৩৫

فاطر

সূরা ফাতির

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৫ রুকূ

وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوۡرُ ﴿ۙ۲۱﴾

২১
এবং অন্ধকাররাশি ও আলোও (সমান হতে পারে) না,

وَلَا الظِّلُّ وَلَا الۡحَرُوۡرُ ﴿ۚ۲۲﴾

২২
আর ছায়া এবং রোদও (সমান হতে পারে) না।

وَمَا یَسۡتَوِی الۡاَحۡیَآءُ وَلَا الۡاَمۡوَاتُ ؕ اِنَّ اللّٰہَ یُسۡمِعُ مَنۡ یَّشَآءُ ۚ وَمَاۤ اَنۡتَ بِمُسۡمِعٍ مَّنۡ فِی الۡقُبُوۡرِ ﴿۲۳﴾

২৩
একইভাবে জীবিত এবং মৃতও সমান হতে পারে না।২৪১৫ নিশ্চয় আল্লাহ যাকে চান শুনিয়ে থাকেন। আর যারা কবরে পড়ে আছে তুমি কখনো তাদেরকে শোনাতে পারবে না।২৪১৬
২৪১৫। বিশ্বাসীদেরকে এখানে ‘জীবিত’ এবং অবিশ্বাসীদেরকে ‘মৃত’ বলা হয়েছে, কেননা সত্য গ্রহণ করার ফলে বিশ্বাসীদের মধ্যে নবজীবনের স্পন্দন দেখা দিয়েছে। আর চিরস্থায়ী জীবনের স্পর্শমণি সত্যকে প্রত্যাখ্যান করে অস্বীকারকারীরা আধ্যাত্মিক মৃত্যুকে তাদের নিজ হাতে বরণ করে নিয়েছে।
২৪১৬। যারা ইচ্ছা করেই নিজেদের কান এবং হৃদয়কে ঐশীবাণী শ্রবণ ও গ্রহণে বন্ধ করে রাখে, মহানবী (সা.)- এর সাধ্য নাই যে, তিনি তাদের হৃদয় ও কান সত্য গ্রহণের পক্ষে খুলে দেন। এ শ্রেণির লোকেরা কবরে প্রোথিতদেরই মতো মৃত ও অপাংক্তেয়।

اِنۡ اَنۡتَ اِلَّا نَذِیۡرٌ ﴿۲۴﴾

২৪
তুমি কেবল একজন সতর্ককারী।

اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ بِالۡحَقِّ بَشِیۡرًا وَّنَذِیۡرًا ؕ وَاِنۡ مِّنۡ اُمَّۃٍ اِلَّا خَلَا فِیۡہَا نَذِیۡرٌ ﴿۲۵﴾

২৫
কদেখুন: ১১:১৩; ১৩:৮নিশ্চয় আমরা তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি। গদেখুন: ১০:৪৮; ১৩:৮; ১৬:৩৭আর এমন কোনো জাতি নাই যেখানে কোনো সতর্ককারী আসে নি।২৪১৭ঘদেখুন: ৬:৩৫; ২২:৪৩; ৪০:৬; ৫৪:১০
২৪১৭। এ আয়াত এমন একটি মহান সত্যকে জগতের সামনে তুলে ধরেছে, যা কুরআন অবতীর্ণ হবার পূর্ব পর্যন্ত মানবজাতির কাছে অজ্ঞাত ছিল। সেই সত্যটি হলো, অতীত জাতিগুলোর প্রত্যেকের মধ্যেই আল্লাহর প্রেরিত পুরুষদের আগমন হয়েছে, যারা নিজ নিজ জাতির মধ্যে নিজ নিজ যুগে একই আল্লাহর বাণী, একই সত্য ও ধর্মপরায়ণতার কথা প্রচার করেছিলেন। এই মহান সত্য ও বিরাট তথ্য অন্যান্য ধর্মের ঐশী উৎপত্তিকে সাব্যস্ত করে এবং ধর্মগুলোর প্রবর্তকদেরকে আল্লাহর প্রেরিত পুরুষরূপে প্রমাণ করে। এটা মুসলমানদের ধর্মের অঙ্গবিশেষ যে, তারা অন্যান্য ধর্মের সংস্থাপককে সমভাবে বিশ্বাস ও ভক্তি করবে। বিশ্বমানবের কাছে এই মহাসত্যকে উপস্থাপন করে ইসলাম বিভিন্ন বিশ্বাস-অবলম্বী জাতির মধ্যে শুভেচ্ছা ও সমঝোতার ভিত্তি রচনা করেছে। বিভিন্ন ধর্মাবলম্বী ও বিভিন্ন বিশ্বাসধারী জাতি ও জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক হিংসা ও রেষারেষি বিদ্যমান রয়েছে তা দূরীকরণের জন্য এ পবিত্র সত্য অতি সুমহান অবদান রাখতে পারে।

وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۚ جَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالۡکِتٰبِ الۡمُنِیۡرِ ﴿۲۶﴾

২৬
আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে তাহলে (স্মরণ রাখবে,) নিশ্চয় যারা তাদের পূর্বে ছিল তারাও (রসূলদের) মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। খদেখুন: ২:১২০; ৫:২০; ১১:৩; ২৫:৫৭; ৪৮:৯তাদের কাছে তাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলি এবং বিভিন্ন ঐশী গ্রন্থ ও দীপ্তিমান কিতাবসহ এসেছিল।

ثُمَّ اَخَذۡتُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿٪۲۷﴾

২৭
এরপর আমি অস্বীকারকারীদের পাকড়াও খদেখুন: ১৪:৩২; ১৬:৭৬করেছি। অতএব (তারা দেখুক,) কীরূপ (ভয়ংকর) ছিল আমার শাস্তি!
সূরা ফাতির - রুকু ৩

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخۡرَجۡنَا بِہٖ ثَمَرٰتٍ مُّخۡتَلِفًا اَلۡوَانُہَا ؕ وَمِنَ الۡجِبَالِ جُدَدٌۢ بِیۡضٌ وَّحُمۡرٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہَا وَغَرَابِیۡبُ سُوۡدٌ ﴿۲۸﴾

২৮
তুমি কি লক্ষ করে দেখো নি, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন? অতঃপর এর মাধ্যমে আমরা বিভিন্ন বর্ণের ফলফলাদি উৎপন্ন করি। আর পাহাড়পর্বতের কতক টুকরো সাদা আর কতক লাল, সেগুলোর রং ভিন্ন ভিন্ন, এছাড়া নিকষ কালো বর্ণেরও রয়েছে।২৪১৮কদেখুন: ১৪:৩৩; ২২:৬; ৪৫:৬
২৪১৮। এ আয়াতের বর্ণিত বিষয়বস্তু হলো, যখন শুষ্ক চৌচির মাটির ওপর বৃষ্টি পড়ে তখন কত রং-বেরঙের শস্য, ফুল, ফল এই মাটিতে জন্মে থাকে। ভিন্ন ভিন্ন জাতের, ভিন্ন ভিন্ন স্বাদের, ভিন্ন ভিন্ন আকৃতির হয়ে থাকে এই ফল- ফুলগুলো, অথচ এগুলো সবই একই পানি দ্বারা সিঞ্চিত ও উৎপাদিত হয়েছে। ফুল-ফলের মধ্যে এই যে বিভিন্নতা, বীজের ও মৃত্তিকা গুণের বিভিন্নতাই এর স্বাভাবিক কারণ। ঠিক তেমনইভাবে যখন মানুষের ওপর ঐশীবাণীরূপ পানি বর্ষিত হয় তখন মানুষভেদে এই পানির ক্রিয়াও ভিন্ন ফল প্রকাশ করে, কেননা মানুষের হৃদয়মৃত্তিকা প্রকৃতি বিভিন্ন ধরনের হওয়ায় তারা একই ঐশীবাণীকে ভিন্ন ভিন্ন রূপে গ্রহণ করে থাকে।

وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالۡاَنۡعَامِ مُخۡتَلِفٌ اَلۡوَانُہٗ کَذٰلِکَ ؕ اِنَّمَا یَخۡشَی اللّٰہَ مِنۡ عِبَادِہِ الۡعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ غَفُوۡرٌ ﴿۲۹﴾

২৯
একইভাবে মানুষ ও ভূপৃষ্ঠে বিচরণশীল প্রাণী এবং গবাদি পশুর মাঝেও এমন আছে সিদের (প্রত্যেকেরই) রং ভিন্ন ভিন্ন। নিশ্চয় আল্লাহর বান্দাদের মাঝে কেবল জ্ঞানীরাই তাঁকে ভয় করে।২৪১৯ নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।
২৪১৯। আয়না বা দূরবীক্ষণের মধ্যে দৃষ্ট বিভিন্ন ধরনের আকৃতি, রং-বেরঙের এর সমাহার, যা পূর্ববর্তী আয়াতে বর্ণিত হয়েছে, তা যে কেবল ফুলে, ফলে ও পর্বতমালায় দৃষ্ট হয় এমন নয়, বরং এ দৃশ্যাবলি মানুষ, জন্তু ও গবাদি পশুর মাঝেও দেখা যায়। ‘আন-নাস’ (মানুষ), ‘আদ-দাওয়াব’ (জন্তু) এবং ‘আল-আনআম’ (পশু) শব্দগুলো দ্বারা বিভিন্ন শক্তির, বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন মেজাজের মানুষকেও বুঝাতে পারে। ‘নিশ্চয় আল্লাহর বান্দাদের মাঝে কেবল জ্ঞানীরাই তাঁকে ভয় করে’ এ বাক্যটি দ্বারা বুঝা যায়, উপরোক্ত শব্দ তিনটি তিন শ্রেণির মানুষের জন্য ব্যবহৃত হয়েছে। এর মধ্যে যে শ্রেণি জ্ঞানপ্রাপ্ত সেই শ্রেণির লোকই আল্লাহকে সঠিকভাবে ভয় করে। জ্ঞান বলতে এখানে কেবল আধ্যাত্মিক জ্ঞান বুঝিয়েছে এরূপ মনে করা ঠিক নয়। এখানে বরং প্রাকৃতিক বিধানের জ্ঞানকেও বুঝিয়েছে। প্রকৃতির বিধান ও নিয়মাবলিকে অনুধাবন সহকারে, ভক্তি সহকারে পাঠ করলে অনিবার্যভাবে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, আল্লাহর শক্তি কত-না সীমাহীন। এই উপলব্ধি মানুষকে আল্লাহর ভক্তি-ভালোবাসায় উদ্বুদ্ধ করে তার সামনে মাথা ঝুঁকাতে প্রবলভাবে আকৃষ্ট করে। ২৪২০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ کِتٰبَ اللّٰہِ وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّعَلَانِیَۃً یَّرۡجُوۡنَ تِجَارَۃً لَّنۡ تَبُوۡرَ ﴿ۙ۳۰﴾

৩০
নিশ্চয় যারা আল্লাহর কিতাব পড়ে ও নামায কায়েম করে এবং খদেখুন: ২২:৫৫; ৪৭:৩; ৫৬:৯৬তাদেরকে আমরা যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে,২৪২০ তারা এমন এক বাণিজ্যের আশা রাখে যা কখনো ধ্বংস হবে না।
২৪২০। পূর্ববর্তী আয়াতে যে-সব উলামা তথা জ্ঞানী ব্যক্তির উল্লেখ আছে, এ আয়াতে সেসব উলামার গুণাবলিও বর্ণিত হয়েছে।