৬৯

الحاقة

সূরা আল-হাককা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ ﴿ۚۙ۴۱﴾

৪১
নিশ্চয় এটি (অর্থাৎ কুরআন) এক সম্মানিত বার্তাবাহকের (বয়ে আনা) বার্তা।

وَّمَا ہُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ ﴿ۙ۴۲﴾

৪২
কদেখুন: ৩৬:৭০; ৫২:৩১আর এটি কোনো কবির কথা নয়। তোমরা অল্পই ঈমান আনো।

وَلَا بِقَوۡلِ کَاہِنٍ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ﴿ؕ۴۳﴾

৪৩
খদেখুন: ৫২:৩০আর (এটি) কোনো গণকেরও কথা নয়। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো।

تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۴۴﴾

৪৪
(এটি তো) বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে।

وَلَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ﴿ۙ۴۵﴾

৪৫
গদেখুন: ৪০:২৯আর সে যদি কোনো তুচ্ছ মিথ্যা কথাও বানিয়ে আমাদের প্রতি আরোপ করত,

لَاَخَذۡنَا مِنۡہُ بِالۡیَمِیۡنِ ﴿ۙ۴۶﴾

৪৬
তাহলে নিশ্চয় আমরা তাকে ডান হাতে ধরতাম,

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡہُ الۡوَتِیۡنَ ﴿۫ۖ۴۷﴾

৪৭
এরপর আমরা অবশ্যই তার জীবনশিরা কেটে দিতাম।

فَمَا مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ عَنۡہُ حٰجِزِیۡنَ ﴿۴۸﴾

৪৮
তখন তোমাদের কেউই (আমাদের হাত থেকে) তাকে রক্ষা করতে পারত না।৩১১৮,*
৩১১৮। এ আয়াতে এবং পূর্ববর্তী তিনটি আয়াতে এ যুক্তিই পেশ করা হয়েছে যে, মহানবী (সা.) যদি ওহী-ইলহাম প্রাপ্তির মিথ্যা দাবিদার হতেন তাহলে স্বয়ং আল্লাহর কঠিন হস্ত তাঁর গলা টিপে ধরত এবং তিনি মুহূর্তেই
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নিশ্চিতভাবে ভয়াবহ মৃত্যুর কবলে পড়তেন এবং তাঁর সকল চেষ্টাপ্রচেষ্টা, কাজকর্ম ও উদ্দেশ্যাবলি চূর্ণবিচূর্ণ হয়ে যেত। মিথ্যা নবীদের পরিণতি তা-ই হয়। এ দাবি ও যুক্তিসমূহ বাইবেলের দ্বিতীয় বিবরণ ১৮:২০-এ বর্ণিত কথাগুলোর পুনরাবৃত্তি বললেই চলে।

وَاِنَّہٗ لَتَذۡکِرَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۴۹﴾

৪৯
আর নিশ্চয় এটি মুত্তাকীদের জন্য এক মহান উপদেশ।

وَاِنَّا لَنَعۡلَمُ اَنَّ مِنۡکُمۡ مُّکَذِّبِیۡنَ ﴿۵۰﴾

৫০
আর আমরা ভালোভাবেই জানি, তোমাদের মাঝে (সত্য) প্রত্যাখ্যানকারীরাও রয়েছে।