৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

اِنَّ الَّذِیۡنَ یَکۡفُرُوۡنَ بِاللّٰہِ وَرُسُلِہٖ وَیُرِیۡدُوۡنَ اَنۡ یُّفَرِّقُوۡا بَیۡنَ اللّٰہِ وَرُسُلِہٖ وَیَقُوۡلُوۡنَ نُؤۡمِنُ بِبَعۡضٍ وَّنَکۡفُرُ بِبَعۡضٍ ۙ وَّیُرِیۡدُوۡنَ اَنۡ یَّتَّخِذُوۡا بَیۡنَ ذٰلِکَ سَبِیۡلًا ﴿۱۵۱﴾ۙ

১৫১
নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসূলদের অস্বীকার করে এবং আল্লাহ ও তাঁর রসূলদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় আর যারা বলে, ‘আমরা কিছু (রসূলকে) মানবো এবং কিছুকে মানবো না,’ পরন্তু তারা এর মাঝামাঝি কোনো একটা পথ অবলম্বন করতে চায়,৬৯২
৬৯২। এমন লোকও আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিন্তু তাঁর রসূলদেরকে মানে না অথবা রসূলদের মধ্যে কাউকে মানে এবং কাউকে মানে না অথবা একই রসূলের কোনো দাবিকে মানে কোনো দাবিকে মানে না। তারা বিশ্বাসের ক্ষেত্রে মধ্যপথে থাকতে চায়। তারা মোটেই বিশ্বাসী নয়। প্রকৃত বিশ্বাস সম্পূর্ণ আত্মসমর্পণ চায়। আল্লাহ ও তাঁর রসূলদের দাবিগুলোর প্রতি সম্পূর্ণ আস্থা স্থাপনের নাম ঈমান বা বিশ্বাস।

اُولٰٓئِکَ ہُمُ الۡکٰفِرُوۡنَ حَقًّا ۚ وَاَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا ﴿۱۵۲﴾

১৫২
এরাই প্রকৃতপক্ষে কাফির। আর কাফিরদের জন্য আমরা লাঞ্ছনাজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ وَلَمۡ یُفَرِّقُوۡا بَیۡنَ اَحَدٍ مِّنۡہُمۡ اُولٰٓئِکَ سَوۡفَ یُؤۡتِیۡہِمۡ اُجُوۡرَہُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۵۳﴾٪

১৫৩
আর যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে এবং তাদের কারো মাঝে পার্থক্য করে নি, তাদেরকে তিনি অচিরেই তাদের পুরস্কার দেবেন। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আন-নিসা - রুকু ২১

یَسۡـَٔلُکَ اَہۡلُ الۡکِتٰبِ اَنۡ تُنَزِّلَ عَلَیۡہِمۡ کِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدۡ سَاَلُوۡا مُوۡسٰۤی اَکۡبَرَ مِنۡ ذٰلِکَ فَقَالُوۡۤا اَرِنَا اللّٰہَ جَہۡرَۃً فَاَخَذَتۡہُمُ الصّٰعِقَۃُ بِظُلۡمِہِمۡ ۚ ثُمَّ اتَّخَذُوا الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنٰتُ فَعَفَوۡنَا عَنۡ ذٰلِکَ ۚ وَاٰتَیۡنَا مُوۡسٰی سُلۡطٰنًا مُّبِیۡنًا ﴿۱۵۴﴾

১৫৪
আহলে কিতাব তোমার কাছে দাবি করে, তুমি যেন আকাশ থেকে তাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করো। নিশ্চয় তারা মূসার কাছে এর চেয়েও বড়ো দাবি উত্থাপন করেছিল। যেমন- খদেখুন: ২:৫৬তারা বলেছিল, ‘আমাদেরকে প্রকাশ্যে আল্লাহ দেখাও।৬৯৩ অতএব তাদের সীমালঙ্ঘনের কারণে বজ্র তাদের আঘাত করল। এছাড়া তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি আসা সত্ত্বেও গদেখুন: ২:৫২,৯৩; ৭:১৪৯,১৫৩তারা বাছুরকে (উপাস্যরূপে) গ্রহণ করেছিল; তবুও আমরা তা মার্জনা করেছি। আর আমরা মূসাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।কদেখুন: ২:১০৯ঘদেখুন: ২:৬৪,৯৪
৬৯৩। ৯৬ নম্বর টীকা দেখুন।

وَرَفَعۡنَا فَوۡقَہُمُ الطُّوۡرَ بِمِیۡثَاقِہِمۡ وَقُلۡنَا لَہُمُ ادۡخُلُوا الۡبَابَ سُجَّدًا وَّقُلۡنَا لَہُمۡ لَا تَعۡدُوۡا فِی السَّبۡتِ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ﴿۱۵۵﴾

