২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

وَاَصۡبَحَ فُؤَادُ اُمِّ مُوۡسٰی فٰرِغًا ؕ اِنۡ کَادَتۡ لَتُبۡدِیۡ بِہٖ لَوۡلَاۤ اَنۡ رَّبَطۡنَا عَلٰی قَلۡبِہَا لِتَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱﴾

১১
এবং মূসার মাতার হৃদয় (দুশ্চিন্তা) মুক্ত হইয়া গেল। যদি আমরা তাহার অন্তরকে সুদৃঢ় না করিয়া দিতাম যাহাতে সে মো’মেনদের অন্তগর্ত হইতে পারে, তাহা হইলে সে বিষয়টিকে প্রকাশ করিবার উপক্রম করিয়াছিল।২২০২
২২০২। হযরত মূসা (আঃ)-এর মাতা তাহার নিকট মূসাকে ফিরাইয়া দেওয়াতে এতো বেশী খুশী হইয়াছিলেন যে, আনন্দাতিশয্যে তিনি ঘোষণা করিতে উদ্যত হইয়াছিলেন যে, তিনিই ঐ সন্তানের অধিকারী। যদি আল্লাহ্‌তা’লা তাঁহাকে পূর্বাহ্নে সংযত না করিতেন তাহা হইলে তিনি লোকদিগকে সম্পূর্ণ ঘটনা বলিয়াই দিতেন যে, কিরূপে তিনি ঐশী-বাণী প্রাপ্ত হইয়াছিলেন এবং তদুনসারে কিরূপে শিশুকে নদীতে ভাসাইয়া দিয়াছিলেন, ইত্যাদি।

وَقَالَتۡ لِاُخۡتِہٖ قُصِّیۡہِ ۫ فَبَصُرَتۡ بِہٖ عَنۡ جُنُبٍ وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿ۙ۱۲﴾

১২
সে (মূসার মাতা) তাহার (মূসার) ভগ্নীকে বলিয়াছিল, ‘তুমি তাহার পিছনে পিছনে যাও।’ সে দূর হইতে আড়চোখে তাহাকে লক্ষ্য করিতেছিল; কিন্তু তাহারা ইহা বুঝিতে পারে নাই।

وَحَرَّمۡنَا عَلَیۡہِ الۡمَرَاضِعَ مِنۡ قَبۡلُ فَقَالَتۡ ہَلۡ اَدُلُّکُمۡ عَلٰۤی اَہۡلِ بَیۡتٍ یَّکۡفُلُوۡنَہٗ لَکُمۡ وَہُمۡ لَہٗ نٰصِحُوۡنَ ﴿۱۳﴾

১৩
এবং আমরা ইতিপূর্বে সকল স্তনদাত্রীকে তাহার জন্য নিষিদ্ধ করিয়া রাখিলাম; অতঃপর মূসার ভগ্নী বলিল, ‘আমি কি তোমাদিগকে এমন এক পরিবারের সংবাদ দিব, যাহারা ইহাকে তোমাদের জন্য লালন-পালন করিবে এবং তাহারা তাহার জন্য সত্যিকার হিতাকাঙ্খী হইবে?’

فَرَدَدۡنٰہُ اِلٰۤی اُمِّہٖ کَیۡ تَقَرَّ عَیۡنُہَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ اَنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿٪۱۴﴾

১৪
এইভাবে আমরা তাহাকে তাহার মাতার নিকট ফিরাইয়া দিলাম যেন তাহার নয়ন তৃপ্তি লাভ করে এবং সে দুঃখ না করে এবং যেন সে জানিতে পারে যে, আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য। কিন্তু অধিকাংশ লোকই ইহা জানে না।
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ১

وَلَمَّا بَلَغَ اَشُدَّہٗ وَاسۡتَوٰۤی اٰتَیۡنٰہُ حُکۡمًا وَّعِلۡمًا ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۵﴾

