৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

فَاَقۡبَلَ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۵۱﴾

৫১
এরপর তারা মুখোমুখি হয়ে একে অপরকে প্রশ্ন করবে।

قَالَ قَآئِلٌ مِّنۡہُمۡ اِنِّیۡ کَانَ لِیۡ قَرِیۡنٌ ﴿ۙ۵۲﴾

৫২
তাদের মাঝ থেকে একজন বলবে, খদেখুন: ৫৫:৫৯নিশ্চয় আমার এক সাথি ছিল।গদেখুন: ১৩:৬; ৫০:৪; ৫৬:৪৮

یَّقُوۡلُ اَئِنَّکَ لَمِنَ الۡمُصَدِّقِیۡنَ ﴿۵۳﴾

৫৩
সে বলত, ‘তুমি কি (এ মর্মে( সত্যায়নকারী-

ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیۡنُوۡنَ ﴿۵۴﴾

৫৪
“আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়গোড়ে পরিণত হবো, তখনো কি সত্যিই আমাদের (কর্মের) প্রতিফল দেওয়া হবে’?”

قَالَ ہَلۡ اَنۡتُمۡ مُّطَّلِعُوۡنَ ﴿۵۵﴾

৫৫
সে বলবে, ‘তোমরা কি উঁকি মেরে দেখবে (সেই ব্যক্তি কী অবস্থায় আছে)?২৪৮৩,*
২৪৮৩। এখানে প্রশ্নকারী হলেন সে ব্যক্তি, যিনি ৫২ নম্বর আয়াতের বক্তারূপে বর্ণিত হয়েছেন। তিনি বেহেশতের অন্যান্য সঙ্গীদেরকে বলেছেন, আমার পুরাতন অবিশ্বাসী সঙ্গীকে তোমরা কি দেখতে চাও?
* ‘বাইযুন’-এর অর্থ হলো, উটপাখির বা যে-কোনো পাখির ডিম। প্রশংসা করে যখন কারো সম্পর্কে একথা বলা হয়, ‘হুয়া বাইযাতুল বালাদ’ তখন এর অর্থ হয়: সে উটপাখির ডিমের মতো, যাতে রয়েছে পাখির ছানা, কারণ পুরুষ উটপাখি সেক্ষেত্রে এটিকে রক্ষণাবেক্ষণ করে অথবা সযত্নে স্বতন্ত্রভাবে রেখে দেওয়া ডিমের ন্যায় উদারতায় সে অতুলনীয়, অথবা সে প্রভু বা প্রধান, অথবা সে বালাদ এর (অর্থাৎ দেশ বা শহরের) মাঝে অতুলনীয়, যার কাছে অন্যরা আশ্রয় প্রার্থনা করে এবং যার কথা লোকেরা গ্রহণ করে অথবা সে একজন বিখ্যাত বা সুপরিচিত ব্যক্তি। অতএব ‘বাইয়ুম মাকনুন’-এর অর্থ বেহেশতের গৌরব সংরক্ষিত ও সুরক্ষিত হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَاطَّلَعَ فَرَاٰہُ فِیۡ سَوَآءِ الۡجَحِیۡمِ ﴿۵۶﴾

৫৬
অতঃপর সে উঁকি দিয়ে দেখল। তখন সে তাকে (অর্থাৎ সাথিকে) জাহান্নামের ঠিক মাঝখানে দেখতে পেল।

قَالَ تَاللّٰہِ اِنۡ کِدۡتَّ لَتُرۡدِیۡنِ ﴿ۙ۵۷﴾

৫৭
সে (তাকে) বলবে, ‘আল্লাহর কসম! আরেকটু হলেই তুমি আমাকেও ধ্বংস করতে যাচ্ছিলে।

وَلَوۡلَا نِعۡمَۃُ رَبِّیۡ لَکُنۡتُ مِنَ الۡمُحۡضَرِیۡنَ ﴿۵۸﴾

৫৮
আর আমার প্রতিপালক-প্রভুর অনুগ্রহ যদি না হতো তাহলে নিশ্চয় আমিও (শাস্তির জন্য) হাজিরকৃতদের অন্তর্ভুক্ত হতাম।

اَفَمَا نَحۡنُ بِمَیِّتِیۡنَ ﴿ۙ۵۹﴾

৫৯
(হে জাহান্নামী! তুমি বলো,) তবে কি আমরা আর মরতে যাচ্ছি না-

اِلَّا مَوۡتَتَنَا الۡاُوۡلٰی وَمَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ ﴿۶۰﴾

৬০
আমাদের আগের মৃত্যু ছাড়া?২৪৮৪ আর আমাদের কোনোরূপ শাস্তিও দেওয়া হবে না!
২৪৮৪। বেহেশতের মুমিন অধিবাসী বলছে, মানুষ কত বড়ো ভাগ্যবান যে, সে মৃত্যুর পর অমর জীবনের অধিকারী হয়। ইহজগৎ থেকে বিদায় নেবার পর সে আর মৃত্যুবরণ করে না। অমরত্বের পথে তার যাত্রার না আছে বিরতি, না আছে শেষ।