৫০

ق

সূরা কাফ

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৩ রুকূ

وَمِنَ الَّیۡلِ فَسَبِّحۡہُ وَاَدۡبَارَ السُّجُوۡدِ ﴿۴۱﴾

৪১
আর রাতের একাংশে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদা নিবেদনের পরেও।

وَاسۡتَمِعۡ یَوۡمَ یُنَادِ الۡمُنَادِ مِنۡ مَّکَانٍ قَرِیۡبٍ ﴿ۙ۴۲﴾

৪২
আর মন দিয়ে শোনো! যে-দিন এক আহ্বানকারী২৮১৯ নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে,২৮২০কদেখুন: ৩৯:৪২; ৪২:৭
২৮১৯। আহ্বানকারী বলতে মহানবী (সা.)-কে বুঝাতে পারে। পূর্বাপর বর্ণনার সাথে এ অর্থ খাপ খায়, কেননা পরবর্তী কয়েকটি আয়াতে মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে তাঁর জাতি মৃত অবস্থা থেকে বিরাট আধ্যাত্মিক শক্তিরূপে জেগে উঠল, একথাগুলোই বলা হয়েছে।
২৮২০। ‘নিকটবর্তী স্থান থেকে’ শব্দগুলো দ্বারা বুঝাচ্ছে যে, মহানবী (সা.)-এর আহ্বান অরণ্যে রোদনের মতো নিষ্ফল হবে না, বরং তা জাগরণকারী আহ্বানের মতোই শ্রুত ও পালিত হবে।

یَّوۡمَ یَسۡمَعُوۡنَ الصَّیۡحَۃَ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ یَوۡمُ الۡخُرُوۡجِ ﴿۴۳﴾

৪৩
যে-দিন তারা নিশ্চিতভাবে বিকট শব্দ শুনবে,২৮২১ সেটিই (কবর থেকে) বেরিয়ে আসার দিন হবে।
২৮২১। ‘নিশ্চতভাবে বিকট শব্দ’ বলতে মহানবী (সা.)-এর গগনবিদারী আহ্বানকেও বুঝাতে পারে।

اِنَّا نَحۡنُ نُحۡیٖ وَنُمِیۡتُ وَاِلَیۡنَا الۡمَصِیۡرُ ﴿ۙ۴۴﴾

৪৪
নিশ্চয় আমরাই জীবিত করি ও মৃত্যু দেই এবং আমাদের দিকেই হবে প্রত্যাবর্তন।

یَوۡمَ تَشَقَّقُ الۡاَرۡضُ عَنۡہُمۡ سِرَاعًا ؕ ذٰلِکَ حَشۡرٌ عَلَیۡنَا یَسِیۡرٌ ﴿۴۵﴾

৪৫
যে-দিন পৃথিবী তাদের (দুষ্কর্মের) দরুন বিদীর্ণ হয়ে যাবে আর তারা এ থেকে ছুটে বের হবে। মৃতদের এই পুনরুত্থান আমাদের জন্য একেবারেই সহজ।

نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَقُوۡلُوۡنَ وَمَاۤ اَنۡتَ عَلَیۡہِمۡ بِجَبَّارٍ ۟ فَذَکِّرۡ بِالۡقُرۡاٰنِ مَنۡ یَّخَافُ وَعِیۡدِ ﴿٪۴۶﴾

৪৬
তারা যা বলে আমরা তা ভালোভাবেই জানি। আর তুমি তাদের জন্য জোরপূর্বক সংশোধনকারী তত্ত্বাবধায়ক নও। অতএব যে আমার সতর্কবাণীকে ভয় করে, তুমি তাকে দে কুরআনের মাধ্যমে উপদেশ দিতে থাকো।২৮২২ অবতীর্ণ হবার সময় ও প্রসঙ্গ
সূরা কাফ - রুকু ৩
২৮২২। এ সূরাতে যে পুনরুত্থানের কথা বলা হয়েছে, কুরআনের মাধ্যমেই সেই মহাঅভ্যুত্থান সাধিত হয়ে কুরআনের সত্যতার উজ্জ্বল সাক্ষ্য হয়ে আছে।