৪২

الشورى

সূরা আশ-শূরা

Ash-Shura

মক্কী ৫৪ আয়াত ৫ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৪ আয়াত এবং ৫ রুকূ

مَنۡ کَانَ یُرِیۡدُ حَرۡثَ الۡاٰخِرَۃِ نَزِدۡ لَہٗ فِیۡ حَرۡثِہٖ ۚ وَمَنۡ کَانَ یُرِیۡدُ حَرۡثَ الدُّنۡیَا نُؤۡتِہٖ مِنۡہَا وَمَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ نَّصِیۡبٍ ﴿۲۱﴾

২১
গদেখুন: ৩:১৪৬; ১৭:১৯-২০যে পরকালের ফসল কামনা করে আমরা তার জন্য তার ফসল বাড়িয়ে দেই। আর যে ইহকালের ফসল চায় আমরা তা থেকে তাকে (কিছু) দিয়ে থাকি, তবে পরকালে তার জন্য কোনো অংশ থাকবে না।২৬৫২
২৬৫২। যারা ইহজীবনের তুচ্ছ ও সামান্য বস্তু অর্জনের জন্য তাদের সকল প্রচেষ্টাকে নিয়োজিত রাখে, তারা পরকালের অমর জীবনের মঙ্গল ও আশির্বাদসমূহ থেকে বঞ্চিত হবে। অন্যদিকে যারা পরকালের জীবনের জন্য ইহলোকেই প্রস্তুতি নেয় তারা সীমাহীন বেহেশতি সুখস্বাচ্ছন্দ্যের অধিকারী হবে, যা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না।

اَمۡ لَہُمۡ شُرَکٰٓؤُا شَرَعُوۡا لَہُمۡ مِّنَ الدِّیۡنِ مَا لَمۡ یَاۡذَنۡۢ بِہِ اللّٰہُ ؕ وَلَوۡلَا کَلِمَۃُ الۡفَصۡلِ لَقُضِیَ بَیۡنَہُمۡ ؕ وَاِنَّ الظّٰلِمِیۡنَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۲۲﴾

২২
তাদের সমর্থনে কি এরূপ শরীক আছে যারা তাদের জন্য এমন ধর্মীয় বিধান জারি করেছে, যার আদেশ আল্লাহ দেন নি? আর যদি (আল্লাহর পক্ষ থেকে) চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা না থাকত তাহলে তাদের মাঝে বিষয়টি তাৎক্ষণিকভাবে চুকিয়ে দেওয়া হতো। আর সীমালঙ্ঘনকারীদের জন্য নিশ্চয় যন্ত্রণাদায়ক শাস্তি (নির্ধারিত) রয়েছে।

تَرَی الظّٰلِمِیۡنَ مُشۡفِقِیۡنَ مِمَّا کَسَبُوۡا وَہُوَ وَاقِعٌۢ بِہِمۡ ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیۡ رَوۡضٰتِ الۡجَنّٰتِ ۚ لَہُمۡ مَّا یَشَآءُوۡنَ عِنۡدَ رَبِّہِمۡ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَضۡلُ الۡکَبِیۡرُ ﴿۲۳﴾

২৩
তুমি যালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীতসন্ত্রস্ত দেখবে, কিন্তু তা (অর্থাৎ প্রতিশ্রুত শাস্তি) তাদের ওপর আপতিত হবেই। কদেখুন: ২:৮৩; ১৩:৩০; ২২:৫৭; ৬৮:৩৫আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা জান্নাতের বাগানসমূহে থাকবে।২৬৫৩ তারা তাদের প্রতিপালক-প্রভুর সন্নিধানে তা-ই পাবে যা তারা কামনা করত। এটাই হলো মহাঅনুগ্রহ।খদেখুন: ২৫:৫৮; ৩৮:৮৭
২৬৫৩। ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা পুনরুত্থান দিবসের কথা বিদ্রূপাত্মকভাবে উড়িয়ে দিয়ে উপহাস করে বলে, সে-দিনটা তাড়াতাড়ি এসে গেলেই তো ভালো হয়; কিন্তু বিশ্বাসীরা নিজেদের গুরুদায়িত্বের কথা স্মরণ করে সে-দিনের সামনাসামনি হতে ভয় পায়। এই ২৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, পুনরুত্থান-দিবসে এই চিন্তাধারা একেবারে উলটে যাবে। অবিশ্বাসীরাই সে-দিন তাদের অপকর্মের অশুভ ফলাফলের চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়বে। আর সে সময়ে মুমিনরা আল্লাহ তা’লার ভালোবাসার ছায়াতলে আশ্রয় লাভ করে আশীর্বাদের বাগানে খুশিমনে ইচ্ছামতো চলাফেরা করবে।