১৫৫
আর তাদের অঙ্গীকারের কারণে আমরা তূর পর্বতকে তাদের ওপর সমুচ্চ করেছিলাম এবং আমরা তাদেরকে বলেছিলাম, ঙদেখুন: ২:৫৯; ৭:১৬২‘তোমরা (আল্লাহর প্রতি) পূর্ণ আনুগত্যের সাথে এই ফটক দিয়ে প্রবেশ করো,’ আর আমরা তাদের বলেছিলাম, চদেখুন: ২:৬৬; ৪:৪৮; ৭:১৬৪; ১৬:১২৫তোমরা সাবাতের৬৯৪ বিষয়ে সীমালঙ্ঘন কোরো না’ এবং আমরা তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম।ছদেখুন:
৬৯৪। ৪:৪৮ দেখুন। ৬৯৫ ও ৬৯৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَبِمَا نَقۡضِہِمۡ مِّیۡثَاقَہُمۡ وَکُفۡرِہِمۡ بِاٰیٰتِ اللّٰہِ وَقَتۡلِہِمُ الۡاَنۡۢبِیَآءَ بِغَیۡرِ حَقٍّ وَّقَوۡلِہِمۡ قُلُوۡبُنَا غُلۡفٌ ؕ بَلۡ طَبَعَ اللّٰہُ عَلَیۡہَا بِکُفۡرِہِمۡ فَلَا یُؤۡمِنُوۡنَ اِلَّا قَلِیۡلًا ﴿۱۵۶﴾۪

১৫৬
অতএব তাদের অঙ্গীকার ভঙ্গ করা, আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করা, * অন্যায়ভাবে নবীদেরকে হত্যার চেষ্টা করা এবং ঝদেখুন: ‘আমাদের হৃদয় পর্দাবৃত’- তাদের একথা বলার কারণে, সর্বোপরি তাদের অস্বীকার করার দরুন আল্লাহ এতে (তথা তাদের হৃদয়ে) মোহর মেরে দিয়েছেন। যে কারণে কেবল অল্পসংখ্যকই ঈমান আনবে।*,৬৯৫
৬৯৫। ২৭ নম্বর টীকা দেখুন।
* ‘আমাদের হৃদয় পর্দাবৃত’- তাদের একথা বলার কারণে, সর্বোপরি তাদের অস্বীকার করার দরুন আল্লাহ এতে (তথা তাদের হৃদয়ে) মোহর ৬৯৫ মেরে দিয়েছেন। যে কারণে কেবল অল্পসংখ্যকই ঈমান আনবে। ৫:১৪; জ. ৩:১৮২; ঝ. ২:৮৯; ঞ. ২:৮৯; ১৬:১০৯; ৮৩:১৫।

وَّبِکُفۡرِہِمۡ وَقَوۡلِہِمۡ عَلٰی مَرۡیَمَ بُہۡتَانًا عَظِیۡمًا ﴿۱۵۷﴾ۙ

১৫৭
আর তাদের অস্বীকারের কারণে এবং মরিয়মের বিরুদ্ধে তাদের জঘন্য অপবাদমূলক কথার কারণে (তিনি মোহর মেরে দিয়েছেন)।৬৯৬
৬৯৬। ইহুদীরা মরিয়মকে অবিবাহিতা অবস্থায় ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করে থাকে (প্যান্থার কর্তৃক প্রণীত যিশুর ইহুদী জীবন)। মরিয়মের বিরুদ্ধে ইহুদীরা ‘কুৎসা রটনা’ করে। ‘মরিয়মের বিরুদ্ধে তাদের জঘন্য অপবাদমূলক কথার কারণে’ শব্দগুলো উল্লেখ করে কুরআন মরিয়মের সতীত্ব বর্ণনা করেছে এবং স্পষ্ট বলে দিয়েছে, ঈসা (আ.)-এর জন্ম পিতৃমাধ্যম ছাড়াই হয়েছিল, কারণ যদি ঈসা (আ.)-এর পিতাই থাকত তাহলে মরিয়মের বিরুদ্ধে ইহুদীদের কুৎসা রটনার কোনো সুযোগই থাকত না। আর অন্য কোনো ধরনের কুৎসাও মরিয়মের বিরুদ্ধে ছিল না। ঈসা (আ.)-এর নবুওয়ত দাবির প্রেক্ষিতে মরিয়মকে বিদ্রূপ করা হয়েছিল বটে, কিন্তু কুরআন এ কুৎসাকে গুরুত্ব দেয় নি এবং স্বীকারও করে নি। কুরআনের অন্যত্র ইহুদীদের এ জঘন্য অপবাদকে খণ্ডন করে বলা হয়েছে, ঈসা (আ.)-এর মাতা ধার্মিক, সতী রমণী ছিলেন (৩:৪৩, ৫:৭৬)।

