৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

وَاللّٰہُ یَقۡضِیۡ بِالۡحَقِّ ؕ وَالَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ لَا یَقۡضُوۡنَ بِشَیۡءٍ ؕ اِنَّ اللّٰہَ ہُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ ﴿٪۲۱﴾

২১
আর আল্লাহই ন্যায়সংগতভাবে বিচার করেন, অথচ তাঁকে বাদ দিয়ে এরা যাদেরকে ডাকে তারা কোনো বিচারই করতে পারে না। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
সূরা আল-মুমিন - রুকু ২

اَوَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ کَانُوۡا مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَانُوۡا ہُمۡ اَشَدَّ مِنۡہُمۡ قُوَّۃً وَّاٰثَارًا فِی الۡاَرۡضِ فَاَخَذَہُمُ اللّٰہُ بِذُنُوۡبِہِمۡ ؕ وَمَا کَانَ لَہُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ وَّاقٍ ﴿۲۲﴾

২২
খদেখুন: ২২:১১০; ২২:৪৭; ৩৫:৪৫; ৪৭:১১তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নি এবং দেখে নি, তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল? তারা ক্ষমতায় এবং পৃথিবীতে কীর্তি রেখে যাবার ক্ষেত্রে এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তথাপি আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করলেন এবং আল্লাহর (হাত) থেকে তাদের কোনো রক্ষাকারী ছিল না।

ذٰلِکَ بِاَنَّہُمۡ کَانَتۡ تَّاۡتِیۡہِمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ فَکَفَرُوۡا فَاَخَذَہُمُ اللّٰہُ ؕ اِنَّہٗ قَوِیٌّ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۲۳﴾

২৩
এর কারণ হলো, গদেখুন: ২৩:৪৫; ৪১:১৫তাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলিসহ তাদের কাছে আসত; তা সত্ত্বেও তারা অস্বীকার করত। অতএব আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় তিনি পরম শক্তিশালী (ও) শাস্তি প্রদানে কঠোর।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَا وَسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿ۙ۲۴﴾

২৪
ঘদেখুন: ২৩:৪৬আর নিশ্চয় আমরা মূসাকেও আমাদের নিদর্শনাবলি এবং সুস্পষ্ট প্রাধান্য লাভকারী প্রমাণসহ পাঠিয়েছিলাম,

اِلٰی فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَقَارُوۡنَ فَقَالُوۡا سٰحِرٌ کَذَّابٌ ﴿۲۵﴾

২৫
ফেরাউন ও হামান এবং কারূনের প্রতি;২৬০১ অথচ তারা বলল, ‘(এ তো) জাদুকর (এবং) চরম মিথ্যাবাদী।’
২৬০১। ‘কারূন’ ও ‘হামান’ নামগুলোর জন্য ২১৯৮ ও ২২৩১ টীকাদ্বয় দেখুন। প্রত্যেক নবীকেই ফেরাউন, হামান ও কারুনের মোকাবিলা করতে হয়েছে। এই নামগুলো যথাক্রমে ক্ষমতা, পৌরহিত্য ও ধনবলকে বুঝাতে পারে। ফেরাউন ক্ষমতা-দম্ভের প্রতীক, হামান পুরোহিতবাদের প্রতীক এবং কারূন ধনসঞ্চয়বাদের প্রতীক। অপ্রতিহত ২৬০২, ২৬০৩ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য রাজনৈতিক ক্ষমতা, দাসসুলভ পুরোহিতবাদ এবং অবাধ পুঁজিবাদ যুগে যুগে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের পথে বড়ো বাধা হয়ে এসেছে। আর সে জন্যই ঐশী সংস্কারকরা সকল যুগেই এই বিরূপ ও বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে আজীবন অবিশ্রান্ত সংগ্রাম করেছেন।

فَلَمَّا جَآءَہُمۡ بِالۡحَقِّ مِنۡ عِنۡدِنَا قَالُوا اقۡتُلُوۡۤا اَبۡنَآءَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ وَاسۡتَحۡیُوۡا نِسَآءَہُمۡ ؕ وَمَا کَیۡدُ الۡکٰفِرِیۡنَ اِلَّا فِیۡ ضَلٰلٍ ﴿۲۶﴾

