৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

اَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَلَا تَکُنۡ مِّنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿۶۱﴾

৬১
(ইহা) তোমার প্রভুর পক্ষ হইতে পূর্ণ সত্য, সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না।

فَمَنۡ حَآجَّکَ فِیۡہِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَکَ مِنَ الۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡا نَدۡعُ اَبۡنَآءَنَا وَاَبۡنَآءَکُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَکُمۡ وَاَنۡفُسَنَا وَاَنۡفُسَکُمۡ ۟ ثُمَّ نَبۡتَہِلۡ فَنَجۡعَلۡ لَّعۡنَتَ اللّٰہِ عَلَی الۡکٰذِبِیۡنَ ﴿۶۲﴾

৬২
সুতরাং তোমার নিকট জ্ঞান আসিবার পরে যে ব্যক্তি তোমার সঙ্গে এই বিষয়ে তর্ক-বিতর্ক করে তাহাকে তুমি বল, আস, আমরা ডাকি আমাদের পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে এবং তোমাদের নারীগণকে, এবং আমাদের লোকগণকে এবং তোমাদের লোকগণকে, অতঃপর কান্নাকাটি করিয়া দোয়া৪২৬ করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহ্‌র লা’নত যাচনা করি।’
৪২৬। খৃষ্টান মতবাদ ও বিশ্বাস সম্বন্ধে আলোচনা এই আয়াতে আসিয়া সমাপ্ত হইয়াছে। নাজ্‌রানের ষাটজন খৃষ্টানের একটি দল আব্দুল মসীহ্ (আল্-আকীব নামে পরিচিত)-এর নেতৃত্বে মদীনায় আসিয়া মহানবী (সাঃ)-এর সাথে মসজিদে সাক্ষাৎ করে। ঈসা (আঃ)-এর তথাকথিত ঈশ্বরত্ব নিয়া সুদীর্ঘ আলোচনা চলে। আলোচনা পরিপূর্ণ হওয়ার পরও যখন খৃষ্টানগণ যুক্তির বিরুদ্ধে অনমনীয় মনোভাব ব্যক্ত করিয়া তাহাদের মিথ্যা-বিশ্বাসের অটলতা প্রকাশ করিলেন, তখন আল্লাহ্‌র আদেশানু্যায়ী রসূলে পাক (সাঃ) শেষ চিকিৎসা হিসাবে তাহাদিগকে প্রার্থনা-প্রতিযোগিতার আহবান জানাইলেন, যাহাকে ধর্মীয় পরিভাষায় ‘মুবাহালা’ বলে। অর্থাৎ মিথ্যা বিশ্বাস অবলম্বনকারীর উপর আল্লাহ্‌র অভিশাপ চাহিয়া পক্ষ-প্রতিপক্ষ উভয়েই প্রার্থনা করিয়া উহার ফলাফল দ্বারা সত্য নির্ণয় করা হইবে। কিন্তু যেহেতু খৃষ্টানেরা তাহাদের বিশ্বাসের সত্যতা সম্বন্ধে একেবারে সুনিশ্চিত ছিল না, সেই কারণে এই মুবাহালাতে তাহারা সম্মত হইল না এবং প্রকারান্তরে তাহাদের বিশ্বাসের অন্তঃসার- শূন্যতাই প্রকাশ পাইল। প্রসঙ্গতঃ উল্লেখ করা যাইতে পারে যে, আলোচনা চলাকালে, মহানবী (সাঃ) স্বীয় মসজিদে ঐ খৃষ্টানগণকে তাহাদের আপন পদ্ধতিতে প্রার্থনা করার অনুমতি দিয়াছিলেন। তাহারা পূর্বমুখী হইয়া প্রার্থনা করিয়াছিল। ধর্মের ইতিহাসে, এইরূপ পরধর্ম-সহিষ্ণুতার দৃষ্টান্ত আর কোথায়ও দৃষ্টিগোচর হয় না (যুরকানী)।

اِنَّ ہٰذَا لَہُوَ الۡقَصَصُ الۡحَقُّ ۚ وَمَا مِنۡ اِلٰہٍ اِلَّا اللّٰہُ ؕ وَاِنَّ اللّٰہَ لَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۶۳﴾

৬৩
নিশ্চয় ইহাই সত্য বিবরণ, এবং আল্লাহ্‌ ব্যতীত কোন মা’বূদ নাই এবং নিশ্চয় আল্লাহ্‌ মহাপরাক্রমশালি, প্রজ্ঞাময়।

فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِالۡمُفۡسِدِیۡنَ ﴿٪۶۴﴾

৬৪
কিন্তু যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌ ফাসাদকারীদের সম্বন্ধে সর্বজ্ঞানী।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৬

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ تَعَالَوۡا اِلٰی کَلِمَۃٍ سَوَآءٍۢ بَیۡنَنَا وَبَیۡنَکُمۡ اَلَّا نَعۡبُدَ اِلَّا اللّٰہَ وَلَا نُشۡرِکَ بِہٖ شَیۡئًا وَّلَا یَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا اَرۡبَابًا مِّنۡ دُوۡنِ اللّٰہِ ؕ فَاِنۡ تَوَلَّوۡا فَقُوۡلُوا اشۡہَدُوۡا بِاَنَّا مُسۡلِمُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তুমি বল, ‘হে আহ্‌লে কিতাব! তোমরা এমন এক কথায় আস যাহা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান- আমরা যেন আল্লাহ্‌ ব্যতীত কাহারও ইবাদত না করি এবং তাহার সহিত কোন কিছুকেই আমরা শরীক না করি এবং যেন আমাদের মধ্যে কতক অপর কতককে আল্লাহ্‌ ব্যতীত প্রভু স্বরূপ গ্রহণ না করে।’ অতঃপর, যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, তাহা হইলে তোমরা বল, ‘তোমরা সাক্ষী থাক যে, আমরা (আল্লাহ্‌র নিকট) আত্মসমর্পণকারী৪২৬-ক।’
৪২৬-ক। অনেকেই ভুলবশতঃ মনে করেন যে, এই আয়াত ইসলামের সাথে খৃষ্টান-ইহুদী ধর্মের একটা সমঝোতার ভিত্তি প্রদান করিয়াছে। তাহারা যুক্তি দেখান যে, যদি ঐ ধর্ম দুইটিও আল্লাহ্‌র একত্বকে মানে ও তাহাই প্রচার করে, তাহা হইলে ইসলামের অন্যান্য বিশ্বাস যাহা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, সেগুলিকে নিয়া বাড়াবাড়ি না করাই ভাল। ইহা অভাবনীয় বিষয় যে, পূর্ববর্তী কয়েকটি আয়াতে যাহাদের মিথ্যা বিশ্বাসগুলির কারণে তাহাদিগকে কঠোরভাবে ভর্ৎসনা করা হইল, এমনকি তাহাদের প্রতি ‘মুবাহালার’র চ্যালেঞ্জ প্রদান করা হইল, তাহাদেরই সাথে বিশ্বাসের ব্যাপারে সমঝোতা হইতে পারে। মহানবী (সাঃ) এই আয়াত উল্লেখপূর্বক হিরাক্লিয়াসের কাছে প্রচার-পত্র লিখিয়াছিলেন এবং একই পত্রে তাহাকে তিনি অতি জোরের সহিত ইসলাম-গ্রহণেরও তাকিদ দিয়াছিলেন। এমনকি ইসলাম গ্রহণ না করিলে তাহার উপর আল্লাহ্‌র শাস্তি অবতীর্ণ হইবে বলিয়াও তিনি