৫৪

القمر

সূরা আল-কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৬ আয়াত এবং ৩ রুকূ

فَدَعَا رَبَّہٗۤ اَنِّیۡ مَغۡلُوۡبٌ فَانۡتَصِرۡ ﴿۱۱﴾

১১
তখন সে তার প্রতিপালক-প্রভুকে (এই বলে) ডেকেছিল, ‘নিশ্চয় আমি পরাভূত। অতএব তুমি আমাকে সাহায্য করো।’

فَفَتَحۡنَاۤ اَبۡوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنۡہَمِرٍ ﴿۫ۖ۱۲﴾

১২
তখন আমরা অবিরাম বর্ষণরত বৃষ্টির আদলে আকাশের দুয়ার খুলে দিলাম।

وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُیُوۡنًا فَالۡتَقَی الۡمَآءُ عَلٰۤی اَمۡرٍ قَدۡ قُدِرَ ﴿ۚ۱۳﴾

১৩
আর ভূমিতে আমরা ঝরনাসমূহ উৎসারিত করলাম। অতএব পানি এরূপ এক উদ্দেশ্যে একত্র হয়ে গেল, যা ছিল পূর্বনির্ধারিত।২৯০২
২৯০২। আকাশ থেকে মুষলধারে ক্রমাগত বৃষ্টিপাত হতে লাগল এবং ভূগর্ভ থেকেও স্রোতের মতো পানি উঠতে লাগল। উভয় পানি মহাপ্লাবনের সৃষ্টি করল এবং দেখতে দেখতে সমস্ত দেশ ডুবিয়ে দিয়ে সমুদ্রের রূপধারণ করল। আর এভাবেই নূহ (আ.)-এর অত্যাচারী-অবিশ্বাসী জাতি ডুবে মরল।

وَحَمَلۡنٰہُ عَلٰی ذَاتِ اَلۡوَاحٍ وَّدُسُرٍ ﴿ۙ۱۴﴾

১৪
আর আমরা তাকে (অর্থাৎ নূহকে) তক্তা ও পেরেকনির্মিত জিনিসে (তথা নৌকায়) আরোহণ করালাম।

تَجۡرِیۡ بِاَعۡیُنِنَا ۚ جَزَآءً لِّمَنۡ کَانَ کُفِرَ ﴿۱۵﴾

১৫
সেটি আমাদের কদেখুন: প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলত। এমন ব্যক্তির জন্য পুরস্কারস্বরূপ যাকে অস্বীকার করা হয়েছিল।খদেখুন: ২৯:১৬

وَلَقَدۡ تَّرَکۡنٰہَاۤ اٰیَۃً فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۱۶﴾

১৬
আর নিশ্চয় আমরা একে (তথা নৌকাকে পরবর্তীদের জন্য) এক বড়ো নিদর্শন হিসাবে (সংরক্ষিত) রেখেছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আছে?*
* ১৩-১৬ নম্বর আয়াতে হযরত নূহ (আ.)-এর নৌকার বর্ণনা দেওয়া হচ্ছে। এ নৌকা কাঠের তক্তা ও পেরেক দিয়ে তৈরি করা হয়েছিল। এ থেকে বুঝা যায়, হযরত নূহ (আ.)-এর যুগে শিল্প ও প্রযুক্তিতে মানুষ এত উন্নতি করেছিল যে, তারা লোহার ব্যবহারে পারদর্শী হয়ে গিয়েছিল। আর সম্ভবত তারা কাঠের তক্তা বানানোর জন্য করাতও বানাতে পারত। এ নৌকা সম্পর্কে বলা হয়েছে, এ নিদর্শনটি উপদেশ গ্রহণকারীদের জন্য ঈমানবর্ধক প্রমাণিত হবে। এতে এ সম্ভাবনারও সৃষ্টি হয়েছে, হযরত নূহ (আ.)-এর নৌকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিদর্শনরূপে সংরক্ষণ করা হয়েছে। খ্রিষ্টানরা যদিও কুরআন করীমের এ বর্ণনার কোনো খবর রাখে না, তবুও হযরত নূহ (আ.)-এর এ নৌকা একটি নিদর্শনরূপে কোথাও না কোথাও সংরক্ষিত আছে বলে তারা মনে করেন। সর্বত্র এ নৌকার অনুসন্ধান চলছে। কুরআনী আয়াতের সূত্রে এ নৌকার সন্ধানের জন্য আহমদীয়া জামা’তের পক্ষ থেকেও কিছু লোক এ কাজে নিয়োজিত রয়েছেন। আমার [অর্থাৎ হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.)] গবেষণা অনুযায়ী এ নৌকা মৃত সাগরের (Dead Sea) তলদেশে সংরক্ষিত রয়েছে এবং যথাসময়ে এটি বের করে আনা হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۱۷﴾