وَّقَوۡلِہِمۡ اِنَّا قَتَلۡنَا الۡمَسِیۡحَ عِیۡسَی ابۡنَ مَرۡیَمَ رَسُوۡلَ اللّٰہِ ۚ وَمَا قَتَلُوۡہُ وَمَا صَلَبُوۡہُ وَلٰکِنۡ شُبِّہَ لَہُمۡ ؕ وَاِنَّ الَّذِیۡنَ اخۡتَلَفُوۡا فِیۡہِ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ ؕ مَا لَہُمۡ بِہٖ مِنۡ عِلۡمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوۡہُ یَقِیۡنًۢا ﴿۱۵۸﴾ۙ

১৫৮
আর তাদের এ উক্তির কারণে যে, ‘আল্লাহর রসূল মসীহ ঈসা ইবনে মরিয়মকে নিশ্চয় আমরা হত্যা করেছি,’ অথচ তারা তাকে হত্যা করতে পারে নি এবং তাকে ক্রুশবিদ্ধ করেও মারতে পারে নি;৬৯৭ কিন্তু তাদের কাছে তাকে (মৃতের) অনুরূপই করা হয়েছিল।৬৯৮ আর এ বিষয়ে যারা মতভেদ করেছে তারা নিশ্চয় এ সম্বন্ধে সন্দেহে পড়ে আছে; কেবল ধারণার অনুসরণ করা ছাড়া তাদের এ বিষয়ে কোনো জ্ঞান নাই। আর নিশ্চিতরূপে তারা তাকে হত্যা করতে পারে নি।৬৯৯কদেখুন: ১০:৩৭; ৫৩:২৯
৬৯৭। ইহুদীদের হাতে যে ঈসা (আ.) মারা যান নি- আলোচ্য আয়াতের মূল বক্তব্য এটাই। আয়াতের শুরুতেই পাঠককে ইহুদীদের দাম্ভিকতাপূর্ণ এ দাবির কথা স্মরণ করানো হয়েছে যে, তারা নাকি ঈসা (আ.)-কে হত্যা করতে সক্ষম হয়েছিল। ইহুদীদের এ দাবিকে কুরআন শরীফ দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করছে। তাই আয়াতের শেষে উপসংহার টানা হয়েছে, যা-ই ঘটে থাকুক তারা তাঁকে হত্যা করতে নিঃসন্দেহে ব্যর্থ হয়েছিল। এতে বুঝা যায়, ক্রুশবিদ্ধ করার ঘটনাকে এক্ষেত্রে অস্বীকার করা হচ্ছে না, বরং ক্রুশে বিদ্ধ করে ঈসা (আ.)-কে হত্যা করার বিষয়টি অস্বীকার করা হচ্ছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।
৬৯৮। এ আয়াতে ‘ওয়া লাকিন শুব্বিহা লাহুম’-এর মাঝে ‘শুব্বিহা’ শব্দটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। এর পূর্বে ব্যবহৃত বাক্যটি আলোচ্য শব্দটিতে ঈসা (আ.) ছাড়া অন্য কারো প্রতি আরোপ করার সুযোগ দেয় না। বড়োজোর, ‘শুব্বিহা’ শব্দটি সাধারণভাবে পুরো ঘটনার প্রতি ইঙ্গিত করে থাকতে পারে। ব্যাকরণের নিয়ম অনুযায়ী ‘শুব্বিহা’ (অর্থ: তাকে সদৃশ বা অনুরূপ করা হলো) শব্দটিতে যে সর্বনাম উহ্য রয়েছে তা একমাত্র ঈসা (আ.) ছাড়া আর কারো প্রতি আরোপিত হতেই পারে না। এর অর্থ হলো, ঈসা (আ.)-ই ছিলেন যাঁকে তাদের দৃষ্টিতে অনুরূপ বা সদৃশ করা হয়েছিল। অতএব ঈসা (আ.)-কে যখন ক্রুশে চড়ানো হলো তখন এক পর্যায়ে তাকে মৃতবৎ মনে হয়েছিল। সুস্পষ্টভাবে এখানে ক্রুশবিদ্ধ হওয়া বা এতে মৃতবৎ হবার ঘটনাকে অস্বীকার করা হচ্ছে না। যা অস্বীকার করা হচ্ছে তা হলো, তাঁর ক্রুশে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ। প্রকৃতই সেখানে কী ঘটেছিল সে বিষয়ে তখন এক বড়ো দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছিল। অতএব আয়াতটিও তদনুযায়ী নিজের মাঝে একই ভাব নিয়ে আবর্তিত হচ্ছে। আয়াতটিতে বর্ণিত বিষয়ের বাইরে যা-ই বলা হয়ে থাকে তা অনুমানভিত্তিক কথা মাত্র; এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ‘শুব্বিহা’ শব্দটি পুরো ঘটনার প্রতি আরোপিত হয়েছে বলে ধরে নিলেও কী ঘটেছিল সে বিষয়ে বিবদমান দুটি দলের পরস্পর বিরোধী দাবি এতে খণ্ডন করা হয়েছে বলে বুঝতে হবে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ৬৯৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৬৯৯। বিবদমান দুদলের কেউ নিজ দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত ছিল না। উদাহরণস্বরূপ, ঈসা (আ.) ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ও তাঁর পুনরুত্থান হয়েছে- খ্রিষ্টানদের এ বিশ্বাসের পেছনে কোনো বাস্তব ভিত্তি ছিল না। তা ছিল কেবল অনুমানভিত্তিক একটি কথা। একইভাবে ইহুদীদের পক্ষ থেকে ক্রুশবিদ্ধ করে ঈসা (আ.)-কে হত্যা করার দাবিটিও একই ধরনের অনুমানপ্রসূত। তাই ইহুদীদের পক্ষ থেকে স্থানীয় শাসক পীলাতের কাছে ঈসা (আ.)- এর দেহটি তাদের কাছে হস্তান্তর করার আবেদন জানানো হয়েছিল, কেননা তারা কথিত মৃত্যুর সম্পূর্ণ ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছিল। তারা আশঙ্কা করছিল, ঈসা (আ.) বেঁচে থাকলে তিনি জনসমক্ষে আত্মপ্রকাশ করে দাবি করবেন, তিনি মৃতদের মাঝ থেকে পুনরুত্থিত হয়ে ফিরে এসেছেন (মথি ২৭:৬৩-৬৪)। আলোচ্য আয়াতটির শেষাংশে এই সন্দেহের প্রতিই ইঙ্গিত করে বলা হয়েছে: “আর এ বিষয়ে যারা মতভেদ করেছে তারা নিশ্চয় এ সম্বন্ধে সন্দেহে পড়ে আছে। কেবল ধারণার অনুসরণ করা ছাড়া তাদের এ বিষয়ে কোনো জ্ঞান নাই।” ‘মা কাতালুহু ইয়াকীনান’ বাক্যটির অর্থ: (১) তারা তাকে নিশ্চয় হত্যা করতে পারে নি। (২) তারা তাঁর অর্থাৎ ঈসা (আ.)-এর মৃত্যুর অনুমানকে নিশ্চয়তার পর্যায়ে পৌছাতে পারে নি। অর্থাৎ ঈসা (আ.)-এর ক্রুশে মৃত্যু সম্বন্ধীয় তাদের ধারণা সন্দেহাতীতভাবে তাদের মনে নিশ্চয়তা সৃষ্টি করে নি। এক্ষেত্রে ‘কাতালাহু’-এর ‘হু’ মূলত ‘যান্ন’ (তথা অনুমান) শব্দের সর্বনামরূপে ব্যবহৃত হয়েছে। আরবরা বলে, ‘কাতালাশ শাইয়া খুবরান’ অর্থাৎ সে বিষয়টি সম্পর্কে এত জ্ঞান লাভ করেছিল যে, সে বিষয়ে তার সন্দেহের লেশমাত্র রইল না (লেইন, লিসান এবং মুফরাদাত)। ঈসা (আ.) যে ক্রুশে মৃত্যুবরণ না করে পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন তা কুরআন থেকে সুস্পষ্টভাবে বুঝা যায়। বাইবেলের নিম্নবর্ণিত কথাগুলো থেকেও কুরআনের বর্ণনার সমর্থন পাওয়া যায়। (ক) ঈসা (আ.) আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন। তাছাড়া পুণ্যজীবনের অবসান ক্রুশের ওপর কখনোই হতে পারে না। কারণ বাইবেল অনুযায়ী যে ব্যক্তি ক্রুশবিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করে সে আল্লাহর অভিশাপগ্রস্ত (দ্বিতীয় বিবরণ ২১:২৩), (খ) তিনি অতিশয় কাতর হৃদয়ে রাতভর দোয়া করেছিলেন, ‘আমার নিকট হতে এ পানপাত্র দূর করো’ (মার্ক ১৪:৩৬; মথি ২৬:৩৯; লুক ২২:৪২) এবং তাঁর এ দোয়া গৃহীত হয়েছিল (হব. ৫:৭), (গ) তিনি পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইউনুস নবী (আ.) যেমন মাছের পেটে জীবিতাবস্থায় ছিলেন এবং জীবিতাবস্থায়ই পেট থেকে বের হয়ে এসেছিলেন (মথি ১২:৪০), তেমনই তিনিও তিন দিন পর খোদিত কবর থেকে জীবিত অবস্থায়ই বের হয়ে আসবেন, (ঘ) তিনি এ-ও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইসরাঈলের দশটি হারানো গোত্রকে খুঁজে পাবার জন্য তাঁকে বাইরে যেতে হবে (যোহন ১০:১৬)। ঈসা (আ.)