৭০

المعارج

সূরা আল-মাআরিজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৫ আয়াত এবং ২ রুকূ

وَلَا یَسۡـَٔلُ حَمِیۡمٌ حَمِیۡمًا ﴿ۚۖ۱۱﴾

১১
কদেখুন: ২০:১০৬; ৭০:১০; ১০১:৬আর কোনো অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ ভগাড়ায়ংকা বন্ধুর খোঁজখবর জানতে চাইবে না।খদেখুন: ৪৪:৪২; ৬৯:৩৬

یُّبَصَّرُوۡنَہُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡہِ ﴿ۙ۱۲﴾

১২
(কেননা) তাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থা ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে। গদেখুন: ৫:৩৭; ১৩:১৯; ৩৯:৪৮অপরাধী সে-দিনের আযাব থেকে রক্ষা পেতে মুক্তিপণরূপে দিতে চাইবে নিজ সন্তানদের,ঘদেখুন: ৩১:৩৪; ৮০:৩৭; ৭৪:৩০চদেখুন: ৯:৩৪; ৫৩:৩৫; ১০৪:৩

وَصَاحِبَتِہٖ وَاَخِیۡہِ ﴿ۙ۱۳﴾

১৩
এবং নিজ স্ত্রী ও নিজ ভাইকে,

وَفَصِیۡلَتِہِ الَّتِیۡ تُــٔۡوِیۡہِ ﴿ۙ۱۴﴾

১৪
এবং তার আশ্রয়দাতা নিজ জ্ঞাতিগোত্রকে,

وَمَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ ثُمَّ یُنۡجِیۡہِ ﴿ۙ۱۵﴾

১৫
আর যারাই পৃথিবীতে আছে সবাইকে, তবুও (সে চাইবে) যেন এটি (অর্থাৎ মুক্তিপণ) তাকে এ থেকে রক্ষা করে।৩১২২
৩১২২। এ আয়াতগুলোতে বিচার দিবসের কী ভয়ংকর চিত্র-না তুলে ধরা হয়েছে। মহাসংকটের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ নিজেকে বাঁচানোর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়। এমনকি নিজের প্রিয়তমা স্ত্রী ও সন্তানসন্ততিকে পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা বোধ করে না।

کَلَّا ؕ اِنَّہَا لَظٰی ﴿ۙ۱۶﴾

১৬
সাবধান! নিশ্চয় এ হলো ধোঁয়াবিহীন এক অগ্নিশিখা,

نَزَّاعَۃً لِّلشَّوٰی ﴿ۚۖ۱۷﴾

১৭
(যা) চামড়া খসিয়ে ফেলে।

تَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَتَوَلّٰی ﴿ۙ۱۸﴾

১৮
এটি এমন প্রত্যেককে হাতছানি দিয়ে ডাকে, যে (ইতিপূর্বে) উপেক্ষা করেছে এবং ফিরে গেছে,

وَجَمَعَ فَاَوۡعٰی ﴿۱۹﴾

১৯
এবং যে (ধনসম্পদ) একত্র করেছে ও সংরক্ষণ করেছে।

اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ ہَلُوۡعًا ﴿ۙ۲۰﴾

২০
নিশ্চয় মানুষকে অধৈর্য (ও) কৃপণ করে সৃষ্টি করা হয়েছে।৩১২৩
৩১২৩। স্বভাবগত বা প্রকৃতিগতভাবেই মানুষ অধৈর্যশীল ও কৃপণ। ‘খুলিকা’ শব্দের এ অর্থের স্বপক্ষে দেখুন ২১:৩৮; ৩০:৫৫।