৪১

حم السجدة

সূরা হা মীম আস-সাজদা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

حَتّٰۤی اِذَا مَا جَآءُوۡہَا شَہِدَ عَلَیۡہِمۡ سَمۡعُہُمۡ وَاَبۡصَارُہُمۡ وَجُلُوۡدُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۱﴾

২১
অবশেষে তারা যখন সে (আগুন) পর্যন্ত পৌঁছাবে কদেখুন: ২৭:৮৪তখন তাদের কর্মের কারণে তাদের কান, তাদের চোখ এবং তাদের ত্বক তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে।২৬২৮খদেখুন: ২৪:২৫; ৩৬:৬৬
২৬২৮। অপরাধীদের চোখ ও কান তিনভাবে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে: (১) তাদের কুকর্মের ফলাফল দৈহিক অবয়বের রূপ নেবে, (২) তাদের দেহের অঙ্গপ্রত্যঙ্গসমূহ অসৎকর্মের ফলে পঙ্গুত্ব লাভ করবে, এ পঙ্গুত্বই তাদের অপারাধের সাক্ষ্য বহন করবে, (৩) তাদের অঙ্গপ্রত্যঙ্গের চলাফেরা ও কার্যাবলি রেকর্ড হিসাবে সংরক্ষিত থাকবে এবং কিয়ামতের দিন প্রদর্শিত হবে।

وَقَالُوۡا لِجُلُوۡدِہِمۡ لِمَ شَہِدۡتُّمۡ عَلَیۡنَا ؕ قَالُوۡۤا اَنۡطَقَنَا اللّٰہُ الَّذِیۡۤ اَنۡطَقَ کُلَّ شَیۡءٍ وَّہُوَ خَلَقَکُمۡ اَوَّلَ مَرَّۃٍ وَّاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۲﴾

২২
আর তারা নিজেদের ত্বককে২৬২৯ বলবে, ‘তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে?’ তারা উত্তর দেবে, ‘সেই মহান সত্তা আল্লাহ আমাদের দ্বারা কথা বলিয়েছেন- যিনি সবকিছুকে বাক্শক্তি দান করেছেন। আর তিনিই তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।
২৬২৯। চর্ম বা ত্বক মানুষের কর্মকাণ্ডে সর্বাপেক্ষা বড়ো ভূমিকা পালন করে থাকে। কেবল স্পর্শানুভূতিই নয়, অন্যান্য অনুভূতিও এর অন্তর্গত। চোখ ও কানের যে পাপ তা দর্শন ও শ্রবণের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু চামড়া বা ত্বকের পাপ শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গকে বেষ্টন করে, কেননা দেহের বাহ্যিক অঙ্গগুলোর সবই ত্বক বা চামড়া দ্বারা আবৃত।

وَمَا کُنۡتُمۡ تَسۡتَتِرُوۡنَ اَنۡ یَّشۡہَدَ عَلَیۡکُمۡ سَمۡعُکُمۡ وَلَاۤ اَبۡصَارُکُمۡ وَلَا جُلُوۡدُکُمۡ وَلٰکِنۡ ظَنَنۡتُمۡ اَنَّ اللّٰہَ لَا یَعۡلَمُ کَثِیۡرًا مِّمَّا تَعۡمَلُوۡنَ ﴿۲۳﴾

