৬০

الممتحنة

সূরা আল-মুমতাহিনা

Al-Mumtahinah

মাদানী ১৪ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৪ আয়াত এবং ২ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا جَآءَکُمُ الۡمُؤۡمِنٰتُ مُہٰجِرٰتٍ فَامۡتَحِنُوۡہُنَّ ؕ اَللّٰہُ اَعۡلَمُ بِاِیۡمَانِہِنَّ ۚ فَاِنۡ عَلِمۡتُمُوۡہُنَّ مُؤۡمِنٰتٍ فَلَا تَرۡجِعُوۡہُنَّ اِلَی الۡکُفَّارِ ؕ لَا ہُنَّ حِلٌّ لَّہُمۡ وَلَا ہُمۡ یَحِلُّوۡنَ لَہُنَّ ؕ وَاٰتُوۡہُمۡ مَّاۤ اَنۡفَقُوۡا ؕ وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اَنۡ تَنۡکِحُوۡہُنَّ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ ؕ وَلَا تُمۡسِکُوۡا بِعِصَمِ الۡکَوَافِرِ وَسۡـَٔلُوۡا مَاۤ اَنۡفَقۡتُمۡ وَلۡیَسۡـَٔلُوۡا مَاۤ اَنۡفَقُوۡا ؕ ذٰلِکُمۡ حُکۡمُ اللّٰہِ ؕ یَحۡکُمُ بَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۱﴾

১১
হে যারা ঈমান এনেছ! মুমিন নারীরা যখন হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদেরকে ভালোভাবে যাচাই করে নিও।৩০৩১ আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত। অতএব তারা যদি তোমাদের দৃষ্টিতে মুমিন নারী প্রতিপন্ন হয় তাহলে তোমরা তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। (কারণ) তারা এদের (অর্থাৎ কাফিরদের) জন্য বৈধ নয় এবং এরাও তাদের জন্য বৈধ নয়। আর তারা (অর্থাৎ তাদের অভিভাবকরা) যা খরচ করেছে তা এদের পরিশোধ করে দাও। কদেখুন: ৪:৫,২৫আর তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো পাপ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহরানা দিয়ে দাও। খদেখুন: ২:২২২আর কাফির মহিলাদের সাথে (তোমাদের) দাম্পত্য বন্ধন বজায় রেখো না। আর (তারা যখন কাফিরদের কাছে চলে যায়) তোমরা তাদের জন্য যা খরচ করেছ তা (কাফিরদের কাছে) দাবি করো। আর (মুমিন মহিলারা কাফিরদের কাছ থেকে চলে এলে) তারা (অর্থাৎ কাফিররা) যা খরচ করেছে তা তারা (তোমাদের কাছে) দাবি করুক। এ হলো আল্লাহর সিদ্ধান্ত। তিনি তোমাদের মাঝে মীমাংসা করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।*
৩০৩১। মুসলমানরা চরম অত্যাচারের মাঝে মক্কায় দিন কাটাচ্ছিল। মুসলিম সম্প্রদায়ের সাথে মদীনায় গিয়ে মিলিত হওয়াও ছিল খুব বিপজ্জনক। তথাপি মুসলমানরা আত্মীয়স্বজন ও সহায়সম্বল সবকিছু ফেলে সকল বিপদাপদের ঝুঁকি মাথায় নিয়ে স্রোতের মতো দলে দলে মীনায় আসতে লাগল। এসব আশ্রয়প্রার্থীদের মধ্যে স্ত্রীলোকের সংখ্যা একেবারে কম ছিল না। সেসব আশ্রয়প্রার্থী স্ত্রীলোকদের সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এ আয়াতে। মহানবী (সা.)-এর সতর্কতার এক উজ্জ্বল সাক্ষ্য হলো, তিনি মক্কা থেকে আগত আশ্রয়প্রার্থীদের ভালোভাবে পরীক্ষা না করে এবং তাদের ইসলাম গ্রহণের আন্তরিকতা সঠিকভাবে যাচাই না করে তাদেরকে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতেন না। তাদের ইসলাম গ্রহণের পেছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে কি-না তা অতি সতর্কতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার মাধ্যমে নিশ্চিত হবার পরই কেবল তাদেরকে মুসলিম সমাজে গ্রহণ করতেন। এ আয়াত আরো বলছে যে, আশ্রিত মুমিন মহিলার কাফির স্বামীর সাথে স্বাভাবিকভাবেই বিবাহবিচ্ছেদ ঘটে যায়। এমতাবস্থায় একজন মুমিন ব্যক্তি দুটি শর্তে তাকে বিয়ে করতে পারে: (১) তার অবিশ্বাসী স্বামী তার ব্যাপারে যা ব্যয় করেছে সে ব্যক্তিকে তা আগেই পরিশোধ করতে হবে, (২) রীতিমতো মোহরানা ঠিক করে স্ত্রীলোকটিকে দিতে হবে। অনুরূপভাবে কোনো মুসলমানের স্ত্রী যদি ইসলাম ত্যাগ করে, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলামত্যাগী স্ত্রী যদি কাফির ব্যক্তিকে বিয়ে করতে চায় তাহলে উপর্যুক্ত পন্থাই অনুসরণ করতে হবে। এই পারস্পরিক ব্যবস্থা, যা এ আয়াতে বর্ণিত হয়েছে, তা ব্যক্তিপর্যায়ে সম্পাদিত হতে পারবে না বরং রাষ্ট্র দ্বারা সম্পাদিত হতে হবে, যে-রূপ যুদ্ধের সময় হয়ে থাকে। এ আয়াতটি যুদ্ধের সাথে সম্পর্কিত। যুদ্ধের সময় মুমিন ও কাফিরদের মধ্যে ব্যক্তিপর্যায়ে সামাজিক সম্পর্ক অব্যাহত থাকতে পারে না এবং থাকা উচিত নয়।
* এ আয়াত আক্রমণাত্মক যুদ্ধের ধারণার মূলোচ্ছেদ করে এবং সেসব লোকের সাথে সদ্ব্যবহার ও বন্ধুত্ব করতে নিষেধ করে না, যারা মুসলমানদের সাথে ধর্মীয় মতভেদের দরুন যুদ্ধ করে নি বা নিরপরাধ মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় নি। অন্য কয়েকটি আয়াতের ভিত্তিতে এ ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, সব ধরনের ৩০৩১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِنۡ فَاتَکُمۡ شَیۡءٌ مِّنۡ اَزۡوَاجِکُمۡ اِلَی الۡکُفَّارِ فَعَاقَبۡتُمۡ فَاٰتُوا الَّذِیۡنَ ذَہَبَتۡ اَزۡوَاجُہُمۡ مِّثۡلَ مَاۤ اَنۡفَقُوۡا ؕ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اَنۡتُمۡ بِہٖ مُؤۡمِنُوۡنَ ﴿۱۲﴾

১২
আর তোমাদের স্ত্রীদের কেউ হাতছাড়া হয়ে যদি কাফিরদের কাছে চলে যায় এবং তোমরা (কাফিরদের কাছ থেকে) ক্ষতিপূরণও নিয়ে থাকো, সেক্ষেত্রে যাদের স্ত্রীরা হাতছাড়া হয়েছে তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ প্রদান করো।৩০৩২ আর সেই আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাঁর প্রতি তোমরা ঈমান রাখো।
৩০৩২। কোনো মুসলমান ব্যক্তির স্ত্রী যদি কাফিরদের কাছে চলে যায় এবং এমন হয় যে, কোনো কাফির স্ত্রীলোক মুসলমানের কাছে যুদ্ধবন্দি হিসাবে আসে কিংবা স্বেচ্ছায় ইসলাম গ্রহণপূর্বক কাফিরদের কাছ থেকে চলে আসে, তাহলে মুসলমান ব্যক্তির স্ত্রীর প্রাপ্য টাকা কাফির ব্যক্তির স্ত্রীর প্রাপ্য টাকা থেকে কর্তন করা যেতে পারে, যদি উভয় দিকের মোহরানা সমান হয়। নতুবা ঘাটতির ক্ষেত্রে যেটুকু ঘাটতি পড়ে তা মুসলমানরা (অর্থাৎ সরকারি পর্যায়ে) পূরণ করে দেবে, কিংবা (কারো কারো মতে) যুদ্ধলব্ধ সম্পদ থেকে তা পূরণ করে দেওয়া যাবে। এ ব্যবস্থার প্রয়োজন ছিল, কেননা কাফিররা মুমিন ব্যক্তির পলাতক স্ত্রীকে বিয়ে করলেও তাকে (অর্থাৎ পূর্ব স্বামীকে) ক্ষতিপূরণ দিতে অস্বীকার করত।

یٰۤاَیُّہَا النَّبِیُّ اِذَا جَآءَکَ الۡمُؤۡمِنٰتُ یُبَایِعۡنَکَ عَلٰۤی اَنۡ لَّا یُشۡرِکۡنَ بِاللّٰہِ شَیۡئًا وَّلَا یَسۡرِقۡنَ وَلَا یَزۡنِیۡنَ وَلَا یَقۡتُلۡنَ اَوۡلَادَہُنَّ وَلَا یَاۡتِیۡنَ بِبُہۡتَانٍ یَّفۡتَرِیۡنَہٗ بَیۡنَ اَیۡدِیۡہِنَّ وَاَرۡجُلِہِنَّ وَلَا یَعۡصِیۡنَکَ فِیۡ مَعۡرُوۡفٍ فَبَایِعۡہُنَّ وَاسۡتَغۡفِرۡ لَہُنَّ اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۳﴾

১৩
হে নবী! মুমিন নারীরা যখন তোমার কাছে এসে এ মর্মে বয়আত করে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, তারা নিজেদের হাত ও পায়ের মাধ্যমে মিথ্যা কথা বানিয়ে (তা) কারো প্রতি আরোপ করবে না এবং ন্যায়সংগত বিষয়ে তোমার অবাধ্যতা করবে না, তাহলে তুমি তাদের বয়আত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَوَلَّوۡا قَوۡمًا غَضِبَ اللّٰہُ عَلَیۡہِمۡ قَدۡ یَئِسُوۡا مِنَ الۡاٰخِرَۃِ کَمَا یَئِسَ الۡکُفَّارُ مِنۡ اَصۡحٰبِ الۡقُبُوۡرِ ﴿٪۱۴﴾

১৪
হে যারা ঈমান এনেছ! তোমরা এমন জাতির সাথে বন্ধুত্ব স্থাপন কোরো না যাদের প্রতি আল্লাহ ক্রুদ্ধ। কদেখুন: ৫৮:১৫তারা পরকাল সম্পর্কে সেভাবে নিরাশ হয়ে গেছে যেভাবে অস্বীকারকারীরা কবরবাসীদের বিষয়ে নিরাশ হয়ে গেছে।৩০৩৩
সূরা আল-মুমতাহিনা - রুকু ২
৩০৩৩। ‘তারা পরকাল সম্পর্কে সেভাবে নিরাশ হয়ে গেছে’ দ্বারা বুঝায় যে, তারা পরকালে তেমনভাবেই বিশ্বাস রাখে না যেমন তারা বিশ্বাস রাখে না যে, মৃতরা কখনো ফিরে আসতে পারে। ‘তারা’ শব্দটি দ্বারা বিশেষভাবে ইহুদীদেরকে বুঝিয়ে থাকবে, কেননা ‘যাদের প্রতি আল্লাহ ক্রুদ্ধ’ কথাগুলো কুরআনে অনেক স্থানে ইহুদীদের সম্বন্ধে ব্যবহৃত হয়েছে।