৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

وَمُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیَّ مِنَ التَّوۡرٰٮۃِ وَلِاُحِلَّ لَکُمۡ بَعۡضَ الَّذِیۡ حُرِّمَ عَلَیۡکُمۡ وَجِئۡتُکُمۡ بِاٰیَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ ۟ فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۵۱﴾

৫১
এবং আমি তসদিক্‌কারী৪২১ উহার যাহা আমার সম্মুখে আছে অর্থাৎ তওরাতের এবং এইজন্য (আসিয়াছি) যেন আমি তোমাদের জন্য হালাল করি কতক বস্তুকে যাহা (পূর্বে) তোমাদের উপর হারাম করা হইয়াছিল,৪২১-ক এবং তোমাদের প্রভুর তরফ হইতে আমি এক নিদর্শনসহ তোমাদের নিকট আসিয়াছি, অতএব আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর;
৪২১। ঈসা (আঃ) তওরাতের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আসিয়াছিলেন। তিনি নতুন কোনও শরীয়াত (বিধান) আনয়ন করেন নাই, বরং মূসা (আঃ)-এর শরীয়াত বাস্তবে প্রতিষ্ঠিত করিবার জন্য আসিয়াছিলেন। তিনি নিজে স্বয়ং তাহার এই সীমাবদ্ধতা সম্পর্কে অবগত ছিলেন (মথি-৫ঃ১৭-১৮)।
৪২১-ক। এই কথাটার মধ্যে মূসা (আঃ)-এর শরীয়াতের কোনও পরিবর্তন সাধনের প্রতি ইঙ্গিত নাই। ইহুদীরা মনগড়াভাবে যে সব বস্তু নিজেদের জন্য হারাম (নিষিদ্ধ) বলিয়া ঘোষণা করিয়াছিল, সেই বস্তুকে শরীয়াত মোতাবেক তিনি হালাল ঘোষণা করিয়াছিলেন (৪ঃ১৬১ ৪৩ঃ৬৪)। এই দুইটি আয়াত হইতে জানা যায়, বিভিন্ন ইহুদী ফেরকার (দলের) মধ্যে, ব্যবহারিক বস্তুর বৈধতা-অবৈধতা নিয়া মতভেদ প্রবল ছিল এবং তাহাদের অন্যায় আচরণ ও সীমালঙ্ঘনের কারণে, তাহারা আল্লাহ্‌র দীনের কতকাংশ হইতে নিজদিগকে বঞ্চিত করিয়াছিল। ঈসা (আঃ) বিচারক ও মীমাংসাকারীরূপে আগমন করিয়া তাহাদিগকে ভুল-ভ্রান্তিগুলি বুঝাইয়া দিলেন; কোন পথ সঠিক আর কোন পথ সঠিক নয়, তাহাও বুঝাইয়া দিলেন এবং বলিলেন, তাহাকেই মীমাংসাকারীরূপে মানিয়া নিলে তাহারা যেসব স্বর্গীয় অনুগ্রহরাজি হইতে বঞ্চিত হইয়াছে, সেইগুলি তাহারা পুনঃপ্রাপ্ত হইবে (কাসীর, ফাতহ্ এবং মুহীত)।

اِنَّ اللّٰہَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۵۲﴾

৫২
নিশ্চয় আল্লাহ্‌ আমার প্রভু এবং তোমাদেরও প্রভু, সুতরাং তাঁহারই ইবাদত কর, ইহাই সরল-সুদৃঢ় পথ।’

فَلَمَّاۤ اَحَسَّ عِیۡسٰی مِنۡہُمُ الۡکُفۡرَ قَالَ مَنۡ اَنۡصَارِیۡۤ اِلَی اللّٰہِ ؕ قَالَ الۡحَوَارِیُّوۡنَ نَحۡنُ اَنۡصَارُ اللّٰہِ ۚ اٰمَنَّا بِاللّٰہِ ۚ وَاشۡہَدۡ بِاَنَّا مُسۡلِمُوۡنَ ﴿۵۳﴾

৫৩
অতঃপর যখন ঈসা তাহাদের মধ্যে কুফরি অনুভব করিল, সে বলিল, ‘আল্লাহ্‌র পথে কে আমার সাহায্যকারী হইবে?’ হাওয়ারীগন বলিল, ‘আমরা আল্লাহ্‌র সাহায্যকারী৪২২, আমরা আল্লাহ্‌র উপর ঈমান আনিয়াছি, এবং তুমি সাক্ষী থাক যে, আমরা আত্মসমর্পণকারী।
৪২২। ‘হাওয়ারীউন’, হাওয়ারিউ শব্দের বহু বচন, যাহার অর্থ (১) ধোপা, (২) যে ব্যক্তি পরীক্ষিতভাবে পাপ বা ক্রুটি-মুক্ত, (৩) পূত-পুণ্য চরিত্রের অধিকারী ব্যক্তি, (৪) যে ব্যক্তি সৎভাবে ও বিশ্বস্তরীপে কাজ করে এবং অনুরূপ উপদেশ দেয়, (৫) বিশ্বস্ত বন্ধু ও সাহায্যকারী, (৬) নবীর সাহায্যকারী বিশিষ্ট বন্ধু (লেইন, মুফ্‌রাদাত)।

