৭৯

النازعات

সূরা আন-নাযিআত

An-Nazi`at

মক্কী ৪৭ আয়াত ২ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৭ আয়াত এবং ২ রুকূ

وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّہٖ وَنَہَی النَّفۡسَ عَنِ الۡہَوٰی ﴿ۙ۴۱﴾

৪১
কিন্তু যে তার প্রতিপালক-প্রভুর মর্যাদাকে ভয় করেছে এবং নিজ কুপ্রবৃত্তিকে দমন করেছে,৩২৪৮
৩২৪৮। যে আল্লাহর সামনে দোষীরূপে দাঁড়াতে ভয় করে বা আল্লাহর মহিমাময় মর্যাদাকে ভয় করে।

فَاِنَّ الۡجَنَّۃَ ہِیَ الۡمَاۡوٰی ﴿ؕ۴۲﴾

৪২
সেক্ষেত্রে জান্নাতই হবে (তার) ঠাঁই।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰہَا ﴿ؕ۴۳﴾

৪৩
তারা তোমাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করে, ?দেখুন: তা কখন সংঘটিত হবে?’

فِیۡمَ اَنۡتَ مِنۡ ذِکۡرٰٮہَا ﴿ؕ۴۴﴾

৪৪
এর (আগমন) বার্তার সাথে তোমার কীসের সম্পর্ক?

اِلٰی رَبِّکَ مُنۡتَہٰٮہَا ﴿ؕ۴۵﴾

৪৫
এর চূড়ান্ত সীমা নির্ধারণ তোমার প্রতিপালক-প্রভুর হাতেই ন্যস্ত।

اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرُ مَنۡ یَّخۡشٰہَا ﴿ؕ۴۶﴾

৪৬
যে একে ভয় করে, তুমি কেবল তার জন্য সতর্ককারী।

کَاَنَّہُمۡ یَوۡمَ یَرَوۡنَہَا لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا عَشِیَّۃً اَوۡ ضُحٰہَا ﴿٪۴۷﴾

৪৭
গযে-দিন তারা তা প্রত্যক্ষ করবে (তাদের মনে হবে), তারা যেন (পৃথিবীতে) মাত্র এক সন্ধ্যা বা এক সকাল অবস্থান করেছে।৩২৪৯কদেখুন: ৫৫:৪৭খদেখুন: ৭:১৮৮; ৩৩:৬৪; ৫১:১৩গদেখুন: ১০:৪৬; ৩০:৫৬; ৪৬:৩৬
সূরা আন-নাযিআত - রুকু ২
৩২৪৯। শাস্তির সময়, স্থান, স্বরূপ ও প্রকৃতি ইত্যাদি তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। অবিশ্বাসীদের জন্য যা বেশি গুরুত্বপূর্ণ তা হলো, তারা যেন উপলব্ধি করে, ঐশী শাস্তি যখনই আসবে তা অতি দ্রুত গতিতে, অকস্মাৎ ও ভীষণাকারে আসবে। এর তুলনায় তাদের সারাজীবনের সুখস্বাচ্ছন্দ্য ও আমোদ-প্রমোদ মাত্র এক মুহূর্তের এক সকাল বা এক সন্ধ্যা বলে মনে হবে। ৭১৫০। এ আয়াতটি একটি ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত। একদা হযরত রসূল আকরাম (সা.) যখন মক্কার কুরাইশ প্রধানদের সাথে ঈমান সম্বন্ধীয় কিছু বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা রত ছিলেন তখন হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) সেখানে উপস্থিত হলেন। কুরাইশ প্রধানদের চিন্তাধারা ছিলো উম্মে মাকতুমের এ দিকে মুখ ফেরানো দ্বারা তাদের কাছে কাফিরদের কোনো ভুল ধারণা জন্মাবে না। তিনি ভাবলেন, মহানবী (সা.) তাদের জন্য অনর্থক নিজের মূল্যবান সময় ব্যয় করছেন। তাই তিনি নবী করীম (সা.)-এর সম্মানে সঠিক ভাবে লাগাম টেনে উপদেশ দিলেন। (সা.) মনোযোগ অন্য কয়েকটি ধর্মীয় বিষয়ের দিকে আকর্ষণ করে প্রশ্ন উত্থাপন করলেন। এভাবে অসময়োচিত প্রশ্ন উত্থাপন মহানবী (সা.) বিরক্ত বোধ করলেন এবং হযরত আবদুল্লাহর প্রতি মনোযোগ দিলেন না (ভাবার্থ এবং ফাজেল বয়ান)। এতে কুরাইশ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার মাধ্যমে তাদের আধ্যাত্মিক মঙ্গলের প্রতি মহানবী (সা.)-এর হৃদয়ের ব্যাকুলতা যেমন প্রকাশ পায়, তেমনই অন্ধ ব্যক্তি আবদুল্লাহকে হঠাৎ অনাগতভাবে আলোচনার মোড়ানোর জন্য ওসনা না করে তার দিক থেকে মুখ ফেরানো দ্বারা গরিব ও বঞ্চিতদের অনুভূতির প্রতি তাঁর অকৃত্রিম সম্মানবোধ প্রকাশ পায়, কেননা অনুভুতভাবে এক কথার মাধ্যমে অন্য কথা বলা দ্বারা সুধীর অপরাধ ও অসৌজন্যের জন্য মহানবী (সা.) একটি তিরস্কারের শব্দ বা একটি অসঙ্গতির কথাও হযরত আবদুল্লাহকে বললেন না। তাঁর আত্মসম্মান ও হৃদয়াবেগকে আহত করতে পারে এমন কিছুই তিনি করলেন না। এ আয়াতটি মহানবী (সা.)-এর প্রতি উচ্চ নৈতিক অবস্থানের ওপর আলোকপাত করেছে। কোনো কোনো তফসীরকার ভুলবশত মনে করেছেন, এ আয়াতটি রসূলুল্লাহ (সা.)-এর প্রতি আল্লাহ তা’লার ভর্ৎসনারূপ, কিন্তু এটা আসলে ওসনা তো নয়ই বরং প্রশংসা বিশেষ। আল্লাহ তা’লা এ দ্বারা মহানবী (সা.)-এর এ দৃঢ়তার মাধ্যমে তাঁর অনুসারীদেরকে গরিবদুঃখী ও সাহায্যসহীন লোকদের কোমল অনুভূতির প্রতি যথাসাধ্য সম্মান দেখানোর শিক্ষা দান করেছেন। ৭১৫১। এ আয়াতে ব্যবহৃত ‘তোমায়’ সর্বনামটি নবী করীম (সা.)-কে বুঝিয়েছেন, ‘সে’ সর্বনামটি ব্যবহৃত হয়েছে কুরাইশ দলপতি সম্বন্ধে।