৩৩

الأحزاب

সূরা আল-আহযাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৪ আয়াত এবং ৯ রুকূ

لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ الۡمُنٰفِقُوۡنَ وَالَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ وَّالۡمُرۡجِفُوۡنَ فِی الۡمَدِیۡنَۃِ لَنُغۡرِیَنَّکَ بِہِمۡ ثُمَّ لَا یُجَاوِرُوۡنَکَ فِیۡہَاۤ اِلَّا قَلِیۡلًا ﴿ۖۛۚ۶۱﴾

৬১
মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে আর যারা শহরে মিথ্যা গুজব ছড়িয়ে বেড়ায়, তারা বিরত না হলে আমরা অবশ্যই তোমাকে তাদের বিরুদ্ধে দাঁড় করাবো।২৩৭০ এরপর তারা এতে (অর্থাৎ মদীনায়) তোমার প্রতিবেশীরূপে অতি অল্পকালই থাকতে পারবে।*
২৩৭০। মদীনার মুনাফিক ও ইহুদীরা ইসলামের উন্নতির পথে সকল ধরনের বাধাবিঘ্ন সৃষ্টির চেষ্টা করছিল। এ কাজে তাদের হাতে সর্বাপেক্ষা বড়ো অস্ত্র ছিল ইসলামের ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও মিথ্যা কথা প্রচার করা। কাফিরদের সম্মিলিত বাহিনী যখন মুসলমানদের কাছে পরাজিত ও লাঞ্ছিত হয়ে পলায়ন করল এবং মুসলমানদের রাজনৈতিক সম্মান ও শক্তি অসাধারণভাবে বৃদ্ধি পেল তখন তাদের এই মিথ্যাচারিতার কাজেও ভাটা পড়ে গেল। ‘লানুগরিয়ান্নাকা বিহিম’-এর অন্য অর্থ, আমরা তোমাকে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলতাম অথবা তাদের ওপর তোমাকে ক্ষমতা দান করতাম।
* ৬১-৬২ নম্বর আয়াতে মুনাফিক ও ইহুদীদের পক্ষ থেকে সেসব অরাজকতা সৃষ্টিকারীর কথা উল্লেখ করা হয়েছে যারা মদীনায় মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মনগড়া কথা ছড়িয়ে বেড়াতো। মহানবী (সা.)-কে আল্লাহ প্রতিশ্রুতি ২৩৭১ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য দিয়েছেন, তুমি এদের ওপর প্রাধান্য লাভ করবে এবং এরা তোমার শহর ছেড়ে চলে যাবে। এ সময় এরা আল্লাহর অভিসম্পাতের কবলে থাকবে এবং এমন হবে, যেখানেই পাওয়া যাবে এদের শাস্তি দেওয়া ও হত্যা করা বৈধ হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

مَّلۡعُوۡنِیۡنَ ۚۛ اَیۡنَمَا ثُقِفُوۡۤا اُخِذُوۡا وَقُتِّلُوۡا تَقۡتِیۡلًا ﴿۶۲﴾

৬২
তাদেরকে যেখানেই পাওয়া যায় ধরা হোক এবং নির্মমভাবে হত্যা করা হোক, (কারণ) তারা অভিশপ্ত।২৩৭১
২৩৭১। যুগ যুগ ধরে হতভাগা ইহুদীরা অপমান ও অসম্মানের মধ্যেই দিন কাটিয়েছে। ফিলিস্তিনে তাদের আগমন এবং ইসরাঈল রাষ্ট্রের গোড়াপত্তন একটা সাময়িক ব্যবস্থা মাত্র।

سُنَّۃَ اللّٰہِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَلَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰہِ تَبۡدِیۡلًا ﴿۶۳﴾

৬৩
কদেখুন: ৭:১৮৮; ৭৮:৩্যারা পূর্বে গত হয়েছে তাদের ক্ষেত্রেও আল্লাহর এ রীতিই ছিল। আর তুমি আল্লাহর নিয়মে কখনো কোনো পরিবর্তন দেখতে পাবে না।

یَسۡـَٔلُکَ النَّاسُ عَنِ السَّاعَۃِ ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُہَا عِنۡدَ اللّٰہِ ؕ وَمَا یُدۡرِیۡکَ لَعَلَّ السَّاعَۃَ تَکُوۡنُ قَرِیۡبًا ﴿۶۴﴾

৬৪
* খদেখুন: ৭:৪৫লোকেরা তোমাকে প্রতিশ্রুত মুহূর্ত সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলো, ‘এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে।’ আর প্রতিশ্রুত মুহূর্ত যে খুব সন্নিকটেও হতে পারে, তা তোমাকে কীসে বুঝাবে?

