৪৪

الدخان

সূরা আদ-দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬০ আয়াত এবং ৩ রুকূ

اِنَّ ہٰذَا مَا کُنۡتُمۡ بِہٖ تَمۡتَرُوۡنَ ﴿۵۱﴾

৫১
নিশ্চয় এটিই সেই বিষয়- যার সম্বন্ধে তোমরা সন্দেহ পোষণ করতে।’

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ مَقَامٍ اَمِیۡنٍ ﴿ۙ۵۲﴾

৫২
কদেখুন: ১৯:৯৮; ৫৪:১৮নিশ্চয় মুত্তাকীরা থাকবে শান্তিপূর্ণ স্থানে,

فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۚۙ۵۳﴾

৫৩
?দেখুন: উদ্যানরাজি ও ঝরনাসমূহের মাঝে।

یَّلۡبَسُوۡنَ مِنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَقٰبِلِیۡنَ ﴿ۚۙ۵۴﴾

৫৪
তারা চিকন ও মোটা রেশমি পোশাক পরে একে অন্যের মুখোমুখি হয়ে বসবে।

کَذٰلِکَ ۟ وَزَوَّجۡنٰہُمۡ بِحُوۡرٍ عِیۡنٍ ﴿ؕ۵۵﴾

৫৫
এভাবেই হবে। আর ডাগর চোখের কুমারীদেরকে আমরা তাদের সাথি করে দেবো।*
* পৃথিবীতে মানুষ যে-সব বস্তু পছন্দ করে এগুলোই উপমারূপে ৫৪-৫৫ আয়াতে বর্ণিত হয়েছে। এগুলোর প্রকৃত স্বরূপ সম্পর্কে কোনো মানুষের জ্ঞান নাই। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

یَدۡعُوۡنَ فِیۡہَا بِکُلِّ فَاکِہَۃٍ اٰمِنِیۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
তারা সেখানে প্রশান্তচিত্তে সকল প্রকার ফলফলাদির ফরমায়েশ দেবে।

لَا یَذُوۡقُوۡنَ فِیۡہَا الۡمَوۡتَ اِلَّا الۡمَوۡتَۃَ الۡاُوۡلٰی ۚ وَوَقٰہُمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿ۙ۵۷﴾

৫৭
সেখানে তারা প্রথম মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না।২৭০৪ ছদেখুন: আর তিনি জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করবেন।
২৭০৪। এ আয়াতটি স্পষ্ট ও সন্দেহাতীতভাবে বলে দিচ্ছে যে, পরকালের জীবন চিরস্থায়ী ও অবিনশ্বর হবে, কর্মবিহীন হবে না, বরং ক্রমোন্নতিশীল হবে। ২৭০৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَضۡلًا مِّنۡ رَّبِّکَ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۵۸﴾

৫৮
এ হবে তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ।২৭০৫ জদেখুন: এটাই মহাসফলতা।
২৭০৫। নাজাত ও বেহেশত লাভ মূলত আল্লাহ তা’লার কৃপা ও করুণার ওপর নির্ভরশীল।

فَاِنَّمَا یَسَّرۡنٰہُ بِلِسَانِکَ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۵۹﴾

৫৯
অতএব আমরা একে (অর্থাৎ কুরআনকে) তোমার ভাষায় নিশ্চয় সহজ করে দিয়েছি, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে।

فَارۡتَقِبۡ اِنَّہُمۡ مُّرۡتَقِبُوۡنَ ﴿٪۶۰﴾

৬০
অতএব তুমি অপেক্ষা করো; নিশ্চয় তারাও অপেক্ষমাণ।
সূরা আদ-দুখান - রুকু ৩