القصص
Al-Qasas
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার তারিখ ও প্রসঙ্গ
সাধারণভাবে সকলের সম্মিলিত অভিমত এই যে, বর্তমান সূরাটি মক্কায় নাযেল হইয়াছিল। হযরত ওমর ইবনে মুহাম্মদ এর মতে নবী করীম (সাঃ) হিজরতের সময় যখন মদীনার পথে ছিলেন, তখন ইহাঅবতীর্ণ হয়। সূরাটির এই আয়াত, “নিশ্চয় যিনি তোমার উপর কুরআনকে ফরয করিয়াছেন, তিনিই তোমাকে প্রত্যাবর্তনস্থলে পুনরায় ফিরাইয়া আনিবেন” (আয়াত ৮৬) - হইতে ইহাই প্রমাণিত হয় যে, নবী করীম (সাঃ) তখনো মক্কাতেই অবস্থান করিতেছিলেন যখন তাঁহাকে বলা হইয়াছিল যে, প্রথমে বিজিতের মত তাঁহাকে মক্কা ছাড়িয়া চলিয়া যাইতে হইবে, কিন্তু অবশেষে বিজয়ীর বেশে তিনি আবার এইখানে প্রত্যাবর্তন করিবেন। পূববতী সূরার শেষাংশে বলা হইয়াছিল যে, “অনন্তর যে হেদায়াত পাইবে, সে তাহার নিজের প্রাণের কল্যাণের জন্যই হেদায়াত পাইবে এবং যে পথভ্রষ্ট হইবে, তুমি (তাহাকে) বল, ‘আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন’ (নামলঃ ৯৩ আয়াত)। উক্ত আয়াত হইতে ইহাই প্রতীয়মান হয় যে, কুরআনের শিক্ষা প্রচার করিবার জন্য কোন বল-প্রয়োগ করা বৈধ নয়। কুরআনের এই দাবীর সত্যতা প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সূরাটি অবতীর্ণ হইয়াছে।
বিষয়বস্ত
তা সীন মীম্ - দ্বারা যে সব সূরা শুরু হইয়াছে, সেগুলির মধ্যে বর্তমান সূরাটি তৃতীয় এবং সর্বশেষ। যেহেতু এই তিনটি সূরা একই ধরণের “হুরূফে মুকাত্তায়াত” দ্বারা শুরু হইয়াছে, তাই, ইহাদের বিষয়বস্তুর মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য বিদ্যমান। ইহাদের প্রত্যেকটির শুরুতে এবং সমাপ্তিতে কুরআনের ঐশী অবতরণ এবং ইহার অনন্য শিক্ষার প্রসংগ আলোচিত হইয়াছে। ২৬ সূরায় হযরত মূসা (আঃ) কর্তৃক ফেরাউনের নিকট ঐশী-বাণী প্রচারের বিষয়ে বেশ কিছু আলোচনা রহিয়াছে। ২৭ সূরায় হযরত মূসা (আঃ) কাশ্ফের মাধ্যমে আল্লাহ্তা’লার মহান শান ও গৌরবের যে জ্যোতির্বিকাশ অবলোকন করিয়াছিলেন এবং আশিসমণ্ডিত ‘তূয়া’ উপত্যকায় তাঁহার যে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জিত হইয়াছিল উহার বর্ণনা রহিয়াছে। বর্তমান সূরায় হযরত মূসা (আঃ)-এর জীবনের বিভিন্ন ঘটনা, যেমন, আলৌকিকভাবে, তাহাকে সাগর-বক্ষ হইতে উদ্ধার, তাঁহার শৈশব, যৌবন, হিজরত এবং নবুওয়াত প্রাপ্তি ইত্যাদি যেরূপ বিস্তৃতভাবে আলোচিত হইয়াছে, বস্তুতঃ এককভাবে অন্য কোন সূরায় তেমনটি নাই। ইহার অন্তর্নিহিত তাৎপর্য ইহাই যে, হযরত মুহাম্মদ (সাঃ) যিনি হযরত মূসা (আঃ) সদৃশ একজন নবী, তাঁহার জীবনেও হযরত মূসা (আঃ)-এর অনুরূপ অনেক ঘটনা সংঘটিত হইবে, যদিও সেই সব ঘটনা ভিন্ন অবস্থা ও সময়ের ব্যাপার।