-এর সময়ের ইহুদীরা বিশ্বাস করত, ইসরাঈলের হারানো গোত্রগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে (যোহন ৭:৩৪-৩৫) (ঙ) ঈসা (আ.) মাত্র তিন ঘণ্টার মতো ক্রুশবিদ্ধ অবস্থায় ছিলেন (যোহন ১৯:১৪) এবং তাঁর মতো স্বাভাবিক শারীরিক গঠনের ব্যক্তি এত অল্প সময়ে ক্রুশে মরতে পারেন না, (চ) ক্রুশবিদ্ধ অবস্থায় তার পার্শ্বদেশে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয় এবং রক্ত ও পানি সেই আহতস্থল থেকে ফিনকি দিয়ে বের হয়ে আসে। এটা তাঁর জীবিত থাকার পরিচায়ক (যোহন ১৯:৩৪), (ছ) ঈসা (আ.)-এর মৃত্যুর ব্যাপারে ইহুদীরা নিজেরাই নিশ্চিত ছিল না। কারণ তারা পীলাতকে তাঁর কবরে পাহারাদার রাখার অনুরোধ জানিয়েছিল। তারা এ বলে অনুরোধ করেছিল, ‘তাঁর শিষ্যরা রাত্রে আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যাইতে পারে এবং তৎপর জনগণের কাছে বলিতে পারে, তিনি মৃতের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন’ (মথি ২৭:৬৪), (জ) সুসমাচারগুলোর একটিতেও এমন কোনো চাক্ষুষ সাক্ষীর বিবৃতি লিপিবদ্ধ নাই যে, তাকে ক্রুশ থেকে নামানোর সময় তিনি মৃত অবস্থায় ছিলেন কিংবা কবরে রাখার সময় তিনি মৃত ছিলেন। তাছাড়া তাঁকে ক্রুশে চড়ানোর সময় একজন অনুসারীও সেই দৃশ্যপটে উপস্থিত ছিলেন না। তারা সকলেই আত্মগোপন করেছিলেন। আসলে পীলাতের স্ত্রীর পূর্ববর্তী রাতের স্বপ্নবাণী, ‘এই ন্যায়বান ব্যক্তির ক্ষতি কোরো না’- পীলাতের মনে এই বিশ্বাস সৃষ্টি করেছিল যে, ঈসা (আ.) নিরপরাধ। তাই পীলাত, ‘এসেনি’ ফিরকার সম্মানিত ব্যক্তি আরিমেথিয়ার যোসেফের সাথে যুক্তি-পরামর্শ করে ঈসা (আ.)-কে বাঁচানোর কৌশল অবলম্বন করেছিল। কারণ নবুওয়ত লাভের পূর্বপর্যন্ত ঈসা (আ.) ‘এসেনি’ ফিরকারই সদস্য ছিলেন। ঈসা (আ.)-এর বিচার হয়েছিল শুক্রবারে। পীলাত বিচারকাজ ইচ্ছাপূর্বক দীর্ঘায়িত করেছিলেন। তিনি জানতেন, ক্রুশের শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে শুক্রবার দিবাগত সন্ধ্যায়ই ক্রুশ থেকে নামিয়ে ফেলতে হবে। তাই তিনি যখন ঈসা (আ.)-এর বিরুদ্ধে ক্রুশের শাস্তি ঘোষণা করতে বাধ্য হলেন তখন সূর্যাস্ত হতে মাত্র তিন ঘণ্টা বাকি ছিল। তিনি নিশ্চিত হয়েছিলেন যে, সাধারণ স্বাস্থ্যসম্পন্ন কোনো ব্যক্তিই এত অল্প সময় ক্রুশে থেকে মৃত্যুবরণ করে না। পীলাত কিছু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে ঈসা (আ.)-কে সুগন্ধি নির্যাস মিশ্রিত সিরকা জাতীয় পানীয় পান করিয়েছিলেন, যেন তার কষ্টানুভূতি কম হয়। ক্রুশে লটকানোর তিন ঘণ্টা পর, ঈসা (আ.)-কে যখন সংজ্ঞাহীন অবস্থায় নামানো হলো (সম্ভবত সিরকা জাতীয় পানীয়ের প্রভাবে অচেতন ছিলেন) তখন আরিমেথিয়ার যোসেফের অনুরোধে পীলাত সাথে সাথে ঈসা (আ.)