২২

الحج

সূরা আল্‌ হাজ্জ্ব

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ১০ রুকু আছে।

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ اِنَّ ذٰلِکَ فِیۡ کِتٰبٍ ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿۷۱﴾

৭১
তুমি কি জান না যে, যাহা কিছু আকাশসমূহে ও পৃথিবীতে আছে আল্লাহ্ সবই জানেন? নিশ্চয় ইহা এক কিতাবে (সংরক্ষিত) আছে; নিশ্চয় ইহা আল্লাহ্‌র জন্য সহজসাধ্য।

وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا وَّمَا لَیۡسَ لَہُمۡ بِہٖ عِلۡمٌ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ نَّصِیۡرٍ ﴿۷۲﴾

৭২
এবং তাহারা আল্লাহ্‌র পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যাহার জন্য তিনি কোন দলীল-প্রমাণ নাযেল করেন নাই, এবং যাহার সম্বন্ধে তাহাদের কোন প্রকার জ্ঞান নাই,১৯৭৩ এবং যালেমগণের জন্য কেহ সাহায্যকারী নাই।
১৯৭৩। এই আয়াতে প্রতিমা-পুজার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা হইয়াছেঃ (ক) মূর্তিপুজার অনুকুলে কোন ঐশী গ্রন্থেই কোন প্রকার প্রমাণ পাওয়া যায় না; (খ) মানবীয় যুক্তি এবং বিবেক ইহার প্রতিকুল এবং প্রতিমা উপাসকেরা ইহার সমর্থনে তাহাদের ব্যক্তিগত ও পর্যবেক্ষণ-ভিত্তিক সুপ্রতিষ্ঠিত যুক্তি দিতে পারে না; এবং (গ) যুগযুগ ব্যাপিয়া মূর্তি-পূজারী এবং বিশ্বাসীগণের এই দ্বন্দ্বে মো’মেনগণই নিশ্চিতরূপে বিজয়ী হইয়াছে। অতএব ওহী-ইলহাম, মানবীয় যুক্তি এবং ঐতিহাসিক সিদ্ধান্ত সমস্তই প্রতিমা উপাসনার বিপক্ষে।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعۡرِفُ فِیۡ وُجُوۡہِ الَّذِیۡنَ کَفَرُوا الۡمُنۡکَرَ ؕ یَکَادُوۡنَ یَسۡطُوۡنَ بِالَّذِیۡنَ یَتۡلُوۡنَ عَلَیۡہِمۡ اٰیٰتِنَا ؕ قُلۡ اَفَاُنَبِّئُکُمۡ بِشَرٍّ مِّنۡ ذٰلِکُمۡ ؕ اَلنَّارُ ؕ وَعَدَہَا اللّٰہُ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿٪۷۳﴾

৭৩
এবং যখন তাহাদের সম্মুখে আমাদের সুস্পষ্ট আয়াত সমূহ আবৃত্তি করা হয় তখন যাহারা অস্বীকার করিয়াছে তুমি তাহাদের মুখমণ্ডলে পরিষ্কার অসন্তোষের লক্ষণ দেখিয়া থাক। তাহারা তাহাদের উপর আক্রমণ করিতে উদ্যত হয়, যাহারা তাহাদের নিকট আমাদের আয়াতসমূহ আবৃত্তি করে। তুমি বল, ‘আমি কি তোমাদিগকে ইহা অপেক্ষা মন্দ অবস্থার সংবাদ দিব? (শুন! উহা) আগুন! আল্লাহ্ ইহার ওয়াদা তাহাদের সঙ্গে করিয়াছেন যাহারা অস্বীকার করিয়াছে। এবং ইহা কতই না মন্দ পরিণাম স্থান!’
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ৯

یٰۤاَیُّہَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسۡتَمِعُوۡا لَہٗ ؕ اِنَّ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَنۡ یَّخۡلُقُوۡا ذُبَابًا وَّلَوِ اجۡتَمَعُوۡا لَہٗ ؕ وَاِنۡ یَّسۡلُبۡہُمُ الذُّبَابُ شَیۡئًا لَّا یَسۡتَنۡقِذُوۡہُ مِنۡہُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالۡمَطۡلُوۡبُ ﴿۷۴﴾

