৩০

الروم

সূরা আর-রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৬ রুকূ

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنۡتُمۡ بَشَرٌ تَنۡتَشِرُوۡنَ ﴿۲۱﴾

২১
আর তাঁর নিদর্শনাবলির মাঝে এটিও একটি- তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপর দেখো! তোমরা মানুষরূপে (পৃথিবীর সর্বত্র) ছড়িয়ে পড়তে থাকলে।২২৭৭
২২৭৭। এ আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদেরকে মাটি (তুরাব) থেকে সৃষ্টি করেছেন। অন্যত্র বলা হয়েছে, মানুষকে তীন বা কাদামাটি থেকে সৃষ্টি করা হয়েছে (৬:৩, ১৭:৬২, ২৩:১৩, ৩২:৮, ৩৭:১২, ৩৮:৭২)। মাটি থেকে মানুষের সৃষ্টি বলতে তার সৃষ্টির বিভিন্ন স্তর বা অবস্থার সে স্তরকে বুঝায় যখন সে কর্দমাবস্থা প্রাপ্ত হয় নি। এটি কর্দমাবস্থা প্রাপ্তির পূর্বস্তর। এর দ্বারা একথাও বুঝায় যে, মানুষ মাটি থেকে তার খাদ্য সংগ্রহ করতে থাকে যা দ্বারা সে প্রথম থেকে শেষাবধি বেঁচে থাকে। এ আয়াতে আল্লাহ তা’লা স্বীয় অস্তিত্বের তিনটি যুক্তি পেশ করেছেন। (ক) আল্লাহ তা’লা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন অথবা এই মাটির সাথে জীবনের বাহ্যত কোনো সম্পর্ক নাই, এতে প্রাণ সৃষ্টির কোনো বাহ্যিক উপকরণও দেখা যায় না। (খ) তিনি মানুষকে সূক্ষ্ম অনুভূতিসমূহ দ্বারা ভূষিত ২২৭৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করেছেন এবং মানুষের প্রকৃতিতে উন্নতির ও প্রগতি সাধনের বিরাট বাসনা এবং প্রেরণা প্রোথিত করে দিয়েছেন। মানুষের মনস্কামনা সিদ্ধির জন্য যে-সব শক্তি ও গুণাবলির ব্যবহার প্রয়োজন সেসব শক্তি ও গুণাবলি তার মধ্যে মজুদ রেখেছেন। (গ) তিনি মানুষের মনের গহীনে বিস্তৃতি লাভ, খ্যাতি লাভ ও বিশ্বব্যাপী প্রভুত্ব লাভের পিপাসা রেখে দিয়েছেন এবং এসব লাভের উপযোগী প্রয়োজনীয় শক্তিসমূহও তাকে দান করেছেন।

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡہَا وَجَعَلَ بَیۡنَکُمۡ مَّوَدَّۃً وَّرَحۡمَۃً ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۲۲﴾

২২
কদেখুন: ১০:৩২আর তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদেরই মাঝ থেকে জীবনসঙ্গী সৃষ্টি করাও তাঁর নিদর্শনাবলির অন্যতম, যেন তোমরা তার (তথা জীবনসঙ্গীর) কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মাঝে প্রেমপ্রীতি ও দয়ামায়া সৃষ্টি করেছেন।২২৭৮ নিশ্চয় এতে সেসব জাতির জন্য নিদর্শনাবলি রয়েছে, যারা চিন্তাভাবনা করে।খদেখুন: ৪:২; ৭:১৯০; ১৬:৭৩; ৩৯:৭
২২৭৮। স্ত্রীলোক ও পুরুষের মধ্যকার পারস্পরিক ভালোবাসা প্রজননে সাহায্য করে এবং পৃথিবীর বুকে মানবতার অস্তিত্বকে টিকিয়ে রাখে। এতে বুঝা যায়, মানবসৃষ্টির পশ্চাতে কোনো উদ্দেশ্য কাজ করে যাচ্ছে, একজন পরিকল্পনাবিদ সেই উদ্দেশ্যকে এগিয়ে নিচ্ছেন। এতে আরো উপলব্ধি করা যায়, উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর ও পূর্ণ থেকে পূর্ণতর জীবন লাভের জন্য মৃত্যুর পরও জীবনের প্রবহমানতা থাকা প্রয়োজন।

وَمِنۡ اٰیٰتِہٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافُ اَلۡسِنَتِکُمۡ وَاَلۡوَانِکُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّلۡعٰلِمِیۡنَ ﴿۲۳﴾

