৩৩

الأحزاب

সূরা আল-আহযাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৪ আয়াত এবং ৯ রুকূ

مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِکُمۡ وَلٰکِنۡ رَّسُوۡلَ اللّٰہِ وَخَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَکَانَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا ﴿٪۴۱﴾

৪১
মুহাম্মদ তোমাদের পুরুষদের মাঝে কারো পিতা নয়, কিন্তু (সে) আল্লাহর রসূল ও নবীদের মোহর।২৩৫৯ আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী।
সূরা আল-আহযাব - রুকু ৫
২৩৫৯। ‘খাতাম’ শব্দটি ‘খাতামা’ থেকে উৎপন্ন। ‘খাতামা’ অর্থ হলো: সে মোহর মারল, সে মোহরাঙ্কিত করল, বস্তুটির ছবি বা ছাপ মারল। এগুলো হলো ‘খাতামা’ শব্দের প্রাথমিক অর্থ। এর গৌণ অর্থ হয়: সে বিষয় বা বস্তুটির শেষ প্রান্তে পৌছালো, বস্তুটি ঢেকে দিল, লিখিত বস্তুকে সংরক্ষণের জন্য লেখার ওপরে কাদা বা আঠা লেপে দিল বা মোহর মেরে রাখল। ‘খাতাম’ মানে মোহর মারার আংটি, মোহর, অফিস সীল বা স্ট্যাম্প, চিহ্ন দেবার যন্ত্র, শেষপ্রান্ত, কোনো বস্তুর অন্তিম ফল। ‘খাতাম’ শব্দ দ্বারা অলংকার, সাজসজ্জা, সর্বতোভাবে পূর্ণ বুঝায়। খাতিম, খতম এবং খাতাম প্রায় সমার্থক (লেইন, মুফরাদাত, ফাতহ এবং যুরকানী)। অতএব খাতামান নাবিয়‍্যীন-এর অর্থ হবে: নবীগণের মোহর, সর্বশ্রেষ্ঠ ও সর্বতোভাবে পরিপূর্ণ নবী, নবীগণের সৌন্দর্য ও অলংকার। গৌণ অর্থে, নবীগণের শেষ অর্থাৎ নবুওয়তের ও শরীয়তের কামালিয়ত তথা পূর্ণতা ও উৎকর্ষের দিক দিয়ে, সার্বিক উন্নতির দিক দিয়ে সর্বশেষ নবী। তবে আরবী ব্যাকরণে ‘খাতাম’ শব্দটি যা ইসমে আলা-এর (যন্ত্রবোধক বিশেষ্য) পদে ব্যবহৃত, যখন বহুবচনের দিকে ‘মুযাফ’ (আরোপিত) হয় তখন তা কেবল সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম অর্থেই ব্যবহৃত হয়। যেমন- হযরত আলী (সা.)-কে নবী করীম (সা.) ‘খাতামুল আওলিয়া’ (তফসীর সাফী, আয়াত খাতামান নাবিয়‍্যীন প্রসঙ্গে) এবং হযরত আব্বাস (রা.)-কে ‘খাতামুল মুহাজিরীন’ বলছেন (কানযুল উম্মাল, পৃ. ৬)। মক্কায় থাকাবস্থায় যখন মহানবী (সা.)-এর সকল পুত্রই শৈশবে মারা গেলেন তখন শত্রুরা তাকে আবতার (অপুত্রক বা আটকুড়া) বলে বিদ্রুপ করত এবং মনে করত তাঁর উত্তরাধিকারীদের মধ্যে পুরুষ না থাকার কারণে তার প্রবর্তিত ধর্ম শীঘ্রই হোক আর দেরিতে হোক নিঃশেষ হয়ে যাবে (মুহীত)। শত্রুদের এই বিদ্রুপের প্রত্যুত্তরে ‘সূরা কাউসার’- এ অত্যন্ত জোরালো ভাষায় ঘোষণা করা হয়েছে, নবী করীম (সা.) অপুত্রক নন বরং তাঁর শত্রুরাই অপুত্রক হয়ে যাবে। ‘সূরা কাউসার’ অবতীর্ণ হবার পর প্রাথমিক মুসলমানদের মনে ধারণা জন্মায়, মহানবী (সা.)-এর এমন পুত্রসন্তান জন্ম নেবেন যারা দীর্ঘজীবী হবেন। আলোচ্য আয়াত এ ধারণাকে নাকচ করে ঘোষণা করল, মহানবী (সা.) কখনো যুবক পুত্রের (রিজাল অর্থ প্রাপ্তবয়স্ক পুরুষ) পিতা ছিলেন না এবং ভবিষ্যতেও হবেন না। বাহ্যত যদিও মনে হয়, এ আয়াত ও সূরা কাউসারের বক্তব্যের মধ্যে বিপরীত কথা রয়েছে, তথাপি এ আয়াতটি আসলে সে অনুমিত বৈপরীত্যের কারণে সৃষ্ট সংশয়কে দূর করেছে। এতে বলা হয়েছে, মহানবী (সা.) হলেন ‘রসূলুল্লাহ’ (আল্লাহর রসূল), যাতে এটাই বুঝায় তিনি সারা উম্মতের আধ্যাত্মিক