সতর্ক করিয়াছিলেন (বুখারী)। ইহাতে বুঝা যায় যে, কেবলমাত্র আল্লাহ্‌র একত্ব স্বীকারের দ্বারা সম্রাট হিরাক্লিয়াস ঐশী-শাস্তি হইতে রক্ষা পাওয়ার যোগ্য হইতেন না, ইহাই ছিল মহানবী (সাঃ)-এর অভিমত। বাস্তবিক পক্ষে, ইহুদী ও খৃষ্টানগণকে ইসলামের সত্যতা নির্ণয়ে সহায়তা করার উদ্দেশ্যে, এই আয়াত সহজ ও সরল পন্থা বাতলাইয়া দিয়াছে মাত্র। আল্লাহ্‌র একত্বকে স্বীকার করা সত্বেও খৃষ্টানগণ যীশুর ঈশ্বরত্বে বিশ্বাস করে। ইহুদীগণ গোঁড়া একত্ববাদী বলিয়া দাবী করা সত্বেও, তাহারা তাহাদের পুরোহিত পীরগণকে অন্ধের মত অনুসরণ করিয়া, আল্লাহ্‌র আসনে বসাইয়া রাখিয়াছে—আর ইহাই তাহাদের ইসলাম গ্রহণে বাধা হইয়া দাঁড়াইয়াছে। তাই এই আয়াতে তাহাদিগকে ঐসব মিথ্যা-খোদার উপাসনা ছাড়িয়া, তাহাদের আদত ও খাটি তৌহীদকে অবলম্বনের আহবান জানানো হইয়াছে যাহা এখন কেবল ইসলামেই জীবন্তভাবে মওজুদ রহিয়াছে। অতএব, ধর্মীয় সমঝোতা স্থাপনের পরিবর্তে এই আয়াত তাহাদিগকে প্রকৃতপক্ষে আহবান করিতেছে যে, আল্লাহ্‌র একত্বকে, বাহ্যিকভাবে হইলেও সাধারণ ভিত্তিস্বরূপ ধরিয়া, ধর্মগুলির সত্যাসত্য যাচাই করা যাইতে পারে এবং ফলশ্রুতিতে ইসলামের সত্যতায় পৌঁছানো যাইতে পারে। ইহা তাহাদের প্রতি, ইসলাম গ্রহণের জন্য, এক ধরণের দাওয়াৎ বিশেষ। প্রসঙ্গক্রমে, এখানে উল্লেখ করা যাইতে পারে যে, এই আয়াতকে অবলম্বন ও উদ্ধৃত করিয়া মহানবী (সাঃ), বুখারী ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত মতে, যে পত্র হিরাক্লিয়াস, মিশর-রাজ মুকাওকিস ও অন্যান্য শাসক বর্গকে ইসলাম গ্রহণের দাওয়াৎ দিয়া লিখিয়াছিলেন, সেই পত্র আবিষ্কৃত হইয়াছে এবং দেখা গিয়াছে যে, বুখারী শরীফে পত্রটির যে ‘লিখন’ (টেক্সট) লিপিবদ্ধ আছে, ঐ আবিষ্কৃত পত্রটিতে অবিকল ঐ শব্দাবলীই রহিয়াছে, একটুও অমিল নাই (আর, রিল, ভল, ৫নং ৮)। এই ঘটনা সন্দেহাতীতভাবে বুখারী শরীফের হাদীসসমূহের বিশুদ্ধতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে এবং সাধারনভাবে অন্যান্য সংকলিত হাদিস গ্রন্থের সত্যতার প্রমাণও বহন করে।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تُحَآجُّوۡنَ فِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَمَاۤ اُنۡزِلَتِ التَّوۡرٰٮۃُ وَالۡاِنۡجِیۡلُ اِلَّا مِنۡۢ بَعۡدِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۶۶﴾

