৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنۡکُمۡ مَّلٰٓئِکَۃً فِی الۡاَرۡضِ یَخۡلُفُوۡنَ ﴿۶۱﴾

৬১
আর আমরা যদি চাইতাম তোমাদের মাঝ থেকেই ফেরেশতা বানাতাম, যারা পৃথিবীতে (তোমাদের জায়গায়) স্থলাভিষিক্ত হতো।২৬৮৪
২৬৮৪। ফেরেশতারা মানুষের জন্য আদর্শ বা নমুনা হতে পারে না। এজন্য আল্লাহ তা’লা মানুষকেই মানুষের আদর্শ ও পথপ্রদর্শকরূপে বাছাই করে পাঠিয়েছেন এবং সেই মনোনীত আদর্শ মানুষের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু মানুষের কাছে তাঁর ইচ্ছা ব্যক্ত করে আসছেন।

وَاِنَّہٗ لَعِلۡمٌ لِّلسَّاعَۃِ فَلَا تَمۡتَرُنَّ بِہَا وَاتَّبِعُوۡنِ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۶۲﴾

৬২
আর সে নিশ্চয় প্রতিশ্রুত ক্ষণের এক নিদর্শন।২৬৮৫ অতএব তোমরা সে বিষয়ে কখনো কোনো সন্দেহ কোরো না এবং আমার অনুসরণ করো। এটি সরল সঠিক পথ।*
২৬৮৫। ‘সাআত’ বলতে এখানে সে সময়কেই বুঝিয়ে থাকতে পারে যখন মূসায়ী শরীয়তের মেয়াদ শেষ হয়ে গেছে এবং ‘ইন্নাহু’ শব্দের ‘হু’ দ্বারা ঈসা (আ.) অথবা কুরআনকে বুঝিয়েছে। এমতাবস্থায় আয়াতটিতে বলা হয়েছে, ঈসা (আ.)-এর পরে বনী ইসরাঈলী জাতির মধ্যে আর নবীর আগমন হবে না, বরং অন্য শরীয়ত অর্থাৎ কুরআনী বিধিবিধান মূসায়ী শরীয়তকে রহিত করে দেবে।
* যদিও ‘সাআত’ শব্দটির আক্ষরিক অনুবাদ করা হয়েছে প্রতিশ্রুত মুহূর্ত তবুও এ অভিব্যক্তিটি সূরা আল-কামারের ২ নম্বর আয়াতে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই আলোকে বুঝতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের দরুন যে-সব বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবার কথা ছিল তা সূরা আল-কামারের ২ নম্বর আয়াতে ‘আস-সাআত’রূপে বর্ণনা করা হয়েছে। যে আধ্যাত্মিক বিপ্লব সংঘটিত হবার কথা ছিল এর পক্ষে চন্দ্রের খণ্ডিত হওয়াকে সাক্ষ্যরূপে উপস্থাপন করা হয়েছে। আলোচ্য আয়াতে ঈসা (আ.)-এর ক্ষেত্রে প্রযোজ্য এ শব্দটির অর্থাৎ ‘সাআত’-এর গূঢ় অর্থ একই আঙ্গিকে বুঝতে হবে। অতএব প্রতিশ্রুত মুহূর্ত বলতে পরবর্তী যুগে ঈসা (আ.)-এর আগমন এবং এর আনুষঙ্গিক আধ্যাত্মিক বিপ্লব বুঝানো হয়েছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَلَا یَصُدَّنَّکُمُ الشَّیۡطٰنُ ۚ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۶۳﴾

৬৩
আর শয়তান যেন কোনোভাবে তোমাদেরকে (কিয়ামতে ঈমান আনতে) বাধাগ্রস্ত করতে না পারে। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

وَلَمَّا جَآءَ عِیۡسٰی بِالۡبَیِّنٰتِ قَالَ قَدۡ جِئۡتُکُمۡ بِالۡحِکۡمَۃِ وَلِاُبَیِّنَ لَکُمۡ بَعۡضَ الَّذِیۡ تَخۡتَلِفُوۡنَ فِیۡہِ ۚ فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۶۴﴾

৬৪
আর ঈসা যখন সুস্পষ্ট নিদর্শনাবলিসহ এলো তখন সে বলল, ‘নিশ্চয় আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং (আমার আগমনের আরো উদ্দেশ্য হলো) তোমরা যে-সব বিষয়ে মতভেদ করছ, আমি যেন সেগুলোর কোনো কোনোটি বিস্তারিতভাবে বর্ণনা করি। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

اِنَّ اللّٰہَ ہُوَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۶۵﴾

৬৫
কদেখুন: ১৯:৩৮নিশ্চয় আল্লাহ আমারও প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু। সুতরাং তাঁরই ইবাদত করো। এটাই সরল সঠিক পথ।’

فَاخۡتَلَفَ الۡاَحۡزَابُ مِنۡۢ بَیۡنِہِمۡ ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡ عَذَابِ یَوۡمٍ اَلِیۡمٍ ﴿۶۶﴾

৬৬
অতএব তাদেরই মাঝ থেকে বিভিন্ন দল মতভেদ করল। সুতরাং যারা অন্যায় করেছে তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ।

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا السَّاعَۃَ اَنۡ تَاۡتِیَہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۶۷﴾

৬৭
খদেখুন: ১০:৫১; ১২:১০৮; ২২:৫৬; ৪৭:১৯তারা কেবল (কিয়ামতের) মুহূর্তেরই অপেক্ষা করছে যা অকস্মাৎ তাদের কাছে এসে যাবে এবং তারা টেরও পাবে না।

اَلۡاَخِلَّآءُ یَوۡمَئِذٍۭ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ اِلَّا الۡمُتَّقِیۡنَ ﴿ؕ٪۶۸﴾

৬৮
গদেখুন: ২:২৫৬সে-দিন মুত্তাকীরা ব্যতীত অনেক অন্তরঙ্গ বন্ধুও একে অন্যের শত্রু হয়ে যাবে।২৬৮৬
সূরা আয-যুখরুফ - রুকু ৬
২৬৮৬। মহাসংকটের সময় মানুষ বন্ধুত্বকেও ভুলে যায়, বন্ধুরা পরস্পরকে ছেড়ে যায়, এমনকি পরস্পরের শত্রুরূপে দণ্ডায়মান হওয়াও বিচিত্র নয়। কুরআনের অন্যত্র পাপীদের বিপদগ্রস্ত অবস্থার বিচিত্র ও ভয়াবহ বর্ণনা দেওয়া হয়েছে, যখন পাপীরা তাদের কুকর্মের ভয়াবহ ফলাফলের সম্মুখীন হয় (৭:১১-১৫; ৮০:৩৫-৩৮)।

یٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَیۡکُمُ الۡیَوۡمَ وَلَاۤ اَنۡتُمۡ تَحۡزَنُوۡنَ ﴿ۚ۶۹﴾

৬৯
(আল্লাহ তাদের বলবেন,) ‘হে আমার বান্দারা! ঘদেখুন: ১০:৬৩; ৩৯:৬২; ৩০:১৬; ৫৬:১৯; ৭৬:১৬আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিতও হবে না।

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا مُسۡلِمِیۡنَ ﴿ۚ۷۰﴾

৭০
(তোমরাই তারা-) যারা আমাদের নিদর্শনাবলিতে ঈমান এনেছ এবং আত্মসমর্পণ করেছ।