৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

قُلۡ لَّاۤ اَقُوۡلُ لَکُمۡ عِنۡدِیۡ خَزَآئِنُ اللّٰہِ وَلَاۤ اَعۡلَمُ الۡغَیۡبَ وَلَاۤ اَقُوۡلُ لَکُمۡ اِنِّیۡ مَلَکٌ ۚ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا یُوۡحٰۤی اِلَیَّ ؕ قُلۡ ہَلۡ یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ؕ اَفَلَا تَتَفَکَّرُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
তুমি বলে দাও, “আমি তোমাদের একথা বলি না, ‘আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে।’ এছাড়া আমি অদৃশ্যের জ্ঞানও রাখি না আর আমি তোমাদের একথাও বলি না, ‘আমি অবশ্যই একজন ফেরেশতা।’ আমার প্রতি যা করি।” তুমি বলো, ‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে?’ তবুও কি তোমরা ভেবে দেখবে না?
সূরা আল-আনআম - রুকু ৫

وَاَنۡذِرۡ بِہِ الَّذِیۡنَ یَخَافُوۡنَ اَنۡ یُّحۡشَرُوۡۤا اِلٰی رَبِّہِمۡ لَیۡسَ لَہُمۡ مِّنۡ دُوۡنِہٖ وَلِیٌّ وَّلَا شَفِیۡعٌ لَّعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۵۲﴾

৫২
আর তুমি এ (কুরআন) দ্বারা তাদেরকে সতর্ক করো যারা স্বীয় প্রতিপালক-প্রভুর সমীপে তাদেরকে একত্রিত করা হবে বলে ভয় করে। এ (কুরআন) ছাড়া তাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না, (আর এজন্যও সতর্ক করো) যেন তারা তাকওয়া অবলম্বন করে।

وَلَا تَطۡرُدِ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ رَبَّہُمۡ بِالۡغَدٰوۃِ وَالۡعَشِیِّ یُرِیۡدُوۡنَ وَجۡہَہٗ ؕ مَا عَلَیۡکَ مِنۡ حِسَابِہِمۡ مِّنۡ شَیۡءٍ وَّمَا مِنۡ حِسَابِکَ عَلَیۡہِمۡ مِّنۡ شَیۡءٍ فَتَطۡرُدَہُمۡ فَتَکُوۡنَ مِنَ الظّٰلِمِیۡنَ ﴿۵۳﴾

৫৩
আর যারা নিজেদের প্রতিপালক-প্রভুকে তাঁর সন্তুষ্টির৮৫২ অন্বেষণে সকাল-সন্ধ্যায় ডাকে তাদেরকে তুমি তাড়িয়ে দিও না। তোমার ওপর তাদের হিসাবের কোনো দায়দায়িত্ব নাই এবং তাদের ওপরও তোমার হিসাবের কোনো দায়দায়িত্ব নাই। সুতরাং তুমি তাদের তাড়িয়ে দিলে তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।
৮৫২। ‘ওয়াজহুন’ অর্থ সন্তুষ্টি, চেহারা, সত্তা (২:১১৩)।

وَکَذٰلِکَ فَتَنَّا بَعۡضَہُمۡ بِبَعۡضٍ لِّیَقُوۡلُوۡۤا اَہٰۤؤُلَآءِ مَنَّ اللّٰہُ عَلَیۡہِمۡ مِّنۡۢ بَیۡنِنَا ؕ اَلَیۡسَ اللّٰہُ بِاَعۡلَمَ بِالشّٰکِرِیۡنَ ﴿۵۴﴾

৫৪
আর এভাবে আমরা তাদের একাংশকে অপরাংশ দ্বারা পরীক্ষা করি, যেন তারা (অর্থাৎ পরীক্ষায় নিপতিত লোকেরা) বলে, খদেখুন: ১১:৩০আল্লাহ কি আমাদের মাঝ থেকে এসব (নিকৃষ্ট) লোকের৮৫৩ প্রতিই অনুগ্রহ করেছেন?’ আল্লাহ কি কৃতজ্ঞ বান্দাদের সবচেয়ে বেশি জানেন না?
৮৫৩। সাধারণত মুমিনদের মাঝে গরিব বেশি হওয়ায় সমাজের সম্পদশালী লোকদের জন্য তা নতুন ঐশীবাণী গ্রহণ করার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়।

وَاِذَا جَآءَکَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِنَا فَقُلۡ سَلٰمٌ عَلَیۡکُمۡ کَتَبَ رَبُّکُمۡ عَلٰی نَفۡسِہِ الرَّحۡمَۃَ ۙ اَنَّہٗ مَنۡ عَمِلَ مِنۡکُمۡ سُوۡٓءًۢا بِجَہَالَۃٍ ثُمَّ تَابَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَصۡلَحَ فَاَنَّہٗ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۵۵﴾

৫৫
আর যারা আমাদের আয়াতসমূহে ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে তখন )তাদের) বলো, ‘তোমাদের প্রতি শান্তি (বর্ষিত( হোক! তোমাদের প্রতিপালক-প্রভু (তোমাদের প্রতি) কৃপা করাকে নিজের জন্য অবধারিত করে নিয়েছেন। অর্থাৎ তোমাদের মাঝে যে-ই অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসবে, এরপর তওবা করবে ও (নিজেকে) শুধরে নেবে, (তার স্মরণ রাখা উচিত) নিশ্চয় তিনি (অর্থাৎ আল্লাহ) অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’

وَکَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ وَلِتَسۡتَبِیۡنَ سَبِیۡلُ الۡمُجۡرِمِیۡنَ ﴿٪۵۶﴾

৫৬
আর এভাবেই আমরা আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি (যেন সত্য প্রকাশ পেয়ে যায়) এবং যেন অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে যায়।
সূরা আল-আনআম - রুকু ৬

قُلۡ اِنِّیۡ نُہِیۡتُ اَنۡ اَعۡبُدَ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قُلۡ لَّاۤ اَتَّبِعُ اَہۡوَآءَکُمۡ ۙ قَدۡ ضَلَلۡتُ اِذًا وَّمَاۤ اَنَا مِنَ الۡمُہۡتَدِیۡنَ ﴿۵۷﴾

৫৭
তুমি বলো, ‘আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, নিশ্চয় আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। তুমি বলো, ‘আমি তোমাদের হীন কামনা-বাসনার অনুসরণ করব না। (অন্যথায়) আমি তৎক্ষণাৎ বিপথগামী হয়ে যাব এবং আমি হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারব না।’কদেখুন: ৫:৫০; ৪২:১৬খদেখুন: ১১:৬৪; ১২:১০৯

قُلۡ اِنِّیۡ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّیۡ وَکَذَّبۡتُمۡ بِہٖ ؕ مَا عِنۡدِیۡ مَا تَسۡتَعۡجِلُوۡنَ بِہٖ ؕ اِنِ الۡحُکۡمُ اِلَّا لِلّٰہِ ؕ یَقُصُّ الۡحَقَّ وَہُوَ خَیۡرُ الۡفٰصِلِیۡنَ ﴿۵۸﴾

৫৮
তুমি বলো, ‘নিশ্চয় আমি আমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, কিন্তু তোমরা তা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে বসেছ। তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করছ তা আমার নিয়ন্ত্রণে নাই, গদেখুন: ১২:৪১সিদ্ধান্ত কেবল আল্লাহরই হাতে। তিনি সত্য বর্ণনা করেন আর তিনি সর্বোত্তম মীমাংসাকারী।’ঘদেখুন: ৬:৯; ১০:১২

قُلۡ لَّوۡ اَنَّ عِنۡدِیۡ مَا تَسۡتَعۡجِلُوۡنَ بِہٖ لَقُضِیَ الۡاَمۡرُ بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِالظّٰلِمِیۡنَ ﴿۵۹﴾

৫৯
তুমি বলো, ঘ’যে বিষয়ে তোমরা তাড়াহুড়া করছ তা যদি আমার হাতে থাকত, তাহলে আমার এবং তোমাদের মাঝে (কবেই) মীমাংসা হয়ে যেত। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সবচেয়ে বেশি জানেন।’

