২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

قَالَ فَعَلۡتُہَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیۡنَ ﴿ؕ۲۱﴾

২১
সে বলল, ‘আমি সে কাজটি তখন করেছিলাম যখন আমি দিগ্বিদিক জ্ঞানশূন্য ছিলাম।২১০২
২১০২। ‘যাল্গুন’ থেকে ‘যাল্লা’ গঠিত, যার অর্থ সে কিংকর্তব্যবিমূঢ় হলো, সে হতবুদ্ধি হলো, সে ভালোবাসায় ডুবে গেল (লেইন)। ইসরাঈলী ব্যক্তিটি যখন হযরত মূসা (আ.)-কে তার সাহায্যার্থে আহ্বান করেছিল তখন তিনি বুঝতে পারছিলেন না কী করতে হবে এবং অস্থির হয়ে অসহায় ইসরাঈলী ব্যক্তিকে সাহায্য করার জন্য (২৮:১৬- ২১) তিনি (আ.) মিশরীয়কে এক মুষ্টাঘাত করলেন যার ফলে তার মৃত্যু ঘটেছিল। এই মৃত্যু একটি আকস্মিক ঘটনা ছিল, কারণ এক মুষ্টির আঘাতে কোনো লোকের মৃত্যু ঘটতে পারে না। এ আয়াতের মর্ম এরূপও হতে পারে, তাঁর জাতির লোকের প্রতি গভীর ভালোবাসার কারণে মূসা (আ.) ইসরাঈলী লোকটির সাহায্যার্থে অগ্রসর হয়েছিলেন এবং মিশরীয় লোকটিকে ঘুষি মেরেছিলেন যার ফলে লোকটি মারা গিয়েছিল, যা ইচ্ছাকৃত ছিল না। এ অর্থও হতে পারে, ব্যাপারটি যে এতদূর গড়াবে তা তিনি জানতেন না।

فَفَرَرۡتُ مِنۡکُمۡ لَمَّا خِفۡتُکُمۡ فَوَہَبَ لِیۡ رَبِّیۡ حُکۡمًا وَّجَعَلَنِیۡ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۲۲﴾

২২
অতঃপর আমি তোমাদেরকে ভয় পেয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। এরপর আমার প্রতিপালক-প্রভু আমাকে কর্তৃত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং আমাকে রসূলদের অন্তর্ভুক্ত করলেন।২১০৩
২১০৩। মিশরীয় ব্যক্তি নিহত হবার পর হযরত মূসা (আ.)-এর পলায়নের পরবর্তী সময়ে তাঁর নবুওয়তপ্রাপ্তির ঐশী অনুগ্রহের ঘটনাই তাঁর নির্দোষিতার প্রমাণ। আর হযরত মূসা (আ.) যা করেছিলেন তা ছিল অনিচ্ছাকৃত এবং আকস্মিক ঘটনা।

وَتِلۡکَ نِعۡمَۃٌ تَمُنُّہَا عَلَیَّ اَنۡ عَبَّدۡتَّ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۲۳﴾

২৩
আর এটি (কি) কোনো অনুগ্রহ হলো, যা তুমি আমাকে স্মরণ করাচ্ছো— অথচ তুমি গোটা বনী ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছ!২১০৪ ফেরাউন বলল, প্রতিপালক-প্রভু আবার কে?’২১০৫ খদেখুন: ২০:৫০‘বিশ্বজগতের
২১০৪। ফেরাউনের উচ্চারিত মন্তব্যের প্রতিবাদে হযরত মূসা (আ.) বলেছিলেন, তাঁর দলের লোকদের কোনো মঙ্গল করেছিল এরূপ ভেবে সেই উপকারের প্রতি ইঙ্গিত করতে যাওয়ায় তার (অর্থাৎ ফেরাউনের) নিজেরই লজ্জিত হওয়া উচিত, কারণ সে বংশপরম্পরায় তাদেরকে হীন দাসত্ব বন্ধনে আবদ্ধ করে রেখেছিল, যার ফলশ্রুতিতে ইসরাঈলীদের চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে উন্নতি লাভের জন্য প্রয়োজনীয় কর্মোদ্যম, উচ্চাকাঙ্ক্ষা এবং সর্বপ্রকার মর্যাদার অনুভূতি লোপ পেয়েছিল।

قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿ؕ۲۴﴾

২৪
ফেরাউন বলল, গদেখুন: ৪৪:৮‘বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আবার কে?২১০৫
২১০৫। মনে হয় পূর্ববর্তী আয়াতে উল্লিখিত হযরত মূসা (আ.)-এর এই প্রত্যুত্তরে ফেরাউন শোচনীয়ভাবে হতভম্ব হয়ে তৎক্ষণাৎ কথার মোড় ফিরিয়েছিল এবং সে আল্লাহ তা’লার সিফত, পবিত্র সত্তা ও তাঁর অস্তিত্ব সম্বন্ধে দর্শনশাস্ত্রীয় আলোচনায় হযরত মূসা (আ.)-এর দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করেছিল। ২১০৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ؕ اِنۡ کُنۡتُمۡ مُّوۡقِنِیۡنَ ﴿۲۵﴾

২৫
সে (অর্থাৎ মূসা) বলল, গদেখুন: ২৮:৩৯‘আকাশসমূহ ও পৃথিবীর এবং এ দুয়ের মাঝে যা কিছু রয়েছে (তিনি হলেন) এর প্রতিপালক-প্রভু।২১০৬ (ভালো হতো) তোমরা যদি বিশ্বাসী হতে।’
২১০৬। ‘আকাশসমূহ ও পৃথিবীর এবং এ দুয়ের মাঝে যা কিছু রয়েছে (তিনি হলেন) এর প্রতিপালক-প্রভু’ এই শব্দগুলো আল্লাহ তা’লার সাম্রাজ্যের অসীম পরিব্যাপ্তি বুঝায়।

قَالَ لِمَنۡ حَوۡلَہٗۤ اَلَا تَسۡتَمِعُوۡنَ ﴿۲۶﴾

২৬
সে তার চারপাশের লোকদের বলল, ‘তোমরা কি শুনছ না২১০৭ (মূসা কী বলে)?’কদেখুন: ৪৪:১৫
২১০৭। হযরত মূসা (আ.)-এর বিরুদ্ধে ফেরাউন তার লোকদেরকে এ বলে উত্তেজিত করার চেষ্টা করেছিল, মূসা (আ.) আকাশ ও পৃথিবীর আধিপত্য আল্লাহর প্রতি আরোপ করে তোমাদের উপাস্যগুলোকে অপমান করেছে, কেননা তাদের বিশ্বাস ছিল তাদের খোদাগুলোই সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ করছে।

قَالَ رَبُّکُمۡ وَرَبُّ اٰبَآئِکُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۲۷﴾

২৭
সে (অর্থাৎ মূসা) বলল, ‘(তিনি) তোমাদের প্রতিপালক-প্রভু এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক-প্রভু।২১০৮
২১০৮। ২৫ নম্বর আয়াতে বর্ণিত উক্তিতে মূসা (আ.) আল্লাহ তা’লার নিয়ন্ত্রিত রাজ্যের আয়তনের অসীম ব্যাপ্তি বুঝিয়েছিলেন। বর্তমান আয়াতে তিনি আল্লাহর আধিপত্যে কালের অসীম ব্যাপ্তিকে বুঝিয়েছেন।

قَالَ اِنَّ رَسُوۡلَکُمُ الَّذِیۡۤ اُرۡسِلَ اِلَیۡکُمۡ لَمَجۡنُوۡنٌ ﴿۲۸﴾

২৮
সে (তথা ফেরাউন) বলল, ‘নিশ্চয় তোমাদের রসূল, যে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, (সে) এক বদ্ধ পাগল।২১০৯
২১০৯। ফেরাউন ভেবেছিল, মূসা (আ.) কারো কথা শুনবেন না, বরং পাগলের মতো নিজের কথা বলতেই থাকবেন এবং সে এভাবেই এতগুলো কথা বলেছিল।

قَالَ رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ وَمَا بَیۡنَہُمَا ؕ اِنۡ کُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲۹﴾

২৯
সে (অর্থাৎ মূসা) বলল, খদেখুন: ২:১১৬; ৫৫:১৮(তিনি) পূর্ব ও পশ্চিমের২১১০ এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে তারও প্রতিপালক-প্রভু। (ভালো হতো) যদি তোমরা বিবেকবুদ্ধি খাটাতে।’
২১১০। এ আয়াত আল্লাহ তা’লার সাম্রাজ্যের অসীমতা, এর গতিপথ এবং বিভিন্ন দিক-সংক্রান্ত অবস্থা বুঝায়। ৭:১১৫।

قَالَ لَئِنِ اتَّخَذۡتَ اِلٰـہًا غَیۡرِیۡ لَاَجۡعَلَنَّکَ مِنَ الۡمَسۡجُوۡنِیۡنَ ﴿۳۰﴾

৩০
“সে (অর্থাৎ ফেরাউন) বলল, ‘তুমি আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করলে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব।”
সম্পাদিত