-এর দেহ তাকে সমর্পণ করলেন। ঈসা (আ.)-এর সাথে দুইজন অপরাধীকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তাদের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু ঈসা (আ.)-এর হাড় ভাঙা হয় নি। যোসেফ পাহাড়ের ঢালে খোদিত এক প্রশস্ত কোঠায় তাঁর দেহটি রেখেছিলেন। তাঁর দেহের কোনোরূপ ডাক্তারি পরীক্ষা হয় নি, জীবিত কি মৃত তা-ও পরীক্ষা করা হয় নি, এমনকি এ ব্যাপারে তাঁর অন্তিম সময়ের কারো সাক্ষ্যপ্রমাণও নেওয়া হয় নি (মিসটিকেল লাইফ অব জেসাস, প্রণেতা এইচ, স্পেন্সার লিউইস), (ঝ) একটি ভেষজ মলম (এটি পরে ‘মরহমে ঈসা’ বা ঈসার মলম নামে পরিচিত হয়) তৈরি করে তাঁর ক্ষতস্থানগুলোতে প্রলেপ দেওয়া হয় এবং আরিমেথিয়ার যোসেফ ও নিকোডিমাস তাঁর শুশ্রূষা ও সেবাযত্ন করতে থাকেন। নিকোডিমাস ‘এসেনি ভ্রাতৃমণ্ডলী’-এর একজন অতি সম্মানী ও জ্ঞানী ব্যক্তি ছিলেন, (ঞ) ঈসা (আ.)-এর ক্ষতগুলো মোটামুটি সেরে উঠলে তিনি কবরটি ত্যাগ করেন এবং রাতের বেলায় পর পর কয়েকজন শিষ্যের সাথে সাক্ষাৎ করেন আর তাদের সাথে খাদ্য গ্রহণ করেন। অতঃপর তিনি পদব্রজে জেরুযালেম থেকে গেলিলে চলে যান (লুক ২৪:৫০) (ট) আমেরিকায় প্রথমে ১৮৭৩ খ্রিষ্টাব্দে ‘দি ক্রুসিফিকেশন বাই এন আই- উইটনেস’ নামক একটি পুস্তক প্রকাশিত হয়। ক্রুশের ঘটনার সাত বছর পর জেরুযালেমের ‘এসেনি’ ভ্রাতৃমণ্ডলীর একজন সদস্য আলেকজান্দ্রিয়ার আরেকজন এসেনি ভ্রাতা সদস্যকে এ বিষয়ে একটি পত্র লিখেছিলেন। পত্রটির প্রাচীন ল্যাটিন ভাষার কপির ইংরেজি অনুবাদ করে উক্ত পুস্তকটিতে প্রকাশিত হয়। এ পুস্তকটি এ অভিমতের জোরালো সমর্থন যোগাচ্ছে যে, ঈসা (আ.) ক্রুশ থেকে অবতরণের পর জীবিত ছিলেন। পুস্তকটি ক্রুশে লটকানোর পূর্বঘটনাবলির বিবরণ, ক্রুশে ঝুলানোর দৃশ্যাবলি এবং পরবর্তী ঘটনাসমূহ বিস্তৃতভাবে বর্ণনা করেছে (তফসীরের ‘বৃহত্তর ইংরেজি বা উর্দু সংস্করণ দেখুন)। ঈসা (আ.)-এর তথাকথিত ক্রুশবিদ্ধ-মৃত্যু সম্বন্ধে ইহুদীদের মাঝে দুটি পৃথক মতামত রয়েছে। এক দল বলে, তাঁকে প্রথমে মারা হয়েছিল এবং পরে তাঁর মৃতদেহ ক্রুশে লটকানো হয়েছিল। অন্যরা বলে, ক্রুশে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। প্রথমোক্ত মতটি ‘প্রেরিত ৫:৩০’-এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেখানে লেখা আছে, “যাহা তোমরা বধ করিয়াছিলে এবং গাছে ঝুলাইয়া দিলে।” কুরআন এ দুটি অভিমতকেই খণ্ডন করে বলছে, তারা তাঁকে হত্যা করতে পারে নি, এমনকি ক্রুশে দিয়েও হত্যা করতে পারে নি। প্রথমে কুরআন বলছে, তারা বহু রকমের চেষ্টা করেও কোনোভাবেই তাঁকে হত্যা করতে পারে নি, অতঃপর বলছে শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্র করে তাঁকে ক্রুশে ঝুলিয়েছিল, কিন্তু তাতেও তাঁকে মারতে পারল না। কুরআন ঈসা (আ.)-কে ক্রুশে দেবার কথা অস্বীকার করে নি, বরং ক্রুশের ওপরেই ঈসা (আ.) মারা গেছেন, একথাটি অস্বীকার করে। (মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