২৩
কদেখুন: ৪২:৩০আর তাঁর নিদর্শনাবলির অন্তর্গত (বিষয়( হলো, আকাশসমূহ ও পৃথিবীর সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য।২২৭৯ নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে।*খদেখুন: ১০:৬৮; ২৭:৮৭; ২৮:৭৪গদেখুন: ১৩:১৩
২২৭৯। মানুষের ভাষা ও বর্ণের বিভিন্নতার সাথে তার উন্নতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিভিন্নতা সুপরিকল্পিত, যার পশ্চাতে পরিকল্পনাকারীর অস্তিত্ব বিদ্যমান। আকাশসমূহ ও বিশ্বজগৎ সেই পরিকল্পনাকারীর সৃষ্টি। বর্ণের ও ভাষার বিভিন্নতার ফলে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির আগমন-নির্গমন ঘটে চলেছে, কিন্তু তবুও এই বিভিন্নতার অন্তরালে স্থায়ীভাবে প্রবহমান রয়েছে একটি বিরাট একতা অর্থাৎ মানবতার ঐক্য আর মানবতার এই ঐক্য যুক্তিগ্রাহ্যভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে, সৃষ্টিকর্তাও একজনই।
* এ আয়াতে এই ইঙ্গিতও রয়েছে, মানবজাতির সূচনালগ্নে ভাষা ছিল একটিই এবং তা ছিল ইলহামী ভাষা। এরপর মানুষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার ফলে এলাকা পরিবর্তনের সাথে সাথে ভাষারও পরিবর্তন হতে থাকে। এভাবেই সূচনাতে মানুষের রং-ও ছিল একই রকম। এরপর গ্রীষ্ম, শীত এবং নাতিশীতোষ্ণ অবস্থা অনুযায়ী তার রঙেরও পরিবর্তন হতে থাকে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَمِنۡ اٰیٰتِہٖ مَنَامُکُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ وَابۡتِغَآؤُکُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّسۡمَعُوۡنَ ﴿۲۴﴾

২৪
আর তাঁর নিদর্শনাবলির মাঝে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রাযাপন এবং তাঁর অনুগ্রহ লাভের জন্য তোমাদের পরিশ্রমও। নিশ্চয় এতে সেসব লোকের জন্য নিদর্শনাবলি রয়েছে, যারা (কথা) শোনে।

وَمِنۡ اٰیٰتِہٖ یُرِیۡکُمُ الۡبَرۡقَ خَوۡفًا وَّطَمَعًا وَّیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَیُحۡیٖ بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۲۵﴾

২৫
“আর তাঁর নিদর্শনাবলির মাঝে আরেকটি হলো, তিনি ভীতি ও আশা সঞ্চার করার লক্ষ্যে তোমাদেরকে বিদ্যুৎচমক২২৮০ দেখান এবং ঘদেখুন: ৪০:১৪; ৪২:২৯মেঘমালা থেকে পানি বর্ষণ করেন। অতঃপর ধরাপৃষ্ঠকে এর নিষ্প্রাণ হয়ে যাবার পর এতে প্রাণসঞ্চার করেন। নিশ্চয় এসবের মাঝে বিবেকবান জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে।”
২২৮০। আকাশে বিদ্যুৎ চমকানোর মধ্যেও মঙ্গল রয়েছে। এটি বৃষ্টির আগমনবার্তা ঘোষণা করে যা জমিতে উর্বরতা ও ফসল উৎপাদন করে মানুষকে সম্পদশালী করে। বিদ্যুৎ চমকানো দ্বারা বহু প্রকারের রোগজীবাণু মারা পড়ে এবং ফসল বিনাশকারী পোকামাকড় ধ্বংস হয়। তাই ভীতিপ্রদ হলেও এতে মানুষের বহু উপকারও সাধিত হয়। এভাবে প্রকৃতির প্রতিটি বস্তু ঐশী পরিকল্পনা মোতাবেক স্বীয় কর্ম সম্পাদন করে চলেছে এবং সেই সুবাদে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রজ্ঞা ও সর্বশক্তিমানতা ঘোষণা করে যাচ্ছে।

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ تَقُوۡمَ السَّمَآءُ وَالۡاَرۡضُ بِاَمۡرِہٖ ؕ ثُمَّ اِذَا دَعَاکُمۡ دَعۡوَۃً ٭ۖ مِّنَ الۡاَرۡضِ ٭ۖ اِذَاۤ اَنۡتُمۡ تَخۡرُجُوۡنَ ﴿۲۶﴾

২৬
আর তাঁর নিদর্শনাবলির মাঝে (এটিও) একটি- আকাশ ও পৃথিবী তাঁর আদেশে সুপ্রতিষ্ঠিত।২২৮১ এরপর তিনি যখন পৃথিবী থেকে তোমাদেরকে এক আহ্বান জানাবেন তখন অবলীলায় তোমরা বেরিয়ে আসবে।
২২৮১। কোটি কোটি বছর পূর্বে সৌরমণ্ডল অস্তিত্ব লাভ করেছিল, কিন্তু আজও তা সামান্য বিকল হয় নি। আল্লাহর সৃষ্টিকৌশল এমন যে, দৃশ্যত কোনোকিছুর ওপর ভর না দিয়েই শূন্যপথে নিজ নিজ কক্ষপথে যাত্রারত রয়েছে অগণিত গ্রহ-তারা ও নক্ষত্ররাজি।

وَلَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ کُلٌّ لَّہٗ قٰنِتُوۡنَ ﴿۲۷﴾

২৭
আর আকাশসমূহ ও পৃথিবীতে যারা আছে সব তাঁরই। সকলে তাঁরই অনুগত।২২৮২
২২৮২। এটি মানুষের জ্ঞানের ও ধারণারও বাইরে যে, কোনো সূদূর অতীতে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। সেই অজানা-অজ্ঞেয় অতীতকাল থেকে এই সূর্য তার গ্রহগুলোকে সাথে নিয়ে নিজ গতিপথে একইভাবে অবিরাম চলছে। কোথাও নিয়মভঙ্গ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কী অনুপম! এরূপ কোটি কোটি সৌরজগৎ মহাশূন্যে ভেসে ২২৮৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য চলেছে। কোথাও দ্বন্দ্ব নাই, নাই সংঘর্ষ। নিয়মশৃঙ্খলার কী অপূর্ব সমাবেশ! পরিপূর্ণতা ও সম্পূর্ণতার কী অচিন্তনীয় রূপায়ণ! ‘সকলে তাঁরই অনুগত’-বাক্যটির অর্থ এটাই।

وَہُوَ الَّذِیۡ یَبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ وَہُوَ اَہۡوَنُ عَلَیۡہِ ؕ وَلَہُ الۡمَثَلُ الۡاَعۡلٰی فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۲۸﴾

২৮
কদেখুন: ৩৫:৪২আর তিনিই সৃষ্টির সূচনা করেন, এরপর এর পুনরাবৃত্তি করেন। আর এটি তাঁর জন্য অতি সহজ। আর আকাশসমূহ ও পৃথিবীতে ৩. সর্বোচ্চ মর্যাদা তাঁরই। আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।খদেখুন: ১৬:৫৩; ২০:৭; ২১:২০; ২২:৬৫গদেখুন: ১০:৩৫; ২৭:৬৫; ২৯:২০
সূরা আর-রূম - রুকু ৩

ضَرَبَ لَکُمۡ مَّثَلًا مِّنۡ اَنۡفُسِکُمۡ ؕ ہَلۡ لَّکُمۡ مِّنۡ مَّا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ مِّنۡ شُرَکَآءَ فِیۡ مَا رَزَقۡنٰکُمۡ فَاَنۡتُمۡ فِیۡہِ سَوَآءٌ تَخَافُوۡنَہُمۡ کَخِیۡفَتِکُمۡ اَنۡفُسَکُمۡ ؕ کَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۲۹﴾

২৯
তিনি তোমাদের কাছে তোমাদের নিজেদেরই ভেতরকার একটি চিত্র তুলে ধরেছেন। তোমাদের অধীনস্থদের (অর্থাৎ দাসদাসীদের) মাঝে কি এমন কেউ আছে, যে তোমাদের সেই ধনসম্পদে অংশীদার হয়েছে, যা আমরা তোমাদের দিয়েছি। ফলে তোমরা (সবাই) এতে সমান (অংশীদার) হয়ে গেছ,২২৮৩ আর তাদেরকে নিজ (সমপর্যায়ভুক্ত) লোকদের মতো ভয় করছ। এভাবেই আমরা বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করে থাকি।
২২৮৩। এ আয়াতে বলা হয়েছে, একই মানবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও প্রভু এবং তার ভৃত্য যেমন সমান বা সমঅধিকারী হয় না এবং তার নিজের সম্পদ ভৃত্যের সাথে বণ্টন করে সমান অংশীদারিত্ব বরণ করে না, তেমনই আল্লাহ যিনি সবকিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা, তিনি এই বিশ্বের নিয়ন্ত্রণের ক্ষমতা কারো সাথে ভাগাভাগি করেন না। তিনি অংশীদারিত্বের সম্পূর্ণ ঊর্ধ্বে।

بَلِ اتَّبَعَ الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اَہۡوَآءَہُمۡ بِغَیۡرِ عِلۡمٍ ۚ فَمَنۡ یَّہۡدِیۡ مَنۡ اَضَلَّ اللّٰہُ ؕ وَمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۳۰﴾

৩০
প্রকৃতপক্ষে যারা যুলুম করেছে, তারা না জেনেই নিজেদের কামনা-বাসনার অনুসরণ করেছে। কদেখুন: ৭:১৮৭; ১৩:৩৪; ৩৯:৩৭; ৪০:৩৪অতএব আল্লাহ যাকে বিপথগামী সাব্যস্ত করেন, তাকে কে হিদায়াত দিতে পারে? আর তাদের (মতো লোকদের) কোনো সাহায্যকারী হবে না।