وَعِنۡدَہٗ مَفَاتِحُ الۡغَیۡبِ لَا یَعۡلَمُہَاۤ اِلَّا ہُوَ ؕ وَیَعۡلَمُ مَا فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ ؕ وَمَا تَسۡقُطُ مِنۡ وَّرَقَۃٍ اِلَّا یَعۡلَمُہَا وَلَا حَبَّۃٍ فِیۡ ظُلُمٰتِ الۡاَرۡضِ وَلَا رَطۡبٍ وَّلَا یَابِسٍ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ﴿۶۰﴾

৬০
আর অদৃশ্যের চাবিসমূহ তাঁরই হাতে, তিনি ছাড়া কেউ সেগুলো জানে না। আর জলে ও স্থলে যা কিছু আছে তিনি তা জানেন। আর তাঁর অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। এছাড়া মাটির গভীর অন্ধকাররাশিতে (লুকানো) প্রতিটি শস্যবীজ এবং প্রতিটি রসালো ও শুষ্ক বস্তুর (উল্লেখ) একটি সুস্পষ্ট কিতাবে রয়েছে।৮৫৪
৮৫৪। বর্তমান এবং পরবর্তী আয়াত নীতি নির্ধারণ করছে যে, কাফিরদের আহ্বান অনুযায়ী তাদেরকে শাস্তি দেবার বিষয়টি নবী করীম (সা.)-এর হাতে ছেড়ে দেওয়া হয় নি। তা-ই যদি হতো তবে বহু পূর্বেই তারা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করত এবং তখন সম্ভবত হযরত উমর ও খালিদ (রা.) যাঁরা তখনো ইসলামের শত্রু ছিলেন আর যাঁরা পরবর্তীকালে ইসলামের শক্তিকে সংঘবদ্ধ ও সম্প্রসারিত করার জন্য নেতৃত্ব দেবার পূর্বনির্ধারিত সৌভাগ্য লাভ করেছিলেন- তারা ঈমান আনার পূর্বেই মৃত্যুবরণ করতেন কিন্তু আল্লাহ তা’লা সর্বশক্তিমান বলে শাস্তি প্রদানে ধীর এবং তিনি মানবহৃদয়ের অন্তস্তলের ক্রিয়া সম্পর্কে সর্বজ্ঞ হওয়ায় তিনিই ভালো জানেন, কাকে কখন শাস্তি দেবেন। কী পরিমাণ ক্লেশ অথবা স্বাচ্ছন্দ্য মানুষের কর্মকে প্রভাবিত করে থাকে একমাত্র তিনিই জ্ঞাত। মানবকৃত সৎকর্মসমূহ অন্যান্য কাজের মাধ্যমে নিষ্ফল বা রদ করে দেওয়া হয় কি-না তা কেবল আল্লাহ তা’লাই জানেন। মানুষের অন্তরে নিহিত সদ্‌গুণাবলির বীজ সম্বন্ধে জ্ঞান একমাত্র তাঁরই আছে এবং এ বীজ অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পাবে কি-না এবং শাখাপ্রশাখা বিস্তার করে ফুলেফলে সুশোভিত হবে কি না তা শুধু তাঁরই জানা আছে। তিনিই কেবল বলতে পারেন, বাহ্যদৃষ্টিতে যে ব্যক্তি ‘শুষ্ক এবং আধ্যাত্মিক জীবনশূন্য,’ ঐশী বারিধারা বা রহমত বর্ধিত হলে সে ‘সবুজ’ তথা জীবন্ত হয়ে উঠবে কি-না অথবা যে ‘মৃত’ সে পুনর্জীবন লাভে সফল হবে কি-না। সংক্ষেপে একমাত্র আল্লাহ তা’লাই সকল বস্তু, সকল অবস্থা এবং সকল সম্ভাব্য ও অব্যক্ত ভাব বা সুপ্তবৃত্তি কিংবা শক্তি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। সুতরাং একমাত্র তিনিই বলতে পারেন, কে শাস্তি পাবার যোগ্য এবং কে নয়।