بَلۡ رَّفَعَہُ اللّٰہُ اِلَیۡہِ ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۱۵۹﴾

১৫৯
বরং আল্লাহ তাকে নিজের দিকে৭০০ উন্নীত করেছেন। আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।কদেখুন: ২:২৫৪; ৩:৫৬; ৭:১৭৭; ৫৮:১২
৭০০। ‘বার রাফাআহুল্লাহু ইলাইহি...’ অধিকাংশ গোঁড়া আলেম এ আয়াত থেকে অনুমান করে, ‘বাল’ (বরং) শব্দটি ক্রুশে বিদ্ধ করার ঘটনার দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ তাঁকে ক্রুশে বিদ্ধ করে মৃত্যু দেবার পরিবর্তে আল্লাহ ৭০১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সশরীরে আকাশে তুলে নিয়ে তাঁকে রক্ষা করেছিলেন। অতএব তাকে ক্রুশবিদ্ধ করার প্রচেষ্টার পূর্বে তিনি যে দেহের অধিকারী ছিলেন সেই রক্তমাংসের দেহ নিয়েই তিনি বর্তমানে মহাকাশের কোথাও জীবিত আছেন। এই ব্যাখ্যাটি অনেক জটিল প্রশ্নের জন্ম দেয়। (ক) ঈসা (আ.) যদি আদৌ ক্রুশবিদ্ধ না হয়ে থাকেন তবে ক্রুশীয় ঘটনাটির ব্যাপারে ইহুদী ও খ্রিষ্ট ধর্মমত ও রোমানদের মাঝে প্রচলিত সব বিশ্বাস কি নিছক এক কল্পকাহিনি? (খ) এ আয়াতের কোন স্থলে, কোথায় ঈসা (আ.)-কে সশরীরে আকাশে তুলে নেবার দাবি করা হয়েছে? অথচ এই আয়াতের মোদ্দাকথা হলো, আল্লাহ তাকে নিজের দিকে উন্নীত করেছেন। প্রথমে প্রশ্নের সম্মুখীন হয়ে গোঁড়া আলেমরা এমন এক আজগুবি দৃশ্যপট রচনা করেছে যাতে ক্রুশীয় ঘটনাকে অস্বীকার করা হয় নি ঠিকই কিন্তু দাবি করা হয়েছে, যে ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিনি ঈসা ভিন্ন অন্য এক ব্যক্তি ছিলেন। এই ব্যক্তিকেই আল্লাহর আদেশে ফেরেশতারা নাকি ঈসা সদৃশ করে দিয়েছিল। অতএব যে ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সব সন্দেহ ও অনুমান ছিল সেই ব্যক্তিকে ঘিরে। বলা বাহুল্য, প্রশ্নের অপনোদন না করে বরং এই কাল্পনিক ব্যাখ্যা আরো অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। এছাড়া এ ধরনের অলীক দাবির ভিত্তি কোনো ধর্মগ্রন্থে বা মহানবী (সা.)-এর কোনো হাদীসে খুঁজে পাওয়া যায় না। এই গল্প দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহের কেবল বৃদ্ধিসাধনই করে থাকে। আলোচ্য আয়াতটির এ ধরনের অভিনব ব্যাখ্যা যেন মধ্যযুগীয় ধর্মবিশারদদের কাছেই ধরা পড়েছিল, অথচ মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এ সম্বন্ধে একেবারেই অনবহিত ছিলেন (মাআযাল্লাহু)। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলতে হয়, এ দাবির অসারতা স্বয়ং কুরআন শরীফের কথা থেকেই প্রতীয়মান হয়। ‘রাফা’ শব্দের অর্থ হলো ‘উন্নীত হওয়া’। মহান আল্লাহ যখন কোনো ব্যক্তিকে উন্নীত করেন তখন এর অর্থ সবসময় আত্মিক মর্যাদার উন্নতি হয়ে থাকে, দৈহিক উন্নতি কখনো বুঝানো হয় না। প্রকৃতপক্ষে আত্মিক উন্নতি ছাড়া এ আয়াতের দ্বিতীয় কোনো অর্থ করা সম্ভব নয়। আলোচ্য আয়াতটি স্পষ্টভাবে ঘোষণা করছে, আল্লাহ হযরত ঈসা (আ.)-কে তাঁর নিজের দিকে উন্নীত করেছেন। নিঃসন্দেহে আকাশে নির্ধারিত এমন কোনো বিশেষ স্থানের উল্লেখ এ আয়াতে নাই যেখানে হযরত ঈসা (আ.)-কে সশরীরে তুলে নেবার কথা বলা হয়েছে। যেখান থেকে ঈসা (আ.)-কে তোলা হয়েছে খোদা নিজেই সেখানে বিরাজমান ছিলেন। আকাশে বা পৃথিবীতে এমন কোনো স্থান নাই যেখানে সেই সর্বাধিপতি আল্লাহ বিরাজমান নন। অতএব যখন কাউকে আল্লাহর দিকে তুলে নেওয়া হয়েছে বলে কোনো কথা বলা হয়, এতে দৈহিক উত্তোলন বুঝানো অসম্ভব ও অকল্পনীয়। আহমদীয়া জামা’তের বিশ্বাস অনুযায়ী, এই আয়াতে ব্যবহৃত ‘বাল’ (বরং) শব্দটি ‘ঈসার অভিশপ্ত মৃত্যু’-র বিষয়ে ইহুদীদের কল্পিত দাবিকে খণ্ডন করার জন্য ব্যবহৃত হয়েছে। বলা বাহুল্য, লানত বা অভিশাপের বিপরীত হলো ‘আল্লাহর নৈকট্য’। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاِنۡ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ اِلَّا لَیُؤۡمِنَنَّ بِہٖ قَبۡلَ مَوۡتِہٖ ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ یَکُوۡنُ عَلَیۡہِمۡ شَہِیۡدًا ﴿۱۶۰﴾ۚ

