২২

الحج

সূরা আল্‌ হাজ্জ্ব

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ১০ রুকু আছে।

یُصۡہَرُ بِہٖ مَا فِیۡ بُطُوۡنِہِمۡ وَالۡجُلُوۡدُ ﴿ؕ۲۱﴾

২১
উহা দ্বারা তাহাদের উদরে যাহা কিছু আছে তাহা এবং তাহাদের চামড়াও গলাইয়া দেওয়া হইবে;

وَلَہُمۡ مَّقَامِعُ مِنۡ حَدِیۡدٍ ﴿۲۲﴾

২২
এবং তাহাদের (আরও শাস্তির) জন্য থাকিবে লোহার হাতুড়িসমূহ।

کُلَّمَاۤ اَرَادُوۡۤا اَنۡ یَّخۡرُجُوۡا مِنۡہَا مِنۡ غَمٍّ اُعِیۡدُوۡا فِیۡہَا ٭ وَذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِیۡقِ ﴿٪۲۳﴾

২৩
যখনই তাহারা দুঃখ ও কষ্টের দরুন উহা হইতে বাহির হইতে চাহিবে তখনই তাহাদিগকে তথায় ফিরাইয়া দেওয়া হইবে এবং বলা হইবে, ‘তোমরা আগুনের আযাবের স্বাদ গ্রহণ কর!’
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ২

اِنَّ اللّٰہَ یُدۡخِلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّلُؤۡلُؤًا ؕ وَلِبَاسُہُمۡ فِیۡہَا حَرِیۡرٌ ﴿۲۴﴾

২৪
যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে, নিশ্চয় আল্লাহ্‌ তাহাদিগকে এমন বাগানসমূহে প্রবিষ্ট করিবেন যাহাদের তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে। তথায় তাহাদিগকে অলংকৃত করা হইবে স্বর্ণের কঙ্কণ দ্বারা এবং মনি-মুক্তা দ্বারা; এবং উহাতে তাহাদের পোশাক-পরিচ্ছদ হইবে রেশমের।১৯৪২
১৯৪২। বর্ণিত আছে যে, নবী করীম (সাঃ) বলিয়াছেন, জান্নাতের দুইটি স্রোতস্বিনী হইল নীল (Nile) এবং ফোরাত (Euphrates) নদী (মুসলিম, বাবুল জান্নাত)। আঁ-হযরত (সাঃ) এবং তাঁহার সাহাবা কেরাম (রাঃ) জানিতেন যে, শুধু পারলৌকিক জীবনেই তাহাদিগকে ‘জান্নাত’ (বাগান)-এর প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল এমন নহে, বরং ইহজীবনেও দেওয়া হইয়াছিল। তাহারা ইহাও জানিতেন যে, ইহজগতে জান্নাতের অর্থ সমৃদ্ধ এবং উর্বর ভূমি বা দেশকে বুঝায় যাহা এক সময় পারস্য এবং রোম সম্রাটগণের শাসনাধীনে ছিল। হযরত ওমর (রাঃ)-এর খেলাফত কালে মুসলিম সৈন্য বাহিনী দুই সীমান্তে যুদ্ধ করিয়াছিল,—মেসোপটেমিয়া এবং সিরীয়া সীমান্তে এবং যখন কয়েকজন আরব সর্দার তাঁহার (হযরত উমর) নিকট নিজদিগকে খেদমতের জন্য পেশ করিয়াছিল, তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, ‘দুইটি প্রতিশ্রুত দেশ’ (মেসোপটেমিয়া অথবা সিরিয়া)-এর কোনটিতে যাওয়া তাহারা পসন্দ করে। ভবিষ্যদ্বাণীটি আক্ষরিকভাবে পূর্ণ হইয়াছিল তখন, যখন হযরত ওমর (রাঃ) সুরাক্বাহ্-বিন-মালিককে স্বর্ণ বলয় পরিধান করিতে আদেশ দান করিয়াছিলেন, যাহা ইরানের বাদশাহ্গণ বিশেষ রাষ্ট্রীয় উৎসবাদিতে পরিধান করিতেন।

وَہُدُوۡۤا اِلٰی الطَّیِّبِ مِنَ الۡقَوۡلِ ۚۖ وَہُدُوۡۤا اِلَی صِرَاطِ الۡحَمِیۡدِ ﴿۲۵﴾

২৫
এবং তাহাদিগকে পবিত্র বাণীর দিকে পথ প্রদর্শন করা হইবে এবং তাহাদিগকে প্রশংসাময় (আল্লাহ্‌র) পথের দিকে পরিচালিত করা হইবে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمَسۡجِدِ الۡحَرَامِ الَّذِیۡ جَعَلۡنٰہُ لِلنَّاسِ سَوَآءَ ۣالۡعَاکِفُ فِیۡہِ وَالۡبَادِ ؕ وَمَنۡ یُّرِدۡ فِیۡہِ بِاِلۡحَادٍۭ بِظُلۡمٍ نُّذِقۡہُ مِنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿٪۲۶﴾

