৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

اِلَّا الَّذِیۡنَ یَصِلُوۡنَ اِلٰی قَوۡمٍۭ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ مِّیۡثَاقٌ اَوۡ جَآءُوۡکُمۡ حَصِرَتۡ صُدُوۡرُہُمۡ اَنۡ یُّقَاتِلُوۡکُمۡ اَوۡ یُقَاتِلُوۡا قَوۡمَہُمۡ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَسَلَّطَہُمۡ عَلَیۡکُمۡ فَلَقٰتَلُوۡکُمۡ ۚ فَاِنِ اعۡتَزَلُوۡکُمۡ فَلَمۡ یُقَاتِلُوۡکُمۡ وَاَلۡقَوۡا اِلَیۡکُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰہُ لَکُمۡ عَلَیۡہِمۡ سَبِیۡلًا ﴿۹۱﴾

৯১
তবে তাদের কথা ভিন্ন- যারা এমন গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখে, যাদের ও তোমাদের মাঝে চুক্তি রয়েছে অথবা তারা তোমাদের কাছে এমতাবস্থায় আসে যে, তাদের হৃদয় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বা স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সংকোচ বোধ করে। আর আল্লাহ চাইলে অবশ্যই তিনি তোমাদের ওপর তাদেরকে আধিপত্য দান করতেন, সেক্ষেত্রে তারা অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। অতএব তারা যদি তোমাদের (পথ) থেকে সরে দাঁড়ায়, এরপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয় তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে (ব্যবস্থা গ্রহণের) কোনো অবকাশ রাখেন নি।

سَتَجِدُوۡنَ اٰخَرِیۡنَ یُرِیۡدُوۡنَ اَنۡ یَّاۡمَنُوۡکُمۡ وَیَاۡمَنُوۡا قَوۡمَہُمۡ ؕ کُلَّ مَا رُدُّوۡۤا اِلَی الۡفِتۡنَۃِ اُرۡکِسُوۡا فِیۡہَا ۚ فَاِنۡ لَّمۡ یَعۡتَزِلُوۡکُمۡ وَیُلۡقُوۡۤا اِلَیۡکُمُ السَّلَمَ وَیَکُفُّوۡۤا اَیۡدِیَہُمۡ فَخُذُوۡہُمۡ وَاقۡتُلُوۡہُمۡ حَیۡثُ ثَقِفۡتُمُوۡہُمۡ ؕ وَاُولٰٓئِکُمۡ جَعَلۡنَا لَکُمۡ عَلَیۡہِمۡ سُلۡطٰنًا مُّبِیۡنًا ﴿٪۹۲﴾

৯২
তোমরা এমন আরো কিছু লোক পাবে, যারা তোমাদের হাত থেকেও নিরাপদ থাকতে চায় এবং স্বজাতির৬৪৭ হাত থেকেও নিরাপদ থাকতে চায়। যখনই তাদেরকে ফিতনার৬৪৮ দিকে নিয়ে যাওয়া হয় তখনই তারা (অবিবেচকের মতো) তাতে জড়িয়ে যায়। সুতরাং তারা যদি তোমাদের (পথ) থেকে সরে না দাঁড়ায় এবং তোমাদেরকে শান্তির প্রস্তাব না দেয় আর নিজেদের হাত সংবরণ না করে তাহলে তোমরা যেখানেই তাদের নাগাল পাও, তাদেরকে ধরো এবং হত্যা করো। আর ৪) তাদেরই বিরুদ্ধে আমরা তোমাদের হাতে সুস্পষ্ট যুক্তিপ্রমাণ তুলে দিয়েছি।
সূরা আন-নিসা - রুকু ১২
৬৪৭। এখানে মনে হয় দুটি উপজাতি আসাদ ও গাতফানের কথা বলা হয়েছে, যাদের সাথে মুসলমানদের কোনো মৈত্রীচুক্তি ছিল না। তারা ছিল দ্বিমুখী নীতি দ্বারা পরিচালিত সুযোগসন্ধানী। তাদের লোকেরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে আহ্বান জানালো সাথে সাথে তারা সে আহ্বানে সাড়া দিল। এ আয়াতগুলোর উপদেশসমূহ যুদ্ধ চলাকালীন সময়ে কিংবা মুসলিম জাতির বিপদের আশঙ্কার সময়ে পালনীয়।
৬৪৮। ‘ফিতনা’ শব্দটি দ্বারা এখানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ বুঝিয়েছে।

