৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَالَّذِیۡنَ یُمَسِّکُوۡنَ بِالۡکِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوۃَ ؕ اِنَّا لَا نُضِیۡعُ اَجۡرَ الۡمُصۡلِحِیۡنَ ﴿۱۷۱﴾

১৭১
আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং নামায কায়েম করে, নিশ্চয় (এমন) আত্মসংশোধনকারীদের পুরস্কার আমরা কখনো বিনষ্ট করি না।কদেখুন: ৩১:২৩

وَاِذۡ نَتَقۡنَا الۡجَبَلَ فَوۡقَہُمۡ کَاَنَّہٗ ظُلَّۃٌ وَّظَنُّوۡۤا اَنَّہٗ وَاقِعٌۢ بِہِمۡ ۚ خُذُوۡا مَاۤ اٰتَیۡنٰکُمۡ بِقُوَّۃٍ وَّاذۡکُرُوۡا مَا فِیۡہِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۷۲﴾٪

১৭২
আর (স্মরণ করো!) খদেখুন: ২:৬৪আমরা যখন পর্বতকে তাদের ওপর ঝুঁকিয়ে দিয়েছিলাম যেন তা ছিল এক শামিয়ানা। আর তারা ধরে নিয়েছিল যে, তা তাদের ওপর ভেঙে পড়তে যাচ্ছে।১০৬৯ ‘(হে বনী ইসরাঈল!) আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে (তা) স্মরণ রাখো যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।’
সূরা আল-আরাফ - রুকু ২১
১০৬৯। ইসরাঈলীদের প্রধানদেরকে পর্বতের পাদদেশে আনা হয়েছিল (যাত্রাপুস্তক ১৯:১৭)। তাদের নিকট অনুভূত হচ্ছিল যে, তা শামিয়ানা বা চাদরের মতো মাথার ওপরেই আছে এবং তা যে-কোনো সময় তাদের ওপর ভেঙে পড়তে পারে।

وَاِذۡ اَخَذَ رَبُّکَ مِنۡۢ بَنِیۡۤ اٰدَمَ مِنۡ ظُہُوۡرِہِمۡ ذُرِّیَّتَہُمۡ وَاَشۡہَدَہُمۡ عَلٰۤی اَنۡفُسِہِمۡ ۚ اَلَسۡتُ بِرَبِّکُمۡ ؕ قَالُوۡا بَلٰی ۚۛ شَہِدۡنَا ۚۛ اَنۡ تَقُوۡلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ اِنَّا کُنَّا عَنۡ ہٰذَا غٰفِلِیۡنَ ﴿۱۷۳﴾ۙ

১৭৩
আর যখন তোমার প্রতিপালক-প্রভু আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের গ্রহণ করেন, তখন তাদেরকে তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী রাখেন১০৭০ এবং (জিজ্ঞেস করেন,) গদেখুন: ৪৩:৪৮‘আমি কি তোমাদের ও প্রতিপালক-প্রভু নই?’ তারা বলে, ‘হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি।’ (এর উদ্দেশ্য হলো,) কিয়ামত দিবসে যেন তোমরা বলে না বসো, ‘আমরা এ সম্বন্ধে আদৌ জানতাম না।’
১০৭০। এ আয়াতে আল্লাহ তা’লা যিনি এ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন ও নিয়ন্ত্রণ করে থাকেন তাঁর অস্তিত্ব সম্বন্ধে অকাট্য প্রমাণের প্রতি ইঙ্গিত করা হয়েছে (৩০:৩১)। অথবা এ-ও হতে পারে, এ ইঙ্গিত আল্লাহ তা’লার প্রেরিত নবী-রসূলগণের আবির্ভাব সম্পর্কে, যাঁরা আল্লাহ তা’লার দিকে পথ দেখিয়ে থাকেন। ‘আদম সন্তান’ বলতে প্রত্যেক যুগের মানুষকে বুঝানো হয়েছে যাদের নিকট আল্লাহর নবীগণ আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে প্রত্যেক নতুন নবীর আগমনই এ ঐশী জিজ্ঞাসা তুলে ধরে, ‘আমি কি তোমাদের প্রতিপালক-প্রভু নই?’ এতে এ সত্যই প্রকাশ করা হয় যে, আল্লাহ যখন মানুষের দৈহিক জীবনরক্ষার ব্যবস্থা করেছেন এবং একইভাবে তার নৈতিক ও আধ্যাত্মিক ক্রমবিকাশেরও উপায় সৃষ্টি করেছেন তখন সে কীভাবে আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করতে পারে। প্রকৃতপক্ষে মানুষই তাদের নবীকে প্রত্যাখ্যান করে নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য বহন করে, কারণ এমতাবস্থায় তারা এ বলে নিষ্কৃতি পেতে পারে না যে, তারা আল্লাহ তা’লাকে বা তাঁর বিধানকে অথবা বিচার দিবস সম্বন্ধে জানত না।