ফেরাউনের রাজত্বে বনী ইসরাঈলের কি করুণ অবস্থা হইয়াছিল উহার বর্ণনা সহ বর্তমান সূরাটি শুরু হইয়াছে। বস্তুতঃ ফেরাউন তাহার নিষ্ঠুর শোষণ এবং দমন-নীতির মাধ্যমে বনী ইসরাঈলদের পুরুষোচিত সমস্ত গুণাবলী ধ্বংস করিতে চাহিয়াছিল। এইভাবে ফেরাউন কর্তৃক বনী ইসরাঈলীদের অবমাননা নিম্নতম পর্যায়ে পৌঁছায়। তখন তাহাদের মুক্তির জন্য আল্লাহ্তা’লা হযরত মূসা (আঃ)-কে প্রেরণ করেন এবং তাহাদের চোখের সামনে ফেরাউন এবং তাহার শক্তিশালী সৈন্যদলকে সাগরে ডুবাইয়া মারেন। হযরত মূসা (আঃ)-এর জীবনের এই ঘটনা বর্ণনার পর সূরাটিতে হযরত মুহাম্মদ (সাঃ)-এর আবির্ভাব সংক্রান্ত যে সমস্ত ভবিষ্যদ্বাণী বাইবেলে দেখিতে পাওয়া যায় উহার উল্লেখ করা হইয়াছে এবং কোরায়শদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ (সাঃ)-কে মানিয়া নিবার আহ্বান জানানো হইয়াছে। প্রসঙ্গতঃ বলা হইয়াছে যে, যদি তাহারা হযরত মুহাম্মদ (সাঃ)-কে স্বীকার করিয়া নেয়, তাহা হইলে তাহারা পূর্ব-নির্ধারিত সকল ঐশী অনুগ্রহ ও জাগতিক কল্যাণের অধিকারী হইবে এবং অচিরেই মক্কা নগরী এক নূতন আন্দোলনের কেন্দ্রস্থল হিসাবে গড়িয়া উঠিবে। কিন্তু তাহারা যদি হযরত মুহাম্মদ (সাঃ)-কে অস্বীকার করে, তাহা হইলে ইহার পরিণতিতে তাহারা আল্লাহ্তা’লার অসন্তষ্টি অর্জন করিবে। অতঃপর, সূরাটিতে বলা হইয়াছে যে, অবিশ্বাসীরা সত্যের ক্রমাগত অস্বীকৃতির ফলে যখন ঐশী আযাবে নিপতিত হয়, তখন তাহারা তাহাদের নেতাদেরকে দোষারোপ করিতে থাকে এবং বলে যে, তাহাদেরকে ভুল পথে পরিচালিত করা এবং তাহাদের সর্বনাশের জন্য ঐসব নেতারাই দায়ী। অন্যদিকে নেতারা তাহাদের দায়-দায়িত্ব অস্বীকার করে, এমনকি অন্ধভাবে তাহাদেরকে অনুসরণ করার জন্য এই সব লোকদের প্রতি অভিসম্পাত বর্ষণ করে। তবে ঐশী-বাণীকে অস্বীকার করার পিছনে প্রকৃত যে কারণ তাহা হইল এই যে, সম্পদ ও প্রভাবের অধিকারী লোকজন জাগতিক ঐশ্বর্য ও উপকরণে গর্বিত থাকে এবং এই জড় সম্পদকে তাহাদের নিরাপত্তার এক নিশ্চিত অবলম্বন হিসাবে বিবেচনা করে। এই মিথ্যা ধারণার বশবর্তী হইয়া তাহারা আল্লাহ্র নবী-রসূলদেরকে অত্যন্ত অবজ্ঞার চোখে দেখে, তাহাদের সহিত হাসি-ঠাট্টা করে এবং তাহাদেরকে নানা প্রকার উৎপীড়ন করে। অথচ, ইতিহাসের এই মহান শিক্ষাকে তাহারা ভুলিয়া যায় যে, সত্যের বিরুদ্ধাচারণকারীরা সর্বদাই ঐশী আযাবে নিপতিত হইয়াছে এবং সত্যের অস্বীকার করার ব্যাপারে যাহারা কেন্দ্রীয় ভূমিকা পালন করিয়াছে পরিণামে তাহারা সকলেই ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। সূরাটির শেষাংশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করা হইয়াছে। বলা হইয়াছে যে, হযরত মূসা (আঃ) যেইভাবে মিশর হইতে হিজরত করিয়া মিদিয়ান গমন করিয়াছিলেন, সেইখানে দশ বৎসর অবস্থান করিয়াছিলেন এবং পুনরায় মিদিয়ান