وَمَا کَانَ لِمُؤۡمِنٍ اَنۡ یَّقۡتُلَ مُؤۡمِنًا اِلَّا خَطَـًٔا ۚ وَمَنۡ قَتَلَ مُؤۡمِنًا خَطَـًٔا فَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مُّؤۡمِنَۃٍ وَّدِیَۃٌ مُّسَلَّمَۃٌ اِلٰۤی اَہۡلِہٖۤ اِلَّاۤ اَنۡ یَّصَّدَّقُوۡا ؕ فَاِنۡ کَانَ مِنۡ قَوۡمٍ عَدُوٍّ لَّکُمۡ وَہُوَ مُؤۡمِنٌ فَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مُّؤۡمِنَۃٍ ؕ وَاِنۡ کَانَ مِنۡ قَوۡمٍۭ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ مِّیۡثَاقٌ فَدِیَۃٌ مُّسَلَّمَۃٌ اِلٰۤی اَہۡلِہٖ وَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مُّؤۡمِنَۃٍ ۚ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ شَہۡرَیۡنِ مُتَتَابِعَیۡنِ ۫ تَوۡبَۃً مِّنَ اللّٰہِ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۹۳﴾

৯৩
একজন মুমিনের পক্ষে অপর কোনো মুমিনকে হত্যা করা মোটেই বৈধ নয়, তবে ভুলক্রমে৬৪৯ ঘটলে সে কথা ভিন্ন। আর যে ভুলবশত কোনো মুমিনকে হত্যা করে, সেক্ষেত্রে (তাকে) একজন মুমিন দাস মুক্ত করতে হবে এবং তার পরিবার-পরিজনকে (নির্ধারিত( রক্তপণ পরিশোধ করতে হবে, তবে তারা ক্ষমা করে দিলে সে কথা ভিন্ন। আর যদি সে (অর্থাৎ নিহত ব্যক্তি) তোমাদের শত্রুগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় এবং সে মুমিন হয়ে থাকে তাহলে একজন মুমিন দাস মুক্ত করতে হবে। আর সে৬৫০ যদি এমন এক সম্প্রদায়ের লোক হয় যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে তাহলে তার পরিবার-পরিজনের জন্য (নির্ধারিত) রক্তপণ পরিশোধ করা এবং একজন মুমিন দাস মুক্ত করা আবশ্যক।৬৫১ পক্ষান্তরে যার এ সামর্থ্য নাই তাকে একটানা দুমাস রোযা রাখতে হবে। (এ হলো) আল্লাহ-নির্ধারিত ক্ষমা চাওয়ার একটি রীতি। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।কদেখুন: ৩৩:১৫খদেখুন: ৯:৫
৬৪৯। যুদ্ধের অবস্থা চলাকালীন সময়ে কিংবা সমরাঙ্গণে এমনও সম্ভাবনা আছে যে, একজন মুসলমান ভুলক্রমে অন্য একজন মুসলমানকে বধ করতে পারে। তাই এ আয়াতে এ সম্বন্ধে পূর্বাহ্ণেই মুসলমানদেরকে বিশেষ সতর্কতা অবলম্বনের উপদেশ দেওয়া হয়েছে, যেন তারা এরূপ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে।
৬৫০। নিহত ব্যক্তি যদি মুসলমান হয় কিন্তু ঘটনাক্রমে সে যদি শত্রুপক্ষীয় লোকের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে হত্যাকারীকে কেবল একজন ক্রীতদাস মুক্ত করতে হবে, ক্ষতিপূরণস্বরূপ অর্থ দিতে হবে না, কেননা সেই অর্থ শত্রুপক্ষের সমরশক্তিকেই বৃদ্ধি করবে। ‘আর সে যদি এমন এক সম্প্রদায়ের লোক হয়’ বাক্যাংশের পর এবং সে যদি মুসলমান হয় কথাটির পুনরুল্লেখ করা হয় নি, কারণ ‘যিম্মীদের (মুসলমানদের দায়িত্বে সুরক্ষিত অস্বীকারকারীদের) এবং মুয়াহীদদের (মুসলমানদের সাথে মিত্রতা-চুক্তিভুক্ত অস্বীকারকারীরা) সম্বন্ধে সে আইনই প্রযোজ্য, যা মুসলমান মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য।
৬৫১। এখানে বিশেষ লক্ষণীয় বিষয় হলো, মুসলমানদের সাথে যারা মৈত্রীচুক্তিবদ্ধ তাদেরকে কেবল মুসলমানদের সমপর্যায়েই ফেলা হয় নি, বরং তাদের স্বপক্ষে একটু বিশেষত্ব দেখানো হয়েছে। মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থদানের কথা বলা হয়েছে ‘ক্রীতদাস’ মুক্ত করার আদেশের পরে, কিন্তু সন্ধিবদ্ধদের কাউকে হত্যা করার ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ প্রদানের কথা বলা হয়েছে প্রথমে আর ক্রীতদাস মুক্তির কথা বলা হয়েছে পরে। মৈত্রী ও সন্ধির মূল্য এবং মর্যাদার প্রতি বিশেষ গুরুত্ব প্রদর্শনের জন্যই এরূপ করা হয়েছে। অবিশ্বাসী মিত্রদের কাউকে হত্যা করলে হত্যাকারী মুসলমানের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া উপায় নাই। সন্ধি, মৈত্রী ও শান্তিচুক্তির প্রতি মুসলমানরা যেন বিশেষ সম্মান প্রদর্শন করে এবং এরূপ করাকে নিজেদের পবিত্র দায়িত্ব বলে বিশ্বস্ততার সঙ্গে পালন করে সেই শিক্ষা প্রদানের জন্যই ক্রীতদাস মুক্তির আদেশের আগে ক্ষতিপূরণের অর্থপ্রদানের আদেশ সন্নিবেশিত হয়েছে।