ذٰلِکَ الَّذِیۡ یُبَشِّرُ اللّٰہُ عِبَادَہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ قُلۡ لَّاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ اَجۡرًا اِلَّا الۡمَوَدَّۃَ فِی الۡقُرۡبٰی ؕ وَمَنۡ یَّقۡتَرِفۡ حَسَنَۃً نَّزِدۡ لَہٗ فِیۡہَا حُسۡنًا ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ شَکُوۡرٌ ﴿۲۴﴾

২৪
এটি তা-ই, যার সুসংবাদ আল্লাহ তাঁর সেসব বান্দাকে দিয়ে আসছেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে। তুমি বলো, ‘এ (কাজের) জন্য নিকটাত্মীয়সুলভ ভালোবাসার আচরণ ছাড়া আমি তোমাদের কাছে আর কোনো প্রতিদান চাই না।২৬৫৪ আর যে-ই কোনো পুণ্যকাজ করে আমরা তার জন্য তার পুণ্যের সৌন্দর্য আরো বৃদ্ধি করি। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতীব গুণগ্রাহী।
২৬৫৪। এ শব্দগুলোর বিভিন্ন অর্থ হতে পারে: (১) তোমাদেরকে আল্লাহর পথে আনার জন্য আমার এই যে দুর্নিবার প্রচেষ্টা ও পরিশ্রম- এর বিনিময়ে আমি তোমাদের নিকট থেকে কোনোই উপকার বা পারিশ্রমিক চাই না। শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকার কারণে তোমাদের আত্মিক মঙ্গল ও হিতৈষণাই আমাকে এই প্রচার-পরিশ্রম করতে বাধ্য করে। (২) তোমাদের আধ্যাত্মিক উপকার সাধনের উদ্দেশ্যে আমি যে মহাব্রত অবলম্বন করেছি এর জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বা পুরস্কার চাই না। তবে আমি একেই পুরস্কার মনে করব, যদি তোমরা রক্তের আত্মীয়ের মতো মিলেমিশে বাস করো এবং আত্মীয়দের মধ্যে পরস্পর স্নেহ, ভালোবাসা ও সহানুভূতিকে লালন করো। (৩) তোমাদের প্রতি আমার যে শুভেচ্ছা ও ভালোবাসা, তার জন্য তোমাদের কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না। আমি কেবল এতটুকুই চাই যে, তোমরা আমার বিরোধিতা করতে গিয়ে আত্মীয়তার রক্তবন্ধনকে একেবারে অবহেলা কোরো না। পছন্দ করো ও গুরুত্ব দাও। (কুরবা বা কুরবত অর্থ নৈকট্য)। এই শেষোক্ত অর্থটির মিল রয়েছে ২৫:৫৮-এর সাথে যেখানে মহানবী (সা.)-এর উল্লেখ করে আল্লাহ তা’লা বলেছেন, ‘আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। তবে যে চায় সে তার প্রতিপালক-প্রভুর দিকে যাবার পথ অবলম্বন করতে পারে।’

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ۚ فَاِنۡ یَّشَاِ اللّٰہُ یَخۡتِمۡ عَلٰی قَلۡبِکَ ؕ وَیَمۡحُ اللّٰہُ الۡبَاطِلَ وَیُحِقُّ الۡحَقَّ بِکَلِمٰتِہٖ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۲۵﴾