২৬
কদেখুন: ২৯:৪০অতঃপর সে যখন আমাদের পক্ষ থেকে সত্য নিয়ে তাদের কাছে এলো তখন তারা বলল, খদেখুন: ৭:১২৮‘যারা এর সাথে ঈমান এনেছে তাদের পুত্রদের হত্যা করো এবং তাদের নারীদের জীবিত রাখো।’ আর অস্বীকারকারীদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়ে থাকে।

وَقَالَ فِرۡعَوۡنُ ذَرُوۡنِیۡۤ اَقۡتُلۡ مُوۡسٰی وَلۡیَدۡعُ رَبَّہٗ ۚ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یُّبَدِّلَ دِیۡنَکُمۡ اَوۡ اَنۡ یُّظۡہِرَ فِی الۡاَرۡضِ الۡفَسَادَ ﴿۲۷﴾

২৭
আর ফেরাউন বলল, ‘আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি আর সে তার প্রতিপালক-প্রভুকে (সাহায্যার্থে) ডাকুক। গদেখুন: ২০:৬৪; ২৬:৩৬নিশ্চয় আমার আশঙ্কা হয়, পাছে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেয় অথবা দেশকে নৈরাজ্যে (ও দুর্নীতিতে) ভরে দেয়।’

وَقَالَ مُوۡسٰۤی اِنِّیۡ عُذۡتُ بِرَبِّیۡ وَرَبِّکُمۡ مِّنۡ کُلِّ مُتَکَبِّرٍ لَّا یُؤۡمِنُ بِیَوۡمِ الۡحِسَابِ ﴿٪۲۸﴾

২৮
আর মূসা বলল, ‘নিশ্চয় আমি আমার প্রতিপালক-প্রভু ও তোমাদের প্রতিপালক-প্রভুর আশ্রয় চাই২৬০২ প্রত্যেক এরূপ অহংকারী থেকে- যে হিসাব দিবসে বিশ্বাস রাখে না।’
সূরা আল-মুমিন - রুকু ৩
২৬০২। আল্লাহ তা’লাই তাঁর মনোনীতগণের ও নবীগণের পরম আশ্রয়স্থল। তাঁরা যখন চতুর্দিকে কেবল অন্ধকার ও নৈরাশ্যই দেখতে পান এবং কুচক্রী শক্তিগুলো যখন তাঁদের প্রচারিত সত্যকে মুছে ফেলার সংকল্পে অটল পর্বতের মতো একত্রে দাঁড় হয় তখন তাঁরা তাঁদের প্রভুর দুয়ারেই ধন্না দিয়ে থাকেন।

وَقَالَ رَجُلٌ مُّؤۡمِنٌ ٭ۖ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَکۡتُمُ اِیۡمَانَہٗۤ اَتَقۡتُلُوۡنَ رَجُلًا اَنۡ یَّقُوۡلَ رَبِّیَ اللّٰہُ وَقَدۡ جَآءَکُمۡ بِالۡبَیِّنٰتِ مِنۡ رَّبِّکُمۡ ؕ وَاِنۡ یَّکُ کَاذِبًا فَعَلَیۡہِ کَذِبُہٗ ۚ وَاِنۡ یَّکُ صَادِقًا یُّصِبۡکُمۡ بَعۡضُ الَّذِیۡ یَعِدُکُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِیۡ مَنۡ ہُوَ مُسۡرِفٌ کَذَّابٌ ﴿۲۹﴾