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاکۡتُبۡنَا مَعَ الشّٰہِدِیۡنَ ﴿۵۴﴾

৫৪
হে আমার প্রভু! আমরা ঈমান আনিয়াছি উহার উপর যাহা তুমি নাযেল করিয়াছ এবং এই রসূলের অনুসরণ করিয়াছি। অতএব, তুমি আমাদিগকে সাক্ষীগণের মধ্যে লিখিয়া রাখ।’

وَمَکَرُوۡا وَمَکَرَ اللّٰہُ ؕ وَاللّٰہُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ ﴿٪۵۵﴾

৫৫
এবং তাহারা (ঈসার শত্রুগণ) পরিকল্পনা করিল এবং আল্লাহ্‌ও পরিকল্পনা করিলেন এবং আল্লাহ্‌ পরিকল্পনা৪২৩ কারীদের মধ্যে সর্বোত্তম।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৫
৪২৩। ইহুদীরা ষড়যন্ত্র পাকাইল যে, ঈসা (আঃ)-কে ক্রুশে লটকাইয়া তাহার ‘অভিশপ্ত-মৃত্যু’ ঘটাইবে (দ্বি,বি,- ২১ঃ২৪), কিন্তু আল্লাহ্ পরিকল্পনা নিলেন ঈসা (আঃ)-কে ক্রুশীয়-মৃত্যু হইতে বাঁচাইবেন। ইহুদীদের উদ্দেশ্য ব্যর্থ হইল এবং আল্লাহ্‌র পরিকল্পনা কার্যকরী হইল। কেননা, ঈসা (আঃ) ক্রুশে মারা যান নাই, মৃতবৎ সংজ্ঞাহীন হইলেও, জীবিত অবস্থাতেই তাহাকে ক্রুশ হইতে নামানো হয় এবং ঘটনাস্থল হইতে বহুদূরে, অনেক-অনেক বৎসর পরে, অতিবৃদ্ধ অবস্থায় তিনি কাশ্মীরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

اِذۡ قَالَ اللّٰہُ یٰعِیۡسٰۤی اِنِّیۡ مُتَوَفِّیۡکَ وَرَافِعُکَ اِلَیَّ وَمُطَہِّرُکَ مِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا وَجَاعِلُ الَّذِیۡنَ اتَّبَعُوۡکَ فَوۡقَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ۚ ثُمَّ اِلَیَّ مَرۡجِعُکُمۡ فَاَحۡکُمُ بَیۡنَکُمۡ فِیۡمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿۵۶﴾

