোভে, সেই নবীকে অস্বীকার করে, তাহারা নিশ্চয় পুনরায় সত্য পথে পরিচালিত হইবার যোগ্যতা হারাইয়া ফেলে। অথবা ইহার এই তাৎপর্যও হইতে পারে, যাহারা পূর্বেকার নবীগণকে বিশ্বাস করে অথচ মহানবী (সাঃ)-কে প্রত্যাখ্যান করে, তাহারা আল্লাহ্‌র কাছে ধার্মিক বলিয়া গৃহীত হইবে না; কেননা ইসলামের আগমনে ঐসব ধর্মই বাতিল হইয়া গিয়াছে এবং ঐসব ধর্মের চিরসত্যগুলি ইসলামের মধ্যে আত্মস্থ হইয়াছে।

اُولٰٓئِکَ جَزَآؤُہُمۡ اَنَّ عَلَیۡہِمۡ لَعۡنَۃَ اللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۸۸﴾

৮৮
ইহারা এমন লোক যাহাদের প্রতিফল এই যে, তাহাদের উপর আল্লাহ্‌ এবং ফিরিশ্‌তাগণ এবং মানব জাতি সকলেরই লা’নত (অভিসম্পাত)।

خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ لَا یُخَفَّفُ عَنۡہُمُ الۡعَذَابُ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿ۙ۸۹﴾

৮৯
তাহারা উহাতে দীর্ঘকাল থাকিবে, তাহাদের উপর হইতে শাস্তি লাঘব করা হইবে না এবং তাহাদিগকে অবকাশও দেয়া হইবে না;

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡا ۟ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۹۰﴾

৯০
কিন্তু ঐ সকল লোক ব্যতীত যাহারা ইহার পর তওবা করিবে এবং নিজেদের সংশোধন৪৩৬-ক করিবে। এবং নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
৪৩৬-ক। পূর্বকৃত অপরাধের জন্য কেবলমাত্র দুঃখ প্রকাশ ও অনুশোচনাই আল্লাহ্‌তা’লার ক্ষমা লাভের জন্য যথেষ্ট নহে। ভবিষ্যতে কুপথ অবলম্বন হইতে বাঁচিয়া থাকার সত্যিকার প্রতিশ্রুতি এবং অন্যান্যকে সৎ পথে আনিবার দৃঢ় ও কার্যকরী প্রতিজ্ঞা গ্রহণও ক্ষমাপ্রাপ্তির জন্য প্রয়োজন।