পিতা। শুধু তাই নন, তিনি খাতামুন নাবিয়‍্যীনও বটে। অর্থাৎ তিনি সকল নবীর আধ্যাত্মিক পিতা। অতএব তিনি যখন সকল মুমিন ও সকল নবীর আধ্যাত্মিক পিতা তখন তাঁকে কীভাবে ‘আবতার’ তথা অপুত্রক বলা যায়? ‘খাতামান নাবিয়্যীন’-এর অর্থ যদি শেষ নবী বলা হয়, যার পরে আর কখনো কোনো নবী আসবেন না তাহলে প্রসঙ্গের সাথে এর কোনো সংগতি থাকে না এবং খাপছাড়া হয়ে পড়ে, কেননা অবিশ্বাসীদের বিদ্রূপাত্মক আক্রমণ এটাই ছিল, মহানবী (সা.) একজন আবতার বা অপুত্রক লোক। খাতামুন নাবিয়‍্যীন-এর অর্থ উপরোক্তভাবে করলে তা এই বিদ্রুপের খণ্ডন না হয়ে বরং এই বিদ্রুপের শক্তিশালী সমর্থন হয়ে দাঁড়ায়। সংক্ষেপে বলতে গেলে, খাতামের উপরুল্লিখিত অর্থগুলোর প্রতি লক্ষ রেখে খাতামান নাবিয়্যীন-এর চারটি সম্ভাব্য অর্থ এরূপ দাঁড়ায়, যথা: (১) হযরত নবী করীম (সা.) নবীগণের মোহর অর্থাৎ মহানবী (সা.)-এর সত্যায়নের মোহর ছাড়া কোনো নবীর সত্যতা সাব্যস্ত হতে পারে না। প্রত্যেক অতীত নবীর নবুওয়ত মহানবী (সা.)-এর সত্যায়ন ও সাক্ষ্য দ্বারা সত্য সাব্যস্ত হয় এবং মহানবী (সা.)-এর পরে তাঁর সত্যিকার অনুসারী ছাড়া কেউ নবুওয়ত লাভ করতে পারবে না, (২) মহানবী (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা মহীয়ান ও পূর্ণতম নবী, যিনি সকল নবীর গৌরব ও অলংকারস্বরূপ (যুরকানী, শারাহ মাওয়াহিবুল লাদুন্নিয়া)। (৩) মহানবী (সা.) ছিলেন শরীয়তবাহী নবীগণের শেষ। এই অর্থ করেছেন মুসলিম উম্মতের প্রখ্যাত বুযূর্গান, ওলামা এবং পণ্ডিতগণ। যথা: ইবনে আরাবী, শাহ ওয়ালিউল্লাহ, ইমাম আলী কারী, মুজাদ্দিদ আলফে সানী এবং আরো অনেকে। এই ইসলাম বিশারদ, মহাজ্ঞানী বুযুর্গানে দীন ও ওলী আল্লাহগণের মতে মহানবী (সা.)-এর পরে এমন কোনো নবী আসবেন না, যিনি তাঁর মিল্লাত বা শরীয়তকে উঠিয়ে দেবেন অথবা তাঁর উম্মতের বাইরে থেকে হবেন (ফতুহাত, তাফহিমাত, মাকতুবাত এবং আল ইওয়াকিত ওয়াল জাওয়াহির)। মহানবী (সা.)-এর প্রতিভাময়ী পত্নী হযরত আয়েশা (রা.) বলেছেন, ‘তোমরা তাঁকে (সা.) খাতামান নাবিয়্যীন বলো, কিন্তু তাঁর পরে কোনো নবী নাই- একথা বলো না’ (মনসুর) এবং (৪) মহানবী (সা.) এই অর্থেই শেষ নবী ছিলেন যে, নবুওয়তের গুণাবলি ও সৌন্দর্য সার্বিকভাবে তাঁর মধ্যে পূর্ণতা পেয়েছে এবং একমাত্র তাঁরই মাধ্যমে পূর্ণতমভাবে প্রকাশ পেয়েছে। আরবীতে সাধারণ ব্যবহারেও, খাতাম শব্দটি শ্রেষ্ঠত্বের শেষসীমা বুঝায় এতদ্ব্যতীত কুরআন স্পষ্টভাবে বলেছে, মহানবী (সা.)-এর পরেও উম্মতী নবী আসবেন (৪:৭০; ৭:৩৬)। মহানবী (সা.) নিজের মনেও পরবর্তীকালে উম্মতী নবীর আগমন হবে বলে স্পষ্ট ধারণা রাখতেন। তিনি বলেছিলেন, ‘ইবরাহীম [মহানবী (সা.)-এর পুত্র] যদি জীবিত থাকত তবে নিশ্চয় নবী হতো’ (ইবনে মাজাহ, কিতাবুল জানায়েয)। তিনি আরো বলেছিলেন, ‘এই উম্মতে আবু বকর সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, তবে সে ব্যক্তি ছাড়া যিনি নবী হবেন’ (কানযুল উম্মাল)। খাতামুন নাবিয়‍্যীন প্রসঙ্গে আরো জ্ঞানগর্ভ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার জন্য তফসীরে সগীরের আলোচ্য আয়াতের টীকা দ্রষ্টব্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوا اللّٰہَ ذِکۡرًا کَثِیۡرًا ﴿ۙ۴۲﴾

