২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

طٰسٓمّٓ ﴿۲﴾

২
তা সীন মীম্‌।২১৯৫-ক
২১৯৫-ক। টীকা ২১৪৩ দ্রষ্টব্য।

تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۳﴾

৩
এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।

نَتۡلُوۡا عَلَیۡکَ مِنۡ نَّبَاِ مُوۡسٰی وَفِرۡعَوۡنَ بِالۡحَقِّ لِقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۴﴾

৪
মো’মেন জাতির উপকারার্থে আমরা তোমার নিকট মূসা এবং ফেরাউনের বৃত্তান্ত বর্ণনা করিতেছি।

اِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِی الۡاَرۡضِ وَجَعَلَ اَہۡلَہَا شِیَعًا یَّسۡتَضۡعِفُ طَآئِفَۃً مِّنۡہُمۡ یُذَبِّحُ اَبۡنَآءَہُمۡ وَیَسۡتَحۡیٖ نِسَآءَہُمۡ ؕ اِنَّہٗ کَانَ مِنَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۵﴾

৫
নিশ্চয় ফেরাউন দেশে বড়ই উদ্ধত হইয়া উঠিয়াছিল এবং উহার অধিবাসীগণকে দলে দলে বিভক্ত করিয়াছিল,২১৯৬ তাহাদের মধ্য হইতে একদলকে সে দুর্বল করিতে চাহিয়াছিল (এইরূপে) যে, তাহাদের পুত্রগণকে নৃশংসভাবে হত্যা করিত এবং তাহাদের নারীগণকে জীবিত রাখিত। নিশ্চয় সে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তগর্ত ছিল।
২১৯৬। এই বিংশ শতাব্দীতে পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলি কর্তৃক ‘ডিভাইড এণ্ড রুল’ (বিভাজন এবং শাসন কর) নীতি যেরূপ মারাত্মক পরিণতির সঙ্গে অনুসৃত হইয়াছে সেরূপ ফেরাউনও অনুরূপ নীতি সফলতার সঙ্গে অনুসরণ করিয়াছিল বলিয়া প্রতিপন্ন হয়। ফেরাউন মিশরবাসীদিগকে দলে-উপদলে বিভক্ত করিয়াছিল এবং পরস্পরের মধ্যে বিবাদ বিসম্বাদ সৃষ্টি করিয়া দিয়াছিল। তাহাদের কাহাকেও সে সুবিধা দিত এবং অন্যান্যকে শোষণ করিত এবং দাবাইয়া রাখিত। হযরত মূসা (আঃ)-এর জাতি ছিল শেষোক্ত দুর্ভাগা শ্রেণীর। ‘তাহাদের পুত্র সন্তানগুলিকে নৃশংসভাবে হত্যা করিত এবং তাহাদের নারীদিগকে জীবিত রাখিত’ উক্তি হইতে বুঝা যায় যে, ফেরাউন বাহ্যিকভাবে ইসরাঈলীদিগকে স্থায়ীভাবে বশে রাখার উদ্দেশ্যে তাহাদের পুত্র সন্তান ও পুরুষদিগকে নৃশংস ভাবে হত্যা করিত এবং নারীদিগকে জীবিত রাখিত। এই অর্থ বহন করা ছাড়াও, ইহার মর্মার্থ এইরূপও হইতে পারে যে, তাহার এই শোষণ এবং নিষ্ঠুর দমন নীতি দ্বারা ফেরাউন তাহাদের পুরুষোচিত গুণাবলী ধ্বংস করিয়া দিতে চাহিয়াছিল এবং তাহাদিগকে নারী জাতির মত দুর্বল করিয়া দিতে চাহিয়াছিল।

وَنُرِیۡدُ اَنۡ نَّمُنَّ عَلَی الَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا فِی الۡاَرۡضِ وَنَجۡعَلَہُمۡ اَئِمَّۃً وَّنَجۡعَلَہُمُ الۡوٰرِثِیۡنَ ۙ﴿۶﴾