২৫
তারা কি বলে, ‘সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে?’ আল্লাহ যদি চাইতেন তবে তিনি তোমার অন্তরে মোহর মেরে দিতেন;২৬৫৫ কদেখুন: ১৩:৪০কিন্তু আল্লাহ মিথ্যাকে নিশ্চিহ্ন করেন এবং নিজ আদেশে সত্য প্রতিষ্ঠিত করেন। অন্তরে যা আছে নিশ্চয় তিনি তা সম্যক অবগত।
২৬৫৫। এ শব্দগুলোতে বুঝাতে পারে, আল্লাহ তা’লা যদি মনে করতেন যে, তোমাকে মিথ্যাবাদী, জালিয়াত ও প্রবঞ্চক বলে গালি দেবার জন্য তাদেরকে শাস্তি দান করাই উচিত ছিল তাহলে তিনি তোমার হৃদয়ের ওপর মোহর মেরে দিতেন অর্থাৎ তোমার মনে তাদের জন্য কোনো দয়ামায়া ও উদ্বেগ থাকত না যাতে আধ্যাত্মিক মঙ্গলাকাঙ্ক্ষার পরিবর্তে তুমি তাদের ওপর অভিশাপ কামনা করতে, কিন্তু তুমি তা কোরো না, কেননা আল্লাহ তা’লা অন্যরূপ চেয়েছেন। এর অন্য অর্থও হতে পারে যথা: মহানবী (সা.) যদি আল্লাহ তা’লার ব্যাপারে কোনো মিথ্যা কথা বানিয়ে থাকতেন তাহলে তাঁর ব্যবহার ও চালচলন সে লোকের মতো হতো, যে আল্লাহর বিরুদ্ধাচরণ ও বিদ্রোহ করে, কিন্তু তিনি দিন দিন উত্তম হতে সর্বোত্তম ও উচ্চ হতে উচ্চতর স্তরের গুণাবলি ও ধার্মিকতা অর্জন করে চলেছেন। এতে বুঝা যায়, তিনি (সা.) আল্লাহর তত্ত্বাবধান ও হেফাজতের মধ্যে রয়েছেন, যার কারণে তিনি ভুলভ্রান্তি থেকে মুক্ত থাকতে পেরেছেন।

وَہُوَ الَّذِیۡ یَقۡبَلُ التَّوۡبَۃَ عَنۡ عِبَادِہٖ وَیَعۡفُوۡا عَنِ السَّیِّاٰتِ وَیَعۡلَمُ مَا تَفۡعَلُوۡنَ ﴿ۙ۲۶﴾

২৬
খদেখুন: ৯:১০৪; ৩৩:৭৪আর তিনিই তাঁর বান্দাদের তওবা গ্রহণ করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। আর তোমরা যা করো তিনি তা জানেন।

وَیَسۡتَجِیۡبُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیۡدُہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ وَالۡکٰفِرُوۡنَ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ﴿۲۷﴾

২৭
গদেখুন: ২:১৮৭আর যারা ঈমান আনে ও সৎকাজ করে, তিনি তাদের দোয়া গ্রহণ করেন এবং নিজ অনুগ্রহে তাদের (প্রতিদান) বাড়িয়ে দেন। আর কাফিরদের জন্য অতি কঠোর শাস্তি (নির্ধারিত) রয়েছে।

وَلَوۡ بَسَطَ اللّٰہُ الرِّزۡقَ لِعِبَادِہٖ لَبَغَوۡا فِی الۡاَرۡضِ وَلٰکِنۡ یُّنَزِّلُ بِقَدَرٍ مَّا یَشَآءُ ؕ اِنَّہٗ بِعِبَادِہٖ خَبِیۡرٌۢ بَصِیۡرٌ ﴿۲۸﴾

