৪৪

الدخان

সূরা আদ-দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬০ আয়াত এবং ৩ রুকূ

اِنَّ یَوۡمَ الۡفَصۡلِ مِیۡقَاتُہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۴۱﴾

৪১
নিশ্চয় বিচার দিবস হলো তাদের সবার জন্য এক নির্ধারিত সময়।২৭০২
২৭০২। শেষ বিচারের দিনে মানুষের গুপ্ত-লুপ্ত সকল কথা ও সকল কাজ প্রকাশিত হয়ে যাবে এবং এগুলোকে তুলাদণ্ডে মেপে বিচার করা হবে। এরূপ একটি বিচার দিবস প্রত্যেক নবীর সময়ে ইহকালেই ঘটে থাকে যখন সত্য বিজয়ী ও সমুন্নত হয় এবং মিথ্যা পরাভূত ও দূরীভূত হয়। ছ. ৫২:২৮; জ. ৩৭:৬১।

یَوۡمَ لَا یُغۡنِیۡ مَوۡلًی عَنۡ مَّوۡلًی شَیۡئًا وَّلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿ۙ۴۲﴾

৪২
যে-দিন কোনো বন্ধু অন্য বন্ধুর কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না।

اِلَّا مَنۡ رَّحِمَ اللّٰہُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿٪۴۳﴾

৪৩
কেবল সে ছাড়া- যার প্রতি আল্লাহ কৃপা করবেন। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আদ-দুখান - রুকু ২

اِنَّ شَجَرَتَ الزَّقُّوۡمِ ﴿ۙ۴۴﴾

৪৪
খদেখুন: ৩০:১৬; ৫২:১৮নিশ্চয় ‘যাক্কুম’ (অর্থাৎ ফণীমনসা জাতীয়) বৃক্ষ,

طَعَامُ الۡاَثِیۡمِ ﴿ۖۛۚ۴۵﴾

৪৫
পাপীর খাদ্য হবে,

کَالۡمُہۡلِ ۚۛ یَغۡلِیۡ فِی الۡبُطُوۡنِ ﴿ۙ۴۶﴾

৪৬
(এটা হবে) গলিত তামার ন্যায়। গদেখুন: ৬৮:৩৫; ৭৮:৩২(আর তা তাদের) পেটে ফুটতে থাকবে,

کَغَلۡیِ الۡحَمِیۡمِ ﴿۴۷﴾

৪৭
যেভাবে গরম পানি ফুটতে থাকে।

خُذُوۡہُ فَاعۡتِلُوۡہُ اِلٰی سَوَآءِ الۡجَحِیۡمِ ﴿٭ۖ۴۸﴾

৪৮
(আল্লাহ্ ফেরেশতাদের বলবেন,) ঘদেখুন: ১৮:৩২; ৭৬:২২; ৫৫:৭১,৭৩; ৫৬:২৩একে ধরো এবং টেনেহিঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও ৷

ثُمَّ صُبُّوۡا فَوۡقَ رَاۡسِہٖ مِنۡ عَذَابِ الۡحَمِیۡمِ ﴿ؕ۴۹﴾

৪৯
চদেখুন: ৫৫:৫৩; ৫৬:২১এরপর তার মাথায় শাস্তি হিসাবে ফুটন্ত পানি ঢেলে দাও।’

ذُقۡ ۚۙ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡکَرِیۡمُ ﴿۵۰﴾

৫০
‘(শাস্তির) স্বাদ গ্রহণ করো। নিশ্চয় তুমি শক্তিশালী (ও) সম্মানিত (সেজে বসে) ছিলে।২৭০৩
২৭০৩। এ শব্দগুলো উপহাসছলে ব্যবহৃত হয়েছে।