৪৪

الدخان

সূরা আদ-দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬০ আয়াত এবং ৩ রুকূ

وَلَقَدۡ نَجَّیۡنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ مِنَ الۡعَذَابِ الۡمُہِیۡنِ ﴿ۙ۳۱﴾

৩১
গদেখুন: ৭:১৩৮; ২৬:৬০; ২৮:৭আর নিশ্চয় আমরা বনী ইসরাঈলকে এক লাঞ্ছনাজনক শাস্তি থেকে উদ্ধার করলাম।ঘদেখুন: ২:৫০; ১৪:৭; ২০:৮১

مِنۡ فِرۡعَوۡنَ ؕ اِنَّہٗ کَانَ عَالِیًا مِّنَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۲﴾

৩২
যা ছিল ফেরাউনের পক্ষ থেকে। নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের মাঝে চরম উদ্ধত এক ব্যক্তি।

وَلَقَدِ اخۡتَرۡنٰہُمۡ عَلٰی عِلۡمٍ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۚ۳۳﴾

৩৩
আর নিশ্চয় আমরা জ্ঞানের২৬৯৯ ভিত্তিতে তাদেরকে (তৎকালীন) বিশ্বজগতের ওপর প্রাধান্য দিয়েছিলাম।
২৬৯৯। আল্লাহ তা’লা তাঁর অনুগ্রহরাজি বনী ইসরাঈল জাতির ওপর বর্ষণ করার জন্য সিদ্ধান্ত নিলেন, কেননা ঐশী পরিকল্পনা মতে সে সময়ে এমন বিধান পরিচালনা ও কার্যকর করার জন্য তারাই সর্বাপেক্ষা উপযুক্ত ও শ্রেষ্ঠ গণ্য হলো। ‘আলা ইলমিন’-এর অর্থ হতে পারে, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে।

وَاٰتَیۡنٰہُمۡ مِّنَ الۡاٰیٰتِ مَا فِیۡہِ بَلٰٓـؤٌا مُّبِیۡنٌ ﴿۳۴﴾

৩৪
আর আমরা তাদেরকে নিদর্শনাবলির মাঝ থেকে এমন এক নিদর্শন দিয়েছিলাম, যার মাঝে ছিল সুস্পষ্ট পরীক্ষা।

اِنَّ ہٰۤؤُلَآءِ لَیَقُوۡلُوۡنَ ﴿ۙ۳۵﴾

৩৫
নিশ্চয় এরা বলে,

اِنۡ ہِیَ اِلَّا مَوۡتَتُنَا الۡاُوۡلٰی وَمَا نَحۡنُ بِمُنۡشَرِیۡنَ ﴿۳۶﴾

৩৬
কদেখুন: ৬:৩০; ২৩:৩৮; ৩৭:৬০; ৪৫:২৫‘আমাদের এ প্রথম মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু নাই এবং আমরা পুনরুত্থিত হবো না।

فَاۡتُوۡا بِاٰبَآئِنَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۳۷﴾

৩৭
অতএব তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদের পিতৃপুরুষদের ফিরিয়ে আনো।’

اَہُمۡ خَیۡرٌ اَمۡ قَوۡمُ تُبَّعٍ ۙ وَّالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ اَہۡلَکۡنٰہُمۡ ۫ اِنَّہُمۡ کَانُوۡا مُجۡرِمِیۡنَ ﴿۳۸﴾

৩৮
এরা উত্তম নাকি তুব্বা২৭০০ জাতি ও যারা তাদের পূর্বে ছিল তারা? আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। নিশ্চয় তারা (সবাই) ছিল অপরাধী।
২৭০০। ইয়েমেনস্থ হিমইয়ার-এর বাদশার উপাধি ‘তুব্বা’ ছিল বলে কথিত আছে। ইয়েমেনের বাদশারা যখন হিমইয়ার, হাযারামাউত এবং সাবাতে তাদের আধিপত্য বিস্তার করেছিল সে সময় তাদেরকে ‘তুব্বা’ উপাধিতে অভিহিত করা হয়েছিল। ‘তুব্বা’ কোনো ব্যক্তির নাম নয়। কিসরা, কায়সারের মতো হিমইয়ার-এর বাদশাদের উপাধি ছিল তুব্বা। একজন তুব্বা বাদশা যাকে তুব্বায়ে আকবর বলা হতো- তার নাম ছিল হাসান বিন আসাদ বিন কারীব। তার রাজত্বকাল ছিল ১০০০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত [অ্যাটলাস কুরআন, নবী-রসূলদের অধ্যায়, হযরত আদম (আ.)-হযরত ঈসা (আ.), পৃ. ৬১৫]। এই তুব্বার বিষয়ে বিখ্যাত ইসলামিক ঐতিহাসিক ইমাম হাফেয ইবনে আসাকির লিখেন, “তুব্বার মৃত্যু এবং মুহাম্মদ (সা.)-এর জন্মের মধ্যে পুরো ১০০০ বছরের একটি ব্যবধান রয়েছে। এর চেয়ে কমও নয় বেশিও নয়” [তারীখে মদীনা ও দামেস্ক, ১১শ খণ্ড, পৃ. ১৩]। ইতিহাসে তাদের বাদশাহি গুণগাঁথা ও কাহিনি বর্ণিত আছে। অনুমিত হয় যে, তারা সমস্ত আরব ভূখণ্ডেই তাদের শাসন চালাতেন, এমনকি পূর্ব আফ্রিকায়ও তাদের শাসন বিস্তৃত

وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا لٰعِبِیۡنَ ﴿۳۹﴾

৩৯
কদেখুন: ২২:২০; ৫৫:৪৫আর আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু রয়েছে তা খেলাচ্ছলে সৃষ্টি করি নি।২৭০১
২৭০১। মানবজীবন অতি অর্থপূর্ণ, এর বিরাট উদ্দেশ্য- ও মহৎ লক্ষ্য রয়েছে। মানুষের চেতনা, মননশীলতা ও চিন্তাশক্তি ইত্যাদি যে-সব সহজাত গুণাবলি তাকে একান্তভাবে দেওয়া হয়েছে, তা একথার স্পষ্ট সাক্ষ্য বহন করে যে, মানবজীবন নিশ্চয় অর্থময় ও উদ্দেশ্যপূর্ণ। আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি এ মহান সত্যের প্রতিই প্রবলভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

مَا خَلَقۡنٰہُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۴۰﴾

৪০
আমরা সেগুলো যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই জানে না।