২৮
আর আল্লাহ যদি তাঁর বান্দাদের রিযক ব্যাপক পরিসরে বৃদ্ধি করে দিতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিদ্রোহাত্মক আচরণ করত, ঘদেখুন: ১৫:২২কিন্তু তিনি যা চান এক নির্ধারিত পরিমাপ অনুযায়ী অবতীর্ণ করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সদা অবহিত (এবং তাদের প্রতি) গভীর দৃষ্টি রাখেন।* চতুর্থাংশ*
* আল্লাহ যদি চাইতেন অঢেল রিযক দিতেন এবং কেউই গরিব থাকত না, কিন্তু রিযক বণ্টনের মাধ্যমে এক শ্রেণিকে বেশি এবং অন্য শ্রেণিকে কম দান করেছেন। আর উভয় অবস্থাতেই তিনি তাদের পরীক্ষা করেন। কোনো কোনো বান্দা রিযকের আধিক্যের দরুন বিপথগামী হয় এবং কোনো কোনো বান্দা দারিদ্র্যের দরুন বিপথগামী হয় যেভাবে রসূলুল্লাহ (সা.) বলেন, ‘কাদাল ফাকরু আঁইয়্যাকুনা কুফরান’ অর্থাৎ দারিদ্র্য খোদাকে অস্বীকার করার পর্যায়ে নিয়ে যেতে পারে। অতএব এতে সমাজতন্ত্রের প্রতিও ইঙ্গিত রয়েছে যে, অবশেষে দারিদ্র্য খোদাকে অস্বীকারের কারণ হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَہُوَ الَّذِیۡ یُنَزِّلُ الۡغَیۡثَ مِنۡۢ بَعۡدِ مَا قَنَطُوۡا وَیَنۡشُرُ رَحۡمَتَہٗ ؕ وَہُوَ الۡوَلِیُّ الۡحَمِیۡدُ ﴿۲۹﴾

২৯
কদেখুন: ৩১:৩৫আর তাদের নিরাশ হয়ে যাবার পর তিনিই বৃষ্টি অবতীর্ণ করেন এবং স্বীয় করুণা বিস্তৃত করেন। আর তিনিই কার্যনির্বাহক (ও) প্রশংসনীয়।

وَمِنۡ اٰیٰتِہٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَثَّ فِیۡہِمَا مِنۡ دَآبَّۃٍ ؕ وَہُوَ عَلٰی جَمۡعِہِمۡ اِذَا یَشَآءُ قَدِیۡرٌ ﴿٪۳۰﴾

৩০
আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুয়ের মাঝে তিনি যে-সব বিচরণশীল প্রাণির বিস্তার ঘটিয়েছেন তা তাঁর নিদর্শনাবলির অন্তর্গত। আর তিনি যখন চাইবেন এদের একত্র করতে সক্ষম।২৬৫৬
সূরা আশ-শূরা - রুকু ৩
২৬৫৬। এ আয়াতটি আল্লাহর বাণীর একটি অত্যুজ্জ্বল ও অত্যাশ্চর্য সাক্ষ্য। এটি সাক্ষ্য দিচ্ছে যে, কুরআন আল্লাহ তা’লার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আজ থেকে চৌদ্দশ বছর পূর্বে যখন জ্ঞানবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা মাত্র আতুর ঘরে ছিল তখন আরব মরুর এক নিরক্ষর দুলালের পক্ষে এই অত্যাশ্চর্য মহাপাণ্ডিত্যপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পরিবেশন করা কীভাবে সম্ভব হলো যে, পৃথিবী ছাড়াও মহাশূন্যের অন্যান্য গ্রহে কোনো না কোনো আকৃতিতে জীবনের অস্তিত্ব রয়েছে! ‘আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুয়ের মাঝে তিনি যে-সব বিচরণশীল প্রাণির বিস্তার ঘটিয়েছেন’ এ বাক্যাংশটি এক আশ্চর্যজনক বৈজ্ঞানিক তথ্যকে সেই সুদূর অতীতে প্রকাশ করেছে। কারণ কুরআন সর্বজ্ঞানী আল্লাহর বাণী, এটি মুহাম্মদ (সা.) কিংবা অন্য কোনো মানুষের বাণী নয়। ‘আর তিনি যখন চাইবেন এদের একত্র করতে সক্ষম’ এ বাক্যাংশটি একটি ভবিষ্যদ্বাণীও হতে পারে যে, এমন এক সময় আসবে যখন পৃথিবীতে বসবাসকারী ও অন্যান্য গ্রহ-গ্রহান্তরে বসবাসকারীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে এবং তারা একত্রিত হবার সুযোগ পাবে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে জানা গেছে, ১২,০০০ বছর পূর্বে আকাশ থেকে অতিথিরা (দ্রোপাস) পৃথিবীতে এসেছিল (দি পাকিস্তান টাইমস, ১৩-৮-৬৭)।