৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَتَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَتُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ؕ وَلَوۡ اٰمَنَ اَہۡلُ الۡکِتٰبِ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ؕ مِنۡہُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَاَکۡثَرُہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যাহাকে মানব জাতির (কল্যাণের) জন্য উত্থিত করা হইয়াছে; তোমরা ন্যায়সঙ্গত কাজের আদেশ দিয়া থাক এবং অসঙ্গত৪৫৭ কাজ হইতে বারণ করিয়া থাক, এবং আল্লাহ্‌তে ঈমান রাখ। এবং যদি আহ্‌লে কিতাব ঈমান আনিত তাহা হইলে নিশ্চয় ইহা তাহাদের জন্য উত্তম হইত। তাহাদের মধ্যে কতক মো’মেন এবং তাহাদের অধিকাংশই দুষ্কৃতিপরায়ণ।
৪৫৭। এই আয়াতে মুসলমানদিগকে সর্বশ্রেষ্ঠ উম্মত (জাতি) বলা হইয়াছে। ইহা এক বিরাট দাবী। তবে এই দাবীর কারণও দেওয়া হইয়াছেঃ (১) মানব জাতির মঙ্গলের জন্য তাহাদের অভ্যুদয় হইয়াছে, (২) তাহাদের উপর এই কর্তব্য ন্যস্ত করা হইয়াছে যে, তাহারা সৎকর্মের প্রসার ঘটাইতে থাকিবে এবং অসৎ কর্মের নিপাত সাধন করিবে এবং (৩) এক আল্লাহ্‌র ইবাদতও বিশ্বাসকে বিস্তার দান করিবে। মুসলমানের সম্মান ও মর্যাদা এই শর্তগুলির সহিত বিজড়িত।

لَنۡ یَّضُرُّوۡکُمۡ اِلَّاۤ اَذًی ؕ وَاِنۡ یُّقَاتِلُوۡکُمۡ یُوَلُّوۡکُمُ الۡاَدۡبَارَ ۟ ثُمَّ لَا یُنۡصَرُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
তাহারা সাধারন কষ্ট দেওয়া ব্যতীত তোমাদের কখনও কোন ক্ষতি করিতে পারিবে না, এবং যদি তাহারা তোমাদের সহিত যুদ্ধ করে তাহা হইলে তাহারা তোমাদিগকে পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিবে। অতঃপর, তাহাদিগকে কোন সাহায্য করা হইবে না।

ضُرِبَتۡ عَلَیۡہِمُ الذِّلَّۃُ اَیۡنَ مَا ثُقِفُوۡۤا اِلَّا بِحَبۡلٍ مِّنَ اللّٰہِ وَحَبۡلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ وَضُرِبَتۡ عَلَیۡہِمُ الۡمَسۡکَنَۃُ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَانُوۡا یَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَیَقۡتُلُوۡنَ الۡاَنۡۢبِیَآءَ بِغَیۡرِ حَقٍّ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ ﴿۱۱۳﴾٭

১১৩
যেখানেই তাহাদিহকে পাওয়া৪৫৮ যাইবে তাহাদিগকে লাঞ্ছনায় জর্জরিত করা হইবে যদি না তাহারা আল্লাহ্‌র সঙ্গে অঙ্গীকার অথবা মানুষের সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হয়। তাহারা আল্লাহ্‌র ক্রোধভাজন হইয়াছে এবং দুর্ভাগ্য তাহাদের সহিত সংযুক্ত করা হইয়াছে। ইহা এই কারনে যে, তাহারা আল্লাহ্‌র আয়াত সমূহকে অস্বীকার করিত এবং নবীদিগকে অন্যায়ভাবে হত্যা করিতে চাহিত। ইহা এই জন্যও যে, তাহারা অবাধ্যতা করিয়াছিল এবং তাহারা সীমালংঘন করিত।
৪৫৮। এই আয়াত ইহুদীদের ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী যে ভবিষ্যদ্বাণী বহন করে তাহা এই যে ইহুদীরা লাঞ্ছনা ও অবমাননার জীবন যাপনের জন্য বাঁচিয়া থাকিবে। তাহারা সর্বদা অন্যের গলগ্রহ ও অধীনস্থ থাকবে। আঁ-হযরত (সাঃ)-এর যামানা হইতে আজ পর্যন্ত সুদীর্ঘ তেরশত বৎসরের ইতিহাস এই ভীতিপূর্ণ ভবিষ্যদ্বাণীর সত্যতার উজ্জ্বল সাক্ষ্য বহন করে। যুগে যুগে, দেশে দেশে, এমন কি বর্তমান শতাব্দীর সভ্যতা ও সহিষ্ণুতার যুগেও ইহুদীদের ভাগ্যে লাঞ্ছনা ও অত্যাচার ব্যতীত আর কিছুই জোটে নাই। ইসরাঈল নামক রাষ্ট্রটিও ইহুদীদের সাময়িক আশ্রয় মাত্র।