১৬০
আর আহলে কিতাবের মাঝে এমন (কোনো গোত্র বা দল) নাই যারা তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না।৭০১ আর সে কিয়ামত দিবসে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে।কদেখুন: ৫:১১৮
৭০১। এ আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মত রয়েছে। কোনো কোনো আলেম মনে করে, এতে ক্রুশীয় ঘটনার পরের সুদূর ভবিষ্যতের কথা বলা হয়েছে। আর এতে বলা হয়েছে, বিনা ব্যতিক্রমে সব ইহুদী একদিন ঈসা (আ.)-এর প্রতি ঈমান আনবে এবং আল্লাহর সত্য নবী হিসাবে তাঁকে গ্রহণ করবে। এ আয়াতের উল্লিখিত অলৌকিক ঘটনাটি ঈসা (আ.)-এর জীবদ্দশাতেই ঘটবে বলে তারা দাবি করে। তারা নিজেদের এ ব্যাখ্যার ভিত্তি ‘কাবলা মাওতিহী’ অর্থাৎ ‘তাঁর মৃত্যুর পূর্বে’ কথাগুলোর ওপর রাখে। ইহুদীরা তাঁকে এখনো গ্রহণ করে নি বিধায় এসব আলেমের মতে ঈসা (আ.) নিশ্চয় এখনো বেঁচে আছেন। আরেকটি প্রচলিত মতবাদ হলো, ‘কাবলা মাওতিহী’ কথাটি ঈসা (আ.)-এর সমসাময়িক প্রত্যেক ইহুদীর ক্ষেত্রে ৭০২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রযোজ্য। এক্ষেত্রে এর অর্থ হবে, প্রত্যেক ইহুদী ঈসা (আ.)-এর মৃত্যুর আগে তাঁর প্রতি ঈমান আনবে। এটা এমন এক দাবি যা একমাত্র আল্লাহ তা’লাই যাচাই করতে পারেন। দুর্ভাগ্যবশত এ ব্যাখ্যাটি হুবহু গ্রহণ করলে অনেকগুলো সমস্যা ও অসুবিধা দেখা দেয়। এ সমস্যার প্রেক্ষিতে আমরা একটি সম্পূর্ণ ভিন্ন ও নতুন সমাধান প্রস্তাব করছি। আলোচ্য আয়াতটিকে এভাবে অনুবাদ করা যায়, “আহলে কিতাবের মাঝে এমন একজনও থাকবে না, যে নিজের মৃত্যুর আগে তাঁর প্রতি ঈমান আনবে না।” কৃত অনুবাদে ‘এমন একজনও’ শব্দটি একই আয়াতে আক্ষরিকভাবে উল্লেখ করা না হলেও শব্দটি অন্তর্নিহিত রয়েছে। যদি এ শব্দটির প্রকাশ্যে উল্লেখ থাকত তাহলে আয়াতটির নিম্নলিখিত অর্থ দাঁড়াতো: ‘ওয়া ইন আহাদুম্মিন আহলিল কিতাব’ এক্ষেত্রে ‘আহাদুন’ শব্দটিকে এ আয়াতে নিহিত রয়েছে বলে ধরা হয়, কিন্তু আমরা এক্ষেত্রে ‘আহাদুন’ শব্দটির পরিবর্তে ‘ফারিকুন’ শব্দটিকে ‘উহ্য’ বা ‘নিহিত’ গণ্য করার প্রস্তাব করছি। সেক্ষেত্রে এর অনুবাদ হবে, ‘আহলে কিতাবের মাঝে এমন (কোনো গোত্র বা দল) নাই যারা তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না’। আবশ্যকীয়ভাবে এর অর্থ দাঁড়াচ্ছে, হযরত ঈসা (আ.) বনী ইসরাঈলের হারানো গোত্রগুলোর উদ্দেশ্যে হিজরত করেছিলেন। আর এই হিজরতের মাধ্যমেই তিনি তাঁর প্রতি অর্পিত দায়িত্ব সম্পূর্ণ করেছিলেন। আমাদের এই বক্তব্যের সমর্থন স্বয়ং ঈসা (আ.)-এর একটি বক্তব্যেও পাওয়া যায়। তিনি বলেছিলেন, ‘আমি ইসরাঈলকুলের হারানো মেষ ছাড়া অন্য কারো প্রতি প্রেরিত হই নি (মথি ১৫:২৪)’। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।