৩৩

الأحزاب

সূরা আল-আহযাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৪ আয়াত এবং ৯ রুকূ

یَحۡسَبُوۡنَ الۡاَحۡزَابَ لَمۡ یَذۡہَبُوۡا ۚ وَاِنۡ یَّاۡتِ الۡاَحۡزَابُ یَوَدُّوۡا لَوۡ اَنَّہُمۡ بَادُوۡنَ فِی الۡاَعۡرَابِ یَسۡاَلُوۡنَ عَنۡ اَنۡۢبَآئِکُمۡ ؕ وَلَوۡ کَانُوۡا فِیۡکُمۡ مَّا قٰتَلُوۡۤا اِلَّا قَلِیۡلًا ﴿٪۲۱﴾

২১
তারা মনে করে সম্মিলিত (হানাদার) বাহিনী এখনো ফিরে যায় নি। আর এসব দল যদি (আবারো) আক্রমণ করে (সেক্ষেত্রে) তারা চাইবে- হায়, তারা যদি বেদুঈনদের মাঝে মরুভূমিতে থেকে তোমাদের খোঁজখবর নিতে পারত! আর তোমাদের মাঝে থাকলেও তারা যুদ্ধ কমই করত।২৩৪২কদেখুন: ৩:৩২
সূরা আল-আহযাব - রুকু ২
২৩৪২। ১৩ নম্বর আয়াতে মুনাফিকদের মনের বিচিত্র অবস্থার বর্ণনা শুরু হয়েছিল, বিশেষভাবে বিপদগ্রস্ত অবস্থায় তাদের মানসিক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছিল। আলোচ্য আয়াতে এসে সেই বর্ণনা সম্পূর্ণ হলো। মুনাফিকরা ভীরু ও হীনমনা। তারা মিথ্যাবাদী এবং শপথ ও চুক্তিপালনে বিমুখ। তারা বিশ্বাসঘাতক, নিমকহারাম। তারা কৃপণ, হীনমনা ও লোভী। অল্প কথায়, তারা মুমিনদের সম্পূর্ণ উলটারূপ।

لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰہِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰہَ وَالۡیَوۡمَ الۡاٰخِرَ وَذَکَرَ اللّٰہَ کَثِیۡرًا ﴿ؕ۲۲﴾

২২
নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে,২৩৪৩ প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকালের (সাক্ষাৎ সম্পর্কে) আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে।
২৩৪৩। নবী করীম (সা.)-এর জীবনের সর্বাপেক্ষা কঠোর পরীক্ষা ছিল এই খন্দকের যুদ্ধ। এই কঠোরতম পরীক্ষা থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হবার ফলে তাঁর নৈতিক স্তর ও আধ্যাত্মিক মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেল। মানুষের মনের প্রকৃত পরিচয়, এর মাহাত্ম্য বা নীচতা তখনই সঠিকভাবে প্রকাশিত হয় যখন সে মহাবিপদে বা ঘোর অন্ধকারে নিপতিত হয় অথবা যখন সে নিজের শত্রুকে স্বীয় পদতলে ভূলুণ্ঠিত অবস্থায় দেখে কৃতকার্যতা ও বিজয়ের গৌরব অর্জন করে। ইতিহাস এই কথার ভূরি ভূরি সাক্ষ্যপ্রমাণে ভরপুর, মহানবী (সা.) স্বীয় সংকট মুহূর্তে যেমন মহান ও মহীয়ান ছিলেন, স্বীয় কৃতকার্যতা ও বিজয় মুহূর্তেও তেমনই মহান ও মহীয়ান ছিলেন। খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ ও হুনায়নের যুদ্ধ তাঁর সুমহান চরিত্রের এক বিশিষ্ট দিক সম্পর্কে যেমন ব্যাপকভাবে আলোকপাত করে, তেমনই মক্কা-বিজয় তাঁর চরিত্রের অন্য বিশিষ্ট দিকের প্রতি ব্যাপকভাবে আলোকপাত করে। সম্পদে-বিপদে, জয়-পরাজয়ে তিনি সমভাবে মহান ও মহীয়ান। সংকট ও বিপদ তাঁকে হতাশ বা মুহ্যমান করে নি, আবার কৃতকার্যতা ও বিজয় তাঁকে গর্বিত করে নি। হুনায়নের যুদ্ধের দিনে যখন তিনি প্রায় একাকী রণাঙ্গনে ছিলেন এবং ইসলামের অস্তিত্ব প্রায় মিটে যাবার উপক্রম হলো তখনো তিনি নির্ভয়ে নির্দ্বিধায় শত্রুব্যুহে একা প্রবেশ করেন, আর তাঁর পবিত্র মুখে বীরত্বভরে উচ্চারিত হলো- ‘নিশ্চয় আমি আল্লাহর নবী, আমি মিথ্যাবাদী নই। আমি আব্দুল মুত্তালিবের পুত্র।’ আর যেদিন মক্কা-বিজয়ের সাথে সারা আরবভূমি তাঁর পদতলে প্রণত হলো তখন অবিসংবাদিত সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও তিনি গর্বিত ও উদ্ধত হলেন না। তিনি শত্রুর প্রতি ক্ষমা ও মহানুভবতা প্রদর্শন করলেন। মহানবী (সা.)-এর চরিত্র-মাহাত্ম্যের সর্বাপেক্ষা উজ্জ্বল সাক্ষ্য এটাই যে, যারা তাঁর নিত্যসাথি ছিলেন এবং তাঁকে সর্বাপেক্ষা বেশি ঘনিষ্ঠভাবে চিনতেন তারা প্রত্যেকেই বিনাবাক্য ব্যয়ে তাঁর দাবির সাথে সাথে তাঁকে সত্য নবী বলে গ্রহণ করেছিলেন। তাঁরা হলেন মহানবী (সা.)-এর স্ত্রী হযরত খাদিজা (রা.), জীবনব্যাপী বন্ধু হযরত আবু বকর (রা.), তাঁর চাচাতো ভাই হযরত আলী (রা.) এবং তাঁর মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস হযরত যায়েদ (রা.)। মহানবী (সা.) ছিলেন উচ্চতম মানবতার মূর্ত প্রতীক। তিনি (সা.) ছিলেন সুন্দরের, কল্যাণের ও পরহিতের মহত্তম আদর্শ। তাঁর বৈচিত্র্যময় জীবনের ও মহান চরিত্রের যে-কোনো দিকে তাকিয়ে দেখুন, তিনি অনুপম। তিনি মানবতার জন্য অতুলনীয় দৃষ্টান্ত ও আদর্শ। তিনিই সর্বাধিক অনুসরণযোগ্য। তাঁর জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত উন্মুক্ত ইতিহাসের