৬৬
হে আহ্‌লে কিতাব! তোমরা সেই ইব্‌রাহীম সম্বন্ধে কেন তর্ক কর, অথচ তওরাত ও ইন্‌জীল নিশ্চয় তাহার পরে নাযেল করা হইয়াছে, তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাইবে না?

ہٰۤاَنۡتُمۡ ہٰۤؤُلَآءِ حَاجَجۡتُمۡ فِیۡمَا لَکُمۡ بِہٖ عِلۡمٌ فَلِمَ تُحَآجُّوۡنَ فِیۡمَا لَیۡسَ لَکُمۡ بِہٖ عِلۡمٌ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۷﴾

৬৭
দেখ! তোমরাইতো সেই বিষয়ে বাদানুবাদ করিয়াছিলে যে বিষয়ে তোমাদের (কিছু) জ্ঞান ছিল, কিন্তু তোমরা সেই বিষয়ে কেন বাদানুবাদ কর যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান৪২৭ নাই? বস্তুতঃ আল্লাহ্‌ জানেন এবং তোমরা জান না।
৪২৭। ইব্‌রাহীম (আঃ) সম্বন্ধে কুরআনে বর্ণিত বিবরণ নিয়া, ইহুদী ও খৃষ্টানদের পক্ষে ঝগড়া-বিবাদ করা মোটেই সমীচীন নহে। কেননা, তিনিতো তওরাত, ইন্‌জীল আসার বহু পূর্বেই গত হইয়া গিয়াছেন এবং তাঁহার সম্বন্ধে ঐ দুইটি গ্রন্থে পূর্ণ তথ্য লিপিবদ্ধও নাই।

مَا کَانَ اِبۡرٰہِیۡمُ یَہُوۡدِیًّا وَّلَا نَصۡرَانِیًّا وَّلٰکِنۡ کَانَ حَنِیۡفًا مُّسۡلِمًا ؕ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۶۸﴾

৬৮
ইব্‌রাহীম ইহুদীও ছিল না এবং খৃষ্টানও ছিল না, সে ছিল (আল্লাহ্‌র প্রতি) সত্যনিষ্ঠ, আত্মসমর্পণকারী, এবং সে মোশরেকদের অন্তর্ভুক্ত ছিল না।

اِنَّ اَوۡلَی النَّاسِ بِاِبۡرٰہِیۡمَ لَلَّذِیۡنَ اتَّبَعُوۡہُ وَہٰذَا النَّبِیُّ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ وَاللّٰہُ وَلِیُّ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۶۹﴾

৬৯
নিশ্চয় ইব্‌রাহীমের সহিত নিকটতম সম্বন্ধ বিশিষ্ট লোক তাহারাই যাহারা তাহার অনুসরণ করিয়া চলে এবং এই নবী এবং (তাহার উপর) যাহারা ঈমান আনিয়াছে, বস্তুতঃ আল্লাহ্‌ মো’মেনগণের অভিভাবক।

وَدَّتۡ طَّآئِفَۃٌ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَوۡ یُضِلُّوۡنَکُمۡ ؕ وَمَا یُضِلُّوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ﴿۷۰﴾

৭০
আহ্‌লে কিতাবের মধ্যে একদল আকাংখা করে, হায়! যদি তাহারা তোমাদিগকে পথভ্রষ্ট৪২৭-ক করিতে পারিত; বস্তুতঃ তাহারা কেবল নিজদিগকেই পথভ্রষ্ট করিতেছে, কিন্তু তাহারা উহা উপলব্ধি করে না।
৪২৭-ক। ইসলামের সরলতা, স্পষ্টতা ও পরিপূর্ণতা আহলে-কিতাবদের (ইহুদী-খৃষ্টানদের) মনে এমন প্রশংসার উদ্রেক করে যে, তাহারা ইহার দিকে অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হয়। কিন্তু ঈর্ষাপরায়ণতা ও শত্রুভাবাপন্নতার কারণে, তাহাদের এই আকর্ষণ বিচিত্ররূপ ধারণ করে এবং মনস্তাত্বিক প্রতিক্রিয়ার প্রভাবে তাহাদের ইচ্ছা হয়, মুসলমানেরাও যদি তাহাদেরই মত হইত। “যালালা” শব্দটিকে “ধ্বংস” অর্থে গ্রহণ করিলে (৪০ঃ৩৫) ‘ইউযিল্লুনাকুম’ (তোমাদিগকে বিপথগামী করিতে চায়)-এর অর্থ দাঁড়াইবে ‘তোমাদিগকে ধ্বংস করিতে চায়’। এইরূপ অর্থের ক্ষেত্রে, পরবর্তী বাক্যাংশ- ‘ওয়া মা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম’-এর অর্থ দাঁড়াইবে, ‘মুসলমানকে ধ্বংস করিতে যাইয়া তাহারাই ধ্বংস হইয়া যাইবে’।