২৬
নিশ্চয় যাহারা অবিশ্বাস করে এবং (লোকদিগকে) আল্লাহ্‌র পথ হইতে এবং ‘মসজিদুল হারাম’ (সম্মানিত মসজিদ) হইতে নিবৃত্ত রাখে যাহাকে আমরা সমগ্র মানব জাতির জন্য সমভাবে কল্যাণের কারণ করিয়াছি—তাহারা উহাতে অবস্থানকারী হউক অথবা মরুবাসী হউক এবং যাহারা যুলুম করিয়া উহাতে বক্রতা সৃষ্টি করিতে চাহে, তাহাদিগকে আমরা যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ গ্রহণ করাইব।
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ৩

وَاِذۡ بَوَّاۡنَا لِاِبۡرٰہِیۡمَ مَکَانَ الۡبَیۡتِ اَنۡ لَّا تُشۡرِکۡ بِیۡ شَیۡئًا وَّطَہِّرۡ بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَالۡقَآئِمِیۡنَ وَالرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۲۷﴾

২৭
এবং (স্মরণ কর) যখন আমরা ইব্‌রাহীমের বসবাসের জন্য নির্ধারণ১৯৪৩ করিয়াছিলাম এই গৃহের স্থানকে১৯৪৩-ক (এবং বলিয়াছিলাম) যে, ‘তুমি কোন বস্তুকে আমার সহিত শরীক করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখ,১৯৪৪ তওয়াফ কারীদের (প্রদক্ষিণকারীদের),১৯৪৫ দণ্ডায়মানকারীদের, রুকুকারীদের, এবং সেজদাকারীদের জন্য;
১৯৪৩। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সময়ের বহু পূর্ব হইতেই কা’বা ঘরের অস্তিত্ব বিদ্যমান ছিল। প্রকৃত ঘটনা হইতেছে যে, কা’বা ঘর হযরত আদম (আঃ) কর্তৃক নির্মিত হইয়াছিল ইহাই প্রথম উপাসনালয় যাহা এই পৃথিবীর বুকে নির্মিত হইয়াছিল (৩ঃ৯৭)। হযরত ইব্‌রাহীম (আঃ)-এর যুগ পর্যন্ত কালের আবর্তনে ইহা ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল। আল্লাহ্ ওহীর দ্বারা তাঁহার নিকট ইহার স্থান প্রকাশ করিলে তিনি এবং তাঁহার পুত্র ইসমাঈল (আঃ), যিনি আঁ-হযরত (সাঃ)-এর পূর্ব-পুরুষ, এই ঘর পুননির্মাণ করিয়াছিলেন। আরও দেখুন টীকা ১৪৬।
১৯৪৩-ক। কুরআন শরীফে বিভিন্নভাবে কা’বার উল্লেখ রহিয়াছে যেমন ‘আমার গৃহ’ (২ঃ১২৬ এবং ২২ঃ২৭), ‘পবিত্র গৃহ’(১৪ঃ৩৮), ‘পবিত্র মসজিদ’ (২ঃ১৫১) ‘এই গৃহ’ (২ঃ১২৮; ১৫৯; ৩ঃ৯৮; ৮ঃ৩৬; ২২ঃ২৭), ‘প্রাচীন গৃহ’ (২২ঃ৩০, ৩৪), এবং ( কসম ) সদা আবাদ গৃহের (৫২ঃ৫)। এই সমস্ত পৃথক পৃথক আখ্যা কা’বার বৈশিষ্ট্যের প্রতি অঙ্গুলী নির্দেশ করে যে, ইহা মানবজাতির জন্য উপাসনার শ্রেষ্ঠতম কেন্দ্র।
১৯৪৪। ‘আমার গৃহকে পবিত্র রাখ’ উক্তি আদেশ এবং ভবিষ্যদ্বাণী উভয়ই প্রকাশ করে। আদেশটি হইল যে, কা’বা ঘর মূর্তিপূজার মাধ্যমে কলুষিত না করা, কেননা ইহা নির্মিত হইয়াছিল এক-অদ্বিতীয় সত্য খোদার উপাসনার জন্য। ভবিষ্যদ্বাণীটি ছিল এই বাস্তব ঘটনার মধ্যে যে, উক্ত আদেশ অমান্য করা হইবে এবং আল্লাহ্‌র ঘর মূর্তির ঘরে পরিণত হইবে, কিন্তু পরিণামে পুনরায় সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র করা হইবে।
১৯৪৫। এই সূরার মূল বিষয়বস্তু হইল ‘হজ্জ’ এবং তফসীরাধীন আয়াত হজ্জের ব্যাপারে ভূমিকার কাজ করিয়াছে। হজ্জের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কা’বাগৃহ বা বায়তুল্লাহর তাওয়াফ করা। অতএব কা’বার পবিত্রতা এবং গুরুত্বের সংক্ষিপ্ত উল্লেখ হজ্জের বিষয়ে এক যথার্থ ভূমিকা।

