النبأ
An-Naba'
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরার নামকরণ করা হয়েছে ‘আন-নাবা’ (গুরুত্বপূর্ণ সংবাদ)। কারণ এতে অসামান্য ও অসাধারণ এবং অতি উঁচু মানের বিষয়াদি আলোচিত হয়েছে। যথা- পুনরুত্থানের নিশ্চয়তা, সকল অবতীর্ণ গ্রন্থসমূহের ঊর্ধ্বে কুরআনের স্থান ও প্রাধান্য এবং সকল ধর্মের ওপর ইসলাম ধর্মের স্থান ও প্রাধান্য। ‘ফয়সালার দিন’ (অর্থাৎ সেই দিন- যে-দিন কুরআনের এ শ্রেষ্ঠত্বের দাবি প্রতিষ্ঠিত সত্যে পরিণত হবে) পূর্ববর্তী সূরাতে দুবার উল্লিখিত হয়েছে এবং এ সূরাতেও পুনরায় বলা হয়েছে। মুসলমান তফসীরকারদের মতে, এ সূরাটি মহানবী (সা.)-এর মক্কী জীবনের প্রথম দিকে অবতীর্ণ হয়েছে। নলডিকিও এ অভিমত সমর্থন করেন। মানুষকে প্রদত্ত ঐশী অনুগ্রহরাজি ও আল্লাহর মহান দানসমূহ বর্ণনা করে সূরাটি আরম্ভ হয়েছে এবং একথার প্রতি পরোক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে তার অবস্থান বীজতলার মতো চিরস্থায়ী জীবনের চারা রোপণ করার ক্ষেত বিশেষ। আর এ চারা রোপণ ক্ষেতের হিসাবনিকাশও তাকে দিতে হবে। সে হিসাবনিকাশ দিবসের সংক্ষিপ্ত অথচ অতি গুরুগম্ভীর বর্ণনাও এ সূরাতে সন্নিবেশিত হয়েছে। ইহলোকে ও পরলোকে ধার্মিকরা যে-সব ঐশী পুরস্কারে ভূষিত হবেন এবং সত্যের প্রত্যাখ্যানকারীরা যে-সকল ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে এর চিত্রও এ সূরাতে বর্ণিত হয়েছে।
৩০শ পারা
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
عَنِ النَّبَاِ الۡعَظِیۡمِ ۙ﴿۳﴾
الَّذِیۡ ہُمۡ فِیۡہِ مُخۡتَلِفُوۡنَ ؕ﴿۴﴾
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِہٰدًا ۙ﴿۷﴾
وَّخَلَقۡنٰکُمۡ اَزۡوَاجًا ۙ﴿۹﴾
وَّجَعَلۡنَا نَوۡمَکُمۡ سُبَاتًا ۙ﴿۱۰﴾