৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

وَقَالُوۡا لَوۡ شَآءَ الرَّحۡمٰنُ مَا عَبَدۡنٰہُمۡ ؕ مَا لَہُمۡ بِذٰلِکَ مِنۡ عِلۡمٍ ٭ اِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ﴿ؕ۲۱﴾

২১
আর এরা বলে, কদেখুন: ৬:১৪৯; ১৬:৩৬‘রহমান আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা তাদের পূজা করতাম না।’ এ সম্বন্ধে এদের কোনো জ্ঞান নাই। এরা কেবল অনুমানের ভিত্তিতে কথা বলছে।

اَمۡ اٰتَیۡنٰہُمۡ کِتٰبًا مِّنۡ قَبۡلِہٖ فَہُمۡ بِہٖ مُسۡتَمۡسِکُوۡنَ ﴿۲۲﴾

২২
খদেখুন: ৩৭:১৫৭-১৫৮; ৬৮:৩৮আমরা কি ইতিপূর্বে এদেরকে এমন কোনো ঐশী গ্রন্থ দান করেছিলাম যাকে এরা আঁকড়ে ধরে আছে?২৬৭৪
২৬৭৪। পৌত্তলিকরা তাদের প্রতিমাপূজার স্বপক্ষে কোনো যুক্তি প্রমাণ দিতে তো পারেই না, এমনকি তাদের ধর্মীয় পুস্তকাদি থেকেও এ মূর্তিপূজার কোনো যুক্তিপ্রমাণ দিতে পারে না।

بَلۡ قَالُوۡۤا اِنَّا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّۃٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِہِمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۲۳﴾

২৩
বরং তারা বলে, গদেখুন: ২:১৭১; ৭:২৯‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদের এক মতাদর্শ অনুসরণ করতে দেখেছি এবং নিশ্চয় আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণে পরিচালিত।’

وَکَذٰلِکَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ فِیۡ قَرۡیَۃٍ مِّنۡ نَّذِیۡرٍ اِلَّا قَالَ مُتۡرَفُوۡہَاۤ ۙ اِنَّا وَجَدۡنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّۃٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِہِمۡ مُّقۡتَدُوۡنَ ﴿۲۴﴾

২৪
আর এভাবেই আমরা তোমার পূর্বে যখনই কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি, তখনই সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে, ঘদেখুন: ২১:৫৪; ২৬:৭৫; ৭:১৩৭; ৪৩:৫৬‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদের এক বিশেষ মতাদর্শে প্রতিষ্ঠিত দেখতে পেয়েছি এবং নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি।’চদেখুন: ৬:৭৯; ৯:১১৪; ৬০:৫

قٰلَ اَوَلَوۡ جِئۡتُکُمۡ بِاَہۡدٰی مِمَّا وَجَدۡتُّمۡ عَلَیۡہِ اٰبَآءَکُمۡ ؕ قَالُوۡۤا اِنَّا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ ﴿۲۵﴾

২৫
সে বলল, ‘তোমাদের পূর্বপুরুষদের তোমরা যে শিক্ষায় প্রতিষ্ঠিত দেখতে পেয়েছ, আমি এর চেয়ে উত্তম কিছু নিয়ে এলেও কি (তোমরা সেটারই অনুসরণ করবে)?’ তারা বলল, ‘নিশ্চয় আমরা সেসব বিষয় অস্বীকার করি যা নিয়ে তুমি প্রেরিত হয়েছ।’

فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ ﴿٪۲۶﴾

২৬
অতএব আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। সুতরাং দেখো! (নবীদের) মিথ্যাবাদী আখ্যা প্রত্যাখ্যানকারীদের পরিণাম কী হয়েছিল?
সূরা আয-যুখরুফ - রুকু ২

وَاِذۡ قَالَ اِبۡرٰہِیۡمُ لِاَبِیۡہِ وَقَوۡمِہٖۤ اِنَّنِیۡ بَرَآءٌ مِّمَّا تَعۡبُدُوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
আর (স্মরণ করো!) ইবরাহীম যখন তার পিতা ও তার জাতিকে বলেছিল, “তোমরা যার উপাসনা করছ, নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত।”

اِلَّا الَّذِیۡ فَطَرَنِیۡ فَاِنَّہٗ سَیَہۡدِیۡنِ ﴿۲۸﴾

২৮
তবে তিনি ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন, কেননা তিনি অবশ্যই আমাকে সঠিক পথ দেখাবেন।’কদেখুন: ২৭:১৪

وَجَعَلَہَا کَلِمَۃًۢ بَاقِیَۃً فِیۡ عَقِبِہٖ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۲۹﴾

২৯
আর সে এটিকে (তথা শিক্ষাকে) তার পরবর্তী প্রজন্মে২৬৭৫ এক স্থায়ী শিক্ষারূপে রেখে গেল যেন তারা (তওহীদের দিকে) ফিরে আসে।
২৬৭৫। আল্লাহ তা’লার একত্ববাদের ওপর ইবরাহীম (আ.) এত দৃঢ়বিশ্বাসী ছিলেন এবং এ বিশ্বাস আপন পুত্র- পৌত্রাদির মধ্যে এমন শক্তভাবে প্রোথিত করেছিলেন যে, তা বংশপরম্পরায় দীর্ঘকাল তাদের মধ্যে স্থায়ী ও অটুট ছিল।

بَلۡ مَتَّعۡتُ ہٰۤؤُلَآءِ وَاٰبَآءَہُمۡ حَتّٰی جَآءَہُمُ الۡحَقُّ وَرَسُوۡلٌ مُّبِیۡنٌ ﴿۳۰﴾

৩০
সত্য কথা হলো, আমি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদের সাময়িক সুখস্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, যতক্ষণ না তাদের কাছে সত্য ও সুস্পষ্ট বর্ণনাকারী রসূল এসে গেল।