৩৫

فاطر

সূরা ফাতির

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৫ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।খদেখুন: ৬:১৫; ১২:১০২; ১৪:১১; ৪২:১২

اَلۡحَمۡدُ لِلّٰہِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ جَاعِلِ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا اُولِیۡۤ اَجۡنِحَۃٍ مَّثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیۡدُ فِی الۡخَلۡقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲﴾

২
সব প্রশংসা আল্লাহরই- যিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা। তিনি ফেরেশতাদের দুই দুই, তিন তিন এবং চার চার ডানা (বা শক্তি) বিশিষ্ট বার্তাবাহকরূপে مَثْنَى وَثُلُثَ وَرُبَعَ ، يَزِيدُ فِي الْخَلْقِ নিযুক্তকারী।২৪০৭ তিনি সৃষ্টির মাঝে যেভাবে চান প্রবৃদ্ধি দান করেন। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।
২৪০৭। প্রকৃতির সবকিছুর নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও তদারকির ভার ফেরেশতাদের ওপর ন্যস্ত করা হয়েছে (৭৯:৬)। ফেরেশতাদের কর্তব্যের মধ্যে এ-ও একটি। তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে নবীদের কাছে আল্লাহর বাণী ও ইচ্ছা বহন করে এনে সঠিকভাবে পৌঁছে দেওয়া। বাণীবাহক ফেরেশতারা একই সঙ্গে দুই, তিন বা চারটি গুণ প্রকাশ করে থাকেন। অন্যান্য ফেরেশতাদের আরো বেশি বেশি সংখ্যক গুণাবলি রয়েছে। ‘আজনিহা’ অর্থ শক্তি ও সামর্থ্যের প্রতীক (লেইন)। অতএব আয়াতটির অর্থ দাঁড়ায়, ফেরেশতারা বিভিন্ন ধরনের ও বিভিন্ন পরিমাণের শক্তি ও গুণ রাখেন। যে কাজ তাদেরকে করতে দেওয়া হয়, সেই কার্যোপযোগী শক্তি ও গুণ সঠিক পরিমাণে তাঁরা ব্যবহার করে থাকেন। কোনো কোনো ফেরেশতাকে অন্যান্য ফেরেশতা থেকে অধিকতর শক্তিসামর্থ্য ও গুণাবলির দ্বারা ভূষিত করা হয়েছে। ফেরেশতাদের মধ্যে সকলের প্রধান হলেন হযরত জিবরাঈল। তাই সর্বোচ্চ ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর ২৪০৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বাণী নবীদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব তাঁকেই অর্পণ করা হয়েছে। এ গুরুদায়িত্ব তাঁরই তদারক ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়ে থাকে।

مَا یَفۡتَحِ اللّٰہُ لِلنَّاسِ مِنۡ رَّحۡمَۃٍ فَلَا مُمۡسِکَ لَہَا ۚ وَمَا یُمۡسِکۡ ۙ فَلَا مُرۡسِلَ لَہٗ مِنۡۢ بَعۡدِہٖ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۳﴾

৩
গদেখুন: ৩৯:৩৯আল্লাহ মানুষের জন্য রহমতের যে দ্বার উন্মুক্ত করেন,২৪০৮ তা রোধকারী কেউ নাই এবং তিনি যা আটকে রাখেন, তা তাঁর (আটকে দেবার) পর উন্মুক্তকারী কেউ নাই। আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।ঘদেখুন: ১০:৩২; ২৭:৬৫; ৩৪:২৫
২৪০৮। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, আল্লাহ আকাশসমূহ ও বিশ্ব সৃষ্টি করার পর মানুষের ইহজাগতিক ও আধ্যাত্মিক প্রয়োজনাদি মেটানোর সর্বাত্মক ব্যবস্থা করেছেন। এ আয়াতে বলা হয়েছে, আল্লাহ তা’লা সিদ্ধান্ত করেছেন, তিনি মানুষের ওপর অপার করুণা বর্ষণ করবেন, কুরআনের মতো মহাআশীর্বাদপুষ্ট গ্রন্থ দ্বারা মানবজাতিকে সুপথে পরিচালিত করবেন। ২৪০৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَیُّہَا النَّاسُ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ ؕ ہَلۡ مِنۡ خَالِقٍ غَیۡرُ اللّٰہِ یَرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۫ۖ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۴﴾

৪
হে মানবজাতি! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। আল্লাহ ছাড়াও কি কোনো স্রষ্টা আছে, যে আকাশ ও পৃথিবী থেকে তোমাদের রিযক দান করে? তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব তোমাদেরকে কোথায় বিভ্রান্ত করে নিয়ে যাওয়া হচ্ছে?

وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۵﴾

৫
কদেখুন: ৬:৩৫; ২২:৪৩; ৪০:৬,৫৪আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলে (জেনে রাখো,) তোমার পূর্বেও রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল। আর সব বিষয় আল্লাহর দিকেই ফিরিয়ে নেওয়া হবে।

یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۶﴾

৬
হে মানবজাতি! নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অতএব পার্থিব জীবন যেন কখনো তোমাদের প্রতারিত না করে এবং কোনো ধোঁকাবাজ যেন আল্লাহ সম্বন্ধে কখনো তোমাদেরকে ধোঁকা দিতে না পারে।

اِنَّ الشَّیۡطٰنَ لَکُمۡ عَدُوٌّ فَاتَّخِذُوۡہُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدۡعُوۡا حِزۡبَہٗ لِیَکُوۡنُوۡا مِنۡ اَصۡحٰبِ السَّعِیۡرِ ؕ﴿۷﴾

৭
খদেখুন: ২:১৬৯; ১২:৬; ১৮:৫১; ২০:১১৮নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। সুতরাং তোমরা তাকে শত্রু বলেই জেনো। সে নিজের দলবলকে শুধু এজন্যই ডাকে, যেন তারা লেলিহান আগুনের অধিবাসী হয়ে যায়।

اَلَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ۬ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿٪۸﴾

৮
যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি; আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান।
সূরা ফাতির - রুকু ১

اَفَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ فَرَاٰہُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰہَ یُضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۫ۖ فَلَا تَذۡہَبۡ نَفۡسُکَ عَلَیۡہِمۡ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۹﴾

৯
অতএব যার মন্দ কাজকর্মকে গদেখুন: ১৬:৬৪; ২৭:২৫; ২৯:৩৯তার দৃষ্টিতে সুন্দর করে দেখানো হয়েছে, ফলে সেগুলোকে সে উত্তম বলে মনে করে- সে কি (তার মতো হতে পারে, যে ঈমান আনে এবং প্রকৃত অর্থে সৎকাজ করে)? অতএব নিশ্চয় আল্লাহ যাকে চান বিভ্রান্ত হতে দেন এবং যাকে চান হিদায়াত দেন। সুতরাং তাদের জন্য আক্ষেপ করে তোমার প্রাণ যেন বিনাশ না হয়।২৪০৯ তারা যা করে, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।
২৪০৯। নিজের জাতির লোকজনের প্রতি নবী করীম (সা.)-এর ভালোবাসা, হিতৈষণা ও শুভেচ্ছার এক জীবন্ত ও জ্বলন্ত প্রমাণ এই আয়াতটি। তাদের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলাকাঙ্ক্ষায় তাঁর (সা.) হৃদয় উদ্বেলিত ছিল। তাই তাঁর আনীত সত্যের প্রতি তাদের বিরোধিতা তাঁর মনকে দুঃখে ভারাক্রান্ত করে তুলেছিল (১৮:৭ দ্রষ্টব্য)।

وَاللّٰہُ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ فَتُثِیۡرُ سَحَابًا فَسُقۡنٰہُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحۡیَیۡنَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ کَذٰلِکَ النُّشُوۡرُ ﴿۱۰﴾

১০
আর আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি নানামুখী বায়ু প্রবাহিত করেন যা মেঘমালা বহন করে। এরপর আমরা তা কোনো মৃত অঞ্চলের দিকে হাঁকিয়ে নিয়ে যাই। অতঃপর আমরা তার মাধ্যমে ভূমিকে এর নিষ্প্রাণ হবার পর এতে প্রাণসঞ্চার করি। এভাবেই পুনরুত্থান হবে।২৪১০
২৪১০। ‘নুশূর’ (পুনরুত্থান) বলতে এখানে নৈতিক ও আধ্যাত্মিকভাবে অধঃপতিত, মৃতবৎ একটি জাতির আধ্যাত্মিক পুনরুত্থানকে বুঝিয়েছে। আয়াতটির তাৎপর্য হলো, বৃষ্টির পানি পাবার সাথে সাথে যেমন শুষ্ক-মৃত পৃথিবী ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, তেমনই ঐশীবাণীরূপ জীবনপ্রদায়ী পানি পেয়ে নৈতিক ও আধাত্মিকভাবে শুষ্ক ও মৃতবৎ মানবজাতি নতুন জীবন লাভ করে জেগে ওঠে।