৯২

الليل

সূরা আল-লাইল

Al-Lail

মক্কী ২২ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ৯১:৫

وَالَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ﴿۲﴾

২
শপথ রাতের- যখন তা আচ্ছন্ন করে,৩৩৬২
৩৩৬২। পূর্ববর্তী সূরাতে মূল বক্তব্য ছিল ‘আশ-শামস’ অর্থাৎ হযরত রসূল করীম (সা.)- যিনি সকল জ্যোতির উৎসধারা। এ কারণেই সূর্য ও দিনের উল্লেখ আগে করা হয়েছে এবং পরে চন্দ্র ও রাতের উল্লেখ করা হয়েছে। তবে এ সূরাতে মুমিন ও কাফিরদের মধ্যকার একটি তুলনামূলক চিত্র তুলে ধরতে গিয়ে কাফিরদের প্রতীক ‘রাত’-এর উল্লেখ এসেছে আগে এবং মুমিনদের প্রতীক ‘দিন’-এর উল্লেখ এসেছে পরে।

وَالنَّہَارِ اِذَا تَجَلّٰی ۙ﴿۳﴾

৩
গদেখুন: ৯১:৪আর (শপথ) দিবসের- যখন তা আলোকোডাসিত হয়ে ওঠে,৩৩৬৩ঘদেখুন: ৩৬:৩৭; ৫১:৫০; ৭৮:৯
৩৩৬৩। এ আয়াতে ‘তাজাল্লা’ অর্থাৎ আলোকোডাসিত হয়ে ওঠে শব্দ ব্যবহৃত হয়েছে, এর পরিবর্তে পূর্ববর্তী সূরার আয়াতে ব্যবহৃত হয়েছে ‘জাল্লা’ (এর গৌরব প্রকাশ করে) শব্দ। এতে ইঙ্গিত পাওয়া যায়, পূর্ববর্তী সূরাতে মহান শিক্ষকের অতি উন্নত আধ্যাত্মিক মর্যাদা ব্যক্ত হয়েছে, আর এ সূরাতে শিক্ষার্থীদের ঐশী জ্ঞান আহরণের উচ্চ যোগ্যতার কথা ব্যক্ত হয়েছে।

وَمَا خَلَقَ الذَّکَرَ وَالۡاُنۡثٰۤی ۙ﴿۴﴾

৪
আর (শপথ) নর ও নারী সৃষ্টি করার,৩৩৬৩-ক
৩৩৬৩-ক। স্ত্রী-পুরুষের যৌনসংগমের ওপর প্রজনন নির্ভর করে। পুরুষের বৈশিষ্ট্য হলো দান করা এবং স্ত্রীলোকদের বৈশিষ্ট্য হলো গ্রহণ করা। তেমনই পার্থিব জগতের মতোই রূপক অর্থে আধ্যাত্মিক জগতেও ‘পুরুষ’ হিসাবে রয়েছেন আল্লাহ তা’লার রসূল ও সংস্কারকগণ যারা হিদায়াত দান করেন এবং ‘স্ত্রীলোক’ হিসাবে রয়েছেন তারা- যারা বিশ্বস্ত অনুসারীরূপে ঐশী শিক্ষকের হিদায়াত গ্রহণ করে উন্নত সভ্যতার জন্ম দান করেন। এ আয়াতে ইঙ্গিত রয়েছে, পরিপূর্ণ শিক্ষক মহানবী (সা.) এবং আদর্শ শিক্ষার্থী সাহাবীদের প্রগাঢ় ও পুণ্য সংস্পর্শ বিশ্বকে এক নবসভ্যতা উপহার দিতে যাচ্ছে।

اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ﴿۵﴾

৫
নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বহুমুখী।৩৩৬৪
৩৩৬৪। এ আয়াতে মুমিনদের লক্ষ্য ও প্রচেষ্টা এবং কাফিরদের লক্ষ্য ও প্রচেষ্টার মধ্যে যে বৈষম্য ও ভিন্নমুখিতা রয়েছে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেখানে মুমিনরা সত্যের প্রচার-প্রসারের জন্য প্রাণপণ প্রচেষ্টা করছেন, সেখানে কাফিরদের সকল চেষ্টা নিয়োজিত হচ্ছে সত্যের বিরোধিতা ও একে বাধা দান করার উদ্দেশ্যে। অতএব এ দুটি ভিন্নমুখী প্রচেষ্টার ফল যে ভিন্ন ভিন্ন হবে তা অবশ্যম্ভাবী। ৩৩৬৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَاتَّقٰی ۙ﴿۶﴾

৬
অতএব যে (আল্লাহর রাস্তায়) দান করে এবং তাকওয়া অবলম্বন করে,

وَصَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ﴿۷﴾

৭
আর যে উত্তম সব বিষয়ের সত্যায়ন করে,৩৩৬৫ ১৫৯৬
৩৩৬৫। যারা জীবনে কৃতকার্যতা অর্জন করে, তাদের তিনটি গুণের উল্লেখ করা হয়েছে এ আয়াতে ও পূর্ববর্তী আয়াতে। সংক্ষেপে এগুলো হলো- সঠিক কর্ম, সঠিক বিশ্বাস এবং সঠিক চিন্তা। মুমিনদের মাঝে এগুলো বিশেষভাবে পাওয়া যায়।

فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ﴿۸﴾

৮
আমরা অবশ্যই তাকে সুখস্বাচ্ছন্দ্য দান করব।৩৩৬৬
৩৩৬৬। উপরোক্ত দুটি আয়াতে যে বিশেষ তিনটি গুণের উল্লেখ করা হয়েছে, সে তিনটি গুণের অধিকারী ব্যক্তি তার অভীষ্ট ফল লাভে কখনো বঞ্চিত হবে না। অন্য অর্থ এ-ও হতে পারে: সেসব গুণের অধিকারী ব্যক্তির পক্ষেও ভালো ও কল্যাণকর কাজ করা সহজ হয়ে যায় এবং তাতে সে আনন্দ লাভ করে।

وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰی ۙ﴿۹﴾

৯
পক্ষান্তরে যে কার্পণ্য দেখায় এবং ঔদাসীন্য প্রদর্শন করে,

وَکَذَّبَ بِالۡحُسۡنٰی ۙ﴿۱۰﴾

১০
আর সর্বোত্তম পুণ্যকে অস্বীকার করে, টি ম্যানেজার ও Gably ভঙি৩৩৬৭
৩৩৬৭। ৬ ও ৭ নম্বর আয়াতে বর্ণিত তিনটি সদ্‌গুণের বিপরীত তিনটি মন্দ প্রবৃত্তি যা মানুষের ধ্বংসের কারণ হয় তা এ দুটি আয়াতে (৯ ও ১০) বর্ণিত হয়েছে।