৪২
হে যারা ঈমান এনেছ! তোমরা يَأْيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ আল্লাহকে অনেক বেশি স্মরণ করো,কদেখুন: ৪:১০৪; ৮:৪৬; ৬২:১১

وَّسَبِّحُوۡہُ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿۴۳﴾

৪৩
খদেখুন: ৩:৪২; ১৯:১২এবং সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।

ہُوَ الَّذِیۡ یُصَلِّیۡ عَلَیۡکُمۡ وَمَلٰٓئِکَتُہٗ لِیُخۡرِجَکُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ؕ وَکَانَ بِالۡمُؤۡمِنِیۡنَ رَحِیۡمًا ﴿۴۴﴾

৪৪
তিনিই তোমাদের প্রতি রহমত প্রেরণ করেন২৩৫৯-ক এবং তাঁর ফেরেশতারাও (তোমাদের জন্য দোয়া করে), কদেখুন: ২:২৫৮; ১৪:৬; ৫৭:১০; ৬৫:১২যেন তিনি অন্ধকাররাশি থেকে তোমাদের বের করে আলোর দিকে নিয়ে যান। আর তিনি মুমিনদের প্রতি পরম দয়াময়।
২৩৫৯-ক। ‘ইউসাল্লি’ মানে রহমত ও আশীর্বাদ বর্ষণ করা এবং প্রার্থনা করা উভয় অর্থই হয়।

تَحِیَّتُہُمۡ یَوۡمَ یَلۡقَوۡنَہٗ سَلٰمٌ ۖۚ وَاَعَدَّ لَہُمۡ اَجۡرًا کَرِیۡمًا ﴿۴۵﴾