وَمَنۡ یَّقۡتُلۡ مُؤۡمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُہٗ جَہَنَّمُ خٰلِدًا فِیۡہَا وَغَضِبَ اللّٰہُ عَلَیۡہِ وَلَعَنَہٗ وَاَعَدَّ لَہٗ عَذَابًا عَظِیۡمًا ﴿۹۴﴾

৯৪
কদেখুন: ৫৮:৫আর যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, সেখানে সে দীর্ঘকাল থাকবে। অধিকন্তু আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবেন এবং তিনি তাকে অভিসম্পাত করবেন আর তার জন্য এক মহাশাস্তি প্রস্তুত করবেন।খদেখুন: ২৫:৬৯,৭০

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا ضَرَبۡتُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَتَبَیَّنُوۡا وَلَا تَقُوۡلُوۡا لِمَنۡ اَلۡقٰۤی اِلَیۡکُمُ السَّلٰمَ لَسۡتَ مُؤۡمِنًا ۚ تَبۡتَغُوۡنَ عَرَضَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۫ فَعِنۡدَ اللّٰہِ مَغَانِمُ کَثِیۡرَۃٌ ؕ کَذٰلِکَ کُنۡتُمۡ مِّنۡ قَبۡلُ فَمَنَّ اللّٰہُ عَلَیۡکُمۡ فَتَبَیَّنُوۡا ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۹۵﴾

৯৫
হে যারা ঈমান এনেছ! তোমরা যখন আল্লাহর পথে সফর করো গদেখুন: ৪৯:৭তখন ভালোভাবে যাচাই-বাছাই করে নিও। আর যে ব্যক্তি তোমাদের সালাম দেয় তাকে বলো না- ‘তুমি মুমিন নও।৬৫২ তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করছ,৬৫৩ অথচ আল্লাহর কাছেই রয়েছে প্রচুর ধনসম্পদ। তোমরা এর আগে এমনই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করলেন। তাই তোমরা ভালোভাবে অনুসন্ধান করে নিও। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবগত।
৬৫২। কোনো জাতি যখন শান্তির প্রতি মুসলমানদেরকে আহ্বান করে অথবা মুসলমানদের প্রতি শান্তির মনোভাব ৬৫৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রদর্শন করে তখন মুসলমানদের উচিত এতে সাড়া দেওয়া এবং তাদের সাথে শত্রুতা পরিহার করা। তদুপরি মদীনার মুসলমানরা যেহেতু চারিদিকে শত্রু ও অবিশ্বাসীদের দ্বারা পরিবেষ্টিত ছিল, সেজন্য তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি যদি ইসলামী কায়দায় তাদেরকে সালাম করে, যতক্ষণ না অনুসন্ধান করে অন্যরূপ প্রমাণিত হয়, ততক্ষণ সালাম প্রদানকারী ব্যক্তিকে যেন মুসলমানই মনে করা হয়।
৬৫৩। অনুসন্ধান না করে যদি সেই অপরিচিত সালামকারী ব্যক্তিকে অমুসলমান বলে ধরে নেওয়া হয় তাহলে বুঝা যাবে তোমরা (মুসলমানরা) ধনসম্পদের লোভে তাকে হত্যা করতে চাও। এরূপ ক্ষেত্রে এটাই প্রমাণিত হবে যে, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেয়ে দুনিয়ার ধনসম্পদকে অধিক ভালোবাসো।