৬
এবং আমরা সংকল্প করিয়াছিলাম যে, যাহাদিগকে দেশে দুর্বল মনে করা হইয়াছিল তাহাদের উপর আমরা অনুগ্রহ করিব এবং তাহাদিগকে (জাতির) নেতা মনোনীত করিব এবং তাহাদিগকে (আমাদের নেয়ামতসমূহের) উত্তরাধিকারী করিব,

وَنُمَکِّنَ لَہُمۡ فِی الۡاَرۡضِ وَنُرِیَ فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَجُنُوۡدَہُمَا مِنۡہُمۡ مَّا کَانُوۡا یَحۡذَرُوۡنَ ﴿۷﴾

৭
এবং তাহাদিগকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিব২১৯৭ এবং ফেরাউন ও হামান২১৯৮ এবং উভয়ের সৈন্য বাহিনীকে উহা দেখাইব যাহার সম্বন্ধে তাহারা তাহাদের নিকট হইতে আশঙ্কা করিতেছিল।২১৯৯
২১৯৭। মিশরে ইসরাঈলীদিগের চরিত্র হনন যখন নিম্নতর বিন্দুতে পৌঁছিয়াছিল এবং ফেরাউন ও তাহার লোকদিগ্বের অবিচারের পেয়ালা যখন কানায় কানায় ভরিয়া গিয়াছিল তখন আল্লাহ্‌তা’লা তাঁহার অব্যর্থ সুবিজ্ঞ প্রথায় এই আদেশ জারি করিলেন যে, অত্যাচারীগণের শাস্তি হওয়া উচিৎ এবং যাহারা দাসত্ব বন্ধনে আবদ্ধ ছিল তাহাদিগকে মুক্ত করিবার জন্য তিনি হযরত মূসা (আঃ)-কে আবির্ভূত করিলেন। এই অবস্থা, যাহা প্রত্যেক প্রেরিত নবী-রসূলের যুগেই ঘটিয়াছিল, তাহা সর্বাপেক্ষা পূর্ণভাবে এবং লক্ষ্যণীয়ভাবে সংঘটিত হইয়াছিল ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর কার্যকালে।
২১৯৮। ‘অ্যামন’ দেবতার প্রধান পুরোহিতের উপাধি ছিল ‘হামান’; মিশরীয় ভাষাতে ‘হাম’ এর অর্থ উচ্চ মর্যাদার পুরোহিত। মিশরীয়দের বিশ্বাসমতে অ্যামন দেবতা অপর সমস্ত মিশরীয় দেব-দেবীকে নিয়ন্ত্রণ করিত। হামান রাজকোষ এবং শস্যভাণ্ডার উভয়ের পরিচালক ছিল এবং সৈন্যদলের থীবসবাসী সকল কারীগরদিগেরও পরিচালক ছিল। তাহার নাম ছিল নেবুন্নেফ এবং সে রাজা দ্বিতীয় রামেসিস এবং তাহার পুত্র মেরেনেপ্তার অধীনে প্রধান পুরোহিত ছিল। দেশের সমস্ত যাজকবর্গের সর্বাপেক্ষা সম্পদশালী যাজকীয় প্রতিষ্ঠানের প্রধান হওয়ার কারণে তাহার ক্ষমতা ও সম্মান অনেক বৃদ্ধি পাইয়াছিল। সে অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক বিরোধী দল নিয়ন্ত্রণ করিত, এমন কি তাহার নিজস্ব ব্যক্তিগত সৈন্যবাহিনীও ছিল (এ ষ্টোরী অব ইজিপ্ট বাই জেমস্ হেনরী ব্রিক্টেড, পি, এইচ, ডি)। পারস্য সম্রাট আহাস্যুরাস, যিনি হযরত মূসা (আঃ)-এর অনেক যুগ পরে বাস করিতেন, তাহারও এক মন্ত্রীর নাম ‘হামান’ ছিল বলিয়া কথিত আছে। একই নামের দুই ব্যক্তি ভিন্ন দুই সময়ে থাকা কোন আশ্চর্য বা আপত্তিকর কিছু নহে।
২১৯৯। শোষণ এবং নির্যাতন তাহার সত্ত্বার মধ্যে প্রতিশোধের বীজ জন্ম দেয় এবং শোষণকারীরা ও অত্যাচারীরা কখনও নিজেদেরকে সেই সমস্ত লোকের বিদ্রোহ হইতে নিরাপদ মনে করে না, যাহাদিগকে তাহারা শোষণ করে, দাবাইয়া রাখে এবং নির্যাতন করে। অত্যাচারীর অত্যাচার যত অধিক, তত অধিক তাহার ভয় থাকে অত্যাচারীতদের পক্ষ হইতে বিদ্রোহের। ফেরাউনকেও এই ভয় পাইয়া বসিয়াছিল।