وَلَمَّا رَاَ الۡمُؤۡمِنُوۡنَ الۡاَحۡزَابَ ۙ قَالُوۡا ہٰذَا مَا وَعَدَنَا اللّٰہُ وَرَسُوۡلُہٗ وَصَدَقَ اللّٰہُ وَرَسُوۡلُہٗ ۫ وَمَا زَادَہُمۡ اِلَّاۤ اِیۡمَانًا وَّتَسۡلِیۡمًا ﴿ؕ۲۳﴾

২৩
আর মুমিনরা যখন হানাদার বাহিনীকে দেখতে পেল তখন তারা বলল, ‘এ তো তা-ই যার প্রতিশ্রুতি আল্লাহ ও তাঁর রসূল আমাদের দিয়েছিলেন।২৩৪৪ আর আল্লাহ ও তাঁর রসূল সত্য বলেছিলেন।’ আর এটি তাদেরকে ঈমান ও আত্মসমর্পণে আরো সমৃদ্ধ করেছে।
২৩৪৪। অবিশ্বাসীদের জোটবদ্ধ বাহিনীগুলোর পরাজয় ও মুসলমানদের বিজয়-সংক্রান্ত ভবিষ্যদ্বাণীর প্রতি এই আয়াত অঙ্গুলি নির্দেশ করছে (৩৮:১২ এবং ৫৪:৪৬)।

مِنَ الۡمُؤۡمِنِیۡنَ رِجَالٌ صَدَقُوۡا مَا عَاہَدُوا اللّٰہَ عَلَیۡہِ ۚ فَمِنۡہُمۡ مَّنۡ قَضٰی نَحۡبَہٗ وَمِنۡہُمۡ مَّنۡ یَّنۡتَظِرُ ۫ۖ وَمَا بَدَّلُوۡا تَبۡدِیۡلًا ﴿ۙ۲۴﴾

২৪
মুমিনদের মাঝে এমন অনেক পুরুষ রয়েছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্য প্রমাণ করে দেখিয়েছে।২৩৪৫ তাদের মাঝে এমনও (লোক) আছে, যে নিজের সংকল্প পূর্ণ করেছে (অর্থাৎ শাহাদত বরণ করেছে)। অপরদিকে তাদের মাঝে এমনও (লোক) আছে, যে এখনো অপেক্ষা করছে। আর তারা আদৌ (নিজেদের সংকল্পে) কোনো পরিবর্তন করে নি।
২৩৪৫। এ আয়াতটি নবী করীম (সা.)-এর শিষ্যদের ধৈর্য, বিশ্বস্ততা ও একাগ্রতা এবং তাঁদের বিশ্বাসের দৃঢ়তা সম্বন্ধে এক স্মরণিকা বিশেষ। অন্য কোনো নবীর অনুসারীরা বিশ্বস্ততা ও সৎকর্মশীলতার এত বড়ো প্রশংসাপত্র আল্লাহর কাছ থেকে পান নি। হযরত মুহাম্মদ (সা.) যেমন নবীগণের মধ্যে স্বীয় কর্তব্য পালনের দিক দিয়ে অনন্য ও অদ্বিতীয়, তাঁর সাহাবীরাও তেমনই নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের দিক দিয়ে অতুলনীয়।