لَیۡسُوۡا سَوَآءً ؕ مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ اُمَّۃٌ قَآئِمَۃٌ یَّتۡلُوۡنَ اٰیٰتِ اللّٰہِ اٰنَآءَ الَّیۡلِ وَہُمۡ یَسۡجُدُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
তাহারা সকলে সমান নহে। আহ্‌লে কিতাবের মধ্যে এমন এক দলও আছে যাহারা (তাহাদের অঙ্গীকারে) কায়েম৪৫৯ আছে, তাহারা রাত্রির বিভিন্ন সময়ে আল্লাহ্‌র আয়াত সমূহ আবৃত্তি করে এবং তাহারা (তাহার সম্মুখে) সেজদা করে।
৪৫৯। “উম্মাতুন কায়েমাতুন” এর আরো অর্থহইতে পারেঃ (১) ঐরূপ লোকের দল যাহারা তাহাদের দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করে, (২) যাহারা শেষ রাত্রে উঠিয়া প্রার্থনায় মনোনিবেশ করে। এই কথাগুলি কেবল মাত্র ঐসকল ইহুদীদের ক্ষেত্রে প্রযোজ্য যাহারা ইসলাম গ্রহণ করিয়াছে।

یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَیَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُسَارِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ ؕ وَاُولٰٓئِکَ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
তাহারা আল্লাহ্‌র এবং পরকালের উপর ঈমান রাখে, এবং ন্যায়সঙ্গত কাজের আদেশ এবং অসঙ্গত কাজ হইতে বারণ করে, এবং নেক কাজে পরস্পর প্রতিযোগিতা করে। বস্তুতঃ ইহারাই সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত।

وَمَا یَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَلَنۡ یُّکۡفَرُوۡہُ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالۡمُتَّقِیۡنَ ﴿۱۱۶﴾

১১৬
এবং তাহারা যে কোন নেক কাজই করুক, তাহাদিগকে উহার প্রতিদানে৪৬০ কখনও অস্বীকার করা হইবে না; বস্তুতঃ আল্লাহ্‌ মুত্তাকীগণ সম্বন্ধে সবিশেষ অবহিত।
৪৬০। ইসলাম কোন জাতীয় বা গোত্রীয় ধর্ম নহে। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, সে যে দেশেরই বাসিন্দা হোক, যে জাতির বা যে সম্প্রদায়ের কিংবা যে কোন বর্ণেরই হোক না কেন, যদি সে সৎকর্মশীল হয়, তাহা হইলে সে অন্য কোন মুসলমানের মত সমান সমান পুরস্কারে ভূষিত। কোন জাতির সদস্যের প্রতি পক্ষপাতিত্ব ইসলামে নাই। একজন ইহুদী, তথা পৃথিবীর অন্য যে কোন ব্যক্তি, ইসলাম গ্রহণের পর একজন আরবী মুসলমানের সহিত সর্ববিষয়ে সমতার অধিকারী।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَنۡ تُغۡنِیَ عَنۡہُمۡ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ مِّنَ اللّٰہِ شَیۡـًٔا ؕ وَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۱۷﴾

১১৭
নিশ্চয় যাহারা অস্বীকার করে, তাহাদের ধন-সম্পত্তি এবং সন্তান-সন্ততি তাহাদিগকে আল্লাহ্‌র (আযাব) হইতে কিছুতেই রক্ষা করিতে পারিবে না, এবং তাহারাই অগ্নির অধিবাসী, সেখানে তাহারা অবস্থান করিবে।

مَثَلُ مَا یُنۡفِقُوۡنَ فِیۡ ہٰذِہِ الۡحَیٰوۃِ الدُّنۡیَا کَمَثَلِ رِیۡحٍ فِیۡہَا صِرٌّ اَصَابَتۡ حَرۡثَ قَوۡمٍ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ فَاَہۡلَکَتۡہُ ؕ وَمَا ظَلَمَہُمُ اللّٰہُ وَلٰکِنۡ اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۱۱۸﴾