১৫
এবং যখন সে পূর্ণ যৌবনে পৌঁছিল এবং (উত্তম চারিত্রিক গুণাবলীর উপর) দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইল, তখন আমরা তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম; এবং এইরূপেই আমরা সৎকর্মপরায়ণদিগকে প্রতিদান দিয়া থাকি।২২০৩
২২০৩। হযরত মূসা (আঃ) পার্থিব এবং ঐশী জ্ঞানে পূর্ণ পরিপক্ক ছিলেন। সেই যুগে এক ক্ষমতাশালী বাদশাহের গৃহ-শিক্ষকের নিকট তৎকালীন বিজ্ঞান শিক্ষার সুযোগ পাইয়াছিলেন, তাঁহার দৈহিক বিকাশও পুর্নাংগ ছিল, যাহা পরবর্তী আয়াত হইতে প্রতীয়মান হয় এবং তিনি সৎ আদর্শদ্বারা অনুপ্রাণিত হইয়াছিলেন। যেহেতু আল্লাহ্‌তা’লা এক মহান ভবিষ্যতের জন্য তাঁহাকে পূর্বাহ্নেই মনোনীত করিয়াছিলেন, সেহেতু তিনি তাঁহাকে গভীর বিচক্ষণতায় এবং আধ্যাত্মিক জ্ঞানে ভূষিত করিয়াছিলেন। ইতিমধ্যে হযরত মূসা (আঃ) পরিণত অবস্থায় পৌঁছিয়াছিলেন। তিনি পরোপকারী ছিলেন এবং সর্বদা সৎকর্মশীল ছিলেন।

وَدَخَلَ الۡمَدِیۡنَۃَ عَلٰی حِیۡنِ غَفۡلَۃٍ مِّنۡ اَہۡلِہَا فَوَجَدَ فِیۡہَا رَجُلَیۡنِ یَقۡتَتِلٰنِ ٭۫ ہٰذَا مِنۡ شِیۡعَتِہٖ وَہٰذَا مِنۡ عَدُوِّہٖ ۚ فَاسۡتَغَاثَہُ الَّذِیۡ مِنۡ شِیۡعَتِہٖ عَلَی الَّذِیۡ مِنۡ عَدُوِّہٖ ۙ فَوَکَزَہٗ مُوۡسٰی فَقَضٰی عَلَیۡہِ ٭۫ قَالَ ہٰذَا مِنۡ عَمَلِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیۡنٌ ﴿۱۶﴾

১৬
এবং (একদিন) সে নগরীতে এমন সময়ে প্রবেশ করিল, যখন উহার অধিবাসীগণ অসতর্ক ছিল, তখন তথায় সে দুই ব্যক্তিকে পরস্পর লড়াই করিতে দেখিতে পাইল, এক ব্যক্তি তাহার নিজ সম্প্রদায়ের এবং অপর ব্যক্তি তাহার শত্রুপক্ষের। সুতরাং তাহার সম্প্রদায়ের যে লোকটি ছিল সে তাহার নিকট সাহায্য প্রার্থনা করিল২২০৪ ঐ ব্যক্তির বিরুদ্ধে যে তাহার শত্রুপক্ষের ছিল। তখন মূসা তাহাকে ঘুষি মারিল এবং সেই ঘুষিতেই তাহার মৃত্যু ঘটিয়া গেল। সে (মূসা) বলিল, ‘ইহা একটি শয়তানী কাজ;২২০৫ নিশ্চয় সে মো’মোনের শত্রু এবং স্পষ্ট বিভ্রান্তকারী।’
২২০৪। অত্যন্ত সাধু প্রকৃতি বশতঃ এবং অতি উচ্চ আদর্শে অনুপ্রাণিত হওয়ায় হযরত মূসা (আঃ) সর্বদা দুর্বল এবং অত্যাচারিতদের সাহায্যে প্রস্তুত থাকিতেন। এমতাবস্থায় একজন তাঁহার সাহায্য কামনা করিলে মূসা (আঃ) তাহাকে রক্ষা করিতে তৎক্ষণাৎ অগ্রসর হইয়াছিলেন।
২২০৫। আরবী ভাষার বাগ্ধারা অনুযায়ী ‘ইহা শয়তানের ক্রিয়া’ উক্তির অর্থ এই যে, এক মন্দ ব্যাপার ঘটিয়াছে। হযরত মূসা বলিতেছেন যে, শয়তান এক মিশরবাসী এবং একজন ইহুদীর মধ্যে সংঘর্ষ বাধাইয়াছিল এবং আমি অত্যাচারিত ইহুদীর সাহায্যর্থে আসিয়াছিলাম, যাহার ফলে একটি অনুচিত ঘটনা ঘটিয়া গেল অর্থাৎ এক ব্যক্তির মৃত্যু ঘটিল। অথবা হইতে পারে এই উক্তি মিশরবাসীকে লক্ষ্য করিয়া বলা হইয়াছিল এই অর্থে যে, ইহা তোমার শয়তানী কর্মের ফল’ অর্থাৎ ‘তোমার মৃত্যু তোমার আপন দুষ্কর্ম ও পাপের পরিণাম।’ ঘটনাটি এই ছিল যে, হযরত মূসা (আঃ) কোন মারাত্মক অস্ত্র ব্যবহার করেন নাই এবং মিশরীয়কে শুধু প্রতিহত করিয়াছিলেন বা তাহাকে মুষ্ঠাঘাত করিয়াছিলেন। ইহাই প্রমাণ করে যে, শেষোক্ত ব্যক্তির মৃত্যু এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ছিল। স্পষ্টতঃ প্রতীয়মান হয় যে, তাহাকে হত্যা করার কোন উদ্দেশ্য হযরত মূসা (আঃ)-এর ছিল না। পবিত্র কুরআন মিশরীয় লোকটির দুষ্কর্মের উল্লেখ করে নাই তবে এই আয়াতে মূসা (আঃ)-এর কথার মধ্যে উহার ইঙ্গিত রহিয়াছে। এক ইসরাঈলী স্ত্রীলোককে মিশরীয় লোকটি জবরদস্তি তাহার সঙ্গে ব্যভিচারে বাধ্য করার কথা বর্ণিত আছে। বাহ্যতঃ ইহাই আয়াতে উল্লেখিত কলহের সূত্রপাত এবং পরিশেষে হযরত মূসা (আঃ)-এর হস্তক্ষেপ এবং মিশরবাসী ব্যক্তিটির মৃত্যু ঘটে (যিউ এনসাইক, ‘মোজেস’ অধ্যায়)।

