৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تُطِیۡعُوۡا فَرِیۡقًا مِّنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ یَرُدُّوۡکُمۡ بَعۡدَ اِیۡمَانِکُمۡ کٰفِرِیۡنَ ﴿۱۰۱﴾

১০১
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা যদি ঐ সকল লোকের মধ্য হইতে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে কোন এক দলের আনুগত্য কর (তাহা হইলে) তাহারা তোমাদিগকে তোমার ঈমান আনিবার পর পুনরায় কাফের করিয়া লইবে।

وَکَیۡفَ تَکۡفُرُوۡنَ وَاَنۡتُمۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ اٰیٰتُ اللّٰہِ وَفِیۡکُمۡ رَسُوۡلُہٗ ؕ وَمَنۡ یَّعۡتَصِمۡ بِاللّٰہِ فَقَدۡ ہُدِیَ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۰۲﴾٪

১০২
এবং তোমরা কিরূপে অবিশ্বাস করিতে পার, এমতাবস্থায় যে, তোমাদের নিকট আল্লাহ্‌র আয়াত সমূহ আবৃত্তি করা হইতেছে এবং তাহার রসূল তোমাদের মধ্যে (বিদ্যমান) আছে? এবং যে কেহ আল্লাহ্‌কে সুদৃঢ়৪৪৭ ভাবে অবলম্বন করে, বস্তুতঃ তাহাকে অবশ্যই সরল-সুদৃঢ় পথে পরিচালিত করা হইয়াছে।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১০
৪৪৭। ‘যে আল্লাহ্‌কে সুদৃঢ়ভাবে অবলম্বন করে’, অর্থ (১) যাহারা আল্লাহ্‌র আদেশ নিষেধ সঠিকভাবে পালন করিয়া পাপ হইতে আত্মরক্ষা করে, (২) যাহারা আল্লাহ্‌ তা’লার সহিত সম্পর্ক স্থাপন করিয়া তাঁহারই স্মরণে নিমগ্ন থাকে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ حَقَّ تُقٰتِہٖ وَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَاَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর যেভাবে তাহার তাক্‌ওয়া অবলম্বন করা উচিত, এবং তোমরা কখনও মৃত্যু বরণ করিও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী৪৪৮ হও।
৪৪৮। যেহেতু মৃত্যুর সঠিক সময় কাহারও জানা নাই, অতএব, কেবল মাত্র সেই ব্যক্তিই মৃত্যুকালে আত্ম-সমর্পিত অবস্থায় ছিল বলিয়া গণ্য হইতে পারে, যে সদা-সর্বদা আল্লাহ্‌কে স্মরণ রাখিয়া চলা-ফেরা ও কাজ কর্ম করে। অতএব, বাক্যটির তাৎপর্য এই যে, আল্লাহ্‌র প্রতি অষ্ট প্রহর অনুগত থাকিয়া মানুষ যেন দিন কাটায়।

وَاعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰہِ جَمِیۡعًا وَّلَا تَفَرَّقُوۡا ۪ وَاذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ کُنۡتُمۡ اَعۡدَآءً فَاَلَّفَ بَیۡنَ قُلُوۡبِکُمۡ فَاَصۡبَحۡتُمۡ بِنِعۡمَتِہٖۤ اِخۡوَانًا ۚ وَکُنۡتُمۡ عَلٰی شَفَا حُفۡرَۃٍ مِّنَ النَّارِ فَاَنۡقَذَکُمۡ مِّنۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۰۴﴾