৭৪
হে মানবমণ্ডলী! একটি উপমা বর্ণনা করা হইতেছে, তোমরা উহা মনোযোগ সহকারে শুন। নিশ্চয় তোমরা আল্লাহ্‌কে ছাড়িয়া যাহাদিগকে ডাকিতেছে, তাহারা আদৌ একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না, যদিও তাহারা সকলেই ইহার জন্য একত্রিত হইয়া যায়। এমন কি মাছি তাহাদের নিকট হইতে কোন বস্তু ছিনাইয়া লইয়া গেলে তাহারা উহাও তাহার নিকট হইতে ছাড়াইয়া আনিতে পারে না। নিঃসন্দেহে প্রার্থী এবং প্রার্থিত (যাহার নিকট প্রার্থনা করা হয়) উভয়ই দুর্বল।১৯৭৪
১৯৭৪। তফসীরাধীন আয়াত অবিশ্বাসীদিগের নিকট তাহাদের উপাস্যগুলির শক্তিহীনতা ও অসহায়তা এবং ইহাদের উপাসনা করার মূর্খতাপূর্ণ ব্যাপারকে বিশদভাবে ব্যক্ত করিয়াছে।

مَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ؕ اِنَّ اللّٰہَ لَقَوِیٌّ عَزِیۡزٌ ﴿۷۵﴾

৭৫
তাহারা আল্লাহ্‌র মর্যাদা (গুণাবলী) যথোচিত উপলব্ধি করে নাই।১৯৭৫ নিশ্চয় আল্লাহ্ পরম ক্ষমতাবান, মহা পরক্রমশালী।
১৯৭৫। কাঠের এবং পাথরের নির্মিত প্রতিমাগুলির উপাসনা করিয়া মোশরেকগণ নিজদিগকে এত নীচু স্তরে নামাইয়া দিয়াছে যে, এই ঘটনাই প্রমাণ করে যে, মহান সৃষ্টিকর্তা, সর্ব শক্তিমান আল্লাহ্‌র শক্তি ও গুণাবলী সম্বন্ধে তাহাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট ও দুর্বল। প্রকৃতপক্ষে বহু-ঈশ্বরবাদের বিশ্বাস এবং প্রতিমা উপাসনার ভাব জন্ম নেয় এই ধারণা হইতে যে, আল্লাহ্‌তা’লার শক্তি এবং গুণাবলী মানুষের মত সীমিত ও ত্রুটিপূর্ণ।

اَللّٰہُ یَصۡطَفِیۡ مِنَ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا وَّمِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ ﴿ۚ۷۶﴾

৭৬
আল্লাহ্‌ মনোনীত করিয়া থাকেন রসূলগণকে ফিরিশ্‌তাগণের মধ্যে হইতে এবং মানুষের মধ্য হইতেও। নিশ্চয় আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۷۷﴾

৭৭
যাহা কিছু তাহাদের সম্মুখে আছে এবং যাহা কিছু তাহাদের পশ্চাতে আছে, সবই তিনি জানেন এবং সকল বিষয় আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তিত হয়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ارۡکَعُوۡا وَاسۡجُدُوۡا وَاعۡبُدُوۡا رَبَّکُمۡ وَافۡعَلُوا الۡخَیۡرَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿ۚٛ۷۸﴾

৭৮
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা রুকূ কর এবং সেজদা কর এবং তোমাদের প্রতিপালকের ইবাদত কর এবং পুণ্য কর্ম কর যেন তোমরা সফলকাম হইতে পার।
সিজদাহ্‌