১১৮
তাহারা এই পার্থিব জীবনের জন্য যাহা কিছু খরচ করে উহার দৃষ্টান্ত ঐ বায়ুর ন্যায় যাহার মধ্যে আছে প্রচণ্ড শৈত্য, উহা এমন এক জাতির শস্য ক্ষেত্রের উপর দিয়া বহিয়া যায় যাহারা নিজেদের উপর যুলুম করিয়াছে, অতঃপর তাহা উহাকে (শস্য ক্ষেত্রকে) ধ্বংস৪৬১ করিয়া দেয়। এবং আল্লাহ্ তাহাদের উপর কোন যুলুম করেন নাই, বরং তাহারাই নিজেদের উপর যুলুম করিয়াছে।
৪৬১। এই আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য ইহাই যে, অবিশ্বাসীদের সমূদয় ইসলাম-বিরোধী প্রচেষ্টা, তাহাদেরই বিরুদ্ধে যাইবে। ইসলামের ক্ষতিসাধনের জন্য তাহারা যাহা করে ও যাহা ব্যয় করে, তাহা তাহাদেরই ক্ষতি সাধন করিবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا بِطَانَۃً مِّنۡ دُوۡنِکُمۡ لَا یَاۡلُوۡنَکُمۡ خَبَالًا ؕ وَدُّوۡا مَا عَنِتُّمۡ ۚ قَدۡ بَدَتِ الۡبَغۡضَآءُ مِنۡ اَفۡوَاہِہِمۡ ۚۖ وَمَا تُخۡفِیۡ صُدُوۡرُہُمۡ اَکۡبَرُ ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ اِنۡ کُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۱۹﴾

১১৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা নিজেদের লোকদিগকে ছাড়িয়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করিও না; তাহারা তোমাদের ক্ষতি সাধনে৪৬২ কোন ত্রুটি করিবে না। তাহারা কামনা করে যেন তোমরা কষ্টে৪৬৩ পতিত হও। তাহাদের মুখ হইতে বিদ্বেষ প্রকাশিত হইয়াছে এবং যাহা তাহাদের বক্ষদেশ গোপন রাখিতেছে উহা আরও গুরুতর। আমরা তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়াছি যদি তোমরা বিবেক-বুদ্ধি প্রয়োগ কর।
৪৬২। ‘খাবাল’ অর্থ শরীরের, মনের, বিবেকের বা কর্মের বিকৃতি; ক্ষতি বা অবক্ষয়; ধ্বংস, মারাত্মক বিষ (আকরাব)।
৪৬৩। তাহারা ইহাই পসন্দ করে যে, তোমরা দুঃখ ও বিপদে পতিত হও, তোমরা ধবংসপ্রাপ্ত হও। তাহারা চায়, তোমরা ধর্ম ও নেক কাজের দিক হইতে মুখ ফিরাইয়া পাপের পথে চলিয়া আস।

ہٰۤاَنۡتُمۡ اُولَآءِ تُحِبُّوۡنَہُمۡ وَلَا یُحِبُّوۡنَکُمۡ وَتُؤۡمِنُوۡنَ بِالۡکِتٰبِ کُلِّہٖ ۚ وَاِذَا لَقُوۡکُمۡ قَالُوۡۤا اٰمَنَّا ۚ٭ۖ وَاِذَا خَلَوۡا عَضُّوۡا عَلَیۡکُمُ الۡاَنَامِلَ مِنَ الۡغَیۡظِ ؕ قُلۡ مُوۡتُوۡا بِغَیۡظِکُمۡ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۱۲۰﴾

১২০
শুন! তোমরা এমন লোক যে, তোমরা তো তাহাদিগকে ভালবাস, কিন্তু তাহারা তোমাদিগকে ভালবাসে না; এবং তোমরা সকল কিতাবের৪৬৪ উপর ঈমান রাখ। এবং যখন তাহারা তোমাদের সহিত মিলিত হয় তখন বলে, ‘আমরা ঈমান আনি’, এবং যখন তাহারা পৃথক হয় তখন তোমাদের বিরুদ্ধে আক্রোশে অঙ্গুলী সমূহের অগ্রভাগ দংশন করিতে থাকে। তুমি বল, ‘তোমরা তোমাদের আক্রোশে৪৬৫ মরিয়া যাও, নিশ্চয়, তোমাদের বক্ষঃদেশে যাহা কিছু নিহিত আছে উহা সম্বন্ধে আল্লাহ্ সবিশেষ অবহিত।’
৪৬৪। পূর্ববর্তী আয়াতগুলির সাথে মিলাইয়া পড়িলে বুঝিতে পারা যাইবে যে, ‘তোমরা সকল কিতাবের উপর ঈমান রাখ’ বাক্যটির পরে ‘অথচ তাহারা সকল কিতাবের ওপর ঈমান রাখে না’ এরূপ একটি বাক্য উহ্য রহিয়াছে।
৪৬৫। ‘তোমরা তোমাদের আক্রোশে মরিয়া যাও’ এই বাক্যটি ঐসব ইহুদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে, যাহারা ইসলাম ধ্বংস করিতে না পারিয়া শত্রুতা বশতঃ বিদ্বেষানলে পুড়িতেছে।