وَاَذِّنۡ فِی النَّاسِ بِالۡحَجِّ یَاۡتُوۡکَ رِجَالًا وَّعَلٰی کُلِّ ضَامِرٍ یَّاۡتِیۡنَ مِنۡ کُلِّ فَجٍّ عَمِیۡقٍ ﴿ۙ۲۸﴾

২৮
এবং তুমি সকল মানুষের মধ্যে হজ্জের ঘোষণা কর,১৯৪৬ যেন তাহারা (হজ্জের উদ্দেশ্যে) তোমার নিকট আগমন করে, পদব্রজেও এবং এমন সব বাহনের উপর আরোহণ করিয়াও, যেগুলি দীর্ঘপথ চলার দরুন শীর্ণকায় হইয়া গিয়াছে, ইহারা দূর দূরান্ত হইতে গভীর পথ অতিক্রম করিয়া আগমন করিবে,
১৯৪৬। হজ্জ যাত্রার প্রবর্তন ‘আবুল আম্বিয়া’ হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সময়ে শুরু হইয়াছিল। ইহা প্রতীয়মান হয় এই কথা দ্বারাঃ ‘তুমি সকল লোকের মধ্যে হজ্জের ঘোষণা কর।’ কোন কোন খৃষ্টান লেখকের ধারণা যে, হজ্জ হইতেছে নবী করীম (সাঃ) কর্তৃক আরবদের প্রতিমা উপাসকদিগকে বশীভূত করিবার জন্য ইসলামের মধ্যে প্রতিমা পূজা-ভিত্তিক এক অনুষ্ঠানের প্রবর্তন করা; কিন্তু এই ধারণা ভুল। আসলে হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সময় হইতে আরম্ভ করিয়া হজ্জ-ব্রত অব্যাহত ভাবে চলিয়া আসিতেছে, দূর-দূরান্তের দেশ হইতে লক্ষ লক্ষ মুসলমানের মক্কাতে এই সমাবেশ উক্ত ভবিষ্যদ্বাণী পূর্ণতার অখণ্ডনীয় সত্যতা বহন করে।

لِّیَشۡہَدُوۡا مَنَافِعَ لَہُمۡ وَیَذۡکُرُوا اسۡمَ اللّٰہِ فِیۡۤ اَیَّامٍ مَّعۡلُوۡمٰتٍ عَلٰی مَا رَزَقَہُمۡ مِّنۡۢ بَہِیۡمَۃِ الۡاَنۡعَامِ ۚ فَکُلُوۡا مِنۡہَا وَاَطۡعِمُوا الۡبَآئِسَ الۡفَقِیۡرَ ﴿۫۲۹﴾

২৯
যেন তাহারা তাহাদের জন্য নির্ধারিত উপকারসমূহ১৯৪৭ প্রত্যক্ষ করে, এবং যেন তাহারা নির্দিষ্ট দিনগুলিতে উহার উপর আল্লাহ্‌র নাম উচ্চারণ করে যাহা তিনি তাহাদিগকে গৃহ-পালিত চতুষ্পদ জন্তু হইতে দান করিয়াছেন। সুতরাং তোমরা নিজেরাও উহা হইতে আহার কর এবং দুর্গত ও অভাবগ্রস্ত লোকদিগকেও আহার করাও।
১৯৪৭। একজন মুসলমানের আধ্যাত্মিক মঙ্গল ছাড়াও হজ্জ-ব্রত সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বহন করে। ইহা বিভিন্ন জাতির মুসলমানদিগকে এক শক্তিশালী আন্তর্জাতিক ইসলামের বিশ্ব-ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা বৎসরে একবার মক্কায় একত্রিত হইয়া আন্তর্জাতিক গুরুত্ববহ বিষয়াদির উপর মত বিনিময় করিতে পারে। পুরাতনকে নবায়ন এবং নূতন সম্পর্ক স্থাপন করিতে পারে। তাহারা অন্যান্য দেশের মুসলিম ভাইগণের সম্মুখে আপন আপন সমস্যাবলী সম্বন্ধে অবহিত হওয়া বা করার সুযোগ লাভ করে, একে অন্যের অভিজ্ঞতা হইতে উপকৃত হইতে পারে এবং বিভিন্নভাবে পরস্পরের সাহায্য-সহযোগিতা করিবার উপায় উদ্ভাবন করিতে পারে। আল্লাহ্‌তা’লা কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামের কেন্দ্র মক্কার হজ্জ মুসলিম-বিশ্বের জন্য জাতিসংঘ সংস্থারূপে কাজ করিতে পারে।