وَاَوۡحَیۡنَاۤ اِلٰۤی اُمِّ مُوۡسٰۤی اَنۡ اَرۡضِعِیۡہِ ۚ فَاِذَا خِفۡتِ عَلَیۡہِ فَاَلۡقِیۡہِ فِی الۡیَمِّ وَلَا تَخَافِیۡ وَلَا تَحۡزَنِیۡ ۚ اِنَّا رَآدُّوۡہُ اِلَیۡکِ وَجَاعِلُوۡہُ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۸﴾

৮
এবং আমরা মূসার মাতার প্রতি ওহী করিয়াছিলাম যে, ‘তুমি তাহাকে দুধ পান করাইতে থাক এবং যখন তাহার সম্বন্ধে তোমার আশঙ্কা হইবে তখন তুমি তাহাকে নদীতে ফেলিয়া দিও এবং তুমি ভয় করিও না এবং চিন্তিত ও দুঃখিত হইও না; নিশ্চয় আমরা তাহাকে তোমার নিকট ফিরাইয়া আনিব এবং তাহাকে রসূলগণের অন্তর্ভুক্ত করিব।’

فَالۡتَقَطَہٗۤ اٰلُ فِرۡعَوۡنَ لِیَکُوۡنَ لَہُمۡ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَجُنُوۡدَہُمَا کَانُوۡا خٰطِئِیۡنَ ﴿۹﴾

৯
অতঃপর ফেরাউনের লোক তাহাকে কুড়াইয়া লইল, পরিণামে২২০০ সে যেন তাহাদের জন্য একদিন শত্রু সাব্যস্ত হয় এবং দুঃখের কারণ হয়। নিশ্চয় ফেরাউন এবং হামান এবং উভয়ের সৈন্যদল অন্যায়কারী ছিল।
২২০০। ‘লিইয়াকুনা’ (যাহার পরিণাম হইল) শব্দে ‘লাম’ কে বলা হয় ‘লামে আকেবা’ যার অর্থ ফলশ্রুতি এবং পরিণতি।

وَقَالَتِ امۡرَاَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَیۡنٍ لِّیۡ وَلَکَ ؕ لَا تَقۡتُلُوۡہُ ٭ۖ عَسٰۤی اَنۡ یَّنۡفَعَنَاۤ اَوۡ نَتَّخِذَہٗ وَلَدًا وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۰﴾

১০
এবং ফেরাউনের স্ত্রী বলিল, ‘এ তো আমার ও তোমার জন্য নয়ন-তৃপ্তিদায়ক! ইহাকে হত্যা করিও না। হয়তে সে একদিন আমার উপকারে আসিতে পারে, অথবা আমরা তাহাকে পুত্ররূপে গ্রহণ করিতে পারি।’ আসলে (আমাদের উদ্দেশ্য) তাহারা উপলব্ধি করিতে পারে নাই।২২০১
২২০১। আল্লাহ্‌তা’লার নিয়ম-কানুন বাস্তবিকই দুর্জেয় ও আশ্চর্যজনক। ফেরাউন কি জানিত যে, যাহার উপর সে আদর-যত্নের প্রাচুর্য ঢালিয়া দিতেছে, সেই শিশুই একদিন তাহার জন্য নিয়তির পাতায় শাস্তির উপকরণ বলিয়া প্রমাণিত হইবে। কারণ ফেরাউন ঐশী আদেশের অবজ্ঞাপূর্ণ বিরোধিতা ও বিদ্রুপাত্মক ব্যবহার করিয়াছিল। ইসরাঈল জাতিকে এক সুদীর্ঘকালের জন্য দাসত্ব বন্ধনে আবদ্ধ রাখিয়াছিল এবং তাহাদের উপর নির্যাতন চালাইয়াছিল।