قَالَ رَبِّ اِنِّیۡ ظَلَمۡتُ نَفۡسِیۡ فَاغۡفِرۡ لِیۡ فَغَفَرَ لَہٗ ؕ اِنَّہٗ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۱۷﴾

১৭
সে বলিল, ‘হে আমার প্রভু! আমি নিশ্চয় নিজের প্রাণের প্রতি যুলুম করিয়াছি;২২০৬ তুমি আমাকে ক্ষমা কর।’ সুতরাং তিনি তাহাকে ক্ষমা করিলেন, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
২২০৬। ‘যালামাহু’ অর্থ সে তাহার উপর গুরু ভার চাপাইয়াছিল যাহা বহনে সে অক্ষম ছিল, সে নিজেকে বিপদের সম্মুখীন করিয়াছিল (লেইন এবং মুফরাদাত)। হযরত মূসা (আঃ) উপলব্ধি করিয়াছিলেন যে, বেচারা ইহুদীকে সাহায্য করিতে চেষ্টা করিয়া মিশরীয় লোকটিকে মারিয়া ফেলিয়াছিলেন এবং ইহার ফলে নিজেকে কঠিন বিপদের সম্মুখীন করিয়াছিলেন এবং নিজের উপরে এমন বোঝা চাপাইয়া দিয়াছিলেন যাহা বহন করিতে তিনি বাহ্যতঃ অক্ষম ছিলেন। অতএব হযরত মূসা (আঃ) আল্লাহ্‌তা’লার নিকট মন্দ পরিণতি হইতে (যাহা শাসক জাতির এক ব্যক্তিকে অনিচ্ছাকৃত হত্যার কারণে উদ্ভবের আশংকা ছিল) রক্ষা পাওয়ার জন্য দোয়া করিয়াছিলেন।

قَالَ رَبِّ بِمَاۤ اَنۡعَمۡتَ عَلَیَّ فَلَنۡ اَکُوۡنَ ظَہِیۡرًا لِّلۡمُجۡرِمِیۡنَ ﴿۱۸﴾

১৮
সে বলিল, ‘হে আমার প্রভু! যেহেতু তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়াছ, অতএব আমি ভবিষ্যতে কখনও অন্যায়কারীগণের সাহায্য করিব না।’২২০৭
২২০৭। তফসীরাধীন আয়াতে হযরত মূসা (আঃ)-কে বলিতে দেখা যায়, ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়াছ, অতএব আমি সর্বদা অত্যাচারিতের সাহায্য করিব এবং আমি কৃতজ্ঞতার সঙ্গে শপথ করি যে, কখনও যালেমদের পক্ষ সমর্থন করিব না। অথবা এরূপ বুঝাইতে পারে, ’হে আমার প্রভূ! যেহেতু সর্বদা তুমি আমার প্রতি দয়াশীল ও ক্ষমাশীল, আমি কিরূপে অত্যাচারীর সাহায্যকারী ও সমর্থনকারী হইতে পারি?

