২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

وَجَعَلۡنَا ابۡنَ مَرۡیَمَ وَاُمَّہٗۤ اٰیَۃً وَّاٰوَیۡنٰہُمَاۤ اِلٰی رَبۡوَۃٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِیۡنٍ ﴿٪۵۱﴾

৫১
আর মরিয়মের পুত্র ও তার মাকে আমরা এক নিদর্শন বানিয়েছিলাম। আর আমরা তাদের উভয়কে উদ্ধার করে একটি বসবাসযোগ্য প্রবহমান পানির ঝরনাবহুল উচ্চস্থানে আশ্রয় নিতে সাহায্য করেছিলাম।২০০০
সূরা আল-মুমিনূন - রুকু ৩
২০০০। ঈসা (আ.)-এর মৃত্যু যেহেতু তাঁর জন্মের মতোই বিতর্কিত বিষয় হয়ে রয়েছে এবং কোথায় ও কীভাবে তাঁর জীবনের শেষ দিনগুলো তিনি অতিবাহিত করেছিলেন সে সম্পর্কে কিছু বিভ্রান্তি ও সন্দেহ বিদ্যমান আর যেহেতু তাঁর মৃত্যুর বিষয়টি খ্রিষ্টান ধর্মের বিশ্বাস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সৃষ্টি করেছে, সেহেতু গুরুত্বপূর্ণ অথচ বিভ্রান্তিকর এই ধর্মীয় প্রশ্নটি সামগ্রিকভাবে কিছু ব্যাখ্যার দাবি রাখে। ঐতিহাসিক ঘটনাবলির প্রমাণিত সত্যতার নতুন সংযোজনসহ কুরআন মজীদ এবং বাইবেল এ মতের প্রতি অত্যন্ত জোরালো সমর্থন দান করে, ঈসা (আ.) ক্রুশে মৃত্যুবরণ করেন নি। এই যুক্তি নিম্নবর্ণিত বিশ্লেষণে সমর্থিত এবং সাব্যস্ত: (১) রুশ পর্যটক নিকোলাস নটোভিচ যিনি ১৮৭৭ খ্রিষ্টাব্দে দূরপ্রাচ্য পরিভ্রমণে এসেছিলেন, তাঁর রচিত ঈসার অজানা জীবন (দি আননোন লাইফ অব জিসাস) গ্রন্থে লিখেছেন, ঈসা (আ.) কাশ্মীরে এবং আফগানিস্তানে এসেছিলেন। নিকোলাস নটোভিচ যখন কাশ্মীর পরিভ্রমণে আসেন সে সময়ে কাশ্মীরের মহারাজার কোর্টে কার্যরত ব্রিটিশ নাগরিক স্যার ফ্রানসিস ইয়াংহাসব্যান্ড (Sir Francis younghusband)-এর সঙ্গে যজিলা গিরিপথের নিকট তার সাক্ষাৎ হয়। ঈসা (আ.)-এর প্রাচ্য ভ্রমণ সম্পর্কে আধুনিক গবেষণা নটোভিচ প্রণীত পুস্তকের জোরালো সমর্থন দান করে। অধ্যাপক নিকোলাস রোয়েরিক তাঁর রচিত ‘হার্ট অব এশিয়া’ (Heart of Asia) পুস্তকে লিখেছেন, আমরা সর্বপ্রথম শ্রীনগরে এসে খ্রিষ্টের সেই স্থানে আগমনের কৌতূহলপূর্ণ লোককাহিনির সম্মুখীন হলাম। অতঃপর আমরা দেখতে পেলাম কীভাবে ব্যাপকভাবে ভারতের লাদাখ এবং মধ্য এশিয়ার অঞ্চলগুলোতে যিশু খ্রিষ্টের আগমনের গল্প কাহিনি ছড়িয়ে রয়েছে। মধ্য এশিয়ার সর্বত্র, কাশ্মীর, লাদাখ, তিব্বত এবং আরো উত্তরাঞ্চলে এই দৃঢ়বিশ্বাস বিদ্যমান যে, যিশু এসব অঞ্চলে আগমন করেছিলেন” (গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি: পণ্ডিত জওহরলাল নেহেরু)। কোনো কোনো পণ্ডিত ব্যক্তি নটোভিচের গ্রন্থের কিছু কিছু অস্পষ্ট ঘটনাবলির আশ্রয় নিয়েছিলেন এ বলে যে, ঈসা (আ.) প্রাচ্যে আগমন করেছিলেন নবুওয়তের দাবির পূর্বে, পরে নয়। যেমন- বলা হয়েছে ঈসা (আ.) যখন কেবল ১৩/১৪ বছর বয়সের বালক ছিলেন তখন তিনি হিন্দুস্তানে এসেছিলেন। সেই বয়সে তিনি এত দূরদেশে কষ্টকর ও দীর্ঘযাত্রার কথা কল্পনাও করতে পারতেন না এবং দুর্গম পথেপ্রান্তরে তিনি নিজেকে প্রাণঘাতী বিপদের সামনে ঠেলে দিতে পারতেন না। মোটকথা, ঈসা (আ.)