২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

طٰسٓمّٓ ﴿۲﴾

২
খ কদেখুন: ১:১‘তাহির, সামী, মাজীদ,’* অর্থাৎ পবিত্র, সর্বশ্রোতা, মর্যাদাবান।২১৯৫-কখদেখুন: ২৬:২; ২৭:২
২১৯৫-ক। টীকা ২০৯৪ ও ২১৪৩ দ্রষ্টব্য।

تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۳﴾

৩
গদেখুন: ১২:২; ১৫:২; ২৬:৩; ২৭:২এগুলো এক সুস্পষ্ট কিতাবের আয়াত।ঘদেখুন: ১০:৮৪; ২:৫০; ৭:১৪২; ১৪:৭

نَتۡلُوۡا عَلَیۡکَ مِنۡ نَّبَاِ مُوۡسٰی وَفِرۡعَوۡنَ بِالۡحَقِّ لِقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۴﴾

৪
মুমিন জাতির (কল্যাণের) উদ্দেশ্যে আমরা তোমার কাছে মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাচ্ছি।

اِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِی الۡاَرۡضِ وَجَعَلَ اَہۡلَہَا شِیَعًا یَّسۡتَضۡعِفُ طَآئِفَۃً مِّنۡہُمۡ یُذَبِّحُ اَبۡنَآءَہُمۡ وَیَسۡتَحۡیٖ نِسَآءَہُمۡ ؕ اِنَّہٗ کَانَ مِنَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۵﴾

৫
ঘনিশ্চয় ফেরাউন দেশে উদ্ধত হয়ে উঠেছিল এবং এর অধিবাসীদের দলে-উপদলে ভাগ করে দিয়েছিল।২১৯৬ সে তাদের একটি দলকে দুর্বল করে দিত। সে তাদের পুত্রদের হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত। নিশ্চয় সে ছিল নৈরাজ্য সৃষ্টিকারীদের একজন।
২১৯৬। এ বিংশ শতাব্দীতে পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলো কর্তৃক ‘ডিভাইড এন্ড রুল’ (বিভক্ত করো এবং শাসন করো) নীতি যেমন মারাত্মক পরিণতির সাথে অনুসৃত হয়েছে তেমনই ফেরাউনও অনুরূপ নীতি সফলতার সঙ্গে অনুসরণ করেছিল বলে প্রতিপন্ন হয়। ফেরাউন মিশরবাসীদেরকে দলে-উপদলে বিভক্ত করেছিল এবং পরস্পরের মধ্যে বিবাদবিসংবাদ সৃষ্টি করে দিয়েছিল। তাদের কাউকে সে সুবিধা দিত এবং অন্যান্যকে শোষণ করত ও দাবিয়ে রাখত। হযরত মূসা (আ.)-এর জাতি ছিল শেষোক্ত দুর্ভাগা শ্রেণির। ‘তাদের পুত্রদের হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত’ উক্তি থেকে বুঝা যায়, ফেরাউন বাহ্যিকভাবে ইসরাঈলীদেরকে স্থায়ীভাবে বশে রাখার উদ্দেশ্যে তাদের পুত্রসন্তান ও পুরুষদেরকে নৃশংসভাবে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এই অর্থ বহন করা ছাড়াও এর মর্মার্থ এরূপও হতে পারে, তার এই শোষণ এবং নিষ্ঠুর দমননীতি দ্বারা ফেরাউন তাদের পুরুষোচিত গুণাবলি ধ্বংস করে দিতে চেয়েছিল আর তাদেরকে নারী জাতির মতো দুর্বল করে দিতে চেয়েছিল।

وَنُرِیۡدُ اَنۡ نَّمُنَّ عَلَی الَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا فِی الۡاَرۡضِ وَنَجۡعَلَہُمۡ اَئِمَّۃً وَّنَجۡعَلَہُمُ الۡوٰرِثِیۡنَ ۙ﴿۶﴾