فَاَصۡبَحَ فِی الۡمَدِیۡنَۃِ خَآئِفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسۡتَنۡصَرَہٗ بِالۡاَمۡسِ یَسۡتَصۡرِخُہٗ ؕ قَالَ لَہٗ مُوۡسٰۤی اِنَّکَ لَغَوِیٌّ مُّبِیۡنٌ ﴿۱۹﴾

১৯
অতঃপর সে ভীত অবস্থায় এদিক ওদিক তাকাইতে তাকাইতে প্রভাত বেলায় নগরীতে বাহির হইল, তখন সে দেখে যে, যে ব্যক্তি গতকল্য তাহার নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিল সে পুনরায় তাহাকে সাহায্যের জন্য চিৎকার করিয়া ডাকিতেছে। মূসা তাহাকে বলিল, ‘নিশ্চয় তুমি একজন স্পষ্ট বিপথগামী ব্যক্তি।’২২০৮
২২০৮। মনে হয় হযরত মূসা (আঃ)-কে যে ইহুদী লোকটি সাহায্যের জন্য আহ্বান করিয়াছিল তাহাকে তিনি তিরস্কার করিয়াছিলেন এই বলিয়া, ‘তুমি এক নিবোধ লোক এবং তোমার কাজের পরিণতি উপলব্ধি করিতে না পারিয়া তুমি সরাসরি ঝঞ্ঝাটে জড়াও।’ কথাগুলি দ্বারা এই অর্থ বুঝায় না যে, হযরত মূসা (আঃ) লোকটিকে দোষী ভাবিয়াছিলেন, যে ভুল ধারণাটি সাধারণতঃ করা হইয়া থাকে।

فَلَمَّاۤ اَنۡ اَرَادَ اَنۡ یَّبۡطِشَ بِالَّذِیۡ ہُوَ عَدُوٌّ لَّہُمَا ۙ قَالَ یٰمُوۡسٰۤی اَتُرِیۡدُ اَنۡ تَقۡتُلَنِیۡ کَمَا قَتَلۡتَ نَفۡسًۢا بِالۡاَمۡسِ ٭ۖ اِنۡ تُرِیۡدُ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ جَبَّارًا فِی الۡاَرۡضِ وَمَا تُرِیۡدُ اَنۡ تَکُوۡنَ مِنَ الۡمُصۡلِحِیۡنَ ﴿۲۰﴾

২০
অতঃপর যখন মূসা মনস্থ করিল যে, সে ঐ ব্যক্তিকে ধরিবে যে তাহাদের উভয়ের শত্রু;২২০৯ তখন সে বলিল, ‘হে মূসা! তুমি গতকল্য যেভাবে এক ব্যক্তিকে হত্যা করিয়াছ সেইভাবে কি আমাকেও হত্যা করিতে চাহিতেছ? তুমি তো দেশে কেবল অত্যাচারী হইতে চাহিতেছ, এবং মোটেই শান্তি স্থাপনকারীদের অন্তগর্ত হইতে চাহ না।’
২২০৯। ‘উভয়ের শত্রু’ কথাগুলিতে প্রতিফলিত হয় যে, উল্লিখিত লোকটি মিশরবাসী ছিল। কিন্তু যদি সে একজন ইহুদী হইত, যেমনটি বাইবেল বলে, তাহা হইলে মিশরীয় লোকটির সহিত নিশ্চয়ই তাহার যোগ-সাজস ছিল এবং কর্তৃপক্ষের নিকট পূর্বদিনের ঘটনাটি নিশ্চয়ই বলিয়া দিয়াছিল এবং এইরূপে সেই সাহায্যপ্রার্থী মূসা (আঃ) এবং ঈসরাঈল জাতি উভয়ের শত্রু হইয়াছিল।