৯১

الشمس

সূরা আশ-শামস

Ash-Shams

মক্কী ১৬ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬ আয়াত এবং ১ রুকূ

وَقَدۡ خَابَ مَنۡ دَسّٰٮہَا ﴿ؕ۱۱﴾

১১
আর যে একে কলুষিত করেছে, সে নিশ্চয় ব্যর্থ হয়েছে।

کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰٮہَاۤ ﴿۪ۙ۱۲﴾

১২
সামূদ জাতি তাদের ঔদ্ধত্যের কারণে (নবীকে) মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল।

اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰہَا ﴿۪ۙ۱۳﴾

১৩
যখন তাদের সবচেয়ে বড়ো হতভাগা (নবীর বিরোধিতায়) দাঁড়ালো।

فَقَالَ لَہُمۡ رَسُوۡلُ اللّٰہِ نَاقَۃَ اللّٰہِ وَسُقۡیٰہَا ﴿ؕ۱۴﴾

১৪
তখন আল্লাহর রসূল তাদেরকে বলল, ‘আল্লাহর উষ্ট্রী৩৩৬১ ও এর পানি পানের অধিকার (সম্বন্ধে সাবধান!)।’
৩৩৬১। আল্লাহর নবী সালেহ (আ.) তাঁর উষ্ট্রীতে চড়ে ধর্ম প্রচারের জন্য একস্থান থেকে অন্য স্থানে যেতেন। তাঁর উষ্ট্রীর মুক্তভাবে চলাফেরার পথে বাধা সৃষ্টি করা বস্তুত হযরত সালেহ (আ.)-এর প্রচারকাজে বাধা দান করা এবং প্রকারান্তরে আল্লাহ কর্তৃক তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব পালনে তাঁকে পরাস্ত ও অকৃতকার্য করা। অবশ্য রূপক অর্থে হযরত সালেহ (আ.) স্বয়ং অন্যান্য নবীর মতো আল্লাহর এক উষ্ট্রী।

فَکَذَّبُوۡہُ فَعَقَرُوۡہَا ۪۬ۙ فَدَمۡدَمَ عَلَیۡہِمۡ رَبُّہُمۡ بِذَنۡۢبِہِمۡ فَسَوّٰٮہَا ﴿۪ۙ۱۵﴾

১৫
তবুও তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল এবং এর (অর্থাৎ উষ্ট্রীর) পায়ের রগ কেটে দিল। তাই তাদের পাপের দরুন তাদের প্রতিপালক-প্রভু তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলেন আর তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন।

وَلَا یَخَافُ عُقۡبٰہَا ﴿٪۱۶﴾

১৬
আর সে সময়ে তিনি এদের পরিণতির বিষয়ে ছিলেন সম্পূর্ণ ভ্রুক্ষেপহীন।৩৩৬১-ক
সূরা আশ-শামস - রুকু ১
৩৩৬১-ক। কোনো জাতি যখন নিজের ওপর আল্লাহর শাস্তি ডেকে আনে এবং ধ্বংস হয় তখন যারা বেঁচে যায় তাদের জন্য আল্লাহ কোনো পরোয়া করেন না অথবা এ অর্থও হতে পারে, শাস্তিপ্রাপ্ত ও ধ্বংসের পরে তারা যে অসীম দুর্গতি ও নিরতিশয় সম্বলহীন অবস্থার সম্মুখীন হয় তাতেও আল্লাহর কিছুই যায় আসে না।