২৩
আর তোমাদের কান, তোমাদের চোখ বা তোমাদের ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে- এ ভয়ে তোমরা নিজেদের পাপ গোপন রাখতে না। (তোমরা লোকলজ্জার ভয়ে এমনটি করতে বরং তোমাদের ধারণা ছিল, আল্লাহ তোমাদের কৃতকর্মের অনেকাংশ সম্বন্ধে অনবহিত।*
* ২১-২৩ নম্বর আয়াতে কিয়ামত দিবসে অপরাধীদের বিরুদ্ধে যে-সব সাক্ষী সাক্ষ্য দেবে বলে উল্লেখ করা হয়েছে এর মাঝে সবার আগে আশ্চর্যজনক সাক্ষ্য হলো চামড়া বা ত্বকের সাক্ষ্য। সেই যুগে (অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে) চামড়ার সাক্ষ্য সম্পর্কে কিছুই বুঝা সম্ভব ছিল না, কিন্তু বর্তমান যুগে প্রাণিবিদরা নিশ্চিতভাবে প্রমাণ করেছেন, মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আকৃতি এবং গড়ন সবচেয়ে বেশি চামড়ার কোষে প্রোথিত থাকে। এমনকি কোটি কোটি বছর পূর্বের কোনো প্রাণী যদি মাটি চাপা পড়ে থাকে এবং এর চামড়ার কোষগুলো অক্ষুণ্ণ থাকে তাহলে এর কেবল একটি কোষ দিয়ে সম্পূর্ণরূপে তদ্রূপ প্রাণী নতুন করে সৃষ্টি করা যায়। বংশানুগতি প্রকৌশল (জেনেটিক ইঞ্জিনিয়ারিং)-এর মাধ্যমে চামড়ার কোষ দিয়ে ভেড়া বা মানুষের সৃষ্টি হওয়াও এ কুরআনী সাক্ষ্যকে প্রমাণ করে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَذٰلِکُمۡ ظَنُّکُمُ الَّذِیۡ ظَنَنۡتُمۡ بِرَبِّکُمۡ اَرۡدٰٮکُمۡ فَاَصۡبَحۡتُمۡ مِّنَ الۡخٰسِرِیۡنَ ﴿۲۴﴾

২৪
আর তোমরা তোমাদের প্রতিপালক-প্রভু সম্পর্কে যে কুধারণা পোষণ করতে তা-ই তোমাদের ধ্বংস করেছে।২৬৩০ ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে।’
২৬৩০। প্রকৃতপক্ষে আল্লাহ তা’লার প্রতি জীবন্ত বিশ্বাসের অভাবই সকল পাপকাজের মূল কারণ।

فَاِنۡ یَّصۡبِرُوۡا فَالنَّارُ مَثۡوًی لَّہُمۡ ۚ وَاِنۡ یَّسۡتَعۡتِبُوۡا فَمَا ہُمۡ مِّنَ الۡمُعۡتَبِیۡنَ ﴿۲۵﴾

২৫
অতএব তারা যদি (নিজ অবস্থানে( কদেখুন: ১৪:২২আর তারা যদি (আত্মপক্ষ সমর্থনে) কিছু অনড় থাকে তাহলে আগুনই হবে তাদের ঠাঁই। বলতেও চায় তবুও তাদের কথা শোনা হবে না।২৬৩১খদেখুন: ১৬:৮৫; ৩০:৫৮
২৬৩১। অবিশ্বাসীদের অপরাধসমূহ এতই বীভৎস ও জঘন্য যে, তারা ক্ষমার অযোগ্য। তাই তারা আল্লাহ তা’লার অনুগ্রহ লাভ করতে পারবে না। এমনকি ক্ষমা ও করুণা ভিক্ষা করার জন্য আল্লাহর দরবারে উপস্থিত হওয়া তো দূরের কথা, তারা আল্লাহর আরশের আশেপাশেও আসতে পারবে না। আর তাদের কথাও শোনা হবে না। ২৬৩২ ও ২৬৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَقَیَّضۡنَا لَہُمۡ قُرَنَآءَ فَزَیَّنُوۡا لَہُمۡ مَّا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ وَحَقَّ عَلَیۡہِمُ الۡقَوۡلُ فِیۡۤ اُمَمٍ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِمۡ مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ ۚ اِنَّہُمۡ کَانُوۡا خٰسِرِیۡنَ ﴿٪۲۶﴾

