৪৪

الدخان

সূরা আদ-দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬০ আয়াত এবং ৩ রুকূ

وَاِنِّیۡ عُذۡتُ بِرَبِّیۡ وَرَبِّکُمۡ اَنۡ تَرۡجُمُوۡنِ ﴿۫۲۱﴾

২১
কদেখুন: ৭:১৩৬; ৪৩:৫১তোমরা যেন আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো সেজন্য নিশ্চয় আমি আমার প্রতিপালক-প্রভু ও তোমাদের প্রতিপালক-প্রভুর আশ্রয়ে আসছি।খদেখুন: ৪০:২৮

وَاِنۡ لَّمۡ تُؤۡمِنُوۡا لِیۡ فَاعۡتَزِلُوۡنِ ﴿۲۲﴾

২২
আর তোমরা আমার প্রতি ঈমান না আনলে (অন্ততপক্ষে) আমাকে একা ছেড়ে দাও।’ তৃতীয়াংশ

فَدَعَا رَبَّہٗۤ اَنَّ ہٰۤؤُلَآءِ قَوۡمٌ مُّجۡرِمُوۡنَ ﴿ؓ۲۳﴾

২৩
এরপর সে তার প্রতিপালক-প্রভুর কাছে প্রার্থনা করল (এবং বলল), ‘এরা এক অপরাধী জাতি।’

فَاَسۡرِ بِعِبَادِیۡ لَیۡلًا اِنَّکُمۡ مُّتَّبَعُوۡنَ ﴿ۙ۲۴﴾

২৪
অতএব (আল্লাহ বললেন,) ‘তুমি আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়ো। নিশ্চয় তোমাদের পিছুধাওয়া করা হবে।

وَاتۡرُکِ الۡبَحۡرَ رَہۡوًا ؕ اِنَّہُمۡ جُنۡدٌ مُّغۡرَقُوۡنَ ﴿۲۵﴾

২৫
আর সমুদ্র শান্ত থাকা অবস্থায় তুমি একে পেছনে ফেলে (এগিয়ে) যাও।২৬৯৭ নিশ্চয় এরা এমন এক বাহিনী যাদের জন্য ডুবে মরা অবধারিত।’
২৬৯৭। ‘রাহওয়ান’ শব্দ ‘রাহা’ থেকে উৎপন্ন। ‘রাহা বাইনা রিজলাইহি’ অর্থ সে তার পদযুগল ফাঁক করে দুপায়ের মধ্য দিয়ে পথ করে দিল। ‘রাহাল বাহরু’ অর্থ সমুদ্র শান্ত ও স্থির হলো। ‘রাহওয়া’ অর্থ নীচু জায়গা যেখানে পানি জমে, উচ্চ সমভূমি, নিস্তব্ধ, গতিহীন অবস্থা, (লেইন)। মূসা (আ.) যখন বনী ইসরাঈল জাতিকে সঙ্গে নিয়ে লোহিত সাগরের উত্তর প্রান্তে পৌছালেন তখন সমুদ্রে ভাটা আরম্ভ হয়েছিল। ভাটার টানে পানি দ্রুত সরছিল এবং বালি স্তুপের উপরিভাগে ভেসে উঠছিল। ঠিক এমন সময়ে বনী ইসরাঈল সমুদ্র পার হয়ে গেল। দেখুন ২০:৭৮।

کَمۡ تَرَکُوۡا مِنۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۙ۲۶﴾

২৬
কদেখুন: ১০:৯১; ২০:৭৯; ২৬:৬১তারা পেছনে ফেলে গেল কত বাগান ও ঝরনা,

وَّزُرُوۡعٍ وَّمَقَامٍ کَرِیۡمٍ ﴿ۙ۲۷﴾

২৭
এবং শস্যক্ষেত্র ও মনোরম স্থান,

وَّنَعۡمَۃٍ کَانُوۡا فِیۡہَا فٰکِہِیۡنَ ﴿ۙ۲۸﴾

২৮
আর সুখস্বাচ্ছন্দ্যপূর্ণ বিলাস-সামগ্রী যাতে তারা আনন্দোল্লাস করত!

کَذٰلِکَ ۟ وَاَوۡرَثۡنٰہَا قَوۡمًا اٰخَرِیۡنَ ﴿۲۹﴾

২৯
এভাবেই (ঘটল)। খদেখুন: ২৬:৫৯আর আমরা অন্য এক জাতিকে এসবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম।

فَمَا بَکَتۡ عَلَیۡہِمُ السَّمَآءُ وَالۡاَرۡضُ وَمَا کَانُوۡا مُنۡظَرِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
আর তাদের জন্য আকাশ ও পৃথিবী কাঁদে নি এবং তাদের কোনো অবকাশও দেওয়া হয় নি।২৬৯৮
সূরা আদ-দুখান - রুকু ১
২৬৯৮। তারা (অর্থাৎ ফেরাউনের দল) কী ভয়ানক অপমান ও অসম্মানের বোঝা মাথায় নিয়ে ধ্বংসপ্রাপ্ত হলো! তাদের জন্য কেউ কাঁদল না, কেউ একটু সম্মান দেখালো না আর কেউ একটি শোকগাথাও গাইল না। হতভাগ্য বাদশা যে নিজেকে ঔদ্ধত্য, দম্ভভরে ও সগর্বে খোদা বলে অভিহিত করত, সে সমুদ্রের গভীর জলে তলিয়ে গেল (১০:৯১)। ধ্বংসের প্রাক্কালে এ অবিস্মরণীয় কথাগুলো তার মুখ থেকে বের হয়েছিল: ‘আমি ঈমান আনলাম, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, যাঁর প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে এবং আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত (হলাম)।’