وَجَاہِدُوۡا فِی اللّٰہِ حَقَّ جِہَادِہٖ ؕ ہُوَ اجۡتَبٰٮکُمۡ وَمَا جَعَلَ عَلَیۡکُمۡ فِی الدِّیۡنِ مِنۡ حَرَجٍ ؕ مِلَّۃَ اَبِیۡکُمۡ اِبۡرٰہِیۡمَ ؕ ہُوَ سَمّٰٮکُمُ الۡمُسۡلِمِیۡنَ ۬ۙ مِنۡ قَبۡلُ وَفِیۡ ہٰذَا لِیَکُوۡنَ الرَّسُوۡلُ شَہِیۡدًا عَلَیۡکُمۡ وَتَکُوۡنُوۡا شُہَدَآءَ عَلَی النَّاسِ ۚۖ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَاعۡتَصِمُوۡا بِاللّٰہِ ؕ ہُوَ مَوۡلٰٮکُمۡ ۚ فَنِعۡمَ الۡمَوۡلٰی وَنِعۡمَ النَّصِیۡرُ ﴿٪۷۹﴾

৭৯
এবং তোমরা আল্লাহ্‌র পথে যথোচিতভাবে জিহাদ কর,১৯৭৬ তিনিই তোমাদিগকে মনোনীত করিয়াছেন এবং তিনি তোমাদের উপর ধর্ম সম্পর্কে কোন কঠোরতা চাপাইয়া দেন নাই; সুতরাং তোমরা তোমাদের পিতা ইব্‌রাহীমের ধর্মাদর্শ অবলম্বন কর, তিনি তোমাদের নাম মুসলমান রাখিয়াছেন,১৯৭৭ পূর্বেও এবং এই কিতাবেও১৯৭৭-ক যেন এই রসূল তোমাদের উপর সাক্ষী হয়, এবং তোমরা সমগ্র মানবমণ্ডলীর উপর সাক্ষী হও। সুতরাং তোমরা নামায কায়েম কর এবং যাকাত দাও এবং আল্লাহ্‌কে সুদৃঢ়ভাবে আঁকড়াইয়া ধর। তিনিই তোমাদের অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ১০
১৯৭৬। জিহাদ দুই প্রকারঃ (ক) জিহাদ অর্থাৎ আপন কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এবং (খ) সত্যের বিরোধী শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করা যাহার মধ্যে আত্মরক্ষার জন্য যুদ্ধ করাও অন্তর্ভুক্ত রহিয়াছে। প্রথম শ্রেণীর জিহাদকে ‘আল্‌ জিহাদ ফিল্লাহ্’ আল্লাহ্‌র সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য জিহাদ; এবং শেষোক্ত শ্রেণীর জিহাদকে ‘আল্ জিহাদ ফি সাবীলিল্লাহ্’ আল্লাহ্‌র পথে জিহাদ বলা যাইতে পারে। নবী করীম (সাঃ) প্রথমোক্ত জিহাদকে সবার্ধিক বড় জিহাদ এবং শেষোক্ত জিহাদকে সর্বাধিক ছোট জিহাদ বলিয়া আখ্যায়িত করিয়াছেন।
১৯৭৭। ‘তিনি তোমাদের নাম মুসলমান রাখিয়াছেন পূর্বেও এবং এই কিতাবেও’ এই উক্তি ‘যিশাইয়তে’ উল্লেখিত ভবিষ্যদ্বাণীর প্রতি নির্দেশ করিতেছেঃ ‘এবং এক নূতন নামে আখ্যায়িত হইবে, যাহা সদা প্রভুর মুখ নির্ণয় করিবে ....... (যিশাইয়-৬২ঃ২ এবং ৬৫ঃ১৫)।
১৯৭৭-ক। ‘এবং এই কিতাবেও’ এই পরোক্ষ উল্লেখ, কুরআন করীমে উদ্ধৃত হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সেই দোয়ার প্রতি ইশারা যে দোয়া হইতেছে ‘হে আমাদের প্রভু তুমি আমাদের উভয়কে তোমার জন্য আত্মসমর্পণকারী কর এবং আমাদের বংশধরগণের মধ্যে হইতেও তোমার এক আত্মসমর্পণকারী উম্মত সৃষ্টি কর’ (২ঃ১২৯)।