اَوۡ تَقُوۡلُوۡۤا اِنَّمَاۤ اَشۡرَکَ اٰبَآؤُنَا مِنۡ قَبۡلُ وَکُنَّا ذُرِّیَّۃً مِّنۡۢ بَعۡدِہِمۡ ۚ اَفَتُہۡلِکُنَا بِمَا فَعَلَ الۡمُبۡطِلُوۡنَ ﴿۱۷۴﴾

১৭৪
অথবা তোমরা একথা বলে না বসো, কদেখুন: ৭:৩৯‘ইতিপূর্বে আমাদের পিতৃপুরুষরাই শিরক করেছে আর আমরা তাদেরই পরবর্তী প্রজন্ম (মাত্র);’ তবে কি মিথ্যাবাদীরা যা করেছে তার জন্য তুমি আমাদের ধ্বংস করবে?*
* ‘ইতিপূর্বে আমাদের পিতৃপুরুষরাই শিরক করেছে আর আমরা তাদেরই পরবর্তী প্রজন্ম (মাত্র);’ তবে কি মিথ্যাবাদীরা যা করেছে তার জন্য তুমি আমাদের ধ্বংস করবে?

وَکَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ وَلَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۱۷۵﴾

১৭৫
আর এভাবেই আমরা নিদর্শনাবলি সবিস্তারে বর্ণনা করি১০৭১ এবং (আশা রাখি,) তারা ফিরে আসবে।
১০৭১। নবীর আবির্ভাব তাঁর যুগের মানুষকে ১৭৩ নম্বর আয়াতে উল্লিখিত অজুহাত উত্থাপন করার সুযোগ দেয় না, কারণ তখন সত্যকে মিথ্যা হতে স্পষ্ট করে প্রদর্শন করা হয় এবং প্রতিমাপূজা প্রকাশ্যে প্রত্যাখ্যাত ও নিন্দিত হয়।

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ الَّذِیۡۤ اٰتَیۡنٰہُ اٰیٰتِنَا فَانۡسَلَخَ مِنۡہَا فَاَتۡبَعَہُ الشَّیۡطٰنُ فَکَانَ مِنَ الۡغٰوِیۡنَ ﴿۱۷۶﴾

১৭৬
আর তুমি তাদের কাছে সে ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমরা আমাদের নিদর্শনাবলি দিয়েছিলাম, কিন্তু সে তা থেকে ছিটকে পড়ল। এরপর শয়তান তার পিছু নিল এবং সে ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল।১০৭২
১০৭২। বিশেষ কোনো এক ব্যক্তির প্রতি এ ইঙ্গিত নয়, বরং সেসব লোকের প্রতি যাদেরকে আল্লাহ তা’লা নবীর মাধ্যমে নিদর্শন দেখিয়ে থাকেন এবং যারা সেই নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে। এরূপ উক্তি কুরআন করীমের অন্যত্র (২:১৮) পাওয়া যায়। বর্তমান আয়াত বিশেষভাবে বালাম বিন বাউর-এর সঙ্গেও সম্পৃক্ত বলা যায়। সে হযরত মূসা (আ.)-এর যুগে বাস করত এবং ধার্মিক ব্যক্তি বলে খ্যাত ছিল। অহংকার তার মাথায় চেপেছিল, ফলে অপমানজনক অবস্থায় তার জীবনাবসান হয়েছিল। আবু জাহেল বা আব্দুল্লাহ বিন উবাই বিন সলূল বা অনুরূপ প্রত্যেক কুখ্যাত কাফির ও মুনাফিক সর্দারের প্রতিও এ আয়াত প্রযোজ্য।

وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنٰہُ بِہَا وَلٰکِنَّہٗۤ اَخۡلَدَ اِلَی الۡاَرۡضِ وَاتَّبَعَ ہَوٰٮہُ ۚ فَمَثَلُہٗ کَمَثَلِ الۡکَلۡبِ ۚ اِنۡ تَحۡمِلۡ عَلَیۡہِ یَلۡہَثۡ اَوۡ تَتۡرُکۡہُ یَلۡہَثۡ ؕ ذٰلِکَ مَثَلُ الۡقَوۡمِ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَاقۡصُصِ الۡقَصَصَ لَعَلَّہُمۡ یَتَفَکَّرُوۡنَ ﴿۱۷۷﴾