৬
আর দেশে যাদের দুর্বল মনে করা হয়েছিল আমরা তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতা মনোনীত করতে এবং তাদেরকে উত্তরাধিকারী করে দিতে চাইলাম।*
* তা, সীন ও মীম দ্বারা তাইয়্যিবুন, সামীউন ও আলীমুন-ও বুঝায়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক কুরআনের উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَنُمَکِّنَ لَہُمۡ فِی الۡاَرۡضِ وَنُرِیَ فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَجُنُوۡدَہُمَا مِنۡہُمۡ مَّا کَانُوۡا یَحۡذَرُوۡنَ ﴿۷﴾

৭
আর দেশে তাদেরকে আমরা সুপ্রতিষ্ঠিত করব।২১৯৭ অধিকন্তু ফেরাউন ও হামান২১৯৮ এবং উভয়ের সেনাবাহিনীকে তা দেখাবো যা তারা এদের (অর্থাৎ বনী ইসরাঈলের) কাছ থেকে আশঙ্কা করত।২১৯৯
২১৯৭। মিশরে ইসরাঈলীদের চরিত্র হনন যখন নিম্নতর বিন্দুতে পৌঁছেছিল এবং ফেরাউন ও তার লোকদের অবিচারের পেয়ালা যখন কানায় কানায় ভরে গিয়েছিল তখন আল্লাহ তা’লা তাঁর অব্যর্থ সুবিজ্ঞ নিয়মে এ আদেশ জারি করলেন, অত্যাচারীদের শাস্তি হওয়া উচিত এবং যারা দাসত্ব বন্ধনে আবদ্ধ ছিল তাদেরকে মুক্ত করার জন্য তিনি হযরত মূসা (আ.)-কে অবতীর্ণ করলেন। এই অবস্থা, যা প্রত্যেক প্রেরিত নবী-রসূলের যুগেই ঘটেছিল, তা সর্বাপেক্ষা পূর্ণভাবে এবং লক্ষণীয়ভাবে সংঘটিত হয়েছিল ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্যকালে।
২১৯৮। ‘অ্যামন’ দেবতার প্রধান পুরোহিতের উপাধি ছিল ‘হামান’। মিশরীয় ভাষাতে ‘হাম’-এর অর্থ উচ্চমর্যাদার পুরোহিত। মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী অ্যামন দেবতা অপর সমস্ত মিশরীয় দেবদেবীকে নিয়ন্ত্রণ করত। হামান ছিল রাজকোষ এবং শস্যভাণ্ডার উভয়ের পরিচালক আর সৈন্যদলের ও থীবসবাসী সকল কারিগরদেরও পরিচালক। তার নাম ছিল ‘নেবুন্নেফ’ এবং সে রাজা দ্বিতীয় রামেসিস আর তার পুত্র মেরেনেপতা-এর অধীনে প্রধান পুরোহিত ছিল। দেশের সমস্ত যাজকবর্গের সর্বাপেক্ষা সম্পদশালী যাজকীয় প্রতিষ্ঠানের প্রধান হবার কারণে তার ক্ষমতা ও সম্মান অনেক বৃদ্ধি পেয়েছিল। সে অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক বিরোধী দল নিয়ন্ত্রণ করত, এমনকি তার নিজস্ব ব্যক্তিগত সেনাবাহিনীও ছিল (এ স্টোরি অব ইজিপ্ট বাই জেমস হেনরী ব্রেস্টেড, পি.এইচ.ডি)। পারস্য সম্রাট আহাস্যুরাস, যিনি হযরত মূসা (আ.)-এর অনেক যুগ পরে বাস করতেন, তারও এক মন্ত্রীর নাম হামান ছিল বলে কথিত আছে। একই নামের দুব্যক্তি ভিন্ন দুই সময়ে থাকা কোনো আশ্চর্য বা আপত্তিকর কিছু নয়।
২১৯৯। শোষণ এবং নির্যাতন তার সত্তার মধ্যে প্রতিশোধের বীজ জন্ম দেয় আর শোষণকারীরা ও অত্যাচারীরা কখনো নিজেদেরকে সেসব লোকের বিদ্রোহ থেকে নিরাপদ মনে করে না, যাদেরকে তারা শোষণ করে, দাবিয়ে রাখে ও নির্যাতন করে। অত্যাচারীর অত্যাচার যত অধিক, তত অধিক তাদের ভয় থাকে অত্যাচারিতদের পক্ষ থেকে বিদ্রোহের। ফেরাউনকেও এই ভয় পেয়ে বসেছিল।