২৬
আর আমরা তাদের জন্য সঙ্গী নিযুক্ত করে দিয়েছিলাম, যারা তাদের কাছে তা আকর্ষণীয় করে দেখিয়েছিল যা তাদের সামনে রয়েছে এবং যা পূর্বে গত হয়ে গেছে।২৬৩২ গদেখুন: ৩:১৩৮; ৭:৩৯; ১৩:৩১; ৪৬:১৯আর তাদের বিরুদ্ধে সেভাবেই সিদ্ধান্ত প্রদান করা হয়েছিল যেভাবে তাদের পূর্ববর্তী জিন (তথা প্রভাবশালী লোক) অথবা সাধারণ লোকদের ক্ষেত্রে সিদ্ধান্ত। প্রদান করা হয়েছিল। নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত।ঘদেখুন: ২৭:৯১; ৩২:২২
সূরা হা মীম আস-সাজদা - রুকু ৩
২৬৩২। অবিশ্বাসীদের দুষ্ট বন্ধুরা তাদের দুষ্কর্মের প্রশংসা করত, যেন সে দুষ্কর্মগুলো অবিশ্বাসীদের কাছে সুন্দর ও প্রশংসনীয় বলে মনে হয়। এ সঙ্গীসাথি বন্ধুদেরকেও সে শাস্তির অংশীদার করা হবে যা পথভ্রষ্ট-প্রতারিত অবিশ্বাসীদের ওপর নেমে আসবে। ‘তাদের কাছে তা আকর্ষণীয় করে দেখিয়েছিল যা তাদের সামনে রয়েছে এবং যা পূর্বে গত হয়ে গেছে’ কথাগুলো দ্বারা সেসব কার্যকলাপ বুঝাতে পারে যা তারা তাদের দুষ্ট সাথিদের সঙ্গদোষে করেছিল এবং যা তারা স্বীয় পূর্বপুরুষদের অন্ধ অনুকরণে করেছিল।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَا تَسۡمَعُوۡا لِہٰذَا الۡقُرۡاٰنِ وَالۡغَوۡا فِیۡہِ لَعَلَّکُمۡ تَغۡلِبُوۡنَ ﴿۲۷﴾

২৭
আর যারা অস্বীকার করেছে তারা বলে, ‘তোমরা এ কুরআনে কর্ণপাত কোরো না এবং এর পাঠের সময় হইচই করো, যেন তোমরা জয়ী হতে পারো।২৬৩৩
২৬৩৩। অন্ধকারের উপাসকরা সর্বদাই সত্যের বাণীকে গলা টিপে মারতে চায়। এই উদ্দেশ্যে তারা হইচই ও গন্ডগোল বাধিয়ে দেয় এবং সর্বপ্রকারের মিথ্যা, প্রবঞ্চনা ও ধাপ্পাবাজি দ্বারা মানুষের মনকে বিভ্রান্ত করতে অপচেষ্টা চালায়।

فَلَنُذِیۡقَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا عَذَابًا شَدِیۡدًا ۙ وَّلَنَجۡزِیَنَّہُمۡ اَسۡوَاَ الَّذِیۡ کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۸﴾

২৮
অতএব যারা অস্বীকার করেছে আমরা নিশ্চয় তাদেরকে কঠোর শাস্তির স্বাদ ভোগ করাবো এবং অবশ্যই আমরা তাদেরকে তাদের জঘন্যতম কর্মের প্রতিফল দেবো।

ذٰلِکَ جَزَآءُ اَعۡدَآءِ اللّٰہِ النَّارُ ۚ لَہُمۡ فِیۡہَا دَارُ الۡخُلۡدِ ؕ جَزَآءًۢ بِمَا کَانُوۡا بِاٰیٰتِنَا یَجۡحَدُوۡنَ ﴿۲۹﴾

২৯
এই আগুনই (হলো) আল্লাহর শত্রুদের প্রতিফল। সেখানে তাদের জন্য রয়েছে দীর্ঘস্থায়ী আবাস। তারা যেভাবে জেনেশুনে আমাদের আয়াতসমূহ অস্বীকার করত, এটি তারই প্রতিফল।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیۡنِ اَضَلّٰنَا مِنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ نَجۡعَلۡہُمَا تَحۡتَ اَقۡدَامِنَا لِیَکُوۡنَا مِنَ الۡاَسۡفَلِیۡنَ ﴿۳۰﴾

৩০
আর যারা অস্বীকার করেছে তারা বলবে, কদেখুন: ৩৩:৬৯; ৩৮:৬২.’হে আমাদের প্রতিপালক-প্রভু! জিন ও সাধারণ মানুষের২৬৩৪ মাঝ থেকে যারা আমাদের পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের দেখিয়ে দাও, যেন আমরা তাদের পদদলিত করতে পারি আর যেন তারা চরমভাবে লাঞ্ছিত হয়।’খদেখুন: ২১:১০৪; ৪৬:১৪
২৬৩৪। মানুষ দুই শ্রেণিভুক্ত। এক শ্রেণি হলো জিন এবং অপর শ্রেণি সাধারণ মানুষ।