-এর এরূপ অল্প বয়সে ভারতবর্ষে আসার কী এমন আকর্ষণ বা উদ্দেশ্য ছিল? সে সময় তিনি যদি আদৌ ভারতবর্ষে এসে থাকতেন তাহলে সেক্ষেত্রে ভারত ও কাশ্মীরের অধিবাসীদের এমন কী স্বার্থ ছিল, যে কারণে ১৩/১৪ বছর বয়সের এক বালকের কর্মকাণ্ড, ইতস্তত ঘুরে বেড়ানোর কাহিনি প্রচার ও লিপিবদ্ধ করে রেখেছিল? ঐতিহাসিক তথ্যভিত্তিক প্রকৃত ঘটনা হলো, ইহুদীরা তাঁকে প্রত্যাখ্যান করার পর এবং প্যালেস্টাইনে তাঁর জীবন বিপজ্জনক হয়ে ওঠার পর ঈসা (আ.) সেই দেশ ত্যাগ করেছিলেন আর প্রাচীন বাইবেলের ভবিষ্যদ্বাণীর হারিয়ে যাওয়া ইসরাঈলের দশটি গোত্রকে খুঁজে বের করার উদ্দেশ্যে ঈসা (আ.) ভারত ও কাশ্মীরে এই দীর্ঘ ও বিপদসংকুল সফর করেছিলেন এবং একশ বিশ বছর বয়স পর্যন্ত ঘটনাবহুল জীবনযাপন করেছিলেন (কানযুল উম্মাল, ৬ষ্ঠ খণ্ড)। এভাবে সেই সময়ে তাঁর কর্মজীবনের ঘটনাসমূহের বিবরণ লিপিবদ্ধ হয়েছিল। আসিরিয়ান ও ব্যাবিলনবাসী ইহুদীদেরকে সর্বদিকে ছত্রভঙ্গ করে দিলে এসব ইসরাঈলী হারানো গোত্রগুলো ইরাক এবং ইরানে বসতি স্থাপন করেছিল আর পরবর্তীকালে দরিউস ও সাইরাসের রাজত্বকালে ইরানীরা যখন তাদের রাজ্য আরো পূর্বদিকে আফগানিস্তান ও ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত করেছিল তখন এই গোত্রগুলো স্বদেশ ত্যাগ করে তাদের সঙ্গে সেসব দেশে এসেছিল। (২) কাশ্মীরের অধিবাসীরা এবং আফগানরা হারানো ইসরাঈলীদের বংশধর। এ দুটি জাতির ঐতিহ্য, ইতিহাস এবং লিখিত দলিলপ্রমাণ এর বাস্তব সাক্ষী। তাদের শহর এবং উপজাতিগুলোর নাম, তাদের চালচলন, জীবনযাপনের রীতিনীতি, আকৃতি-প্রকৃতি এবং আচারাচরণ, তাদের পোশাক-পরিচ্ছদ এবং দৈহিক গঠন ইত্যাদি সবই ইহুদীদের সাদৃশ্য বহন করে। তাদের পুরাতাত্ত্বিক নিদর্শনাবলি এবং প্রাচীন শিলালিপি, মুদ্রালিপি, তাম্রলিপি প্রভৃতিও এই ধারণার সমর্থন করে। তাদের লোককাহিনি ইহুদী ঐতিহ্যপূর্ণ। কাশ্মীর নামটিও প্রকৃতপক্ষে ‘কাশির’ যার অর্থ সিরিয়ার মতো অথবা মনে হয় নূহ (আ.)-এর প্রৌত্র ‘কাশ বা কুশ’-এর নামে এর নামকরণ করা হয়েছে। এসব বাস্তব ঘটনাবলি এ মতেরই নিশ্চিত সমর্থন দান করে, কাশ্মীর ও আফগানিস্তানের অধিবাসীর অধিকাংশই ‘ইসরাঈলী দশটি হারানো গোত্র’-এর বংশধর। (৩) এসব প্রামাণিক তথ্যের সুস্পষ্ট সাক্ষ্য এই বাস্তব সত্যই প্রতিষ্ঠিত করে, ঈসা (আ.) নিশ্চয় কাশ্মীরে আগমন করেছিলেন এবং কাশ্মীরের অধিবাসীরা ইসরাঈলী হারানো দশটি গোত্রের বংশধর, কিন্তু তাঁর কাশ্মীরে আগমন, তথায় বসবাস এবং সেখানেই পরলোকগমন করার প্রধান ও অকাট্য প্রমাণ হলো, কাশ্মীরের শ্রীনগর শহরের খানইয়ার স্ট্রিটে রয়েছে তাঁর সমাধিসৌধ, যা আজও বিশ্বের বড়ো বড়ো পর্যটক, পণ্ডিত এবং খ্রিষ্টান, মুসলমান ও হিন্দু নির্বিশেষে সকলের দৃষ্টিতেই তীর্থস্থান এবং দর্শনকেন্দ্ররূপে পরিগণিত। ‘রওযাবল’ নামে খ্যাত এ স্মৃতিসৌধ ‘ইউয আসফ’ এর কবর, নবী সাহেবের কবর, সাহেবযাদা নবীর কবর এবং এমনকি ঈসা সাহেবের কবর, এরূপ বিভিন্ন নামে পরিচিত। সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রথানুযায়ী ১৯০০ বছরের অধিক পূর্বে এই ‘ইউয আসফ’ কাশ্মীরে আগমন করেছিলেন এবং উপদেশমূলক গল্প বা রূপকের ভাষায় প্রচারকাজ করেছিলেন এবং এরূপ বহু রূপকের উল্লেখ ইনজীলে অন্তর্ভুক্ত রয়েছে। ইতিহাসের কোনো কোনো গ্রন্থে তিনি নবী বলে বর্ণিত হয়েছেন। অধিকন্তু ‘ইউয আসফ’ বাইবেলে উল্লিখিত একটি নাম যার মর্ম ইয়াসু, অর্থ যে খুঁজে খুঁজে একত্রিত করে। এটি হযরত ঈসা (আ.)