৭৮

النبأ

সূরা আন-নাবা

An-Naba'

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

عَمَّ یَتَسَآءَلُوۡنَ ۚ﴿۲﴾

২
তারা কোন বিষয়ে (অবাক বিস্ময়ে) একে অপরকে জিজ্ঞেস করছে?

عَنِ النَّبَاِ الۡعَظِیۡمِ ۙ﴿۳﴾

৩
সেই মহাগুরুত্বপূর্ণ সংবাদ সম্বন্ধে,৩২২৩
৩২২৩। ‘আন-নাবা’ শব্দের অর্থ গুরুত্বপূর্ণ সংবাদ। এর সাথে ‘আল-আযীম’ (অর্থাৎ মহা) বিশেষণ সংযুক্ত হওয়ায় এটাই প্রকাশ পায়, মহাসংবাদটি সর্বোচ্চ গুরুত্ব পাবার দাবি রাখে।

الَّذِیۡ ہُمۡ فِیۡہِ مُخۡتَلِفُوۡنَ ؕ﴿۴﴾

৪
যে বিষয়ে তারা পরস্পর মতভেদে লিপ্ত।৩২২৪
৩২২৪। অবিশ্বাসীরা ‘হিসাবনিকাশের দিবস’ সম্পর্কে মোটেই বিশ্বাস রাখে না। তারা মনে করে, এরূপ কোনো দিবস কখনো আসবে না। ইহজগতেও না এবং পরকালেও না। ৫২:১১; ৮১:৪।

کَلَّا سَیَعۡلَمُوۡنَ ۙ﴿۵﴾

৫
সাবধান! খদেখুন: ১০২:৪-৫তারা অবশ্যই জানতে পারবে।

ثُمَّ کَلَّا سَیَعۡلَمُوۡنَ ﴿۶﴾

৬
আবারো (বলছি,) সাবধান! তারা নির্ঘাত জানতে পারবে।

اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِہٰدًا ۙ﴿۷﴾

৭
গদেখুন: ২:২৩; ২০:৫৪; ৫১:৪৯আমরা কি ভূপৃষ্ঠকে বিছানাস্বরূপ বানাই নি?

وَّالۡجِبَالَ اَوۡتَادًا ﴿۪ۙ۸﴾

৮
আর পাহাড়পর্বতকে পেরেকরূপে (এতে গেঁথে রাখি নি)?

وَّخَلَقۡنٰکُمۡ اَزۡوَاجًا ۙ﴿۹﴾

৯
ঘদেখুন: ৩৬:৩৭; ৫১:৫০; ৭৫:৪০; ৯২:৪; ৬:৯৭; ২৫:৪৮; ২৮:৭৪আর আমরা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।

وَّجَعَلۡنَا نَوۡمَکُمۡ سُبَاتًا ۙ﴿۱۰﴾

১০
আর তোমাদের ঘুমকে আমরা প্রশান্তি লাভের কারণ করেছি,