وَاَوۡحَیۡنَاۤ اِلٰۤی اُمِّ مُوۡسٰۤی اَنۡ اَرۡضِعِیۡہِ ۚ فَاِذَا خِفۡتِ عَلَیۡہِ فَاَلۡقِیۡہِ فِی الۡیَمِّ وَلَا تَخَافِیۡ وَلَا تَحۡزَنِیۡ ۚ اِنَّا رَآدُّوۡہُ اِلَیۡکِ وَجَاعِلُوۡہُ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۸﴾

৮
কদেখুন: ৭:১৩৮; ২৬:৬০; ৪৪:২৯আর আমরা মূসার মায়ের প্রতি এ মর্মে ওহী করেছিলাম, ‘তুমি তাকে দুধ পান করাও। আর তুমি যখন তার সম্বন্ধে আশঙ্কা করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। আর তুমি ভয় পেয়ো না এবং দুঃখও কোরো না। আমরা নিশ্চয় তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে রসূলদের অন্তর্ভুক্ত করব।’খদেখুন: ২০:৩৯

فَالۡتَقَطَہٗۤ اٰلُ فِرۡعَوۡنَ لِیَکُوۡنَ لَہُمۡ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرۡعَوۡنَ وَہَامٰنَ وَجُنُوۡدَہُمَا کَانُوۡا خٰطِئِیۡنَ ﴿۹﴾

৯
গদেখুন: ২০:৪০সুতরাং (নিজেদের অজান্তে) ফেরাউনের পরিবার তাকে তুলে নিল, পরিণামে২২০০ সে (অর্থাৎ মূসা) তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। নিশ্চয় ফেরাউন ও হামান এবং তাদের সেনাদল ভ্রান্তিতে নিপতিত ছিল। চতুর্থাংশ
২২০০। ‘লিইয়াকুনা’ (যার পরিণাম হলো) শব্দে ‘লাম’-কে বলা হয় ‘লামে আকেবা’ যা ফলাফল ও পরিণতি বুঝায়।

وَقَالَتِ امۡرَاَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَیۡنٍ لِّیۡ وَلَکَ ؕ لَا تَقۡتُلُوۡہُ ٭ۖ عَسٰۤی اَنۡ یَّنۡفَعَنَاۤ اَوۡ نَتَّخِذَہٗ وَلَدًا وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۰﴾

১০
আর ফেরাউনের স্ত্রী বলল, ‘(এ) আমার ও তোমার জন্য চোখ জুড়ানোর কারণ (হবে)। একে হত্যা কোরো না। সে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করতে পারি,’ অথচ তারা (এর পরিণতি) আঁচ করতে পারছিল না।২২০১
২২০১। আল্লাহ তা’লার নিয়মকানুন বাস্তবিকই দুর্জেয় ও আশ্চর্যজনক। ফেরাউন কি জানত, যার ওপর সে আদরযত্ন ঢেলে দিচ্ছে সেই শিশুই একদিন তার জন্য নিয়তির হাতে শাস্তির উপকরণ বলে প্রমাণিত হবে, কারণ ফেরাউন ঐশী আদেশের অবজ্ঞাপূর্ণ বিরোধিতা ও বিদ্রূপাত্মক ব্যবহার করেছিল, ইসরাঈল জাতিকে এক সুদীর্ঘকালের জন্য দাসত্ব বন্ধনে আবদ্ধ রেখেছিল এবং তাদের ওপর নির্যাতন চালিয়েছিল।