-এর বর্ণনামূলক নাম, কেননা ইসরাঈলের হারানো গোত্রগুলোকে খুঁজে প্রভুর আনুগত্যে একত্রিত করাই ঈসা (আ.)-এর মিশনের উদ্দেশ্য ছিল, যেমন তিনি বলেছিলেন, ‘আমার আরো মেষ আছে। সেসব এ খোঁয়াড়ের নয়। তাহাদিগকেও আমার আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে’ (যোহন ১০:১৬)। ২০০১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নিম্নলিখিত ঐতিহাসিক উদ্ধৃতিসমূহ এ বিষয়ের ওপর আলোকপাত করে: “এ সমাধি কোনো নবীর বলিয়া পরিচিত। তিনি একজন রাজকুমার ছিলেন যিনি অন্য কোনো দেশ হইতে আসিয়াছিলেন এবং কাশ্মীরের অধিবাসীদিগের নিকট প্রচার করিতেন। তাঁহার নাম ছিল ‘ইউয আসফ’ (Yuz Asaf) (তারিখে আজমী, পৃ. ৮২-৮৫)। ‘ইউয আসফ’ বিভিন্ন ভূখণ্ডে ঘুরিয়া ফিরিয়া কাশ্মীর বলিয়া কথিত দেশটিতে পৌছিয়াছিলেন। তিনি এ স্থানের সর্বত্র ভ্রমণ করিয়াছিলেন এবং সেখানেই বসতি স্থাপন করিয়াছিলেন এবং মৃত্যু পর্যন্ত সেই দেশেই বাস করিয়াছিলেন।” (ইকমালুউদ্দীন, পৃ. ৩৫৮-৩৫৯).... “আমি শুনিয়াছি যে, কাশ্মীরের লোককাহিনিতে এক নবীর উল্লেখ রহিয়াছে যিনি সেখানে বাস করিতেন এবং ছোটো ছোটো কাহিনির দ্বারা রূপকের ভাষায় শিক্ষা দিতেন, ঈসা (আ.) যে-রূপ করিতেন। সেগুলো এখনো কাশ্মীরে পুনরাবৃত্ত হইয়া থাকে” (John Noel’s article in Asia Oct. 1930) ...অতএব ঈসা (আ.)-এর ভারতবর্ষে আসা এবং শ্রীনগরে পরলোক গমন করা বিচারবুদ্ধিপূর্ণ যুক্তিতে এবং ঐতিহাসিক মতে সত্যের বিরুদ্ধে যায় না (তফসীর আল- মানার, ৬ষ্ঠ খণ্ড)। যাহোক, এ বিষয়ে ভালোভাবে আলোচনা করার জন্য প্রতিশ্রুত মসীহ হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) কর্তৃক রচিত গ্রন্থ ‘মসীহ হিন্দুস্তান মে,’ পাঠ করুন। সুপ্রসিদ্ধ ‘Nazarene Gospel Restored’ গ্রন্থটিও দেখুন, যার প্রণেতা লিখেছেন, “যদিও সরকারিভাবে ৩০ খ্রিষ্টাব্দে হযরত ঈসা (আ.)-কে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তবুও তাঁকে কবর থেকে পুনরায় ওঠানোর ২০ বছর পরেও তিনি জীবিত ছিলেন? ক্রুশে অভিশপ্ত মৃত্যু থেকে উদ্ধার পাবার পর ঈসা (আ.) এবং তাঁর মাতা যে স্থানে শান্তিপূর্ণ জীবনযাপন করেছিলেন এবং চিরস্থায়ী বিশ্রাম গ্রহণ করেছিলেন সেই স্থান সম্বন্ধে কুরআনের ভাষায় বর্ণিত হয়েছে যে, ‘উপত্যকায় এক উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলাম যা বসবাসের যোগ্য এবং ঝরনাবিধৌত ছিল।” এটি প্রাকৃতিক শোভাময় কাশ্মীর উপত্যকার এক যথাযথ বর্ণনা। নিকোলাস নটোভিচও কাশ্মীরকে ‘চিরস্থায়ী স্বর্গসুখের উপত্যকারূপে’ আখ্যায়িত করেছেন।