৪৫
খদেখুন: ১০:১১; ৩৬:৫৯যে-দিন তারা তাঁর সাথে সাক্ষাৎ করবে সে-দিন তাদের সম্ভাষণ হবে ‘সালাম’। আর তিনি তাদের জন্য অতি সম্মানজনক প্রতিদান প্রস্তুত করে রেখেছেন।

یٰۤاَیُّہَا النَّبِیُّ اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ شَاہِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیۡرًا ﴿ۙ۴۶﴾

৪৬
হে নবী! নিশ্চয় আমরা তোমাকে পাঠিয়েছি এক সাক্ষীরূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে।

وَّدَاعِیًا اِلَی اللّٰہِ بِاِذۡنِہٖ وَسِرَاجًا مُّنِیۡرًا ﴿۴۷﴾

৪৭
গদেখুন: ২৫:৫৭; ৩৫:২৫; ৪৮:৯আর আল্লাহর দিকে তাঁরই আদেশে আহ্বানকারী ও দীপ্তিমান সূর্যরূপে।২৩৬০ঘদেখুন: ১৮:২৯; ২৫:৫৩
২৩৬০। সৌরজগতের কেন্দ্রবিন্দু যেমন সূর্য, তেমনই মহানবী (সা.) আধ্যাত্মিক জগতের সূর্য। নবীগণ ও ঐশী সংস্কারকগণের জন্য আকাশমণ্ডলের সূর্য তিনিই। নবী ও সংস্কারকরা মহানবী (সা.)-কে ঘিরে তাঁরই চারদিকে আবর্তিত হন এবং তাঁরই কাছ থেকে আলো সংগ্রহ করে থাকেন। মহানবী (সা.) বলেছেন, আমার সাহাবীরা প্রত্যেকেই এক একটি নক্ষত্র। তাদের যে-কোনো একজনকে অনুসরণ করলে তোমরা সঠিক পথ পাবে (সগীর)।

وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ بِاَنَّ لَہُمۡ مِّنَ اللّٰہِ فَضۡلًا کَبِیۡرًا ﴿۴۸﴾

৪৮
আর তুমি মুমিনদের এ মর্মে সুসংবাদ দাও, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড়ো অনুগ্রহ।

وَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَالۡمُنٰفِقِیۡنَ وَدَعۡ اَذٰٮہُمۡ وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۴۹﴾

৪৯
আর তুমি কাফিরদের ও মুনাফিকদের অনুসরণ কোরো না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করো আর আল্লাহর ওপর ভরসা করো, কেননা কার্যনির্বাহকরূপে আল্লাহই যথেষ্ট।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نَکَحۡتُمُ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوۡہُنَّ مِنۡ قَبۡلِ اَنۡ تَمَسُّوۡہُنَّ فَمَا لَکُمۡ عَلَیۡہِنَّ مِنۡ عِدَّۃٍ تَعۡتَدُّوۡنَہَا ۚ فَمَتِّعُوۡہُنَّ وَسَرِّحُوۡہُنَّ سَرَاحًا جَمِیۡلًا ﴿۵۰﴾

৫০
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ২:২৩৭তোমরা যখন মুমিন নারীদের বিয়ে করো এবং তাদেরকে স্পর্শ করার পূর্বেই তাদের তালাক দাও, সেক্ষেত্রে তাদের কাছে (নির্ধারিত) ইদ্দত পালনের দাবি করার কোনো অধিকার তোমাদের নাই। অতএব তোমরা তাদের কিছু বৈষয়িক উপকার করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও।২৩৬১
২৩৬১। ‘এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও’ বাক্যটির তাৎপর্য হলো: (১) তালাকপ্রাপ্তির কারণে স্ত্রীলোকের কোনো বদনাম কিংবা অপমান হয়েছে বলে যেন মনে করা না হয়, (২) তালাকপ্রাপ্তা স্ত্রী তার কাবিনের ন্যায্য পাওনা থেকে যেন বেশিই পেয়ে যায়, (৩) তালাকের পর স্ত্রীলোকটি যেন নিজেকে স্বাধীনভাবে পরিচালিত করতে পারে তা নিশ্চিত করতে হবে। এ স্বাধীনতায় কোনোভাবে যেন হস্তক্ষেপ করা না হয়। ২৩৬২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য