لَا یَسۡتَوِی الۡقٰعِدُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ غَیۡرُ اُولِی الضَّرَرِ وَالۡمُجٰہِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ؕ فَضَّلَ اللّٰہُ الۡمُجٰہِدِیۡنَ بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ عَلَی الۡقٰعِدِیۡنَ دَرَجَۃً ؕ وَکُلًّا وَّعَدَ اللّٰہُ الۡحُسۡنٰی ؕ وَفَضَّلَ اللّٰہُ الۡمُجٰہِدِیۡنَ عَلَی الۡقٰعِدِیۡنَ اَجۡرًا عَظِیۡمًا ﴿ۙ۹۶﴾

৯৬
* রোগাক্রান্ত না হয়েও (বাড়িতে) বসে থাকা মুমিনরা আর আল্লাহর পথে নিজেদের ধনসম্পদ ও জীবন দিয়ে সংগ্রামকারী (মুমিনরা) কখনো সমান নয়। নিজ ধনসম্পদ ও জীবন দিয়ে সংগ্রামকারীদের আল্লাহ (বাড়িতে) বসে থাকা লোকের তুলনায় এক বিশেষ মর্যাদা দান করেছেন। তবে তাদের প্রত্যেককে আল্লাহ কল্যাণেরই প্রতিশ্রুতি দিয়েছেন; কিন্তু আল্লাহ সংগ্রামকারীদেরকে বসে থাকা লোকদের ওপর এক মহাপ্রতিদানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।৬৫৪
৬৫৪। এ আয়াত মুসলমানদের দুটি শ্রেণির কথা বলছেঃ (১) যারা সত্যিকারভাবেই ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের শিক্ষানুযায়ী জীবনযাপন করে, কিন্তু ইসলামকে রক্ষার জন্য যে-সব যুদ্ধবিগ্রহ ও জিহাদ হয় এতে অংশগ্রহণ করে না কিংবা ধর্মপ্রচারের কাজে আত্মনিয়োগ করে না। এ আয়াতে তাদেরকে বসে থাকা লোক (অলস- অকর্মা) বলা হয়েছে, (২) যারা ইসলামী জীবনধারা অনুযায়ী জীবনযাপন করা ছাড়াও নিজের জীবন ও ধনসম্পদ দিয়ে ইসলামকে রক্ষা ও প্রচার করার দায়িত্বাবলি পালন করে থাকেন তাদেরকে বলা হয় ‘মুজাহিদ’ (সদাসচেষ্ট) দল। এ কর্মতৎপর মুজাহিদ শ্রেণি ছাড়াও তৃতীয় আরেক শ্রেণির বিশ্বাসী রয়েছেন, যাঁরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে মুজাহিদদের সাথে সক্রিয় অংশগ্রহণ করতে না পারলেও তাদেরই মতো পুরস্কার পাবেন। তারা মুজাহিদের সাথে সম্পূর্ণ একাত্ম, কিন্তু তাদের বিশেষ অবস্থার কারণে রোগ, দারিদ্র্য, বার্ধক্যের কারণে ব্যক্তিগতভাবে যুদ্ধ করতে অক্ষম।

دَرَجٰتٍ مِّنۡہُ وَمَغۡفِرَۃً وَّرَحۡمَۃً ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿٪۹۷﴾

৯৭
(এ শ্রেষ্ঠত্বের অর্থ হলো,) তাঁর পক্ষ থেকে পদমর্যাদা ও ক্ষমা এবং কৃপালাভ। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আন-নিসা - রুকু ১৩