یٰۤاَیُّہَا الرُّسُلُ کُلُوۡا مِنَ الطَّیِّبٰتِ وَاعۡمَلُوۡا صَالِحًا ؕ اِنِّیۡ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿ؕ۵۲﴾

৫২
হে রসূলরা! কদেখুন: ২১:৯৩তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে খাও এবং সৎকাজ করো।২০০১ তোমরা যা-ই করো আমি নিশ্চয় তা ভালোভাবে জানি।
২০০১। একজন মানুষ যে খাদ্য গ্রহণ করে থাকে এবং তার যে ভালো-মন্দ কর্ম এ দুয়ের মধ্যে যে এক গভীর ও সূক্ষ্ম সম্পর্ক বিদ্যমান এই বাস্তব সত্য চিকিৎসাবিজ্ঞান ক্রমশ স্বীকার করতে আরম্ভ করেছে, কিন্তু ইসলাম ১৪০০ বছর পূর্বেই খাদ্য সম্পর্কিত নির্দেশাবলি প্রদান করেছিল যা ব্যাপক গুরুত্ব বহন করে। এ বিষয়ে উপস্থাপিত ইসলামের মূলনীতি হলো, যেহেতু তার সকল প্রাকৃতিক সহজাত প্রবৃত্তি ও অন্তর্নিহিত কর্মশক্তি অবশ্যই বিকশিত করতে হবে, তাই তার দৈহিক এবং আধ্যাত্মিক বিষয়ে অনিষ্টকর ছাড়া সকল প্রকার খাদ্য থেকেই অংশগ্রহণ করার প্রয়োজন রয়েছে। বিশুদ্ধ ও ভালো খাদ্যের ব্যবহারে সুস্থ মানসিক অবস্থার জন্ম হয়, যা সৎ এবং সুকর্মের প্রেরণা সৃষ্টি করে।

وَاِنَّ ہٰذِہٖۤ اُمَّتُکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّاَنَا رَبُّکُمۡ فَاتَّقُوۡنِ ﴿۵۳﴾