ثُمَّ لۡیَقۡضُوۡا تَفَثَہُمۡ وَلۡیُوۡفُوۡا نُذُوۡرَہُمۡ وَلۡیَطَّوَّفُوۡا بِالۡبَیۡتِ الۡعَتِیۡقِ ﴿۳۰﴾

৩০
‘অতঃপর তাহারা যেন নিজেদের অপরিচ্ছন্নতা দূর করে এবং নিজেদের মানতসমূহ পূর্ণ করে এবং প্রাচীন গৃহের তওয়াফ (প্রদক্ষিণ) করে।’১৯৪৮
১৯৪৮। ‘আল্ বায়তুল আতীক্ব’-এর অর্থ, উন্মুক্ত, পরমোৎকৃষ্ট এবং অতি প্রাচীন গৃহ (লেইন)। ‘উন্মুক্ত’ বিশেষণের মধ্যে এই ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে যে, কোন বিরোধী শক্তিই ইহা জয় করিতে সক্ষম হইবে-না। সর্বদাই এই গৃহ মুক্ত থাকিবে। গুণবাচক উক্তি ‘পরমোৎকৃষ্ট’-এর মর্ম এই যে, পৃথিবীতে কা’বা শরীফ সর্বকালেই এক সম্মানজনক স্থান দখল করিয়া থাকিবে। পৃথিবীতে প্রাচীনতম ইবাদত গৃহ এই ‘কা’বা’, ইহার সত্যতার দৃঢ় সমর্থন পাওয়া যায় কুরআনের অন্য এক আয়াতে (৩:৯৭)। ইহার অস্তিত্ব বহু পূর্ব হইতেই বিদ্যমান ছিল যখন হযরত ইব্‌রাহীম (আঃ) তাঁহার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাঈলকে মক্কার রৌদ্র-দগ্ধ, ধূসর ও অনুর্বর উপত্যকায় বসবাস করিতে আনিয়াছিলেন (১৪ঃ৩৮)। কাহারো বিশ্বাসমতে হযরত নূহ (আঃ) কা’বা গৃহের তাওয়াফ করিয়াছিলেন (তাবারী — এনসাইক অব ইসলামে উদ্ধৃত)। প্রতিষ্ঠিত ও প্রখ্যাত ইতিহাসবিদরাও কেহ কেহ স্বীকার করিয়াছেন যে, স্মরণাতীত কাল হইতে কাবা পবিত্র বলিয়া স্বীকৃত হইয়া আসিতেছিল। বর্তমানে হিজাষ নামে খ্যাত এই অঞ্চল সম্বন্ধে লিখিতে গিয়া ডিওডরাস সিকুলাস (Deodorus Siculus) বলিয়াছেনঃ এই দেশের এই স্থানে সমগ্র আরববাসী কর্তৃক অতীব পবিত্র বিবেচিত এক উপাসনালয় আছে, যাহার প্রতি সম্মান প্রদর্শনার্থে চতুর্দিকের প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা দলে দলে ভীড় জমায়। স্যার উইলিয়াম মুইর বলেন, এই কথাগুলি নিশ্চয় মক্কার পবিত্র গৃহটির প্রতি অঙ্গুলী নির্দেশ করে, কেননা আরবের সার্বজনীন সশ্রদ্ধ স্বীকৃতি দাবী করে এমন অন্য কোন কিছু আছে বলিয়া আমরা জানিতে পারি না।.......... আরব জাতির ঐতিহ্য আরবের সকল অঞ্চল হইতে হজ্জ যাত্রীর দৃশ্যে স্মরণাতীত কাল হইতে কা’বার চিত্রই মূর্ত হইয়া উঠে ......... এত বেশী ব্যাপক একটি সশ্রদ্ধ স্বীকৃতি অবশ্যই এক অতি প্রাচীন যুগে শুরু হইয়া চলিয়া আসিয়াছে (Muir, P.C iii) ইহাতে প্রতিপন্ন হয় যে, কা’বা সর্বপ্রথম হযরত আদম (আঃ) কৃর্তক নির্মিত হইয়াছিল, পরবর্তীকালে হযরত নূহ (আঃ)-এর যুগে সর্বনাশা প্লাবনে ইহা বিনষ্ট হইয়া গিয়াছিল এবং পরে হযরত ইব্‌রাহীম (আঃ) তাঁহার পুত্র ইসমাঈলের সহায়তায় ইহা পুনর্নির্মাণ করেন।