২২

الحج

সূরা আল্‌ হাজ্জ্ব

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ১০ রুকু আছে।

ذٰلِکَ بِمَا قَدَّمَتۡ یَدٰکَ وَاَنَّ اللّٰہَ لَیۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿٪۱۱﴾

১১
(এবং বলিব) ইহা উহার কারণে যাহা তোমাদের হস্ত আগে প্রেরণ করিয়াছে; বস্তুতঃ আল্লাহ্‌ তাঁহার বান্দাগণের উপর আদৌ যুলুম করেন না।
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ১

وَمِنَ النَّاسِ مَنۡ یَّعۡبُدُ اللّٰہَ عَلٰی حَرۡفٍ ۚ فَاِنۡ اَصَابَہٗ خَیۡرُ ۣاطۡمَاَنَّ بِہٖ ۚ وَاِنۡ اَصَابَتۡہُ فِتۡنَۃُ ۣانۡقَلَبَ عَلٰی وَجۡہِہٖ ۟ۚ خَسِرَ الدُّنۡیَا وَالۡاٰخِرَۃَ ؕ ذٰلِکَ ہُوَ الۡخُسۡرَانُ الۡمُبِیۡنُ ﴿۱۲﴾

১২
এবং লোকদের মধ্যে কেহ কেহ আল্লাহ্‌র ইবাদত করে কিনারায় দাঁড়াইয়া।১৯৩৫ অতএব, যদি তাহার কোন কল্যাণ সাধন হয় তাহা হইলে সে সন্তুষ্ট হইয়া যায়, কিন্তু যদি সে কোন পরীক্ষার সম্মুখীন হয় তাহা হইলে সে মুখ ঘুরাইয়া ফিরিয়া যায়। তাহারা ইহজগতেও ক্ষতিগ্রস্ত হইয়াছে এবং পরজগতেও। বস্তুতঃ ইহাই প্রকাশ্য ক্ষতি।
১৯৩৫। আরববাসীরা বলিয়া থাকে, ‘ফুলানুন আ’লা হারফিন মিন আস্‌রিহী’ অর্থাৎ এরূপ দ্বিধাগ্রস্থ ব্যক্তি যে কোন বিষয়ের ফলাফলের প্রতি দৃষ্টি রাখিয়া যদি দেখে লাভজনক তবে উহার প্রতি মনোযোগী হয়, আর যদি দেখে উহা তাহার পসন্দ নয় তাহা হইলে সে উহা হইতে মুখ ফিরাইয়া লয়, (লেইন)। কুরআনের ‘আ’লা হারফিন’ উক্তির মর্ম, যে ব্যক্তি ধর্মের ব্যাপারে কিনারায় দাঁড়াইয়া দ্বিধাগ্রস্ত মনে আল্লাহ্‌র ইবাদত করে সে সৈন্য-বাহিনীর পশ্চাদভাগের সেই সৈন্যের মত যে বিজয় ও লুণ্ঠনের নিশ্চয়তা দেখিলে অটলভাবে দাঁড়াইয়া থাকে, অন্যথায় পিছন হইতে পালাইয়া যায়। ‘আ’লা হারফিন’ (কিনারায়) উক্তির ব্যাখ্যা করা হইয়াছে পরবর্তী বাক্যে, যথাঃ যদি তাহার কোন কল্যাণ সাধন হয় তাহা হইলে সে সন্তুষ্ট হইয়া যায়, কিন্তু যদি কোন পরীক্ষার সম্মুখীন হয় তাহা হইলে সে ‘মুখ-সোজা প্রত্যাবর্তন করে’। অথবা, উক্তির মর্ম এইরূপও হইতে পারে যে, দুর্বল ঈমানের লোকেরা সর্বদাই সংশয় ও অনিশ্চয়তার মধ্যে দুলিতে থাকে। সত্য গ্রহণ করার পর যদি তাহারা পার্থিব কিছু উপকার লাভের আশা করে, তাহা হইলে তাহারা অবিশ্বাসীগণের মতই ব্যবহার করিয়া চলিতে থাকে, কিন্তু বিশ্বাস করার ফলশ্রুতি যদি পরীক্ষা ও দুঃখ-কষ্ট বহন করিয়া আনে তাহা হইলে তাহারা পলায়ন করে।

یَدۡعُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَضُرُّہٗ وَمَا لَا یَنۡفَعُہٗ ؕ ذٰلِکَ ہُوَ الضَّلٰلُ الۡبَعِیۡدُ ﴿ۚ۱۳﴾

১৩
সে আল্লাহ্‌কে ছাড়িয়া এমন বস্তুকে ডাকে যে তাহার কোন অপকারও করিতে পারে না এবং কোন উপকারও করিতে পারে না। ইহাই চরম পর্যায়ের বিপথগামিতা।

یَدۡعُوۡا لَمَنۡ ضَرُّہٗۤ اَقۡرَبُ مِنۡ نَّفۡعِہٖ ؕ لَبِئۡسَ الۡمَوۡلٰی وَلَبِئۡسَ الۡعَشِیۡرُ ﴿۱۴﴾

১৪
সে তাহাকে ডাকে যাহার অনিষ্ট তাহার উপকার অপেক্ষা অধিকতর সন্নিকট।১৯৩৬  এইরূপ মনিবও কত মন্দ এবং এইরূপ সহচরও কত মন্দ!
১৯৩৬। মিথ্যা খোদার উপাসনা ভক্তবৃন্দের যে নৈতিক ক্ষতি সাধন করে উহা প্রত্যক্ষ এবং স্পষ্টতঃ প্রতীয়মান হয়, যেহেতু তাহারা অচেতন বস্তুর সামনে নিজেকে হেয় প্রতিপন্ন করে। এইরূপে তাহারা নিজের মর্যাদা ও আত্মসম্মানে বিরাট আঘাত হানে। অথচ যেকোন উপকার তাহারা উহা হইতে আশা করে উহা শুধু অলীক এবং মিথ্যা কষ্ট-কল্পিত ও অস্বাভাবিক।

اِنَّ اللّٰہَ یُدۡخِلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ؕ اِنَّ اللّٰہَ یَفۡعَلُ مَا یُرِیۡدُ ﴿۱۵﴾

১৫
নিশ্চয় আল্লাহ্ তাহাদিগকে, যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে, এমন বাগানসমূহে প্রবিষ্ট করিবেন যাহাদের তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে; নিশ্চয় আল্লাহ্ যাহা চাহেন তাহাই করেন।

مَنۡ کَانَ یَظُنُّ اَنۡ لَّنۡ یَّنۡصُرَہُ اللّٰہُ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ فَلۡیَمۡدُدۡ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لۡیَقۡطَعۡ فَلۡیَنۡظُرۡ ہَلۡ یُذۡہِبَنَّ کَیۡدُہٗ مَا یَغِیۡظُ ﴿۱۶﴾

১৬
যে ব্যক্তি এইরূপ ধারণা করে যে, আল্লাহ্‌ তাহাকে ইহকালে ও পরকালে কখনও সাহায্য করিবেন না, তাহার কর্তব্য সে যেন একটি রজ্জু লম্বা করিয়া আকাশ পর্যন্ত লইয়া যায় (অর্থাৎ উহা দিয়া আরোহণ করে), অতঃপর উহা কাটিয়া ফেলে এবং দেখে যে তাহার কৌশল সেই বিষয়কে অপসারিত করে কিনা যাহা তাহাকে রাগান্বিত করে।১৯৩৭
১৯৩৭। এই আয়াত অবিশ্বাসীদিগের প্রতি এক চ্যালেঞ্জ উপস্থাপন করিয়াছে যে, তাহারা নবী করীম (সাঃ)-এর বিরুদ্ধে যতদূর পারে তাহাদের চরম শত্রুতা করিয়া দেখুক, তাহারা তাঁহার প্রতি ঐশী সাহায্য বন্ধ করিতে পারে কিনা, যাহা তিনি আল্লাহ্‌র নিকট হইতে অবিরাম পাইয়া আসিতেছেন এবং পাইতে থাকিবেন। আকাশে ইহা নির্ধারিত রহিয়াছে যে, ইসলাম ধর্ম নিয়মিত এবং অব্যাহত গতিতে উন্নতি করিতে থাকিবে এবং কেহ এই ঐশী-নিয়মের পরিবর্তন করিতে পারিবে না; এবং ইসলামের দ্রুত অগ্রগতি দেখিয়া কাফেরকুলের দৃষ্টিতে এই কষ্টদায়ক ও অপমানজনক দৃশ্য হইতে একমাত্র মৃত্যুই উহাদিগকে রক্ষা করিবে। ‘সামাউন’ শব্দের ব্যাখ্যা ঘরের সিলিং বা ছাদ করা হইলে (লেইন), আয়াতের অর্থ হইবে, ‘রসূল করীম (সাঃ)-এর বিরুদ্ধবাদীরা তাঁহার মিশনের সফলতার কারণে যদি ক্রুদ্ধ হইয়া পড়ে তাহা হইলে তাহারা ছাদের সঙ্গে দড়ি দিয়া নিজদিগকে ঝুলাইয়া দেউক এবং উহা কাটিয়া দেউক, ইহা সত্ত্বেও ঐশী সাহায্য আসা বন্ধ হইবে না।’ এই অর্থ ৩ঃ১২০ আয়াত দ্বারা সমর্থিত, যাহার মধ্যে অবিশ্বাসীরা নিন্দিত এবং কঠোরভাবে তিরস্কৃত হইয়াছে। যেমন তোমরা তোমাদের আক্রোশে মরিয়া যাও, নিশ্চয় তোমাদের বক্ষঃদেশে যাহা কিছু নিহিত আছে উহা সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিত।