اِنَّ الَّذِیۡنَ تَوَفّٰہُمُ الۡمَلٰٓئِکَۃُ ظَالِمِیۡۤ اَنۡفُسِہِمۡ قَالُوۡا فِیۡمَ کُنۡتُمۡ ؕ قَالُوۡا کُنَّا مُسۡتَضۡعَفِیۡنَ فِی الۡاَرۡضِ ؕ قَالُوۡۤا اَلَمۡ تَکُنۡ اَرۡضُ اللّٰہِ وَاسِعَۃً فَتُہَاجِرُوۡا فِیۡہَا ؕ فَاُولٰٓئِکَ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَسَآءَتۡ مَصِیۡرًا ﴿ۙ۹۸﴾

৯৮
কদেখুন: ৯:১৯,২০; ৫৭:১১নিশ্চয় যাদেরকে ফেরেশতারা এমতাবস্থায় মৃত্যু দান করে যখন এরা নিজ প্রাণের ওপর অবিচার করছিল তখন তারা (অর্থাৎ ফেরেশতারা তাদের) বলবে, ‘তোমরা কী অবস্থায় ছিলে?’ (উত্তরে) এরা বলবে, ‘আমাদেরকে দেশে দুর্বল করে রাখা হয়েছিল।’ তারা বলবে, ‘আল্লাহর পৃথিবী কি তোমাদের হিজরত করে যাবার মতো যথেষ্ট প্রশস্ত ছিল না?৬৫৫ অতএব এদেরই ঠিকানা হবে জাহান্নাম আর তা খুবই মন্দ গন্তব্যস্থল।খদেখুন: ১৬:২৯
৬৫৫। ইসলাম ধর্ম দুর্বল ও অকর্মণ্য ঈমানকে পছন্দ করে না। কোনো মুমিনের পরিবেশ ও পারিপার্শ্বিকতা যদি তার ধর্মকর্মের পরিপন্থি হয় তাহলে তাকে অনুকূল স্থানে সরে যেতে হবে। অন্যথায় তার ঈমান সরল ও সত্য বলে বিবেচিত হবে না।

اِلَّا الۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ لَا یَسۡتَطِیۡعُوۡنَ حِیۡلَۃً وَّلَا یَہۡتَدُوۡنَ سَبِیۡلًا ﴿ۙ۹۹﴾

৯৯
কদেখুন: ৪:৭৬তবে অসহায় পুরুষ, নারী এবং শিশুদের মাঝে যারা কোনো উপায় অবলম্বন করতে পারে নি বা কোনো পথও খুঁজে পায় নি তাদের কথা ভিন্ন।৬৫৬
৬৫৬। যে-সকল মুমিন প্রকৃতই সামর্থ্যহীন, যারা প্রতিকূল ও পরিপন্থি অবস্থান থেকে সরে যাবার যোগ্যতা না থাকার কারণে সেখানেই থাকতে বাধ্য হয় তাদের কথা ভিন্ন। তাদেরকে পূর্ববর্তী আয়াতে বর্ণিত শ্রেণি থেকে বাদ দেওয়া হয়েছে।

فَاُولٰٓئِکَ عَسَی اللّٰہُ اَنۡ یَّعۡفُوَ عَنۡہُمۡ ؕ وَکَانَ اللّٰہُ عَفُوًّا غَفُوۡرًا ﴿۱۰۰﴾

১০০
অতএব আশা করা যায়,৬৫৭ আল্লাহ এসব লোককে মার্জনা করবেন। বস্তুত আল্লাহ বড়োই মার্জনাকারী, পরম ক্ষমাশীল।
৬৫৭। ‘আসা’ (সম্ভবত বা আশা করা যায়) শব্দটি আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্দেহ সৃষ্টি করে না, বরং এ শব্দটি সংশ্লিষ্ট বিশ্বাসী ব্যক্তিদেরকে আশা ও ভয়ের মধ্যে দোদুল্যমান রাখার জন্য ব্যবহৃত হয়েছে, যেন তারা প্রার্থনা ও সৎকর্মে কোনো শৈথিল্য না দেখায়। বাক্যটি উদ্দিষ্ট ব্যক্তিদের মনে মিথ্যা নিরাপত্তা ও আত্মপ্রসাদ সৃষ্টি না করে আশার সঞ্চার করে।