১০৪
এবং তোমরা সকলে সমবেতভাবে আল্লাহ্‌র রজ্জুকে৪৪৯ দৃঢ়ভাবে ধর এবং তোমরা পরস্পর বিভক্ত হইও না; এবং স্মরণ কর তোমাদের উপর আল্লাহ্‌র নেয়ামতকে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতি- সঞ্চার৪৫০ করিলেন, এবং তোমরা তাঁহারই নেয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হইয়া গেলে, এবং তোমরা এক অগ্নিকুণ্ডের৪৫১ কিনারায় ছিলে তখন তিনি তোমাদিগকে উহা হইতে রক্ষা করিলেন। এইভাবেই আল্লাহ্‌ তোমাদের জন্য তাহার আয়াত সমূহ বর্ণনা করেন যেন তোমরা হেদায়াত প্রাপ্ত হও।
৪৪৯। ‘হাব্‌ল্‌’ অর্থ দড়ি বা রশি যাহা দ্বারা কোনও বস্তু বাধা বা আটকানো হয়; একটি বাধন বা গিট; চুক্তি বা মৈত্রী; কোনও ধরণের বাধ্যতা যাহার কারণে এক ব্যক্তি বা বস্তুর নিরাপত্তার দায়িত্ব একজনের উপরে বর্তায়; মৈত্রী-চুক্তি ও সংরক্ষণ ব্যবস্থা (লেইন)। মহানবী (সাঃ) বলিয়াছেন, “আল্লাহ্‌র কিতাব একটি দড়ি বিশেষ যাহা আকাশ হইতে পৃথিবীতে প্রলম্বিত করিয়া দেওয়া হইয়াছে ” (জরীর, ৪র্থ ৩০ পৃঃ)।
৪৫০। পৌত্তলিক আরবদের মত এরূপ শতধা-বিচ্ছিন্ন জাতি পৃথিবীর কোথায়ও পাওয়া দুষ্কর। রসূলে করীম (সাঃ)-এর আগমনের পূর্বে তাহারা কত গোত্রে যে বিভক্ত ছিল, উহার সীমা-সংখ্যা জানা সম্ভব নয়। কিন্তু এই কথাও সত্য যে, রসূলে করীম (সাঃ)-এর উচ্চতম আদর্শ ও মহান শিক্ষার ফলে, যে প্রেম-প্রীতি-পূর্ণ ভ্রাতৃত্ব বন্ধনে তাহারা একীভূত হইয়া গিয়াছিল, উহার দৃষ্টান্তও বিশ্বের ইতিহাসে আর কোথাও পাওয়া যাইবে না।
৪৫১। ‘অগ্নিকুণ্ডের কিনারা’ শব্দগুলি আরবদের পরস্পরের ভ্রাতৃঘাতি যুদ্ধ-কলহের প্রতি ইঙ্গিত করিতেছে, যাহার মাঝে লিপ্ত থাকিয়া তাহারা নিজেদের মানব-শক্তির প্রবল অপচয় ও বিনাশ ঘটাইতেছিল।

وَلۡتَکُنۡ مِّنۡکُمۡ اُمَّۃٌ یَّدۡعُوۡنَ اِلَی الۡخَیۡرِ وَیَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ ؕ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۰۵﴾

১০৫
এবং তোমাদের মধ্যে (সদা) এমন এক জামায়াত থাকা দরকার যাহার কল্যাণের৪৫২ দিকে আহ্বান করিবে এবং ন্যায়সঙ্গত কাজের আদেশ দিবে এবং অসঙ্গত৪৫৩ কাজ হইতে নিষেধ করিবে। বস্তুতঃ ইহারাই সফলকাম হইবে।
৪৫২। “আল-খায়ের” এর অর্থ এখানে ‘ইসলাম’, কেননা ‘মা’রূফ’ শব্দটি অব্যবহিত পরেই ব্যবহৃত হইয়াছে; যদ্বারা সর্ব প্রকারের মঙ্গলকেই বুঝায়।
৪৫৩। মহানবী (সাঃ) বলিয়াছেন, “তোমরা যদি খারাপ কিছু দেখ, তাহা হইলে তাহা নিজ হাতে বিদূরিত কর, নিজ হাতে না পারিলে নিজ জিহ্বাদ্বারা ইহাকে মন্দ কাজ বলিয়া নিষেধ কর; তাহাও যদি করিবার শক্তি না থাকে, তাহা হইলে মনে মনে ইহাকে ঘৃণা কর ও দোয়া কর এবং এইরূপ করাটা বিশ্বাসের সর্বনিম্ন স্তর”(মুসলিম)।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ تَفَرَّقُوۡا وَاخۡتَلَفُوۡا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡبَیِّنٰتُ ؕ وَاُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۰۶﴾ۙ

১০৬
এবং তোমরা তাহাদের মত হইও না যাহারা তাহাদের নিকট স্পষ্ট প্রমাণাদি আসিবার পর দলে দলে বিভক্ত হইয়াছিল এবং পরস্পর মতভেদ৪৫৪ করিয়াছিল, এবং ইহাদের জন্যই এক মহা আযাব (নির্ধারিত) রহিয়াছে।
৪৫৪। এই আয়াত গ্রন্থধারীদের (আহলে কিতাবের) অনৈক্য ও ঝগড়া-বিবাদের প্রতি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ পূর্বক উপদেশ দিতেছে যে, তাহারা যেন অনৈক্য ও বিবাদ-বিসম্বাদের বিপদ হইতে সর্বদা সতর্ক থাকে।

