৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

اَلَمۡ اَعۡہَدۡ اِلَیۡکُمۡ یٰبَنِیۡۤ اٰدَمَ اَنۡ لَّا تَعۡبُدُوا الشَّیۡطٰنَ ۚ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿ۙ۶۱﴾

৬১
হে আদমসন্তান! আমি কি তোমাদের এই তাগিদপূর্ণ নির্দেশ দেই নি, তোমরা শয়তানের ইবাদত কোরো না? কদেখুন: ১৬:৭১সে নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু।২৪৫৬
২৪৫৬। ‘সালাম’ অর্থাৎ শান্তি নামক একটি মাত্র শব্দে বেহেশতের সকল নিয়ামত বর্ণিত হয়েছে। আল্লাহর সাথে শান্তি, নিজের সাথে শান্তি, মনের ও আত্মার পূর্ণ প্রশান্তি- এটাই বেহেশতের চূড়ান্ত প্রাপ্তি।

وَّاَنِ اعۡبُدُوۡنِیۡ ؕؔ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۶۲﴾

৬২
আর এটিও (বলি নি) যে, তোমরা শুধু আমার ইবাদত করো। এটাই সরল সুদৃঢ় পথ।

وَلَقَدۡ اَضَلَّ مِنۡکُمۡ جِبِلًّا کَثِیۡرًا ؕ اَفَلَمۡ تَکُوۡنُوۡا تَعۡقِلُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আর সে অবশ্যই তোমাদের এক বিশাল জনগোষ্ঠীকে বিপথগামী করেছে। তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?

ہٰذِہٖ جَہَنَّمُ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ ﴿۶۴﴾

৬৪
গদেখুন: এটাই সেই জাহান্নাম- যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হতো।

اِصۡلَوۡہَا الۡیَوۡمَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۶۵﴾

৬৫
আজ তোমরা এতে প্রবেশ করো, কেননা তোমরা অস্বীকার করতে।’

اَلۡیَوۡمَ نَخۡتِمُ عَلٰۤی اَفۡوَاہِہِمۡ وَتُکَلِّمُنَاۤ اَیۡدِیۡہِمۡ وَتَشۡہَدُ اَرۡجُلُہُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۶۶﴾

৬৬
আজ আমরা তাদের মুখে মোহর মেরে দেবো। তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।২৪৫৭
২৪৫৭। অবিশ্বাসীদের পাপ যখন নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে যাবে তখন তারা একেবারে নির্বাক হয়ে পড়বে, মুখে কথা সরবে না, যেন কেউ তাদের মুখ বন্ধ করে দিয়েছে। তাদের আত্মরক্ষার জন্য কিছুই বলার থাকবে না। মানুষের হাত-পা সবই সাধারণ সৎকর্ম ও অসৎকর্ম সাধনের প্রধান হাতিয়ার। মানুষের কথাবার্তা ও চালচলন এবং কর্মতৎপরতা সবকিছুই অবিকলভাবে আজকাল টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার কিংবা টেলিভিশন পর্দায় পূর্ণভাবে ব্যক্ত করা যায়। হাজার হাজার মাইলের ব্যবধানও বাধ সাধে নি। এভাবে ইহজগতেই মানুষের জিহ্বা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ তাদের স্বপক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করেছে।

وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلٰۤی اَعۡیُنِہِمۡ فَاسۡتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰی یُبۡصِرُوۡنَ ﴿۶۷﴾

৬৭
আর আমরা চাইলে অবশ্যই তাদের চোখ অন্ধ করে দিতাম,২৪৫৮ তখন তারা এক পথে অগ্রসর হতো, কিন্তু (এমতাবস্থায়) তারা (সঠিক পথ) কীভাবে দেখতে পারত?
২৪৫৮। মানুষকে স্ব-ইচ্ছা ও স্ব স্ব বিবেকবুদ্ধি মতো কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। অতএব তার কাজকর্মের দায়িত্ব তাকেই বহন করতে হবে। সত্যকে দেখিয়ে দিলেও অবিশ্বাসীরা গায়ের জোরে তা অস্বীকার করতে থাকে। ফল এই দাঁড়ায় যে, সেই সত্যকে দেখার ক্ষমতাই তারা হারিয়ে ফেলে। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে ‘তাদের মুখে মোহর মেরে দেবো’ এর তাৎপর্যও প্রায় অনুরূপ।

وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنٰہُمۡ عَلٰی مَکَانَتِہِمۡ فَمَا اسۡتَطَاعُوۡا مُضِیًّا وَّلَا یَرۡجِعُوۡنَ ﴿٪۶۸﴾

৬৮
আর আমরা চাইলে তারা যেখানে আছে সেখানেই তাদেরকে ধ্বংস করে দিতাম।২৪৫৮-ক ফলে তারা সামনে যাবারও সামর্থ্য রাখত না এবং পেছনেও ফিরতে পারত না।
সূরা ইয়াসীন - রুকু ৪
২৪৫৮-ক। হযরত ইবনে আব্বাস (রা.)-এর মতে, ‘আমরা চাইলে তারা যেখানে আছে সেখানেই তাদেরকে ধ্বংস করে দিতাম’। হযরত হাসানের মতে, এর তাৎপর্য তাদের শারীরিক ও মানসিক শক্তিসমূহ অকর্মণ্য হয়ে যেত (জরীর)। এর এই অর্থও হতে পারে, আমরা তাদেরকে নাজেহাল করে ছাড়তাম।

وَمَنۡ نُّعَمِّرۡہُ نُنَکِّسۡہُ فِی الۡخَلۡقِ ؕ اَفَلَا یَعۡقِلُوۡنَ ﴿۶۹﴾

৬৯
আর আমরা যাকে দীর্ঘায়ু দান করি তাকে গঠনগতভাবে বার্ধক্যের দুর্বল২৪৫৯ অবস্থায় নিয়ে যাই। তবুও কি তারা বিবেকবুদ্ধি খাটাবে না?
২৪৫৯। জীবনধারী সকলেই ক্ষয়, জরা ও বার্ধক্যপ্রাপ্ত হয়। একথা ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনই জাতিসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যক্তির মতো জাতিও উন্নতি করতে করতে উন্নতির শিখরে ওঠে। অতঃপর ক্রমাবনতি, জরা ও মৃত্যুপ্রাপ্ত হয়।

وَمَا عَلَّمۡنٰہُ الشِّعۡرَ وَمَا یَنۡۢبَغِیۡ لَہٗ ؕ اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ وَّقُرۡاٰنٌ مُّبِیۡنٌ ﴿ۙ۷۰﴾

৭০
আর আমরা তাকে কবিতা শেখাই নি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়।২৪৬০ খদেখুন: ১৫:১০; ৬৫:১১এ তো কেবল এক উপদেশবাণী এবং সুস্পষ্ট কুরআন,
২৪৬০। কবি হওয়া নবীর জন্য মর্যাদাকর নয় বরং নবীর মর্যাদার সাথে কবির সংগতি কম, কারণ কবিরা সাধারণত অলস স্বপ্ন ও কল্পনায় বিভোর থাকেন, আর শূন্যে প্রাসাদ রচনা করেন। আল্লাহর নবীদের সামনে থাকে উচ্চ ও সুমহান আদর্শ এবং সেগুলো বাস্তবায়নের বিরাট কর্মসূচি। তবে এ আয়াতটিতে একথা বলা হয় নি যে, সব কবিতাই মন্দ অথবা সব কবিরাই বাস্তবতা বিবর্জিত স্বাপ্নিক, বরং এখানে একথাই বুঝানো হয়েছে, নবীর পদমর্যাদা এত উচ্চ ও মাহাত্ম্যপূর্ণ যে, কবির মর্যাদা তার ধারেকাছেও পৌঁছে না।