৫৩
আর তোমাদের এ জামা’ত বস্তুত একই জামা’ত২০০২ হিসাবে পরিগণ্য এবং আমি তোমাদের প্রতিপালক-প্রভু। অতএব তোমরা কেবল আমাকেই ভয় করো।
২০০২। আল্লাহ তা’লার সকল নবী-রসূল একই ভ্রাতৃত্ব গঠন করেছিলেন, কারণ তাঁরা একই ঐশী উৎস থেকে এসেছিলেন এবং তাঁদের শিক্ষাসমূহ কমবেশি একইরূপ ছিল। তাদের আবির্ভাবের লক্ষ্য এবং উদ্দেশ্যও ছিল এক ও অভিন্ন আর তা হলো, পৃথিবীতে আল্লাহর তওহীদ এবং মানবের ঐক্য প্রতিষ্ঠিত করা।

فَتَقَطَّعُوۡۤا اَمۡرَہُمۡ بَیۡنَہُمۡ زُبُرًا ؕ کُلُّ حِزۡبٍۭ بِمَا لَدَیۡہِمۡ فَرِحُوۡنَ ﴿۵۴﴾

৫৪
কিন্তু এরা (অর্থাৎ অস্বীকারকারীরা( فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا، كُلُّ নিজেদের বিষয়াদি নিজেদের মাঝে ভাগাভাগি করে খণ্ডবিখণ্ড করে ফেলেছে। প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়ে উল্লসিত।২০০৩
২০০৩। নবীর মৃত্যুর পরে তাঁর অনুসারীরা সাধারণত নিজেদের মধ্যে মতভেদ আরম্ভ করে এবং দলে-উপদলে বিভক্ত হয়ে পড়ে। প্রত্যেক দলই মনে করে তারাই নবীর সত্য অনুসারী এবং অন্যরা ভ্রান্ত।

فَذَرۡہُمۡ فِیۡ غَمۡرَتِہِمۡ حَتّٰی حِیۡنٍ ﴿۵۵﴾

৫৫
অতএব তুমি তাদেরকে কিছুকালের জন্য তাদের অজ্ঞতার মাঝে ছেড়ে দাও।কদেখুন: ৭০:৪৩; ৭৩:১২খদেখুন: ৭৯:৪১

اَیَحۡسَبُوۡنَ اَنَّمَا نُمِدُّہُمۡ بِہٖ مِنۡ مَّالٍ وَّبَنِیۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
তারা কি মনে করে, ধনসম্পদ ও সন্তানসন্ততির মাধ্যমে আমরা তাদের যে সাহায্য করি,

نُسَارِعُ لَہُمۡ فِی الۡخَیۡرٰتِ ؕ بَلۡ لَّا یَشۡعُرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
(এর মাধ্যমে) আমরা তাদেরকে দ্রুত কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি? কখনো না! বরং তারা (প্রকৃত বিষয়) উপলব্ধি করতে পারছে না।২০০৪
২০০৪। মানবপ্রকৃতি এমনভাবে গঠিত যে, সে স্বগোত্রের ক্ষমতা, মর্যাদা এবং সম্পদের প্রাচুর্যকে কৃতকার্যতার মাপকাঠি বলে গণ্য করে থাকে এবং এগুলোকে আল্লাহ তা’লার সাহায্য সহায়তা পাবারও মানদণ্ডরূপে মনে করে। এই সাধারণ ভ্রান্তি তফসীরাধীন এবং পূর্ববর্তী আয়াতে দূর করে দেওয়া হয়েছে।

اِنَّ الَّذِیۡنَ ہُمۡ مِّنۡ خَشۡیَۃِ رَبِّہِمۡ مُّشۡفِقُوۡنَ ﴿ۙ۵۸﴾

৫৮
নিশ্চয় যারা নিজেদের প্রতিপালক-প্রভুর ভয়ে (পাপের বিরুদ্ধে) সবসময় সতর্ক থাকে,

وَالَّذِیۡنَ ہُمۡ بِاٰیٰتِ رَبِّہِمۡ یُؤۡمِنُوۡنَ ﴿ۙ۵۹﴾

৫৯
এবং যারা তাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলির প্রতি ঈমান আনে,

وَالَّذِیۡنَ ہُمۡ بِرَبِّہِمۡ لَا یُشۡرِکُوۡنَ ﴿ۙ۶۰﴾

৬০
এছাড়া যারা তাদের প্রতিপালক-প্রভুর সাথে শরীক করে না,