یَّوۡمَ تَبۡیَضُّ وُجُوۡہٌ وَّتَسۡوَدُّ وُجُوۡہٌ ۚ فَاَمَّا الَّذِیۡنَ اسۡوَدَّتۡ وُجُوۡہُہُمۡ ۟ اَکَفَرۡتُمۡ بَعۡدَ اِیۡمَانِکُمۡ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۱۰۷﴾

১০৭
সেদিন কতক চেহারা উজ্জ্বল হইবে এবং কতক চেহারা হইবে মলিন৪৫৫। অতএব, যাহাদের চেহারা মলিন হইবে, (তাহাদিগকে বলা হইবে) ‘তোমরা কি তোমাদের ঈমান আনায়ন করিবার পর অস্বীকার করিয়াছিলে? সুতরাং আযাবের স্বাদ গ্রহণ কর এই জন্য যে, তোমরা অস্বীকার করিতে।’
৪৫৫। কুরআন শ্বেতবর্ণকে সুখ ও কৃষ্ণবর্ণকে দুঃখের প্রতীক রূপে বর্ণনা করিয়াছে (৩ঃ১০৭, ১০৮, ৭৫ঃ২৩-২৫, ৮০ঃ৩৯-৪১)। যখন কোন ব্যক্তি প্রশংসনীয় কাজ করে এবং অন্যেরা তাহার প্রশংসা করে, তখন আরবেরা ঐ ব্যক্তি সম্বন্ধে বলে ‘ইব্‌ইয়ায্‌যা ওয়াজহু-হ্’ অর্থাৎ তাহার মুখ মণ্ডল সাদা হইয়াছে (খুশিতে ভরিয়া গিয়াছে)। সেইরূপ, যখন কোন ব্যক্তি তিরস্কার যোগ্য কাজ করে ও সে তিরস্কৃত হয়, তখন উহার সম্বন্ধে বলা হয়, ‘ইস্ওয়াদ্দা ওয়াজহু-হূ’ অর্থাৎ তাহার মুখ মণ্ডল কাল হইয়া গিয়াছে (বিষাদে মলিন হইয়াছে)।

وَاَمَّا الَّذِیۡنَ ابۡیَضَّتۡ وُجُوۡہُہُمۡ فَفِیۡ رَحۡمَۃِ اللّٰہِ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۰۸﴾

১০৮
এবং যাহাদের চেহারা উজ্জল হইবে, বস্তুতঃ তাহারা আল্লাহ্‌র রহমতের মধ্যে থাকিবে, তাহারা সেখানে চিরকাল থাকিবে।

تِلۡکَ اٰیٰتُ اللّٰہِ نَتۡلُوۡہَا عَلَیۡکَ بِالۡحَقِّ ؕ وَمَا اللّٰہُ یُرِیۡدُ ظُلۡمًا لِّلۡعٰلَمِیۡنَ ﴿۱۰۹﴾

১০৯
এইগুলি আল্লাহ্‌র সত্য৪৫৬ সম্বলিত আয়াত, যাহা আমরা তোমার নিকট আবৃত্তি করিতেছি, এবং আল্লাহ্‌ বিশ্ব জগত সমূহের উপর যুলুম করিতে চাহেন না।
৪৫৬। ‘বিল হক্‌’ শব্দদ্বয়ের অর্থ সত্য সহকারে বা সত্য-সম্বলিত। ইহার তাৎপর্য এই যে, (ক) আল্লাহ্‌তা’লার বাক্য ও নিদর্শনাবলী সত্যে পরিপূর্ণ, (খ) তাহা অধিকার-জনিত কারণে আসিয়াছে অর্থাৎ ঐ সব নিদর্শনাবলী পাওয়ার অধিকার তোমার ছিল, (গ) আল্লাহ্‌র বাক্যসমূহ ও নিদর্শনাবলী নাযেল হইবার ইহাই সর্বোত্তম সময়। ৩৬৪ টীকা দেখুন।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۱۱۰﴾٪

১১০
এবং যাহা কিছু আকাশসমূহে আছে এবং যাহা কিছু পৃথিবীতে আছে সকলই আল্লাহ্‌র, এবং আল্লাহ্‌র নিকটই সকল বিষয়কে প্রত্যাবর্তন করা হইবে।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ১১