২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

لَعَلِّیۡۤ اَعۡمَلُ صَالِحًا فِیۡمَا تَرَکۡتُ کَلَّا ؕ اِنَّہَا کَلِمَۃٌ ہُوَ قَآئِلُہَا ؕ وَمِنۡ وَّرَآئِہِمۡ بَرۡزَخٌ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
যেন আমি যা (অর্থাৎ যে পৃথিবী) ছেড়ে এসেছি তাতে ফিরে গিয়ে সৎকাজ করতে পারি।’ কখনো না! সে যা বলছে তা একটি কথার কথা। খদেখুন: ২১:৯৬; ৩৬:৩২আর তাদের পুনরুত্থিত হবার দিন না আসা পর্যন্ত তাদের পেছনে এক প্রতিবন্ধক অবধারিত।২০১৭
২০১৭। ‘বারযাখ’ অর্থ পর্দা, প্রতিবন্ধক, অথবা এমন জিনিস যা যে-কোনো দুটি বস্তুর মধ্যবর্তী বাধা, মৃত্যুর দিন থেকে বিচার দিন পর্যন্ত সময় বা অবস্থা (লেইন)। এটি বেহেশত এবং দোযখের পুরস্কার ও শাস্তির অস্পষ্ট উপলব্ধির মধ্যবর্তী অবস্থা। কুরআন মজীদ একে অবিকশিত ভ্রূণের অবস্থার সাথে তুলনা করেছে এবং বিচার দিবসকে পূর্ণ বিকশিত আত্মার জন্মের সঙ্গে তুলনা করেছে।

فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ فَلَاۤ اَنۡسَابَ بَیۡنَہُمۡ یَوۡمَئِذٍ وَّلَا یَتَسَآءَلُوۡنَ ﴿۱۰۲﴾

১০২
গদেখুন: ১৮:১০০; ৩৬:৫২; ৫০:২১; ৬৯:১৪এরপর শিঙায় যখন ফুৎকার দেওয়া হবে সে-দিন তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না এবং তারা একে অন্যের খোঁজখবরও নেবে না।২০১৮
২০১৮। কোনো মানবগোষ্ঠীর ওপর যখন আযাব নেমে আসে তখন বংশপরিচয় এবং বন্ধুত্ব কোনো উপকারে আসে না। শেষ বিচারের দিনে কেবল সৎকর্ম মানুষের উপকারে আসবে এবং তার জ্ঞাতিগোষ্ঠী বা অন্য কারো আনুকূল্য তার কোনো উপকারে আসবে না।

فَمَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
অতএব যাদের (সৎকাজের) পাল্লা ভারী হবে তারাই এমন লোক- যারা সফলকাম।

وَمَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ فِیۡ جَہَنَّمَ خٰلِدُوۡنَ ﴿۱۰۴﴾ۚ

১০৪
ঘদেখুন: ৭:৯; ১০১:৭-৮আর যাদের (সৎকাজের) পাল্লা হালকা হবে তারাই এমন লোক- যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে দীর্ঘকাল থাকবে।ঙদেখুন: ৭:১০; ১০১:৯-১০চদেখুন: ১০:২৮; ১৪:৫১; ৫৪:৪৯; ৮০:৪২ছদেখুন: ৪০:৫১; ৪৫:৩২; ৬৭:৯

تَلۡفَحُ وُجُوۡہَہُمُ النَّارُ وَہُمۡ فِیۡہَا کٰلِحُوۡنَ ﴿۱۰۵﴾

১০৫
আগুন তাদের মুখমণ্ডল ঝলসে দেবে, ফলে সেখানে তারা (ভয়ংকর যন্ত্রণায়) বীভৎস রূপধারণ করবে।

اَلَمۡ تَکُنۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَکُنۡتُمۡ بِہَا تُکَذِّبُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
(তাদের বলা হবে,) ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো না এবং তোমরা কি সেগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে না?’

قَالُوۡا رَبَّنَا غَلَبَتۡ عَلَیۡنَا شِقۡوَتُنَا وَکُنَّا قَوۡمًا ضَآلِّیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক- প্রভু! আমাদের দুর্ভাগ্য আমাদের ওপর চেপে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট জাতি।

رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡہَا فَاِنۡ عُدۡنَا فَاِنَّا ظٰلِمُوۡنَ ﴿۱۰۸﴾

১০৮
কদেখুন: ৬:২৮হে আমাদের প্রতিপালক-প্রভু! এ থেকে আমাদের উদ্ধার করো। এরপর আমরা পুনরায় এরূপ করলে নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী (বলে সাব্যস্ত) হবো।’

قَالَ اخۡسَـُٔوۡا فِیۡہَا وَلَا تُکَلِّمُوۡنِ ﴿۱۰۹﴾

১০৯
তিনি বলবেন, খদেখুন: ৩:১৭,১৯৪দূর হও! আর আমার সাথে কথা বলতে এসো না।২০১৯
২০১৯। বিচার দিবসে আল্লাহর প্রেরিতদের অস্বীকারকারী ও অবজ্ঞাকারীদেরকে ঘৃণ্য এবং লাঞ্ছিতভাবে দোযখে টেনে নেওয়া হবে। ইহজীবনে তাদের অপকর্মের কোনো কৈফিয়ত দেবার সুযোগ দেওয়া হবে না, কেননা আল্লাহ তা’লাই তাদের কর্মকাণ্ডের সম্যক খবরাখবর রাখেন।

اِنَّہٗ کَانَ فَرِیۡقٌ مِّنۡ عِبَادِیۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ ﴿۱۱۰﴾ۚۖ

১১০
নিশ্চয় আমার বান্দাদের মাঝে এমন এক দলও ছিল যারা বলত, খদেখুন: ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা ঈমান এনেছি। অতএব তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, কেননা তুমি দয়ালুদের মাঝে সর্বোত্তম।’