لِّیَجۡزِیَ اللّٰہُ الصّٰدِقِیۡنَ بِصِدۡقِہِمۡ وَیُعَذِّبَ الۡمُنٰفِقِیۡنَ اِنۡ شَآءَ اَوۡ یَتُوۡبَ عَلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿ۚ۲۵﴾

২৫
(এর) কফলাফল হলো, আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যতার প্রতিদান দেবেন এবং চাইলে মুনাফিকদের শাস্তি দেবেন অথবা কৃপাভরে তাদের তওবা গ্রহণ করবেন। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

وَرَدَّ اللّٰہُ الَّذِیۡنَ کَفَرُوۡا بِغَیۡظِہِمۡ لَمۡ یَنَالُوۡا خَیۡرًا ؕ وَکَفَی اللّٰہُ الۡمُؤۡمِنِیۡنَ الۡقِتَالَ ؕ وَکَانَ اللّٰہُ قَوِیًّا عَزِیۡزًا ﴿ۚ۲۶﴾

২৬
আর আল্লাহ অস্বীকারকারীদের তাদের ক্রোধসহ এমন রিক্তহস্তে ফিরিয়ে দিলেন যে, তারা কোনো কল্যাণ লাভ করতে পারে নি।২৩৪৬ আর যুদ্ধে আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট। আর আল্লাহ অতি ক্ষমতাবান, মহাপরাক্রমশালী।
২৩৪৬। দুর্ধর্ষ কাফিরদের সম্মিলিত আক্রমণ আল্লাহ তা’লা ব্যর্থ করেছিলেন। তারা অবরোধ তুলতে বাধ্য হলো। তাদের এই অপবিত্র ও ঘৃণ্য উদ্দেশ্য সিদ্ধিতে ব্যর্থ হয়ে তারা রাগে, ক্ষোভে নিজেরা ভেতরে ভেতরে জ্বলতে লাগল। তারা এমন শিক্ষা লাভ করল যে, আর কখনো মদীনা আক্রমণের চিন্তা তাদের মনে স্থান পায় নি। এখন থেকে যুদ্ধ করা বা না করার ক্ষমতা ও অধিকার মুসলমানদের হাতে চলে গেল। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। দুর্বল, অত্যাচারিত ও নির্যাতিত সংখ্যালঘুর অবস্থান থেকে মুসলমানরা আরবদেশের এক মহাশক্তিতে পরিগণিত হলো।

وَاَنۡزَلَ الَّذِیۡنَ ظَاہَرُوۡہُمۡ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ مِنۡ صَیَاصِیۡہِمۡ وَقَذَفَ فِیۡ قُلُوۡبِہِمُ الرُّعۡبَ فَرِیۡقًا تَقۡتُلُوۡنَ وَتَاۡسِرُوۡنَ فَرِیۡقًا ﴿ۚ۲۷﴾

২৭
কদেখুন: ৪৮:৬-৭আর আহলে কিতাব থেকে যারা তাদের (অর্থাৎ কাফিরদের) সাহায্য করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ত্রাসসঞ্চার করলেন। (তখন) তাদের এক দলকে তোমরা হত্যা করছিলে এবং অপর দলকে তোমরা বন্দি করছিলে।২৩৪৭খদেখুন: ৫৯:৩
২৩৪৭। বিশ্বাসঘাতক বনু কুরায়যা গোত্র মহানবী (সা.)-এর সাথে শপথ করে চুক্তিবদ্ধ হয়েছিল যে, শত্রুরা মদীনায় মুসলমানদেরকে আক্রমণ করলে তারা মুসলমানদের সাথে থাকবে ও সাহায্য করবে, কিন্তু খন্দকের যুদ্ধের সময় দেখা গেল, বনু নাযীর গোত্রের নেতা হুয়ি ইবনে আখতাব-এর প্ররোচনায় বনু কুরায়যা গোত্র স্বীয় অঙ্গীকার ও চুক্তিভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ কাফিরদের সঙ্গে যোগদান করল। এই সম্মিলিত আক্রমণ যখন ব্যর্থতায় পর্যবসিত হলো মহানবী (সা.) তখন বনু কুরায়যার বিরুদ্ধে অগ্রসর হলেন এবং তাদের ঘাঁটিতেই তাদেরকে অবরোধ করলেন। এই অবরোধ ২৫ দিন স্থায়ী ছিল। অতঃপর তারা অস্ত্র সংবরণ করে মহানবী (সা.)- এর স্থলে আউস গোত্রের প্রধান সাদ বিন মুআযের ‘মধ্যস্থতা’ মেনে নিল। সাদ মূসায়ী বিধান (দ্বিতীয় বিবরণ ২০:১০-১৫) অনুযায়ী বনু কুরায়যাকে শাস্তি প্রদান করলেন।