اِنَّ اللّٰہَ لَعَنَ الۡکٰفِرِیۡنَ وَاَعَدَّ لَہُمۡ سَعِیۡرًا ﴿ۙ۶۵﴾

৬৫
গদেখুন: ২৫:২৮নিশ্চয় আল্লাহ কাফিরদের অভিসম্পাত করেছেন এবং তিনি তাদের জন্য প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছেন।

خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ۚ لَا یَجِدُوۡنَ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿ۚ۶۶﴾

৬৬
তারা তাতে দীর্ঘকাল থাকবে। তারা (সেখানে) কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী পাবে না।

یَوۡمَ تُقَلَّبُ وُجُوۡہُہُمۡ فِی النَّارِ یَقُوۡلُوۡنَ یٰلَیۡتَنَاۤ اَطَعۡنَا اللّٰہَ وَاَطَعۡنَا الرَّسُوۡلَا ﴿۶۷﴾

৬৭
সে-দিন তাদের মুখমণ্ডল আগুনে উলটেপালটে দগ্ধ করা হবে (এবং) তারা বলবে, গদেখুন: ‘আমাদের জন্য আক্ষেপ! আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং এ রসূলেরও আনুগত্য করতাম!’

وَقَالُوۡا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعۡنَا سَادَتَنَا وَکُبَرَآءَنَا فَاَضَلُّوۡنَا السَّبِیۡلَا ﴿۶۸﴾

৬৮
আর তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমরা আমাদের নেতাদের ও প্রভাবশালীদের আনুগত্য করেছিলাম। এরাই আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে।২৩৭২
২৩৭২। পূর্ববর্তী আয়াতে অবিশ্বাসীদের নেতাদের কথা বলা হয়েছে। ‘উজুহ’ শব্দের এক অর্থ নেতারা। এখানে বড়ো-ছোটো, নেতার অনুসারী সকলের কথা বলা হয়েছে। মানুষের প্রবৃত্তি এটাই যে নিজের অপকর্মের দোষ সে পরের ঘাড়ে চাপাতে চায়।

رَبَّنَاۤ اٰتِہِمۡ ضِعۡفَیۡنِ مِنَ الۡعَذَابِ وَالۡعَنۡہُمۡ لَعۡنًا کَبِیۡرًا ﴿٪۶۹﴾

৬৯
হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে ভয়াবহ অভিশাপ দাও।’
সূরা আল-আহযাব - রুকু ৮

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ اٰذَوۡا مُوۡسٰی فَبَرَّاَہُ اللّٰہُ مِمَّا قَالُوۡا ؕ وَکَانَ عِنۡدَ اللّٰہِ وَجِیۡہًا ﴿ؕ۷۰﴾

৭০
হে যারা ঈমান এনেছ! তোমরা তাদের মতো হয়ো না, যারা মূসাকে কষ্ট২৩৭৩ (এবং অপবাদ) দিয়েছিল।২৩৭৩-ক অতঃপর তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করলেন। ঘদেখুন: ৭:৩৯; ১৪:২২; ২৮:৬৪; ৩৪:৩২-৩৩; ৪০:৪৮-৪৯আর সে ছিল আল্লাহর দৃষ্টিতে অতি সম্মানিত।
২৩৭৩। ‘আযাও’ মানে সে তার সাথে ঘৃণ্য কাজ করল, বিরক্তিকর কিছু করল, তাকে বিরক্ত করল, দুঃখ দিল বা তার বদনাম করল।
২৩৭৩-ক। হযরত মূসা (আ.)-কে ভয়ানক মিথ্যা দুর্নামের শিকার বানানো হয়েছিল: (১) একজন স্ত্রীলোককে এই মিথ্যা কথা বলার জন্য প্ররোচিত করা হলো যে, মূসা (আ.) তার সাথে অবৈধ যৌন কাজে লিপ্ত ছিলেন, (২) হারূনের প্রভাব বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে মূসা (আ.) তাকে হত্যা করতে চেয়েছিলেন, (৩) মূসা (আ.) কুষ্ঠরোগ ও সিফিলিসে আক্রান্ত ছিলেন, (৪) সামিরী তাঁকে পৌত্তলিকতার অপরাধে অপরাধী সাব্যস্ত করেছিল, (৫) তাঁর আপন বোনও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল।