৭৫

القيامة

সূরা আল-কিয়ামা

Al-Qiyamah

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।৩১৭৫
৩১৭৫। ১:১ দেখুন।

لَاۤ اُقۡسِمُ بِیَوۡمِ الۡقِیٰمَۃِ ۙ﴿۲﴾

২
সাবধান!৩১৭৬ আমি কিয়ামত দিবসের শপথ করছি।
৩১৭৬। এখানে ‘লা’ (সাবধান!) শব্দটির তাৎপর্য হলো, তারা যেমন মনে করে বিষয়টা তেমন নয়। কখনো কখনো ‘লা’ শব্দটি আপত্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হয় অথবা পূর্বে যা হয়েছে বা ভবিষ্যতে যা হবে তা প্রত্যাখ্যান করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় (মুফরাদাত, লেইন)।

وَلَاۤ اُقۡسِمُ بِالنَّفۡسِ اللَّوَّامَۃِ ؕ﴿۳﴾

৩
আর সাবধান! আমি শপথ করছি বার বার তিরস্কারকারী আত্মার!৩১৭৭
৩১৭৭। মানুষের আধ্যাত্মিক উন্নতির তিনটি বড়ো বড়ো স্তর রয়েছে বলে কুরআন উল্লেখ করেছে। প্রথম স্তরটিকে বলা হয়েছে ‘নফসে আম্মারা’ বা মন্দ কাজের আদেশ প্রদানে তৎপর আত্মার স্তর। এ স্তরে মানুষের পাশবিক বা জৈবিক শক্তির প্রাধান্য থাকে। দ্বিতীয় স্তরটি হলো ‘নফসে লাউওয়ামা’ তথা ভর্ৎসনাকারী আত্মার স্তর। এ স্তরে মানুষের জাগ্রত বিবেক মন্দ কাজের জন্য তাকে ভর্ৎসনা করে এবং তার পাশবিক ইন্দ্রিয়সমূহ সহকারে মানসিক ক্ষুধাগুলোকে পরাভূত করে। এটাই তার নৈতিক পুনরুত্থানের ধাপ। আর সে জন্যই এই পুনরুদ্ধার বা পুনরুত্থানকে কিয়ামত বা সর্বশেষ পুনরুত্থানের সাক্ষীরূপে এখানে পেশ করা হয়েছে। কোনো দায়িত্বই যদি না থাকে এবং পরবর্তী জীবনে যদি তার কার্যাবলির হিসাব দিতে না হয় তাহলে মন্দ কাজ করে সে বিবেকের তাড়নায় পড়ে কেন? আধ্যাত্মিক তৃতীয় বা সর্বোচ্চ স্তর হলো ‘নফসে মুতমাইন্না’ তথা শান্তিপ্রাপ্ত আত্মা। এ স্তরে পৌঁছে আত্মা সম্পূর্ণ প্রশান্তি লাভ করে। ভুলভ্রান্তি ও পাপাসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সৃষ্টিকর্তার ইচ্ছার সাথে তার ইচ্ছা একাকার হয়ে যায়।

اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَہٗ ؕ﴿۴﴾

৪
মানুষ কি মনে করে, খদেখুন: ২৩:৮৩; ৩৭:৫৪; ৫৬:৪৮; ৭৯:১১-১৩আমরা তার হাড়গোড় কখনো একত্র করব না?গদেখুন: ৭৮:২; ৭৯:৪৩

بَلٰی قٰدِرِیۡنَ عَلٰۤی اَنۡ نُّسَوِّیَ بَنَانَہٗ ﴿۵﴾

৫
সত্য কথা হলো, আমরা তার আঙুলের ডগাগুলো পুনর্বিন্যস্ত করার ক্ষমতা রাখি।৩১৭৮
৩১৭৮। ‘বানান’ (আঙুলের ডগা) বলতে, মানুষের দেহ, অঙ্গপ্রত্যঙ্গ ও সকল প্রকার শক্তিসামর্থ্যকেই বুঝায়, কেননা আঙুলের সাহায্যে মানুষ প্রয়োজনীয় বস্তু ধরে এবং প্রয়োজনে আত্মরক্ষার কাজ করে। শব্দটি দ্বারা মানুষের সর্বাঙ্গকেও বুঝাতে পারে, কারণ অনেক সময় বস্তুর অংশ দ্বারা সমস্ত বস্তুটাই বুঝায় (যেমন- ‘এবার মাথা-গণনা হবে’ বাক্যে ‘মাথা’ অর্থ মানুষ)। আয়াতটির তাৎপর্য হলো: আল্লাহ একজন মানুষের বা একটা জাতির মৃত্যু ও ধ্বংসের পরও তাকে বা সেই জাতিকে সকল শক্তিনিচয়সহ পুনরুজ্জীবন দানের পূর্ণ ক্ষমতা রাখেন।

بَلۡ یُرِیۡدُ الۡاِنۡسَانُ لِیَفۡجُرَ اَمَامَہٗ ۚ﴿۶﴾

৬
কিন্তু মানুষ ভবিষ্যতেও পাপাচারে লিপ্ত থাকতে চায়।

یَسۡـَٔلُ اَیَّانَ یَوۡمُ الۡقِیٰمَۃِ ؕ﴿۷﴾

৭
কদেখুন: ১:১সে জিজ্ঞেস করে, ‘কিয়ামত দিবস কখন হবে?’

فَاِذَا بَرِقَ الۡبَصَرُ ۙ﴿۸﴾

৮
অতএব (তুমি উত্তর দাও,) যখন দৃষ্টি ছানাবড়া হয়ে যাবে,কদেখুন: ৮০:৩৫

وَخَسَفَ الۡقَمَرُ ۙ﴿۹﴾

৯
এবং চন্দ্রগ্রহণ হবে,

وَجُمِعَ الشَّمۡسُ وَالۡقَمَرُ ۙ﴿۱۰﴾

১০
আর সূর্য ও চন্দ্রকে একত্র করে দেওয়া হবে।৩১৭৯
৩১৭৯। ‘সূর্য ও চন্দ্রকে একত্র করে দেওয়া হবে’ এ বাক্যটি দ্বারা ‘সৌরজগতে মহাবিপর্যয় ঘটবে’ বুঝাতে পারে। আয়াতটির অন্য অর্থ হতে পারে এরকম: আরব ও ইরান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ক্ষমতা বিলুপ্ত হবে, কারণ ‘চন্দ্র’ হলো আরব জাতির ক্ষমতার প্রতীক এবং ‘সূর্য’ ইরানের। এছাড়াও আয়াতটির অন্য অর্থ হতে পারে, মহানবী (সা.)-এর একটি হাদীসে ভবিষ্যদ্বাণী রয়েছে যে, প্রতিশ্রুত ইমাম মাহদীর আগমনের সময় তাঁর সত্যতার চিহ্নস্বরূপ একই রমযান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে (বায়হাকী, দার কুতনী), যদিও তা প্রাকৃতিক নিয়মেই ঘটবে, তথাপি এতে অস্বাভাবিকতাও পরিলক্ষিত হবে। এ আয়াতটিতে উপযুক্ত হাদীসের ঘটনার প্রতিও ঈঙ্গিত থাকতে পারে। আশ্চর্যের ব্যাপার, ১৮৯৪ খ্রিষ্টীয় সনের রমযান মাসে এ চন্দ্র ও সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে পূর্ব গোলার্ধে এবং আবারও পশ্চিম গোলার্ধে ১৮৯৫ খ্রিষ্টাব্দে।