وَاَوۡرَثَکُمۡ اَرۡضَہُمۡ وَدِیَارَہُمۡ وَاَمۡوَالَہُمۡ وَاَرۡضًا لَّمۡ تَطَـُٔوۡہَا ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرًا ﴿٪۲۸﴾

২৮
আর তিনি তোমাদেরকে তাদের ভূসম্পত্তি, তাদের বাড়িঘর এবং তাদের ধনসম্পদের উত্তরাধিকারী করেছেন। আর এমন জায়গারও (উত্তরাধিকারী করবেন) যেখানে তোমরা এখনো পদার্পণ করো নি।২৩৪৮ আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।*
সূরা আল-আহযাব - রুকু ৩
২৩৪৮। এখানে খায়বারের ভূমির প্রতি ইঙ্গিত থাকতে পারে অথবা ইঙ্গিত রয়েছে পারস্য ও রোমান সাম্রাজ্যের প্রতি বা আরো দূরবর্তী কোনো দেশের প্রতি যে-সব স্থানে মুসলমানরা তখনো পদার্পণ করে নি, কিন্তু যা অদূর ভবিষ্যতে মুসলমানদের অধিকারে এসে যাবে।
* এতে এমন সব এলাকা বিজয়ের ভবিষ্যদ্বাণী রয়েছে, যেখানে এখনো মুসলমানদের পা রাখার সুযোগ হয় নি। আসলে এতে ভবিষ্যদ্বাণীর এক দীর্ঘ ধারার উল্লেখ করা হয়েছে। [খলীফাতুল মসীহ রাবে (রাহে.)-এর উর্দু অনুবাদের নোট দ্রষ্টব্য)

یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّاَزۡوَاجِکَ اِنۡ کُنۡـتُنَّ تُرِدۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا وَزِیۡنَتَہَا فَتَعَالَیۡنَ اُمَتِّعۡکُنَّ وَاُسَرِّحۡکُنَّ سَرَاحًا جَمِیۡلًا ﴿۲۹﴾

২৯
হে নবী! তুমি তোমার স্ত্রীদের বলো, ‘তোমরা যদি পার্থিব জীবন ও এর শোভা- তোমাদেরকে পার্থিব সুখস্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেই এবং তোমাদেরকে সুন্দরভাবে বিদায় দেই।২৩৪৯
২৩৪৯। মহানবী (সা.)-এর স্ত্রীরা (রা.) যেহেতু নৈতিক ও সামাজিক সদ্ব্যবহারের আদর্শ নমুনা ছিলেন সেহেতু এটাই তাঁদের পক্ষে শোভনীয় ছিল যে, তারা আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবেন। এমন নয় যে, অর্থ বা ভোগ তাদের জন্য একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সংযম ও ত্যাগতিতিক্ষার উচ্চতম আদর্শ ও দৃষ্টান্ত স্থাপনই ছিল তাদের কাজ। পার্থিব জীবনের সুযোগসুবিধা ভোগ, সম্পদশালী সুখী জীবনের প্রত্যাশাকে বিসর্জন দিয়ে উচ্চতর নৈতিক ও আধ্যাত্মিক জীবনযাপনকে বেছে নেওয়াতেই উচ্চপর্যায়ের ত্যাগ প্রকাশ পায়। নবীপত্নীদের এরূপ ত্যাগের মহিমায় ২৩৪৯-ক ও ২৩৫০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য দীপ্ত হওয়া উচিত। এ আয়াতে ও পরবর্তী কয়েকটি আয়াতে নবীপত্নীদের বলা হয়েছে, তাঁরা হয় নবী করীম (সা.)- এর চিরসঙ্গিনী থেকে সংযত ও ত্যাগের পথ বরণ করবেন, নতুবা (নবীকে ছেড়ে) ভোগবিলাসের জীবনকে বেছে নিবেন।

وَاِنۡ کُنۡـتُنَّ تُرِدۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَالدَّارَ الۡاٰخِرَۃَ فَاِنَّ اللّٰہَ اَعَدَّ لِلۡمُحۡسِنٰتِ مِنۡکُنَّ اَجۡرًا عَظِیۡمًا ﴿۳۰﴾

৩০
কিন্তু তোমরা যদি আল্লাহকে ও তাঁর রসূলকে এবং পরকালের আবাস চাও তবে (জেনে রাখো,) নিশ্চয় আল্লাহ তোমাদের মাঝে সৎকর্মপরায়ণদের জন্য অনেক বড়ো পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’