৫৬
(স্মরণ কর সেই সময়কে) যখন আল্লাহ্‌ বলিলেন, ‘হে ঈসা! নিশ্চয় আমি তোমাকে মৃত্যু৪২৪ দিব এবং আমার দিকে তোমাকে উন্নিত৪২৪-ক করিব এবং যাহারা অস্বীকার করে তাহাদের (দোষারোপ) হইতে তোমাকে পবিত্র করিব এবং যাহারা অস্বীকার করে তাহাদের উপর তোমার অনুসরণকারীদিগকে কিয়ামত দিবস পর্যন্ত প্রাধান্য দান৪২৪-খ করিব, অতঃপর আমার সন্নিধানেই হইবে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদের মধ্যে ঐ বিষয়ে ফয়সালা করিব যে বিষয়ে তোমরা মতভেদ করিয়া আসিতেছিলে।
৪২৪। ‘মুতাওয়াফ্‌ফি’, ‘তাওয়াফ্‌ফা’ শব্দ হইতে উৎপন্ন। আরবীতে বলা হয়- ‘তাওয়াফ্‌ফাল্লাহু যায়ূদান’ অর্থাৎ ‘আল্লাহ্ যায়দের আত্মাকে উঠাইয়া লইলেন’ যাহার মানে হইল আল্লাহ্ যায়দকে মৃত্যু দিলেন। যেখানে ‘আল্লাহ্ কর্তৃবাচক হন এবং ‘মানুষ’ কর্ম-বাচক হয়, আর ‘তাওয়াফ্‌ফা’ হয় ক্রিয়া, সেখানে ‘তাওয়ফ্‌ফার’ অর্থ আত্মাকে লইয়া যাওয়া বা মৃত্যুদান করা ছাড়া অন্য কোনও অর্থ কখনও হয় না। ইব্‌নে আব্বাস ‘মুতাওয়াফফিকার’ অনুবাদ করিয়াছেন ‘মুমিতুকা’, অর্থাৎ আমি তোমাকে মৃত্যু দিব (বুখারী-কিতাবুত্‌তফসীর)। অনুরূপভাবে আল্লামা যামাখ্‌শরী, যিনি আরবী ভাষাবিদগণের অন্যতম,বলেন, ‘মুতাওফ্‌ফিকা’র অর্থ ‘আমি তোমাকে মানুষের হত্যা করা হইতে বাঁচাইব,তোমার জন্য নিদ্ধারিত পূর্ণ বয়ঃক্রম পর্যন্ত তোমাকে বাঁচাইয়া রাখিব এবং তোমাকে স্বাভাবিক ভাবে মৃত্যু দিব, তোমাকে নিহত হইতে দিব না (কাশ্শাফ)’। বস্তুতঃ, আরবী ভাষাবিদেরা ঐক্যমত পোষণ করেন যে, উপরোক্ত ভাবে যখন ‘তাওয়াফ্‌ফা’ ক্রিয়াটি ব্যবহৃত হয়, তখন ইহার অন্যরূপ অর্থ কখনও হইতে পারে না। সমস্ত আরবী সাহিত্য ঘটিয়াও, এই শব্দের অন্য অর্থে ব্যবহারের একটি দৃষ্টান্ত পাওয়া যাইবে না। অনন্য সাধারণ জ্ঞানের অধিকারী স্বনামধন্য তফসীর-কারক ইবনে আব্বাস, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম ইবনে হায্‌ম্‌, ইমাম ইবনে কাইয়ীম, ক্বাতাদা, ওয়াহ্‌হাব এবং অন্যান্যরাও এই বিষয়ে একমত (বুখারী, তফসীর অধ্যায়, বুখারী, বাদাউল খাল্ক অধ্যায়, বিহার, আল-মুহাল্লা, মাদ পৃঃ ১৯, মনসুর, ২য়, কাসীর)। এই শব্দটি কুরআনের বিভিন্ন স্থানে ২৫ বার ব্যবহৃত হইয়াছে, তেইশটি স্থলেই ব্যবহৃত হইয়াছে মৃত্যুর সময় আত্মাকে লইয়া যাওয়া অর্থে। কেবল মাত্র দুইটি স্থলে ঘুমের মধ্যে আত্মাকে লইয়া যাওয়া অর্থে ব্যবহৃত হইয়াছে, এবং দুই স্থলেই ঘুম ও রাত্রি শব্দ ব্যবহার দ্বারা ‘তাওয়াফফাকে’ বিশেষিত করা হইয়াছে (৬ঃ৬১, ৩৯ঃ ৪৩)। এই সত্যকে চাপা দিবার কোনও সুযোগ নাই যে, ঈসা (আঃ) মৃত্যুবরণ করিয়াছেন। রসূলে করীম (সাঃ) স্বয়ং বলিয়াছেন যে, “মূসা ও ঈসা যদি এখনও জীবিত থাকিতেন, তাহা হইলে তাহারা আমার অনুসরণ ও অনুগমন করিতে বাধ্য হইতেন” (কাসীর)। এমন কি তিনি বলিয়াছেন যে, ঈসা (আঃ)-এর বয়স ছিল ১২০ বৎসর (কানযুল উম্মাল)। কুরআন ৩০টি আয়াত দ্বারা, ঈসা (আঃ)-এর আকাশে গমন ও সেখানে সশরীরে জীবিত অবস্থায় অবস্থান করার অলীক ধারণাকে একেবারে ধূলিসাৎ করিয়া দিয়াছে।
৪২৪-ক। ‘রাফউন্‌’ অর্থ কাহারও মর্যাদা ও পদবী উচ্চ করা, সম্মান বৃদ্ধি করা। যখন ‘রাফউন্‌’ (মর্যাদার উচ্চতা) আল্লাহ্‌র দিকে হয়, তখন ইহা আধ্যাত্মিক উন্নতি ব্যতীত অন্য কিছু হইতে পারে না। কেননা, আল্লাহ্ কোন সসীম স্থানে সীমাবদ্ধ নহেন, কোন বস্তু বিশেষও নহেন। অতএব, শারীরিকভাবে তাঁহার দিকে উচ্চারোহণ কোনও মতেই সম্ভব নহে। এই শব্দটি মর্যাদারদ্ধি অর্থে কুরআনের ২৪ঃ৩৭ ৩৫ঃ১১ আয়াতদ্বয়েও ব্যাবহৃত হইয়াছে। ঈসা (আঃ)-এর মর্যাদার উচ্চারোহন এই প্রেক্ষিতে বলা হইয়াছে যে, ইহুদীরা মিথ্যা দাবী করিতেছিল, তাহারা ঈসাকে ক্রুশে মারিয়া অভিশপ্ত বলিয়া প্রমাণ করিয়াছে। কুরআন বলে, আল্লাহ্‌র নবী ঈসা (আঃ) ক্ষণিকের জন্যও অভিশপ্ত হইতে পারেন না, বরং মর্যাদায় উচ্চ হইতে আরো উচ্চে উন্নীত হন।
৪২৪-খ। ‘জা’আলা’ অর্থ সে বানাইল বা প্রস্তুত করিল; সে নিযুক্ত করিল; সে ঘোষণা করিল; সে সম্মানিত করিল (২ঃ১৪৪); সে ধরিল ইত্যাদি (লেইন)।

فَاَمَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَاُعَذِّبُہُمۡ عَذَابًا شَدِیۡدًا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۫ وَمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۵۷﴾

৫৭
অতঃপর, যাহারা অবিশ্বাস করে, তাহাদের পরিণাম এই যে, আমি তাহাদিগকে কঠোর শাস্তি দিব- ইহকালেও এবং পরকালেও, এবং তাহাদের জন্য কেহই সাহায্যকারী হইবে না।’

وَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیۡہِمۡ اُجُوۡرَہُمۡ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ ﴿۵۸﴾

৫৮
বাকী রহিল তাহাদের বিষয় যাহারা ঈমান আনে এবং পুণ্য কর্ম করে, তিনি তাহাদিগকে তাহাদের পুণ্য কর্মের পূর্ণ পুরস্কার দান করিবেন। এবং আল্লাহ্‌ যালেমদিগকে ভালবাসেন না।’

ذٰلِکَ نَتۡلُوۡہُ عَلَیۡکَ مِنَ الۡاٰیٰتِ وَالذِّکۡرِ الۡحَکِیۡمِ ﴿۵۹﴾

৫৯
ইহা সেই বিষয় যাহা আমরা তোমার নিকট আয়াত সমূহ এবং হিকমতপূর্ণ উপদেশবাণী হইতে আবৃত্তি করিতেছি।

اِنَّ مَثَلَ عِیۡسٰی عِنۡدَ اللّٰہِ کَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَہٗ مِنۡ تُرَابٍ ثُمَّ قَالَ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿۶۰﴾

৬০
নিশ্চয় আল্লাহ্‌র নিকট ঈসার অবস্থা আদমের৪২৫ অবস্থার অনুরূপ। তিনি তাহাকে মাটি৪২৫-ক হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তিনি তাহাকে বলিলেন, ‘হও’ এবং সে হইয়া গেল।
৪২৫। ‘আদম’ সাধারণভাবে মানুষ বা আদম-সন্তান বুঝায়। অতএব, ঈসা (আঃ)-কে অন্যান্য মরণশীল আদম-সন্তানের মতই মৃত্তিকা হইতে সৃষ্ট বলিয়া ঘোষণা করা হইল (৪০ঃ৬৮)। অতএব, তাহার ঈশ্বরত্ব কিছুই নাই। তবে ‘আদম’ বলিতে আমরা যদি এখানে আদি-পিতা আদমই মনে করি, তাহা হইলেও, ঈসার সহিত আদমের ঐ সাদৃশ্যের প্রতিই আমাদের দৃষ্টি আকৃষ্ট হইবে যে, পিতার মধ্যস্থতা ব্যতীত উভয়ের জন্ম হইয়াছিল। এই ক্ষেত্রে ঈসা (আঃ)-এর মাতা থাকার কারণে সাদৃশ্য ব্যাহত হয় নাই, কেননা তুলনা একেবারে সর্বপ্রকারের পূর্ণ সাদৃশ্যের উপর নির্ভর করে না।
৪২৫-ক। অন্যত্রও কাদা মাটি হইতে মানুষ সৃষ্ট হইয়াছে বলিয়া বর্ণিত হইয়াছে (৬ঃ৩)। মাটি ও কাদামাটি দুইটি ভিন্ন শব্দ ব্যবহারের মধ্যে তাৎপর্য এই যে, যখন ‘মাটি’ শব্দটি ব্যবহার করা হয়, তখন (স্বর্গীয়-পানি) ‘ওহী’র কথা মনে অনুপস্থিত থাকে এবং যখন ‘কাদামাটি’ শব্দটি ব্যবহৃত হয় তখন ঐশীবাণীর (স্বর্গীয়-পানি) কথা মনে উপস্থিত থাকে।