وَکَذٰلِکَ اَنۡزَلۡنٰہُ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ۙ وَّاَنَّ اللّٰہَ یَہۡدِیۡ مَنۡ یُّرِیۡدُ ﴿۱۷﴾

১৭
এবং আমরা এইভাবে এই কুরআনকে সুস্পষ্ট নিদর্শনাবলীরূপে নাযেল করিয়াছি, এবং নিশ্চয় আল্লাহ্ যাহাকে চাহেন হেদায়াত দেন।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَادُوۡا وَالصّٰبِئِیۡنَ وَالنَّصٰرٰی وَالۡمَجُوۡسَ وَالَّذِیۡنَ اَشۡرَکُوۡۤا ٭ۖ اِنَّ اللّٰہَ یَفۡصِلُ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿۱۸﴾

১৮
নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ইহুদী হইয়াছে এবং যাহারা সাবী১৯৩৮ এবং খৃস্টান এবং মজুসী এবং যাহারা আল্লাহ্‌র সঙ্গে শরীক করিয়াছে, আল্লাহ্‌ নিশ্চয় কিয়ামত দিবসে১৯৩৯ তাহাদের মধ্যে ফয়সালা করিবেন। নিশ্চয় আল্লাহ্ প্রত্যেক বিষয়ের উপর উত্তম পর্যবেক্ষক।
১৯৩৮। পরবর্তীতে রচিত আরবী সাহিত্যেও শব্দটি উত্তর ইউরোপের লোকদিগকে বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে (এনসাইক অব ইসলাম)।
১৯৩৯। ২ঃ৬৩; ৫ঃ৭০ আয়াতসমূহে ও তফসীরাধীন এই আয়াতে এই অর্থ বুঝায় না যে, খৃষ্টান, ইহুদী ও সাবীগণ বিশ্বাসীদিগের সহিত সমভাবে মুক্তি পাওয়ার উপযুক্ত। কুরআন শরীফ এইরূপ কোন বিশ্বাস সমর্থন করে না। ইহার মতে আল্লাহ্‌তা’লার সমীপে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম (৩ঃ২০,৮৬)। বর্তমান আয়াত বিভিন্ন ধর্মের সত্যতা নিরূপণের জন্য এক মান ও নীতি নির্ধারণ করিয়াছে মাত্র—এমন নহে যে, ইহা সকল ধর্মকেই উহাদের বর্তমান অবস্থায় সত্য বলিয়া বিবেচনা করে। প্রকৃত মাপকাঠি হইল যে, ‘মীমাংসার দিন’ সত্য ধর্ম অন্যান্য সকল ধর্মের উপরে প্রবল হইবে। অথবা আয়াতের মর্ম ইহাও হইতে পারে যে, ব্যক্তির ভ্রান্ত বিশ্বাস প্রমাণ করে না যে, ইহজীবনেই তাহার শাস্তি পাওয়া উচিত। বিষয়টি বিচার দিবসে মীমাংসা করা হইবে।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یَسۡجُدُ لَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ وَالشَّمۡسُ وَالۡقَمَرُ وَالنُّجُوۡمُ وَالۡجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَکَثِیۡرٌ مِّنَ النَّاسِ ؕ وَکَثِیۡرٌ حَقَّ عَلَیۡہِ الۡعَذَابُ ؕ وَمَنۡ یُّہِنِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ مُّکۡرِمٍ ؕ اِنَّ اللّٰہَ یَفۡعَلُ مَا یَشَآءُ ﴿ؕٛ۱۹﴾