১৭৭
আর আমরা যদি চাইতাম সেসবের (তথা নিদর্শনের) মাধ্যমে তাকে মর্যাদায় উন্নীত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ল১০৭৩ ও নিজের কামনা-বাসনার অনুসরণ করল। সুতরাং তার দৃষ্টান্ত সেই কুকুরের ন্যায় যাকে তুমি (মারার ভঙ্গিতে) হাত তোলো বা না তোলো সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে।১০৭৪ এটা হলো সেই জাতির দৃষ্টান্ত যারা আমাদের নিদর্শনাবলি অস্বীকার করেছে। সুতরাং তুমি এসব (ঐতিহাসিক) ঘটনা বর্ণনা করো, যেন তারা চিন্তাভাবনা করে।
১০৭৩। পার্থিব বিষয়াদি, বিশেষত অর্থের প্রতি আসক্তি। ১০৭৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১০৭৪। ‘ইয়ালহাস’ (লাহাসা হতে উদ্ভূত যার অর্থ ক্লান্ত অথবা শ্রান্ত হয়ে তার ঊর্ধ্বশ্বাস শুরু হয়েছিল) শব্দের মর্মার্থ হলো, এরূপ ব্যক্তি যাকে ধর্মের কাজে কুরবানী করতে বলা হোক বা না-ই হোক, মনে হয় সর্বদাই সে যেন তৃষ্ণার্ত কুকুরের মতো হাঁপাতে থাকে, ক্রমবর্ধিত কুরবানীর বোঝা তাকে সম্পূর্ণ নিঃশেষিত করে ফেলেছে।

سَآءَ مَثَلَا ۣالۡقَوۡمُ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَاَنۡفُسَہُمۡ کَانُوۡا یَظۡلِمُوۡنَ ﴿۱۷۸﴾

১৭৮
সে জাতির দৃষ্টান্ত কত-না মন্দ যারা আমাদের নিদর্শনাবলি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে! বস্তুত তারা নিজেদের প্রতিই অবিচার করত।কদেখুন: ৩:১২; ৭:১৮৩; ৮:৫৫

مَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِیۡ ۚ وَمَنۡ یُّضۡلِلۡ فَاُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۷۹﴾

১৭৯
খদেখুন: ১৭:৯৮; ১৮:১৮যাকে আল্লাহ হিদায়াত দেন সে-ই হিদায়াতপ্রাপ্ত হয়, আর তিনি যাদের পথভ্রষ্ট সাব্যস্ত করেন তারাই ক্ষতিগ্রস্ত হয়।গদেখুন: ২:৮; ২২:৪৭; ৪৫:২৪ঘদেখুন: ২৫:৪৫; ১৭:১১১

وَلَقَدۡ ذَرَاۡنَا لِجَہَنَّمَ کَثِیۡرًا مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ ۫ۖ لَہُمۡ قُلُوۡبٌ لَّا یَفۡقَہُوۡنَ بِہَا ۫ وَلَہُمۡ اَعۡیُنٌ لَّا یُبۡصِرُوۡنَ بِہَا ۫ وَلَہُمۡ اٰذَانٌ لَّا یَسۡمَعُوۡنَ بِہَا ؕ اُولٰٓئِکَ کَالۡاَنۡعَامِ بَلۡ ہُمۡ اَضَلُّ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡغٰفِلُوۡنَ ﴿۱۸۰﴾

১৮০
আর নিশ্চয় আমরা জাহান্নামের১০৭৫ জন্য জিন ও সাধারণ মানুষের এক বড়ো অংশকে সৃষ্টি করেছি। গতাদের হৃদয় আছে, (কিন্তু) তা দিয়ে তারা অনুধাবন করে না আর তাদের চোখ আছে বটে, (তবুও) তা দিয়ে তারা দেখে না এবং তাদের কান আছে, (অথচ) তা দিয়ে তারা শোনে না। এরাই পশুতুল্য, বরং এরা এর চেয়েও নিকৃষ্ট। এরাই হলো উদাসীন।
১০৭৫। এখানে ‘লিজাহান্নামা’ শব্দের ‘লাম’-কে ‘লামে আকেবা’ বলা হয়, যা দ্বারা পরিণতি বা লব্ধ ফল বুঝায়। কাজেই এ আয়াত মানবসৃষ্টির উদ্দেশ্য বর্ণনার জন্য বলা হয় নি, বরং তা এখানে কেবল বহু মানুষ এবং জিন এর তুচ্ছ জীবনের মন্দ পরিণতি দুঃখ প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে (শেষোক্ত শব্দ ‘জিন’-এর অর্থ বিশেষ শ্রেণির ব্যক্তিবর্গ, যেমন- শাসনকর্তা বা প্রধান বা বড়ো লোক)। এরা যে-রূপ পাপ এবং পাপাচারের মধ্যে জীবন অতিবাহিত করে থাকে তাতে মনে হয় এরা যেন জাহান্নামের জন্যই সৃষ্ট হয়েছে।