হইতে মিশর গিয়া ফেরাউনের কবল হইতে বনী ইসরাঈলীদের উদ্ধার করিয়াছিলেন, অনুরূপ ঘটনা হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনেও অনুষ্ঠিত হইবে। হযরত মুহাম্মদ (সাঃ) কেও তাঁহার মাতৃভূমি হইতে হিজরত করিয়া এক নূতন জায়গায় (মদীনা) দশ বৎসর অবস্থান করিতে হইবে। অতঃপর, সেইখান হইতে তিনি তাঁহার জন্মভূমিতে (মক্কা) ফিরিয়া আসিবেন এবং মক্কা বিজয় করিয়া ইসলামকে দৃঢ়-ভিত্তির উপর প্রতিষ্ঠিত করিবেন। সূরাটির শেষ কয়টি আয়াতে ইহার বিষয়-বস্তুকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করিয়া বলা হইয়াছে যে, হযরত মুহাম্মদ (সাঃ)-এর এই বিষয়ে সামান্য ধারণাও ছিল না যে, তাহাকে ঐশী-বাণী প্রচারের দায়িত্ব দেওয়া হইবে, কিন্তু এখন যেহেতু এই মহান দায়িত্ব তাঁহার উপর ন্যস্ত করা হইয়াছে, তাই তাঁহার উচিত সমগ্র মানবজাতিকে আল্লাহ্র দিকে আহবান করা। পরিশেষে আল্লাহ্র উপর সম্পূর্ণ ভরসা রাখিয়া নিরুৎসাহিত না হইয়া, নির্ভীক ও একাগ্রতার সাথে তিনি যেন এই দায়িত্ব পালন করিয়া যান - সেই নির্দেশ সহকারে সূরাটি শেষ হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
نَتۡلُوۡا عَلَیۡکَ مِنۡ نَّبَاِ مُوۡسٰی وَفِرۡعَوۡنَ بِالۡحَقِّ لِقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۴﴾
اِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِی الۡاَرۡضِ وَجَعَلَ اَہۡلَہَا شِیَعًا یَّسۡتَضۡعِفُ طَآئِفَۃً مِّنۡہُمۡ یُذَبِّحُ اَبۡنَآءَہُمۡ وَیَسۡتَحۡیٖ نِسَآءَہُمۡ ؕ اِنَّہٗ کَانَ مِنَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۵﴾
وَنُرِیۡدُ اَنۡ نَّمُنَّ عَلَی الَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا فِی الۡاَرۡضِ وَنَجۡعَلَہُمۡ اَئِمَّۃً وَّنَجۡعَلَہُمُ الۡوٰرِثِیۡنَ ۙ﴿۶﴾
وَنُمَکِّنَ لَہُمۡ فِی الۡاَرۡضِ وَنُرِیَ فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَجُنُوۡدَہُمَا مِنۡہُمۡ مَّا کَانُوۡا یَحۡذَرُوۡنَ ﴿۷﴾
وَاَوۡحَیۡنَاۤ اِلٰۤی اُمِّ مُوۡسٰۤی اَنۡ اَرۡضِعِیۡہِ ۚ فَاِذَا خِفۡتِ عَلَیۡہِ فَاَلۡقِیۡہِ فِی الۡیَمِّ وَلَا تَخَافِیۡ وَلَا تَحۡزَنِیۡ ۚ اِنَّا رَآدُّوۡہُ اِلَیۡکِ وَجَاعِلُوۡہُ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۸﴾
فَالۡتَقَطَہٗۤ اٰلُ فِرۡعَوۡنَ لِیَکُوۡنَ لَہُمۡ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَجُنُوۡدَہُمَا کَانُوۡا خٰطِئِیۡنَ ﴿۹﴾
وَقَالَتِ امۡرَاَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَیۡنٍ لِّیۡ وَلَکَ ؕ لَا تَقۡتُلُوۡہُ ٭ۖ عَسٰۤی اَنۡ یَّنۡفَعَنَاۤ اَوۡ نَتَّخِذَہٗ وَلَدًا وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۰﴾