৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

اِنۡ یُّوۡحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۷۱﴾

৭১
আমার প্রতি কেবল এ ওহী করা হয় যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী।’

اِذۡ قَالَ رَبُّکَ لِلۡمَلٰٓئِکَۃِ اِنِّیۡ خَالِقٌۢ بَشَرًا مِّنۡ طِیۡنٍ ﴿۷۲﴾

৭২
কদেখুন: ৩৪:৩২; ৪০:৪৮(স্মরণ করো!) তোমার প্রতিপালক-প্রভু যখন ফেরেশতাদের বলেছিলেন, ‘নিশ্চয় আমি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি।খদেখুন: ১৫:২৯-৩৩; ১৭:৬২

فَاِذَا سَوَّیۡتُہٗ وَنَفَخۡتُ فِیۡہِ مِنۡ رُّوۡحِیۡ فَقَعُوۡا لَہٗ سٰجِدِیۡنَ ﴿۷۳﴾

৭৩
গদেখুন: ১৫:৩০; ৩২:১০অতএব আমি যখন তাকে পূর্ণতা দান করব এবং তার মাঝে আমার রূহ (অর্থাৎ কালাম) থেকে ফুঁকে দেবো তখন তোমরা আনুগত্যের সাথে তার সামনে বিনত হয়ো।২৫৫৩
২৫৫৩। ‘তোমরা আনুগত্যের সাথে তার সামনে বিনত হয়ো’ যখন পৃথিবীতে আল্লাহ নবী প্রেরণ করেন তখন তিনি ফেরেশতাদেরকে এই আদেশ দান করেন, তাঁরা যেন নবীর কর্তব্য সম্পাদনের স্বপক্ষে তাঁর সাহায্য সহযোগিতায় লেগে যায় এবং নবীর শত্রুদের সর্বপ্রকার ষড়যন্ত্র ও কুপরিকল্পনাকে বানচাল করে দেয়।

فَسَجَدَ الۡمَلٰٓئِکَۃُ کُلُّہُمۡ اَجۡمَعُوۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
তখন ফেরেশতারা২৫৫৪ সবাই (তার আনুগত্য করল,
২৫৫৪। ফেরেশতা কিংবা ফেরেশতার মতো গুণসম্পন্ন মানুষ বুঝাচ্ছে।

اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اِسۡتَکۡبَرَ وَکَانَ مِنَ الۡکٰفِرِیۡنَ ﴿۷۵﴾

৭৫
তবে ইবলীস ছাড়া। সে অহংকার করল এবং সে ছিল অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত।

قَالَ یٰۤاِبۡلِیۡسُ مَا مَنَعَکَ اَنۡ تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِیَدَیَّ ؕ اَسۡتَکۡبَرۡتَ اَمۡ کُنۡتَ مِنَ الۡعَالِیۡنَ ﴿۷۶﴾

৭৬
তিনি বললেন, ‘হে ইবলীস! আমি যাকে আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তার আনুগত্য করতে তোমাকে কীসে বাধা দিয়েছে?২৫৫৫ তুমি কি অহংকার প্রদর্শন করলে, নাকি তুমি সত্যিই উচ্চমর্যাদাসম্পন্ন লোকদের অন্তর্ভুক্ত?’
২৫৫৫। ‘আমার দুহাত দিয়ে’ বলতে বুঝায় যে, আমি তাকে আমার সমস্ত গুণাবলি প্রকাশ করার শক্তি দিয়ে সৃষ্টি করেছি।

قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُ ؕ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّخَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ ﴿۷۷﴾

৭৭
সে বলল, খদেখুন: ৭:১৩; ১৫:২৮; ৫৫:১৬‘আমি তার চেয়ে উত্তম।২৫৫৬ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং তাকে সৃষ্টি করেছ কাদামাটি থেকে।’
২৫৫৬। নবীর শত্রুরা নিজেদেরকে ক্ষমতায়, সম্মানে ও মর্যাদায় নবী থেকে সর্বদাই শ্রেষ্ঠ মনে করে থাকে। অহংকারের কারণে এবং সম্মান নষ্ট হবার মিথ্যা ভয়ে তারা নবীর কাছে আত্মসমর্পণ করতে পারে না। তাঁকে তারা সমমর্যাদার বা কম মর্যাদার মানুষ বলে গণ্য করে।

قَالَ فَاخۡرُجۡ مِنۡہَا فَاِنَّکَ رَجِیۡمٌ ﴿ۚۖ۷۸﴾

৭৮
তিনি বললেন, ‘তাহলে এখান থেকে বেরিয়ে যাও,২৫৫৭ কারণ তুমি নিশ্চয় বিতাড়িত।
২৫৫৭। এখানে ‘মিনহা’-এর ‘হা’ সর্বনামটি পরলোকের বেহেশতকে বুঝায় না, কেননা বেহেশত এমনই এক স্থান যেখানে শয়তান কখনো প্রবেশ করতে পারে নি, পারে না ও পারবে না এবং একবার যাকে সেখানে প্রবেশাধিকার ২৫৫৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য দেওয়া হয় তাকে কখনো সেখান থেকে বের করা হয় না (১৫:৪৯)। এটি এই পৃথিবীতে থাকাকালীনই মানুষের মনের এরূপ এক বাহ্যিক আশিসপূর্ণ অবস্থার নাম যা নবী আগমনের পূর্বাহ্ণে মানুষ বাহ্যত উপভোগ করে থাকে।

وَّاِنَّ عَلَیۡکَ لَعۡنَتِیۡۤ اِلٰی یَوۡمِ الدِّیۡنِ ﴿۷۹﴾

৭৯
কদেখুন: ৭:১৩; ১৫:৩৩আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার অভিসম্পাত।’

قَالَ رَبِّ فَاَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۸۰﴾

৮০
গদেখুন: ৭:১৪; ১৫:৩৫সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তাহলে তুমি আমাকে সে-দিন পর্যন্ত অবকাশ দাও, যে-দিন (লোকদের) পুনরুত্থিত করা ল্যাত চরপন মিয়াজীহ্যাক হবে।২৫৫৮ঘদেখুন: ১৫:৩৬; ৭:১৫; ১৫:৩৭; ১৭:৬৩
২৫৫৮। মানুষের আধ্যাত্মিক নবজন্ম তখনই হয় যখন সে ‘এমন প্রশান্ত আত্মার’ অধিকারী হয় যে, এরপর তার আর কখনো আধ্যাত্মিক পতন ঘটে না। দেখুন ১৪৯৮ টীকা।