১৭
অতএব (দেখো,) কীরূপ ছিল আমার শাস্তি এবং আমার সতর্কীকরণ!

وَلَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۱۸﴾

১৮
গদেখুন: ১৯:৯৮; ৪৪:৫৯আর নিশ্চয় আমরা কুরআনকে মুখস্থ (ও উপদেশ গ্রহণ) করার জন্য সহজ করে দিয়েছি।২৯০৩ অতএব উপদেশ গ্রহণ করার মতো কেউ কি আছে?ঘদেখুন: ২৬:১২৪
২৯০৩। কুরআন অন্য অর্থেও সহজ করা হয়েছে, এভাবে যে, পূর্ববর্তী ধর্মগ্রন্থাবলির শাশ্বত ও চিরস্থায়ী শিক্ষাগুলো এতে স্থান লাভ করেছে। অবশ্য একথাও সত্য, অনেক নতুন যুগোপযোগী শিক্ষা যা সমসাময়িক ও ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যাবশ্যক ছিল অথচ পুরানো গ্রন্থাবলিতে তা ছিল না, সেগুলোও এতে সংযোজিত হয়েছে (৯৮:৪)। আল্লাহ তা’লার সঠিক পরিচিতির মহামূল্য সম্পদ এবং সেই অজানার অন্তহীন নিগূঢ় রহস্যাবলি যা কুরআন করীমে রয়েছে, সেগুলোর ভাণ্ডার সেসব অল্প সংখ্যক সৌভাগ্যশালী ধার্মিক লোকদের অদৃষ্টেই জোটে, যারা নিজেদের বিশেষ অন্তর্দৃষ্টিকে সর্বক্ষণ অনন্তের সন্ধানে নিয়োজিত রাখেন আর সুদীর্ঘ ও সুকঠিন সাধনার পথ বেয়ে ঐশী সান্নিধ্যে উপনীত হন এবং আল্লাহ তা’লা কর্তৃক পরিশুদ্ধ হন (৫৬:৮০)।

کَذَّبَتۡ عَادٌ فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۱۹﴾

১৯
আদ জাতিও (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। অতএব (দেখো,) কীরূপ ছিল আমার শাস্তি এবং আমার সতর্কীকরণ!

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا صَرۡصَرًا فِیۡ یَوۡمِ نَحۡسٍ مُّسۡتَمِرٍّ ﴿ۙ۲۰﴾

২০
কদেখুন: ৪১:১৭; ৬৯:৭নিশ্চয় আমরা এক দীর্ঘস্থায়ী অশুভ দিনে তাদের ওপর এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু পাঠিয়েছিলাম,২৯০৪
২৯০৪। এ আয়াতে কোনো নির্দিষ্ট সময়কে শুভ বা অশুভ বলা হয় নি। এর অর্থ হলো, আযাবের সেই মুহূর্ত সেই জাতির জন্য অর্থাৎ যে-দিন আদ জাতিকে শাস্তি দেওয়া হয়েছিল সেই সময়টা তাদের জন্য অশুভ বলে প্রতীয়মান হয়েছিল।