১৯
তুমি কি লক্ষ্য কর নাই যে, আল্লাহ্‌র উদ্দেশ্যে সেজদা করিতেছে তাহারাও যাহারা আকাশসমূহে আছে এবং তাহারাও যাহারা পৃথিবীতে আছে এবং সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতমালা, বৃক্ষপুঞ্জ, জীবজন্তু এবং মানবকুল হইতে অনেকে?১৯৪০ কিন্তু লোকদের মধ্যে এমন এক বিরাট দলও আছে যাহাদের সম্বন্ধে আযাবের ফয়সালা হইয়া গিয়াছে। এবং আল্লাহ্ যাহাকে অপমানিত করেন তাহার সম্মানদাতা কেহই নাই। নিশ্চয় আল্লাহ্ যাহা চাহেন তাহাই করেন।
সিজদাহ্‌
১৯৪০। আল্লাহ্‌তা’লা প্রকৃতির অটল নিয়ম নির্ধারণ করিয়া দিয়াছেন, যাহা চেতন এবং অচেতন সকল বস্তুই মানিয়া চলিতে বাধ্য। এই বিধানের বাহিরে আর কোন পথ খোলা নাই। তদ্সত্ত্বেও নিশ্চিত আর এক কানুন বা বিধান— শরীয়াতের বিধান রহিয়াছে, যাহা আল্লাহ্‌তা’লা মানবের পথ-প্রদর্শনের জন্য ওহী দ্বারা প্রকাশ করিয়াছেন। শরীয়াতের এই কানুন মানার বা না মানার স্বাধীনতা মানুষের রহিয়াছে এবং এই অস্বীকৃতির ফলাফল সে ভোগ করিবে। আল্লাহ্‌তা’লাকে ছাড়িয়া প্রাকৃতিক বস্তুকে ইবাদতের জন্য গ্রহণ করার মত মূর্খতাকে তফসীরাধীন আয়াত প্রতিমা উপাসকদিগের নিকট আরও সন্দেহাতীতরূপে উপস্থাপন করে। ইহাতে বলা হইয়াছে যে, এই সকল বস্তুর আপন অস্তিত্বও আল্লাহ্‌রই উপর নির্ভরশীল। উহারা তাঁহার দ্বারা নির্ধারিত নিয়মের অনুগত এবং এক মুহূর্তের জন্যও আল্লাহ্‌কে বাদ দিয়া স্বাধীনভাবে বাঁচিতে পারে না। অতএব যে সকল বস্তু ও সত্তা নিজেরাই আল্লাহ্‌তা’লার সৃষ্ট কানুনের অধীন তাহাদিগকে ভক্তি এবং পূজা করা চরম মূর্খতা বৈ আর কিছুই নহে।

ہٰذٰنِ خَصۡمٰنِ اخۡتَصَمُوۡا فِیۡ رَبِّہِمۡ ۫ فَالَّذِیۡنَ کَفَرُوۡا قُطِّعَتۡ لَہُمۡ ثِیَابٌ مِّنۡ نَّارٍ ؕ یُصَبُّ مِنۡ فَوۡقِ رُءُوۡسِہِمُ الۡحَمِیۡمُ ﴿ۚ۲۰﴾

২০
এই দুই পরস্পর বিবদমান১৯৪১ দল এইরূপ যাহারা নিজেদের প্রভুর সম্বন্ধে বিবাদ করিতেছে। অতএব যাহারা অবিশ্বাস করিয়াছে তাহাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হইবে এবং তাহাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালিয়া দেওয়া হইবে,
১৯৪১। ‘হাযানে’ শব্দ দুই শ্রেণীর লোককেই বুঝায় — মো’মেন এবং কাফের।