২৯
আর ফেরাউনের বংশের এক মুমিন ব্যক্তি, যে নিজের ঈমান গোপন করে রেখেছিল,২৬০৩ বলল, ঘদেখুন: ৪৪:২১; ৬৯:৪৫,৪৭তোমরা কি এক ব্যক্তিকে কেবল ‘আল্লাহ আমার প্রতিপালক-প্রভু’ বলার কারণ করতে যাচ্ছো, অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শনাবলিও নিয়ে এসেছে? আর সে মিথ্যাবাদী হলে নিশ্চয় তার মিথ্যা (বলার কুফল) তারই বিরুদ্ধে বর্তাবে, কিন্তু সে সত্যবাদী হয়ে থাকলে যে-সব (শান্তির) বিষয়ে সে তোমাদের সতর্ক করে এর কিছু না কিছু তোমাদের ওপর নেমে আসবেই। নিশ্চয় আল্লাহ এমন ব্যক্তিকে হিদায়াত দেন না, যে সীমালঙ্ঘনকারী (ও) ঘোর মিথ্যাবাদী।*
২৬০৩। এ মুমিন লোকটি তার ঈমানের কথা এজন্যই গোপন রেখেছিলেন, যেন কোনো উপযুক্ত সময়ে তা প্রকাশ করতে পারেন। যে-রূপ সাহসিকতার সঙ্গে তিনি ফেরাউনের লোকজনের সামনে তার বিশ্বাস প্রকাশ করলেন এবং যুক্তিতর্ক উপস্থাপন করলেন তাতে একথা স্পষ্টই বুঝা যায়, এতদিন তিনি যে নিজের বিশ্বাসকে প্রকাশ করেন নি তার কারণ ভয়ভীতি ছিল না, বরং অন্য কিছু ছিল।
* এ আয়াতে যে মুমিন ব্যক্তির উল্লেখ করা হয়েছে তিনি ফেরাউনের আত্মীয় ও বড়ো সর্দারদের একজন ছিলেন। আর হযরত আসিয়ার ন্যায় তিনিও হযরত মূসা (আ.)-এর প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু তিনি তাঁর ঈমান গোপন রেখেছিলেন। এ আয়াত থেকে জানা যায়, ফেরাউন ও তার সর্দাররা যখন হযরত মূসা (আ.)-কে হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছিল তখন তিনি তাঁর গোপন করে রাখা ঈমানের বিষয়টি প্রকাশ করে দিলেন এবং তাদের বুঝালেন তারা যেন তাদের এ কাজ থেকে বিরত হয়। তিনি এ যুক্তি উপস্থাপন করলেন, ‘তিনি’ অর্থাৎ হযরত মূসা (আ.) মিথ্যাবাদী হয়ে থাকলে ২৬০৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তাঁর মিথ্যার কুফল তাঁরই ওপর বর্তাবে এবং যাঁর প্রতি তিনি মিথ্যারোপ করেছেন তিনিই তাঁকে শাস্তি দেবেন। আর তিনি সত্যবাদী প্রতিপন্ন হলে তিনি যে-সব বিপদাপদের ভবিষ্যদ্বাণী করেছেন এগুলোর কোনো কোনোটি অবশ্যই তোমাদের পিছু নেবে, এমনকি তা তোমাদের ধ্বংস করে দেবে। এ (অর্থাৎ ভবিষ্যদ্বাণীর পূর্ণতা) হলো সত্য নবীগণের এক স্থায়ী চিহ্ন এবং যে-সব জাতির প্রতি নবীগণ প্রেরিত হন সেসব জাতির জন্যও এটি এক স্থায়ী উপদেশ। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

یٰقَوۡمِ لَکُمُ الۡمُلۡکُ الۡیَوۡمَ ظٰہِرِیۡنَ فِی الۡاَرۡضِ ۫ فَمَنۡ یَّنۡصُرُنَا مِنۡۢ بَاۡسِ اللّٰہِ اِنۡ جَآءَنَا ؕ قَالَ فِرۡعَوۡنُ مَاۤ اُرِیۡکُمۡ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَہۡدِیۡکُمۡ اِلَّا سَبِیۡلَ الرَّشَادِ ﴿۳۰﴾

৩০
হে আমার জাতি! দেশে প্রতাপশালী হয়ে আজ তোমরা রাজত্বের অধিকারী, কিন্তু বলো, আল্লাহর শাস্তি নেমে আসলে তখন কে আমাদের সাহায্য করবে?” ফেরাউন বলল, ‘আমি নিজে যা বুঝি তা-ই তোমাদের বুঝাচ্ছি আর আমি তোমাদের কেবল সঠিক পথই দেখাচ্ছি।’