الليل
Al-Lail
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
সুবিখ্যাত মুসলিম মনীষী ও বুযূর্গ ইবনে আব্বাস ও ইবনে যুবাইর (রা.) বলেন, এ সূরা প্রথম দিকেই মক্কায় অবতীর্ণ হয়েছিল। উইলিয়াম মুইরও একই অভিমত পোষণ করেন। পূর্ববর্তী সূরাগুলোর সাথে বিশেষ করে ‘সূরা ফাজর’ ও ‘সূরা বালাদ’ এর সাথে এ সূরার মিল রয়েছে। পূর্বের সূরাতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ‘কাবা’ তৈরির প্রধান উদ্দেশ্য, যা সূরা ‘বালাদ’-এর মূল বিষয়, তা কখনো সত্যাত্মারূপ এক মহানবীর আগমন ছাড়া সম্পন্ন হওয়া সম্ভবপর ছিল না। আলোচ্য সূরাতে একথাও যোগ করা হয়েছে, এরূপ আদর্শ মহাপুরুষের সাথে যখন উচ্চাঙ্গীন আদর্শস্থানীয় সাথিরাও যোগদান করেন তখন সোনায় সোহাগা হয় এবং সত্যের জ্যোতি দ্বিগুণ বেগে চতুর্দিক আলোকিত করতে থাকে। এ সূরাতে সে আদর্শ সাহাবীদের বৈশিষ্ট্যময় কয়েকটি উচ্চগুণও বর্ণিত হয়েছে। একইসাথে তুলনাস্বরূপ উল্লেখ করা হয়েছে, মানুষের দুটি মারাত্মক ত্রুটি রয়েছে যা জাতিকে ধ্বংস করে দেয়।
** সূরা আশ-শামসের পর সূরা আল-লাইল এসেছে, ঠিক যেভাবে দিনের পর রাত এসে থাকে। আর এটি কোনো জাগতিক রাত নয়, বরং এ সূরায় রাতের আত্মিক তত্ত্ব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। একইসাথে এ সুসংবাদও রয়েছে, যেভাবে রাত আসবে তেমনইভাবে উজ্জ্বল দিনও আসবে। দিন ও রাতের প্রভাব যেরূপ ভিন্ন হয়ে থাকে অদ্রূপ মানুষের চেষ্টাপ্রচেষ্টাও রাতের মতো অন্ধকার বা দিনের মতো আলোকোজ্জ্বল হয়ে থাকে। সব মানুষ নিজ কর্ম ও দৃষ্টিভঙ্গি অনুসারে প্রতিফল পাবে। তাই যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাঁর পথে এবং দরিদ্রদের কল্যাণার্থে নিজেদের সম্পদ ব্যয় করে আর তাদের সামনে কেউ কোনো ভালো কথা বললে তারা সেটির সত্যায়ন করে- আল্লাহ তা’লা তাদের চলার পথ সহজ করে দেবেন। পক্ষান্তরে যে ব্যক্তি কার্পণ্য করে এবং পরিণতি সম্বন্ধে মোটেও ভ্রুক্ষেপ করে না আর কল্যাণজনক কোনো বিষয় তার সামনে এলে সেটিকে প্রত্যাখ্যান করে- তার পথচলা আল্লাহ কঠিন করে দেবেন।
পরিশেষে উপরোক্ত বৈশিষ্ট্যসম্পন্ন দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিকে সেই লেলিহান আগুনের ভয় দেখানো হচ্ছে যার মাঝে সে প্রবেশ করবে। আর যে ব্যক্তি নিজ সম্পদ পুণ্যের কাজে ব্যয় করেছে ও তাকওয়া অবলম্বন করেছে- তাকে অবশ্যই সেই আগুন থেকে রক্ষা করা হবে। *
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ﴿۲﴾
وَالنَّہَارِ اِذَا تَجَلّٰی ۙ﴿۳﴾
وَمَا خَلَقَ الذَّکَرَ وَالۡاُنۡثٰۤی ۙ﴿۴﴾
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ﴿۵﴾
فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَاتَّقٰی ۙ﴿۶﴾
وَصَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ﴿۷﴾
فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ﴿۸﴾
وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰی ۙ﴿۹﴾