৬৯

الحاقة

সূরা আল-হাককা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَلۡحَآقَّۃُ ۙ﴿۲﴾

২
অবশ্যম্ভাবী ঘটনা।৩১০৭
৩১০৭। একটি প্রতিষ্ঠিত, অপরিহার্য সুনিশ্চিত সত্য। সুনিশ্চিতভাবে ঘটনীয়, চরম ধ্বংসলীলা, অবিশ্বাসের চূড়ান্ত পতন।

مَا الۡحَآقَّۃُ ۚ﴿۳﴾

৩
অবশ্যম্ভাবী ঘটনাটি কী?

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡحَآقَّۃُ ؕ﴿۴﴾

৪
আর তোমাকে কীসে জানাবে, অবশ্যম্ভাবী ঘটনাটি কী?

کَذَّبَتۡ ثَمُوۡدُ وَعَادٌۢ بِالۡقَارِعَۃِ ﴿۵﴾

৫
সামূদ ও আদ জাতি বিধ্বংসী মহাবিপর্যয়কে অস্বীকার করেছিল।*
* প্রকৃতপক্ষে এটি কুরআনী অভিব্যক্তি থেকে গ্রহণ করা হয়েছে, যেখানে ‘আল-কারিআ’ এভাবে প্রকাশ করা হয়েছে, ‘ইয়াওমা ইয়াকুনুন্নাসু কাল ফারাশিল মাবসূস, ওয়া তাকূনুল জিবালু কাল ইহনিল মানফুশ’। (অর্থ: যে-দিন মানুষ বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন পঙ্গপালের মতো হয়ে যাবে। আর পাহাড়পর্বত ধুনিত পশমের মতো হয়ে পড়বে। (আল- কারিআ: ৫-৬) অতএব এটি কোনো সাধারণ বিপর্যয় নয়, বরং এটি এমন প্রলয়ংকরী ভয়াবহ বিপর্যয়ের প্রতি ইঙ্গিত করে, যা হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা ইত্যাদির মাধ্যমে সৃষ্টি হতে পারে। উল্লিখিত বিস্ফোরণের ব্যাপকতা এমন হবে যা পাহাড়পর্বতকে তুলাধুনা করে দিতে পারে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَاَمَّا ثَمُوۡدُ فَاُہۡلِکُوۡا بِالطَّاغِیَۃِ ﴿۶﴾

৬
খদেখুন: ৪১:১৮; ৫৪:৩২রইল বাকি সামূদ জাতির বৃত্তান্ত- তাদেরকে এক মহাপ্রলয়ংকরী শাস্তির মাধ্যমে ধ্বংস করা হয়েছিল।গদেখুন: ৪১:১৭; ৫৪:২০ঘদেখুন: ৫৪:২১

وَاَمَّا عَادٌ فَاُہۡلِکُوۡا بِرِیۡحٍ صَرۡصَرٍ عَاتِیَۃٍ ۙ﴿۷﴾

৭
কদেখুন: ১:১আর বাকি রইল আদ জাতির বৃত্তান্ত- তাদেরকে ক্রমবর্ধমান এক প্রবল ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছিল।

سَخَّرَہَا عَلَیۡہِمۡ سَبۡعَ لَیَالٍ وَّثَمٰنِیَۃَ اَیَّامٍ ۙ حُسُوۡمًا ۙ فَتَرَی الۡقَوۡمَ فِیۡہَا صَرۡعٰی ۙ کَاَنَّہُمۡ اَعۡجَازُ نَخۡلٍ خَاوِیَۃٍ ۚ﴿۸﴾

৮
যা তিনি সাত রাত ও আট দিন (তাদের) মূলোৎপাটনকারীরূপে প্রবাহিত করেছিলেন। তুমি সে জাতিকে এতে কুপোকাত হয়ে পড়ে থাকতে দেখবে, যেন তারা পড়ে থাকা খেজুর গাছের কাণ্ড।

فَہَلۡ تَرٰی لَہُمۡ مِّنۡۢ بَاقِیَۃٍ ﴿۹﴾

৯
অতএব তুমি কি তাদের কাউকে (জীবিত অবস্থায়) অবশিষ্ট দেখতে পাও?

وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَنۡ قَبۡلَہٗ وَالۡمُؤۡتَفِکٰتُ بِالۡخَاطِئَۃِ ۚ﴿۱۰﴾

১০
কদেখুন: ২৮:৯আর ফেরাউন ও তার পূর্ববর্তীরা এবং মূলোৎপাটিত জনপদসমূহও একাধারে মহাঅপরাধ করেছিল।